JOB Easy Learning

Website

JOB Easy Learning Learn Yourself
(1)

27/09/2026

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে ভূমি জরিপের ইতিহাস নিয়ে সুন্দর একটা লেখা রয়েছে। সেই লেখা থেকে নিচের প্রশ্নগুলো বাছাই করা হলো।

আগামী ২ তারিখ যাঁচমোহরার এমসিকিউ পরীক্ষা, পরবর্তীতে এর লিখিতও হবে। এছাড়া অফিস সহায়কের লিখিতও বাকি। সবমিলিয়ে নিচের তথ্যগুলো কোথাও না কোথাও কাজে লেগে যেতে পারে।

✪সর্বপ্রথম এ উপমহাদেশে ভূমি জরিপ প্রথা চালু করেন কে - শের শাহ
✪কে প্রথম সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রম পরিচালনা করেন- সম্রাট আকবারের সভাসদ টোডরমল

সময়ের ক্রম অনুযায়ী জরিপসমূহ: রনাল>ত্রিগনোমেট্রি>থাকবস্ত>রাজস্ব>দিয়ারা>সি.এস.>এস.এ.>আরএস>বিডিএস
বি:দ্র: দিয়ারা জরিপ আরও পরে শুরু হয়, তবে শেষ চারটা জরিপ একই প্রকৃতির জরিপ হওয়ায় ওয়েবসাইটে ও শেষ চারটার আগে দিয়ারার অবস্থান দেওয়া আছে।

রনাল জরিপ:
✪সবচেয়ে পুরাতন জরিপ কোনটা- রনাল জরিপ
✪রনাল জরিপ কে করে-জেমস রনাল
✪রনাল জরিপ কতসালে হয়- ১৭৮০

ত্রিগনোমেট্রি জরিপ:
✪কার নেতৃত্বে ত্রিগনোমেট্রিক্যাল জরিপ হয়- উইলিয়াম ল্যাম্বটন, ১৮০২ সালে

থাকবস্ত জরিপ:
✪থাকবস্ত জরিপ কী - জমিদারি সীমানা বিরোধ মীমাংসার জরিপ

রাজস্ব জরিপ:
✪কোনটা প্রথম বৈজ্ঞানিক জরিপ- রাজস্ব জরিপ

দিয়ারা জরিপ:
✪দিয়ারা জরিপ কী - নদী ভাঙ্গনের জরিপ

সি.এস. জরিপ (ক্যাডাট্রাল সার্ভে):
✪কতসালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয়- ১৮৮৫ সালে
✪সি.এস জরিপ করা হয়- ১৮৮৮ সালে
✪প্রথম সি.এস জরিপ কোথায় হয়- কক্সবাজার
✪সর্বশেষ সি.এস জরিপ কোথায় হয়- দিনাজপুর
✪কোথায় সি.এস জরিপ হয়নি - সিলেট, কারণ তখন আসামের অংশ ছিলো

এস.এ জরিপ ( স্টেট অ্যাকুইজিশন সার্ভে):
✪জমিদারি ও প্রজাস্বত্ব আইন পাশ হয়- ১৯৫০ সালের ১৬ই ফেব্রুয়ারি
✪কোনটা সরেজমিন জরিপ নয়- এস.এ জরিপ
✪কোন জরিপের মাধ্যমে জমিদারদের জমি অধিগ্রহণ করা হয়- এস.এ. জরিপ

আরএস জরিপ (রিভিশনাল সার্ভে):
✪এস.এ. জরিপ সংশোধনের জন্য কোন জরিপ করা হয়-আরএর জরিপ
✪আর.এস. জরিপ এখনো কোথায় চলমান- দিনাজপুর, রংপুর, বগুড়া, সিলেট, খুলনা ও বরিশাল জোনে।
✪ঢাকা মহানগর এলাকায় পরিচালিত বিশেষ জরিপের নাম কী- মহানগর জরিপ

বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস):
✪সর্বশেষ জরিপ কোনটা - বিডিএস,২০১৩

