Daokandi Govt. Primary School

Daokandi Govt. Primary School

Share

Daokandi Govt. Primary School is a famous school of our area facebook.com/kamal.nets

29/06/2023

আসসালামু আলাইকুম
সবাইকে Daokandi Govt. Primary School এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক

21/09/2021

২০২৩ সাল থেকে শুরু হবে সম্পূর্ণরূপে নতুন শিক্ষা পদ্ধতি, যাহা সকলের জানা প্রয়োজন।
নতুন শিক্ষা পদ্ধতি:
১. সাপ্তাহিক ছুটি ২ দিন।
২. দশম শ্রেণীর আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
৩. তৃতীয় শ্রেণীর আগে কোনো পরীক্ষাই নেই।
৪. এস.এস.সি তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স।
মাত্র ৫ দিনেই পরীক্ষা শেষ।
৫. নবম-দশম শ্রেণীতে কোন গ্রুপ ভাগ থাকবে না। সবাই পড়বে দশটি বই। সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে এইচ.এস.সি.তে।
মাধ্যমিক পর্যন্ত থাকবে দশটি বই: ১. বাংলা
২. ইংরেজি
৩.গণিত
৪ জীবন ও জীবিকা
৫.বিজ্ঞান
৬ . সামাজিক বিজ্ঞান
৭. ডিজিটাল প্রযুক্তি
৮. ধর্মশিক্ষা
৯.ভালো থাকা।
১০. শিল্প ও সংস্কৃতি।

09/12/2019

শুরু হয়ে গেল গণিত উৎসব ২০২০

যোগাযোগ 01723205916

02/12/2019

গণিতে ছোট্ট চিকা'র নতুন উদ্ভাবন

সম্প্রতি 12 বছরের এই বালক চমকে দেবার মতো গণিতের একটি নতুন বিষয় উদ্ভাবন করে ফেলেছে। উদ্ভাবনের বিষয়টি নতুন না হলেও পদ্ধতিটি একেবারেই নতুন। আমরা যখন ছোটবেলায় বিভাজ্যতার নিয়ম শিখেছি বা এখনো যারা শিশুদের এই বিষয়টি শেখানোর দায়িত্ব পালন করেন তারা একটু খেয়াল করে দেখবেন বইগুলোতে 2, 3, 4, 5, 6, 8, 9, 11 এদের দ্বারা বিভাজ্যতার নিয়ম থাকলেও 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম থাকে না। চিকা এই 7 দ্বারা বিভাজ্যতার নিয়মটি অন্য ভাবে আবিষ্কার করেছে। তবে 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম যে আগে আবিষ্কৃত হয়নি এমনটা নয়। কিন্তু চিকার পদ্ধতিটি একেবারে নতুন ও অভিনব। চিকার এই উদ্ভাবনী ইতিমধ্যে TruLittle Hero Award জিতে ফেলেছে। পদ্ধতিটি জানার আগে চলুন জেনে নিই উদ্ভাবনের পেছনে লুকিয়ে থাকা গল্প ....………

নাইজেরিয়ার এই বালক পড়াশোনা করে লন্ডনের Westminster Under School বিদ্যালয়ে। সেই স্কুলের গণিতের শিক্ষিকা হলেন Miss Mary Ellis. যিনি 'The Aliens Have Landed and 174 other problems' নামে একটি বইও লিখেছেন।
বিদ্যালয়ের দীর্ঘকালীন ছুটির সময় তিনি একটি assignment দেন। যেখানে ছিল, ভাগ না করে কোন সংখ্যার বিভাজ্যতা যাচাই করা। সেই বইতে 7 দ্বারা বিভাজ্যতার কোন নিয়ম ছিল না কারণ এমনিতে 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম খুব সহজও নয় এবং মনে রাখার মতনও নয়। আর এখানেই ভাবতে শুরু করে চিকা।
শিক্ষিকা Miss Mary Ellis জানাচ্ছেন 'গত শুক্রবার ক্লাসে চিকা জানায় সে নতুন কিছু বলতে চায় এবং তা সকলের সামনে উপস্থাপিত করে এবং আমি চমকে উঠি। এমন কোন সংখ্যা পাওয়া যায়নি যার ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হয় না।'
চলুন দেখি এবার কি সেই পদ্ধতি।

● যে কোনো সংখ্যার এককের অংকের সাথে 5 গুন করে বাকি সংখ্যার সাথে যোগ দিতে হবে। যোগফল 7 দ্বারা বিভাজ্য হলেই মূল সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে।
● যদি দেখা যায় সংখ্যাটিকে ওই পদ্ধতি একবার প্রয়োগ করার পর প্রাপ্ত যোগফল বড় সংখ্যা আসে, তাহলে তাকে আবার একই ভাবে ওই প্রক্রিয়ায় এগিয়ে যেতে হবে।

