𝐑𝐎𝐀𝐑 𝐎𝐅 𝐁𝐀𝐍𝐆𝐋𝐀𝐃𝐄𝐒𝐇
রায়হান মুস্তাক - Rayhan Mustak
তালিবুলইলম।
•
•
টেলিগ্রাম: T.ME/RAYHANMUSTAK
টুইটার: x.com/Hey_Rayhan
22/12/2025
আমরা মানুষকে তার চূড়ান্ত অর্জন দিয়েই বিচার করি, কিন্তু কেউ জিজ্ঞেস করে না—সে কতবার ভেঙে পড়েছে, কতবার হেরে গিয়েও ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়েছে।
বাহবা পায় শুধু শেষের সেই উজ্জ্বল দৃশ্যটা; কিন্তু পুরো গল্পটা লেখা হয় নীরব ক্ষয়ে, অদৃশ্য যন্ত্রণায়, আর রাতের পর রাত নিঃশব্দে সহ্য করা কষ্টের ভেতর দিয়ে।
•
প্রতিদিন একজন মানুষ লড়াই করে যায়—নিজের ভয়ের সাথে, নিজের সীমাবদ্ধতার সাথে, আর সেই স্বপ্নগুলোর সাথে যা কখনও হাতে আসেনি। এই লড়াইয়ের কোনো সাক্ষী নেই, আর নেই কোনো আলোকিত মঞ্চ।
তবু সে হাল ছাড়ে না। কারণ, অনেক সময় শুধু বেঁচে থাকাটাই হয়ে ওঠে সবচেয়ে বড় বি দ্রো হ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
•
এই দুনিয়া ফলাফলের প্রেমে পড়ে থাকে। কিন্তু মানুষ টিকে থাকে প্রক্রিয়ার ভেতর—ধৈর্যের, ব্যর্থতার, আর অবিরাম চেষ্টার ভেতর। যারা এখনও গন্তব্যে পৌঁছায় নি, তারা ব্যর্থ নয়—তারা মানুষ।
চেষ্টা করতে করতে ক্লান্ত, তবু সততার পথে অটল।
•
সত্যি বলতে, যারা আলোর বাইরে থাকে, শিরোনামের বাইরে থাকে—তাদেরও কেউ কেউ প্রতিদিন নিজেকে ভেঙে আবার নতুন করে গড়ে তোলে। ইতিহাস হয়তো তাদের নাম লিখবে না, কিন্তু মানুষ হিসেবে তারা অমূল্য, অনন্ত, অটুট।
প্রশ্ন শুধু একটাই—এই জীবনে কয়জনই-বা তাদের নিজের প্রাপ্য মূল্যায়নটুকু পায়?
— Rayhan Mustak
#হৃদয়_পণ্ডিত #মনকথা #আত্মকথন
এখনও কি দুরুদ শরীফ পাঠ করবেন না!
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাদী,ভাই আমার! তোমার স্বপ্ন পূরণ হয়েছে। তুমি আজীবন লক্ষ কোটি যুবকের অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবা। কথা দিলাম, তোমার ল ড়া ই আজীবন আমরা চালিয়ে যাব, ইন শা আল্লাহ!
আলহামদুলিল্লাহ ৩২ ঘন্টা পর শিশু সাজিদকে জীবিত উদ্ধার।
#শিশু_সাজিদ
প্রশংসনীয় কাজগুলোর অবশ্যই প্রশংসা করতে হবে!মাহফিলে জাওরামী করলে জুতা-পিটা করা হবে ইনশাআল্লাহ।
18/06/2025
নিভৃত এই আকাশপানে,
চেয়ে থাকি চুপচাপ,
নিঃশব্দ এক নীল বিস্তারে—
মিশে যায় শত কবিতার পাপ।
নিভৃত ওই মেঘের ছায়ায়,
লুকিয়ে থাকে দিন,
যেন কারু হারিয়ে যাওয়া—
একটুকরো স্পন্দনহীন।
নিভৃত সেই নক্ষত্রেরা,
জানে না কী ব্যথা,
তবু তারা রাতভর জ্বলে—
বলে না কোনো কথা।
নিভৃত আমি, নিবিড় তুমি,
এই আকাশই সাঁকো,
ভালোবাসা কী? — শুধু নিঃশ্বাস,
না বলা কিছু বাক্য-বাঁধা।
#হৃদয়_পণ্ডিত #আকাশ #হৃদয়েরকথা
নিঃসঙ্গতার নফসনামা
–রায়হান মুস্তাক
পাঁজরের নিচে শব্দহীন এক ব্যথা বাস করে,
যার ডাক শুনে অন্ধকারও কেঁদে উঠে রাতে।
নিঃশ্বাসগুলো বিষাদের গজল, হৃদয় এক নীরব মিনার,
সেখানে আমি একা, আর সঙ্গী কেবল—আল্লাহর নামবার।
মৃত আত্মার মতো ঘুরে বেড়ায় কিছু স্মৃতি, কিছু স্বপ্ন ভাঙা,
আল্লাহ... তুমি কি দ্যাখো? এই কান্নার ভিতর আলো জ্বলা?
#হৃদয়_পণ্ডিত #নিঃসঙ্গ_হৃদয়
রক্তের ভেতর যখন উম্মাহ কাঁদে
ই রা ন-হি জ রা ই ল সংঘাত চলছে শুধু ভূখণ্ডের নয়, চেতনার সীমারেখায়।
এ সময়ে ই রা নে র পরাজয় কামনা করা মানে—ঘরের আ গু ন দেখে করতালি দেওয়া।
তাদের দুর্বলতা নিয়ে তামাশা করা মানে—ভ্রাতার ক্ষতচিহ্নে কাঁটা ছুঁড়ে মারা।
আর আকিদার তর্ক তোলা মানে—র ক্তা ক্ত শরীরে ছু রি চালিয়ে 'শরিয়ত' বোঝানো।
এই সময়, বিচার নয়—বেদনার ভাষা চায়।
এই সময়, দল নয়—দুঃখে এক কাতার হওয়া চায়।
এই সময়, প্রশ্ন নয়—প্রার্থনা চায়।
কারণ, আমরা যদি কেবল ভুল খুঁজি,
তবে একদিন নিজেদের বুকেই ভুলের ছুরিটি গেঁথে যাবে—নীরবে, গভীরভাবে।
#হৃদয়_পণ্ডিত
কেউ কেউ ফিরে আসে না— কিন্তু, তাদের জন্য রাখা অপেক্ষা কখনও ফুরোয় না।
#হৃদয়_পণ্ডিত
হাসলে আজ তুমি অন্যের ব্যথায়,
কাল কাঁদবে নিজের ম্লান ছায়ায়।
জীবন তো নদী—স্রোতের খেলায়—
কে কোথায় ডুবে, সময়ই শুধু জানায়।
—রায়হান মুস্তাক
#হৃদয়_পণ্ডিত
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Rajshahi
6000