ETS= Electronic Total Station
GNSS= Global Navigation Satellite System

সংগৃহীত,সূত্র: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইট।

© মধুদার আপডেট

25/09/2026

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্ট গার্ড (BCG)-এর বিভিন্ন পদে ৩৫+ শূন্য পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুতই পাবেন ইনশাআল্লাহ, এর মধ্যে সম্ভবত ১৫+ পদ ড্রাইভার পদ থাকতে পারে।
•
অফিশিয়াল আপডেট পেতে সঙ্গেই থাকুন.......
•
© Sakibul Hasan

25/09/2026

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) ২০২৬ সালের ২টি বিজ্ঞপ্তিতে মোট ৮৯০টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমটি ২৪৩টি ও দ্বিতীয়টি ৬৪৭টি পদ ছিল...
সংশ্লিষ্ট মাধ্যমের তথ্য অনুযায়ী, ৮৯০ পদের নিয়োগ পরীক্ষা আগামী নভেম্বর/ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে

পরীক্ষার তারিখ পেলে জানানো হবে, ইনশাআল্লাহ।
© Sakibul Hasan

24/09/2026

পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা-এর বিভিন্ন পদে ইতোমধ্যে বেশ কয়েকজন চাকরি ছেড়েছেন। আশা করা যাচ্ছে, চলতি মাসে আরও কয়েকজন চাকরি ছাড়তে পারেন। সবকিছু মিলিয়ে কয়েকটি পদের জন্য একটি প্যানেল তৈরি হবে।
প্যানেল প্রস্তুত ও অন্যান্য প্রক্রিয়ার কারণে কিছুটা সময় লাগছে। সংশ্লিষ্ট মাধ্যমের সঙ্গে মাত্রই কথা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে প্যানেলের ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন...

© Sakibul Hasan

24/09/2026

যুক্তরাষ্ট্র–ডেনমার্ক–গ্রিনল্যান্ড [ত্রিপক্ষীয়] নিরাপত্তা চুক্তি

স্বাক্ষরিত হয়: ২২ সেপ্টেম্বর ২০২৬,

স্থান: জাতিসংঘ সদর দপ্তর, নিউইয়র্ক

চুক্তির গুরুত্বপূ‍র্ণ বিষয়সমূহ:

➺ ১৯৫১ সালের Greenland Defense Agreement সংশোধন ও সম্প্রসারণ।

➺ Pituffik Space Base সম্প্রসারণ এবং Narsarsuaq ও Mestersvig-এ নতুন Defense Area-এর বিধান।

➺ আর্কটিকে NATO-এর পরিকল্পনা, উপস্থিতি ও গোয়েন্দা সহযোগিতা জোরদার।

➺ NATO-বহির্ভূত রাষ্ট্রের সামরিক উপস্থিতি ও নির্দিষ্ট সংবেদনশীল বিনিয়োগে সীমাবদ্ধতা।

➺ ডেনমার্কের সার্বভৌমত্ব এবং গ্রিনল্যান্ডের আত্মনিয়ন্ত্রণের অধিকার পুনর্ব্যক্ত।

✍️চুক্তি প্রয়োজনীয় সংসদীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কার্যকর হবে।
#সংগৃহীত

24/09/2026

২০২৫ সালের প্রাথমিক শিক্ষকদের নিয়োগপত্র দেয়া হয়েছে,তারা খুবই ভাগ্যবান ১১০০০ টাকা বেসিক দেখে পরীক্ষা দিয়েছিলো, কিন্তু এখন বেতন পাবে ২৪০০০ টাকা বেসিক হিসেবে।

24/09/2026

আপনি চুল এত ছোট করেছেন । কোচিং থেকে বলেছে এত ছোট করতে ?? বলেন বাইবেলের কোন চরিত্রের আধ্যাত্মিক শক্তি তার চুলেই নিহিত ছিল ?

উত্তর : স্যার, স্যাসমন ( শিমসন)

স্যার : ওয়াও,, ভেরি গুড । আর কী জানেন তার সম্পর্কে?

