Economics 101: A primer for the Curious Mind

Economics 101: A primer for the Curious Mind অর্থনীতির মৌলিক কিছু বিষয় নিয়ে এই কোর্স। যারা কোর্সটি করতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন।

20/06/2025

অর্থনীতি বিষয়টি নিয়ে অনেকেরই আগ্রহ আছে। যারা একাডেমিক ভাবে কখনো অর্থনীতি বিষয়টি পড়েননি, অথচ জানার আগ্রহ আছে এটি নিয়ে তাদের জন্য আমি একটি কোর্স নিয়ে থাকি। এটির নতুন আবর্তন শুরু হতে যাচ্ছে আগামী ৮ জুলাই থেকে। কোর্সের নাম :

Economics 101 : A Primer for the Curious Mind!

এই কোর্সটি করলে আপনি অর্থনীতির মূল বিষয়গুলি সম্পর্কে অবগত হতে পারবেন।

কোর্সটি শুরু হবে আগামী ৮ জুলাই, মঙ্গলবার থেকে।

কোর্সটিতে মোট ২১ টি লেকচার থাকবে। প্রতিটি লেকচার হবে ২ ঘন্টার। লেকচার গুলোর শিরোনাম প্রথম কমেন্টে দেয়া আছে।

সপ্তাহে রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা আটটা থেকে দশটা পর্যন্ত হবে ক্লাস।

ক্লাস নেয়া হবে Google Meet এ।

কোনো সার্টিফিকেট দেয়া হবেনা। একমাত্র "জ্ঞান অর্জন" করাই হবে আপনার জন্য "প্রণোদনা"।

কোর্স ফি অগ্রিম পুরোটা পরিশোধ করতে হবে।

কোর্স ফি পরিমাণ: ২০০০/-

আপনি কোর্স ফি প্রদান করে আপনার ইমেইল আইডি দিবেন, সেই আইডিতে ক্লাসের লিংক যাবে। প্রয়োজনে একটি টেলিগ্রাম বা হোয়াটস অ্যাপ গ্রুপও খোলা যেতে পারে।

কোর্স ফি প্রদান করতে পারেন বিকাশে বা আমাকে সরাসরি দিয়ে।

আপনি যদি আগ্রহী হন কোর্সটি করতে, তাহলে আমাকে ইনবক্সে জানাতে পারেন, মেইল করতে পারেন, ফোনে কল দিতে পারেন।
যোগাযোগের নাম্বার : +8801953748631
এই নাম্বারে হোয়াটস অ্যাপ এবং টেলিগ্রাম রয়েছে, সেটাতেও জানাতে পারেন।

অর্থনীতি সম্পর্কে জ্ঞান আপনাকে একজন "যৌক্তিক" মানুষ হিসেবে গড়ে তুলবে। এই কোর্সটি করে আপনি হয়ে উঠুন একজন সচেতন, যৌক্তিক এবং নীতিবান মানুষ!

লেকচার গুলোর শিরোনাম প্রথম কমেন্টে দেয়া হলো।

শুভেচ্ছা সবাইকে।Economics 101 কোর্সটি শুরু হতে যাচ্ছে আগামীকাল। প্রথম ক্লাস দর্শনের ইতিহাস (History of Philosophy)। দর্শ...
04/11/2024

শুভেচ্ছা সবাইকে।
Economics 101 কোর্সটি শুরু হতে যাচ্ছে আগামীকাল।

প্রথম ক্লাস দর্শনের ইতিহাস (History of Philosophy)। দর্শন জগতের সমস্ত ধারণা মাত্র ২ ঘন্টার ক্লাসে আলোচনার কথা বলা একটা ধৃষ্টতা মাত্র। আমরা মূলত দেখবো সময়ের সাথে সাথে দার্শনিক চিন্তার গতিপ্রকৃতি কোন দিকে গেছে। প্রাচীন গ্রিসের দার্শনিকদের চিন্তার সাথে যেমন পরিচিত হবো, তেমনি ফয়েরবাখ, হেগেল, মার্কস এর চিন্তার সাথেও পরিচিত হবো।
দর্শনের ইতিহাস বিষয়ে সবচেয়ে প্রসিদ্ধ বইটি হলো বিখ্যাত দার্শনিক Bertrand Russell এর লেখা The History of Western Philosophy. এটি প্রায় এক হাজার পৃষ্ঠার একটি বিরাট বই। আমি নিজেও এই বইয়ের দুয়েকটা চ্যাপ্টার পড়েছি মাত্র। এই ধরনের বই পড়তে প্রস্তুতির প্রয়োজন। তবে আপনাদের মধ্যে যারা আগ্রহী তারা বইটি পড়তে পারেন।

তাহলে, দর্শনকে জানতে কোন বই পড়বো? আমি এখন একটা বইয়ের নাম বলবো, যেটার নাম বলাটা হয়তো খুব একটা "একাডেমিক" আচরণ হবেনা! বইটি হলো নরওয়েজিয়ান লেখক Jostein Gaarder এর লেখা Sophie's World. এটি একটি উপন্যাস, এখানে গল্পের ছলে দর্শনের ইতিহাস বলা হয়েছে। আপনাদের অনেকেরই হয়তো বইটি পড়া আছে। এর বাংলা অনুবাদও আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জি এইচ হাবীব এর অনুবাদটি আমার মতে সবচেয়ে ভালো। "সোফির জগৎ" নামের এই অনুবাদটি আপনারা পড়তে পারেন।