উদাহরণঃ

1567 ~156+7×5=191
191 ~19+1×5=24
24, 7 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 1567 ,7 দ্বারা বিভাজ্য নয়।

অন্যদিকে হিসাব করে দেখুন 9065 , 7 দ্বারা বিভাজ্য। বিষয়টি খুব সামান্য হলেও তার চিন্তা কে কুর্নিশ জানাতেই হয়।

কি ভাবছেন আমাদের এখানে চিকা দের পাচ্ছি না কেন? পাবো কি করে? ছোটো থেকেই শিশু মনের মধ্যে গণিতের প্রতি একটা কৃত্রিম ভীতি তৈরি করে দেওয়া হয়। তারপর স্কুলের শিক্ষকমশাইদের দেওয়া হোম টাস্ক ছাত্রের হাত দিয়ে পৌঁছে যাচ্ছে গৃহ শিক্ষকের হাতে বা অভিভাবকের কাছে। আবার বিপরীত পথে উত্তর চলে আসছে স্কুলের মাস্টার মশাই কাছে। এই তো অবস্থা। স্বাধীন মুক্ত চিন্তার বিকাশের সুযোগ কই? বাধা ধরা গতের হোম টাস্ক ও নির্ধারিত সময়ে সিলেবাস সমাপ্ত করা। এসবই শেষ করে দিচ্ছে আমাদের প্রতিটি ছাত্রদের "চিকা" হবার সম্ভাবনা কে।

16/04/2017

পাঞ্জেরি
ফররুখ আহমেদ

রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
এখনো তোমার আসমান ভরা মেঘে?
সেতারা, হেলার এখনো ওঠেনি জেগে?
তুমি মাস্তলে, আমি দাঁড় টানি ভুলে;
অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি।

রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
দীঘল রাতের শ্রান্তসফর শেষে
কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে?
এ কী ঘন-সিয়া জিন্দেগানীর বা’ব
তোলে মর্সিয়া ব্যথিত দিলের তুফান-শ্রান্ত খা’ব
অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরী।
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে;
সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি।

রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
বন্দরে বসে যাত্রীরা দিন গোনে,
বুঝি মৌসুমী হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে,
বুঝি কুয়াশায়, জোছনা- মায়ায় জাহাজের পাল দেখে।
আহা, পেরেশান মুসাফির দল।
দরিয়া কিনারে জাগে তক্দিরে
নিরাশায় ছবি এঁকে!
পথহারা এই দরিয়া- সোঁতারা ঘুরে
চলেছি কোথায়? কোন সীমাহীন দূরে?
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে;
একাকী রাতের গান জুলমাত হেরি!

21/01/2015

↪জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু প্রশ্ন↩

১। আমি আমার পছন্দের সাবজেক্ট টি পাইনি, আমি কি আমার সাবজেক্ট পরিবর্তন করতে পারব?

উত্তর: যে সাবজেক্ট টি তুমি পেয়েছ সেটি যদি 1st চয়েজ এর সাবজেক্ট হয়,তাহলে কোন ভাবেই পরিবর্তন করা যাবে না। আর যদি 1st চয়েজ এর সাবজেক্ট না পেয়ে থাকো তাহলে মাইগ্রেশন করার সুযোগ পাবে। আসন সংখ্যা ফাকা থাকলে মাইগ্রেশন সফল হতে পারে।

২। আমি পরীক্ষায় কতো নম্বর পেয়েছি? বা আমার পজিসন কতো?

উওর: জাতীয় বিশ্ববিদ্যালয়ে মেরিট পজিশন দেয়না, তাই এটা জানা অসম্ভব। আর নম্বর তারাই জানতে পারবে যারা প্রথম মেরিট লিস্টে চান্স পেয়েছ।

৩। 2nd মেরিট লিস্ট কবে দিবে?

উত্তর: প্রথম মেরিট লিস্টের ভর্তি পক্রিয়া শেষ হওয়া মাত্রই 2nd মেরিট লিস্ট প্রকাশ করা হবে যদি সিট ফাকা থাকে।

৪। রিলিজ স্লিপ কি?

উত্তর: রিলিজ স্লিপ হচ্ছে, কেউ যদি পাস করা সত্যেও ভর্তি না হতে পার তাহলে ভর্তি পক্রিয়া শেষ হলে সে ৫ টি কলেজের জন্য আবেদন করতে হবে। আর সেখানে যদি আসন ফাকা থাকে তাহলে তুমি সেই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেতে পার।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Village : Daokandi, Post Office : Daokandi, Pollice Station : Durgapur, Upazilla : Durgapur, District : Rajshahi
Rajshahi
6240

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00