24/09/2026
আলহামদুলিল্লাহ, সফলভাবে সম্পন্ন হলো ৮ম ন্যাশনাল কম্পিটিশন ২০২৬
>
> গত ১৯ সেপ্টেম্বর, ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ইউসিমাস বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন। দেশের ৬৪ জেলা থেকে আগত হাজারো শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি ছিল উৎসবমুখর।
>
> সুশৃঙ্খল ও সুন্দরভাবে এই বিশাল আয়োজন সম্পন্ন করার জন্য ইউসিমাস বাংলাদেশকে ধন্যবাদ।
>
> আমাদের রাজশাহী সেন্টার থেকে অংশ নেওয়া ২৮ জন শিক্ষার্থীকে অভিনন্দন!
১. The Power of Focus
হাজারো বাচ্চা, একটাই লক্ষ্য।
হলের ভেতরের এই পিন-ড্রপ সাইলেন্সটাই বলে দেয় তারা কতটা ফোকাসড। এই একাগ্রতাই একদিন তাদের অনেক দূর নিয়ে যাবে।
২. 8 Minutes, 200 Sums, Infinite Possibilities
কারো কাছে এটা শুধু একটা পরীক্ষা, আমাদের কাছে এটা ব্রেইনের সুপার পাওয়ার দেখানোর মঞ্চ। আমাদের ক্ষুদে জিনিয়াসরা সেই মঞ্চে সেরাটা দিয়েছে।
৩. More Than Just a Competition
এটা শুধু ট্রফি জেতার লড়াই নয়। এটা নিজেকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। আজ যে বাচ্চাটা ভয়কে জয় করে পরীক্ষার হলে বসেছে, সে-ই আসল বিজয়ী