বাংলাদেশের দর্শনচর্চার এক পথিকৃৎ হলেন সরদার ফজলুল করিম। তিনি দর্শনের সেরা কিছু বইয়ের অত্যন্ত মানসম্পন্ন অনুবাদ করেছেন। প্লেটোর রিপাবলিক, এরিস্টটলের পলিটিক্স, প্লেটোর সংলাপ, রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট - দর্শনের এই মূল বইগুলো তাঁর অনুবাদেও আপনারা পড়তে পারেন। তাঁর লেখা "সেইসব দার্শনিক" এবং "দর্শনকোষ" আপনাকে সংক্ষেপে দার্শনিক বিষয়গুলো সম্পর্কে জানতে সাহায্য করবে।

তবে আমাদের মূল লক্ষ্য কিন্তু অর্থনীতি জানা। সেটা বোঝার জন্য যেই ঐতিহাসিক এবং দার্শনিক প্রেক্ষাপট জানা প্রয়োজন তার জন্য আমার ক্লাসের স্লাইডই যথেষ্ট। কারণ, বিভিন্ন সময় এইসব বই পড়ে যে নোট আমি নিয়েছি তার ভিত্তিতেই স্লাইড গুলো বানিয়েছি। তবে অবশ্যই, "অধিকন্তু ন দোষায়ো!" (অধিক পড়াশোনা করলে কোনো দোষ নেই)।

আগামীকাল, ৫ নভেম্বর, মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা আটটাতে ক্লাস শুরু হবে। ৭:৫০ এ লিংক ওপেন হবে। আমি ক্লাসের আগে লিংক দিয়ে দিবো।

সুতরাং, দেখা হচ্ছে আগামীকাল! একুশ শতকের জ্ঞান পিপাসু মানুষদের সাথে!

26/10/2024

অর্থনীতি বিষয়টি নিয়ে অনেকেরই আগ্রহ আছে। আগ্রহ হওয়ার মতোই একটি বিষয় এটি। যারা "সাধারণ" মানুষ, অর্থনীতি বিষয়টিকে জানার ইচ্ছা পোষণ করেন, তাদের জন্য আমি একটি কোর্স চালু করতে যাচ্ছি। কোর্সের নাম :

Economics 101 : A Primer for the Curious Mind!

এই কোর্সটি করলে আপনি অর্থনীতির মূল বিষয়গুলি সম্পর্কে অবগত হতে পারবেন।

কোর্সটি শুরু হবে আগামী ০৫ নভেম্বর থেকে।

কোর্সটিতে মোট ২৫ টি লেকচার থাকবে। প্রতিটি লেকচার হবে ২ ঘন্টার। লেকচার গুলোর শিরোনাম প্রথম কমেন্টে দেয়া আছে।

সপ্তাহে রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা আটটা থেকে দশটা পর্যন্ত হবে ক্লাস।

ক্লাস নেয়া হবে Google Meet এ।

কোনো সার্টিফিকেট দেয়া হবেনা। একমাত্র "জ্ঞান অর্জন" করাই হবে আপনার জন্য "প্রণোদনা"।

কোর্স ফি অগ্রিম পুরোটা পরিশোধ করতে হবে।

কোর্স ফি পরিমাণ:
ছাত্র ও বেকারদের জন্য ১৫০০ টাকা।
চাকুরীজীবী ও ব্যবসায়ীদের জন্য ২৫০০ টাকা।

আপনি কোর্স ফি প্রদান করে আপনার ইমেইল আইডি দিবেন, সেই আইডিতে ক্লাসের লিংক যাবে। প্রয়োজনে একটি টেলিগ্রাম গ্রুপও খোলা যেতে পারে।

কোর্স ফি প্রদান করতে পারেন বিকাশে বা আমাকে সরাসরি দিয়ে।

আপনি যদি আগ্রহী হন কোর্সটি করতে, তাহলে আমাকে ইনবক্সে জানাতে পারেন, মেইল করতে পারেন, ফোনে কল দিতে পারেন।
যোগাযোগের নাম্বার : +8801953748631
এই নাম্বারে হোয়াটস অ্যাপ এবং টেলিগ্রাম রয়েছে, সেটাতেও জানাতে পারেন।

অর্থনীতি সম্পর্কে জ্ঞান আপনাকে একজন "যৌক্তিক" মানুষ হিসেবে গড়ে তুলবে। এই কোর্সটি করে আপনি হয়ে উঠুন একজন সচেতন, যৌক্তিক এবং নীতিবান মানুষ!

লেকচার গুলোর শিরোনাম প্রথম কমেন্টে দেয়া হলো।

Address

Kazla
Rajshahi
6200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Economics 101: A primer for the Curious Mind posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share