SrijonShil Study Home - Exam Care

SrijonShil Study Home - Exam Care রুয়েট, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী দ্বারা পরিচালিত।

**এসএসসি ২০২৫ ব্যাচ**  **এক্সাম ব্যাচে ভর্তি চলছে!**এসএসসি ২০২৫ ব্যাচের ছাত্রছাত্রীদের জন্য সৃজনশীল স্টাডি হোম নিয়ে এসেছ...
23/11/2024

**এসএসসি ২০২৫ ব্যাচ**
**এক্সাম ব্যাচে ভর্তি চলছে!**

এসএসসি ২০২৫ ব্যাচের ছাত্রছাত্রীদের জন্য সৃজনশীল স্টাডি হোম নিয়ে এসেছে বিশেষ এক্সাম ব্যাচ। পুরো সিলেবাসকে ছোট ছোট ভাগে বিভক্ত করে সঠিক সময়ে প্রস্তুত হওয়ার সুবর্ণ সুযোগ।

কোর্সের বৈশিষ্ট্য:
* প্রতিটি বিষয়কে অধ্যায়ভিত্তিক ভাগ করে মোট ৩০ টি পরীক্ষা
* পূর্ণাঙ্গ মডেল টেস্ট ২ টি
* সর্বমোট ৫৪ টি পরীক্ষা
* সাপ্তাহিক সলভ ক্লাস
* রুয়েট, বুয়েট ও ঢাকা ইউনিভার্সিটি এর মেধাবী শিক্ষার্থী দ্বারা গঠিত একাডেমিক প্যানেল।

কোর্স ফি: ৩৫০০ টাকা

থাকছে কাস্টমাইজ করে পরীক্ষা দেবার সুযোগ। আপনি চাইলে যে সব বিষয়ে নিজেকে দুর্বল মনে করেন শুধুমাত্র সে সব বিষয়ের ওপর এক্সাম দিতে পারেন। অফিসে যোগাযোগ করে কাস্টমাইজ রুটিন করে নেবার সুযোগ থাকছে।

**কোর্সের বিস্তারিত তথ্য ও ভর্তির জন্য যোগাযোগ:**
📞 যোগাযোগ : ০১৭১৫৬৫১৮৫৮
📍 ঠিকানা : বাড়ি নং-২৪, তৃতীয় তলা, রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, হেতেমখাঁ, রাজশাহী। (Arif Chemistry এর বিল্ডিং)
⏰ পরীক্ষা শুরু: ০১ ডিসেম্বর ২০২৪

*ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ ফাইনাল মডেল টেস্ট** নতুন কারিকুলামের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি...
23/10/2024

*ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ ফাইনাল মডেল টেস্ট*

* নতুন কারিকুলামের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতির শেষ সুযোগ!*

ষষ্ঠ থেকে নবম শ্রেনীর সকল বিষয়
মডেল টেস্ট শুরু: ০১ নভেম্বর ২০২৪
রেজিষ্ট্রেশন এর শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৪
মডেল টেস্ট ফি: ১৫০০ টাকা

আসসালামু আলাইকুম, "প্রিয় শিক্ষার্থী" এবং "সম্মানিত অভিভাবকবৃন্দ",

আমরা জানি, বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, এবং নতুন কারিকুলাম সেই পরিবর্তনেরই একটি অংশ। এই নতুন কারিকুলাম শিক্ষার্থীদের আরও দক্ষ, সৃজনশীল, এবং চিন্তাশীল করতে তৈরি করা হয়েছে। তবে, এই পরিবর্তনের সাথে সাথে শিক্ষার্থীদের মাঝে কিছুটা উদ্বেগ এবং সংশয়ও দেখা যায। নতুন কারিকুলাম অনুযায়ী মূল্যায়নের চ্যালেঞ্জ কেবল শিক্ষার্থীদের জন্য নয়, বরং আমাদের সবার জন্যই একটি নতুন অধ্যায়। কিন্তু এই চ্যালেঞ্জের মধ্যেই রয়েছে সাফল্যের সুপ্ত সম্ভাবনা।

সামগ্রিকভাবে তারা নিজেদের কিভাবে প্রস্তুত করবে? কিভাবে তারা পরীক্ষায় ভালো করবে?

*প্রিয় শিক্ষার্থীরা,

তোমরা হয়তো ভাবছো, নতুন কারিকুলাম বেশ জটিল। তবে আমরা বলতে চাই, তোমাদের প্রস্তুতি যদি সঠিকভাবে হয়, তাহলে এটি খুবই সহজ এবং আনন্দদায়ক হতে পারে। তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের চিন্তা করার কিছু নেই। আমরা আছি তোমাদের পাশে। আমাদের ফাইনাল মডেল টেস্ট ঠিক সেই উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে, যাতে তোমরা নতুন কারিকুলামের ওপর পূর্ণআস্থা এবং আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারো। এই মডেল টেস্ট তোমাদেরকে পরীক্ষার সঠিক পরিবেশের সাথে পরিচিত করাবে, সময় ব্যবস্থাপনার দক্ষতা শিখাবে, প্রতিটি ভুল তোমাদের শেখার নতুন সুযোগ এনে দেবে, আর সঠিক উত্তরের বিশ্লেষণ তোমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

*সম্মানিত অভিভাবকগণ,
আপনাদের সন্তানদের সাফল্য আমাদেরও সাফল্য। আপনারা জানেন, একটি শিশুর শিক্ষা ও মানসিক বিকাশে পরিবার সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তাই আপনাদের সহযোগিতাই আমাদের সাফল্যের মূলমন্ত্র। আমরা আপনাদের সন্তানদের সেরা প্রস্তুতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তাদের নিয়মিত চর্চা এবং মানসিকভাবে সঠিক দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলনের অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করেন এবং তাদের মানসিক চাপ কমাতে সাহায্য করেন, তাহলে তারা পরীক্ষায় সফল হতে পারবে। আমরা শিক্ষার্থীদের যথাযথ নির্দেশনা দিচ্ছি এবং মডেল টেস্টের মাধ্যমে তাদের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করছি। আশা করি, আপনারা আমাদের সাথে থেকে শিক্ষার্থীদের সর্বোচ্চ সফলতা অর্জনে সহযোগিতা করবেন।"

যোগাযোগ
ভেড়িপাড়া মোড় থেকে উত্তর দিকে
(হেলেনাবাদ স্কুলের রাস্তায়)
০১৭১৫-৬৫১৮৫৮ (সাদ)
০১৬১৫-৪১৪০৮৮ (সাজ্জাদ)

Address

Veripara Mor
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when SrijonShil Study Home - Exam Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share