উত্তর: স্যার হিব্রু বীর স্যামসন কখনই চুল কাটতো না ঈশ্বরের আশীর্বাদে তার চুলের মাধ্যমেই বীরত্ব ও অসীম শক্তি পেয়েছিল।
তার প্রেমিকা প্যালেস্টাইনের দালিলা পরে প্যালেস্টাইনের শাসকদের বলে দেয় এই সিক্রেট । তারপর প্যালেস্টিনীয় শাসকরা তার চুল কেটে তাকে গাজার কারাগারে গ্রেপ্তার করে রাখে ।

স্যার: বাহ ! তাহলে এবার বলেন স্যামসন বিকল্প কী ?

উত্তর : সরি স্যার । ( প্যালেস্টাইনের শাসকরা যখন ইসরায়েলি বীর স্যাসমসনকে নিজে মজা, উপহাস করছিল তখন সে ঈশ্বরের কাছে শেষ বারের মত শক্তি কামনা করেন । সে শক্তিতে তিনি পুরো প্রাসাদ ভেঙ্গে ফেলে তিনি সহ প্যালেস্টাইনের শাসকরাও মারা যান ।
ইসরায়েল পারমানবিক অস্ত্র ব্যবহারের নীতিটাও এমন যখন ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তখন তারা শত্রু রাষ্ট্র সহ সবকিছু ধ্বংস করে দিবে । এটাকেই স্যামসন বিকল্প বলে ।

স্যার: কোন কোন দেশ পারমানবিক অস্ত্র প্রথমে ব্যবহার করবেনা বলে পলিসি রয়েছে ?

উত্তর : ভারত, চায়না ।

স্যার: আপনি PM হলে বাংলাদেশের পারমানবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবেন ।

উত্তর: বাংলাদেশ NPT, CTBT স্বাক্ষর কারী দেশ । একারনে এখন পারমানবিক অস্ত্র অর্জনের চেষ্টা করার সুযোগ নাই । আমি কনভেনশনাল অস্ত্র, প্রতিরক্ষার মাধ্যমেই সামরিক সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করবো ।

© shamim Shahriar

24/09/2026

২০২৩ সালের মে মাসে বাংলাদেশ রেলওয়ে রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদে ১,৫০৫ জন গেটকিপার/গেটম্যান (২০তম গ্রেড) নিয়োগের জন্য একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তবে রেলওয়ের মাস্টাররোল/টিএলআর কর্মরতদের পক্ষ থেকে করা মামলার কারণে ওই নিয়োগ প্রক্রিয়া এখনো এগোয়নি।
এদিকে, বাংলাদেশ রেলওয়ে আবারও টিএলআর ভিত্তিতে লোকবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। কিন্তু চলমান মামলার কারণে এ নিয়োগের পরীক্ষাও যথাসময়ে নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে একদিকে স্থায়ী পদে নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, অন্যদিকে টিএলআর নিয়োগও মামলাজনিত জটিলতায় বাধাগ্রস্ত হচ্ছে।

চাঁদপুর, প্রাইমারিতে ২৫ জনে ১৫ জন নিয়োগপত্র ।
24/09/2026

চাঁদপুর, প্রাইমারিতে ২৫ জনে ১৫ জন নিয়োগপত্র ।

একসঙ্গে বেড়ে ওঠা, একই স্কুলে পড়াশোনা, একই বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে ভর্তি হওয়া, এমনকি কর্মজীবনের একটি সময়ও কেটেছে একই প্র...
23/09/2026

একসঙ্গে বেড়ে ওঠা, একই স্কুলে পড়াশোনা, একই বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে ভর্তি হওয়া, এমনকি কর্মজীবনের একটি সময়ও কেটেছে একই প্রতিষ্ঠানে। জীবনের গুরুত্বপূর্ণ অনেক অধ্যায় পাশাপাশি পেরিয়ে আসা সেই জমজ দুই বোন এবার উচ্চশিক্ষার নতুন অধ্যায়ও শুরু করেছেন একসঙ্গে। জার্মানির খ্যাতনামা টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখে (TUM) পড়ার সুযোগ পেয়েছেন তাসমিয়া তাজরিয়ান ইলমা ও তাসনুভা তাজরিয়ান ইকরা। দুজনই পেয়েছেন পূর্ণ অর্থায়নের Deutschlandstipendium Scholarship।

