16/08/2026
বিদেশে এসে বুঝেছি—
“আমার একটু সাহায্য দরকার”—এই কথাটাও অনেক সময় luxury।
এখানে বাচ্চা সামলানোর জন্য নানু-দাদি নেই, অসুস্থ হলে রান্না করে দেওয়ার কেউ নেই, ঘর পরিষ্কার করার house help নেই।
বাচ্চা, রান্না, কাপড়, বাসন, বাজার, ঘর—সবকিছু নিজেরাই সামলাই।
বাচ্চা ঘুমালে ভাবি, এবার একটু বিশ্রাম নেব।
তারপর চোখে পড়ে—বাসা গুছানো বাকি, কাপড় পড়ে আছে, বাসন পড়ে আছে।
আর যদি মা চাকরিও করেন, তাহলে তো এক shift শেষ হতেই আরেকটা শুরু।
Office শেষ,
বাসায় ফিরলাম।
তারপর আবার মা হওয়ার shift - Rest আবার কি জিনিস???
মাসের শেষে salary আসে—
rent, bills, groceries, baby, savings… সব দিতে দিতে নিজের জন্য কিছু কিনতে গেলেই মনে হয়,
“এটা না কিনলেও তো চলবে।”
এভাবেই নিজের জামা, নিজের যত্ন, চুল কাটানো, একটু নিজের সময়—সবকিছু “পরে” চলে যায়।
সবচেয়ে কষ্টের বিষয়, একসময় সবাই এতে অভ্যস্ত হয়ে যায়।
“ও তো সব manage করে।”
হ্যাঁ, manage করি।
কিন্তু একজন মা সব পারে মানেই তার সব একা করা উচিত না।
সে শক্ত মানেই তার বিশ্রাম লাগে না—এটাও না।
কারণ আমরা একদিনে নিজেদের হারাই না।
প্রতিদিন একটু একটু করে
নিজেকে সবার শেষে রাখতে রাখতেই
একসময় নিজের কথাই ভুলে যাই।
তাই মনে রাখুন—
সবসময় manage করে যাওয়া আর ভালো থাকা এক জিনিস নয়। 🤍