তাদের গল্পের শুরু বাংলাদেশের শিক্ষাঙ্গনে। দুই বোনই পড়াশোনা করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। এরপর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (BUP) একই বিষয়ে ভর্তি হন। শুধু একই বিশ্ববিদ্যালয় নয়, তারা ছিলেন একই সেকশনের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সময়টাও তাই কেটেছে পাশাপাশি। পরবর্তী সময়ে প্রায় তিন বছর একই প্রতিষ্ঠানে কাজও করেছেন তারা।

পড়াশোনা ও কর্মজীবনের এই দীর্ঘ পথচলার পর উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনাও করেন একসঙ্গে। তাদের লক্ষ্য ছিল ইউরোপের একটি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা। সেই লক্ষ্য থেকেই জার্মানির TUM-এ আবেদনের প্রস্তুতি শুরু করেন। ২০২৪ সালের এপ্রিল থেকে তারা এ নিয়ে কাজ শুরু করেন। একই বছরের জুনে বিশ্ববিদ্যালয়টিতে আবেদন করেন। অপেক্ষার পর আগস্টে আসে কাঙ্ক্ষিত অফার।

TUM বিশ্বের অন্যতম পরিচিত প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি। এমন প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাওয়ার পাশাপাশি দুই বোনের জন্য আরও বড় অর্জন ছিল স্কলারশিপটি। তারা দুজনই Deutschlandstipendium Scholarship পেয়েছেন, যা তাদের উচ্চশিক্ষার ব্যয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে।

দুই বোনের পথচলায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়গুলোর একটি হলো, তাদের প্রায় প্রতিটি শিক্ষাজীবনের ধাপই একসঙ্গে এগিয়েছে। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, একই বিষয়ে পড়াশোনা থেকে একই কর্মস্থল, এরপর একই গন্তব্যে উচ্চশিক্ষা। ফলে একজনের সাফল্য অন্যজনের জন্য যেমন আনন্দের, তেমনি দুজনের একসঙ্গে অর্জন করা সুযোগটি তাদের দীর্ঘদিনের পথচলাকেও বিশেষ করে তুলেছে।

বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আবেদন, বিশ্ববিদ্যালয় নির্বাচন, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত, অফার পাওয়া থেকে শুরু করে ভিসা প্রক্রিয়া পর্যন্ত প্রতিটি ধাপেই থাকে নানা প্রস্তুতি। তাসমিয়া ও তাসনুভার ক্ষেত্রেও সেই প্রক্রিয়া ছিল দীর্ঘ। তবে একে অপরের পাশে থাকায় পুরো যাত্রাটিই তারা পাশাপাশি এগিয়ে নিতে পেরেছেন।

একই বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে পড়াশোনা করা দুই বোনের জন্য এবার অপেক্ষা করছে নতুন অভিজ্ঞতা। বাংলাদেশের পরিচিত শিক্ষাঙ্গন থেকে জার্মানির মিউনিখে গিয়ে তারা নিজেদের একাডেমিক ও পেশাগত পথকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন। আর এই যাত্রার বিশেষত্ব হলো, জীবনের মতো উচ্চশিক্ষার এই অধ্যায়েও তারা দুজন পাশাপাশি।

তাদের গল্প তাই শুধু দুটি স্কলারশিপ পাওয়ার গল্প নয়। এটি একই স্বপ্নকে সামনে রেখে দীর্ঘদিন পাশাপাশি এগিয়ে চলা দুই বোনের গল্প। যে পথ শুরু হয়েছিল একই স্কুলের শ্রেণিকক্ষ থেকে, তা এখন পৌঁছেছে জার্মানির অন্যতম মর্যাদাপূর্ণ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

Address

Rajshahi
6251

Alerts

Be the first to know and let us send you an email when JOB Easy Learning posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category