Home Tutors Academy

Home Tutors Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Home Tutors Academy, Tutor/Teacher, Hometutorsacademy, Rajshahi.

আজ হোটেলে দুপুরের খাবার খেলাম। একটা ডিমভর্তা আর একটু পাতলা ডাল। পঞ্চাশ টাকা বিল এলো। বলা যায় অনেকদিন পর দুপুরে খেলাম। মা...
21/09/2023

আজ হোটেলে দুপুরের খাবার খেলাম। একটা ডিমভর্তা আর একটু পাতলা ডাল। পঞ্চাশ টাকা বিল এলো। বলা যায় অনেকদিন পর দুপুরে খেলাম। মাথার উপর দাঁড়িয়ে থাকে ওয়েটার। তাকেও বখসিশ দিতে হয়। পাঁচটাকা তো দেয়া যায় না। ওয়েটারকে বলতে পারলাম না আরেক প্লেট ভাত দিন। তার কাজ বাড়ানো মানে বখসিশ দেয়ার রাস্তা বের হওয়া। খেয়ে উঠে এলাম।

ইদানিং সাহসে কুলায় না খরচ বাড়াতে।

রিকশাচালককে সহজে ডাকি না। চেষ্টা করি হাঁটার। ভাড়াতো বাঁচে।

ইদানিং সাহসে কুলায় না খরচ বাড়াতে।

বিকেলের নাস্তা বাদ দিয়েছি। জিহবা বড্ড ত্যাদর। রুচি বাড়ছে। মিষ্টি টাইপের কিছু খেলে বলে ঝাল খাবা না?

ইদানিং সাহসে কুলায় না খরচ বাড়াতে।

সদাইপাতি কিনতে গেলে দোকানী টুকটাক বেশি দিয়ে দেয়। দেখা গেল পয়তাল্লিশ টাকা বিল হলো। বলে বসে মামা পঞ্চাশটাকার মিলায় দেই।

এসব ঝানাইপানাই যেন না করে তাই আগেই বলে দেই, খবরদার বেশি দেবেন না। পারলে একটু কম দেবেন।

ইদানিং সাহসে কুলায় না।

চা খেতে গেলে বিপদ। দোকানী বড্ড ফাজিল। এত সুন্দর করে দুধচা বানায় মনে হয় একটু পরপর খাই। কেন এতো সুন্দর টেস্ট করে বানাবি তুই বেটা!
পাঁচটাকার চা পনের টাকা। খাবোই না আর চা।

ইদানিং খরচ বাড়াতে সাহসে কুলায় না।

এই ধরেন মাছের বাজার। গরিবের মাছগুলোও আর কেনা যায় না। পিচ পিচ করা মাছ খুঁজি আজকাল। সেখানেও ভিড়। মিন মিন করে বলি, একটা ছোট্ট সাইজের মাছ দ্যান না! একা মানুষ এতো বড় দিয়েন না।

চুপ করে বের হয়ে চলে আসি।

ইদানিং খরচ বাড়াতে সাহসে কুলায় না।

কোনো মেহমান বেড়াতে এলে গল্প মুখস্ত করি। আপনাদের খুব দেখতে ইচ্ছে করে। ইশ আসতে বলতে পারি না। একটা কাজে বাইরে যাচ্ছি কদিনের জন্য। মেহমান নিজেই বলে ঠিক আছে কদিন পরে যাবো। তখন মনে হয় হাঁফ ছেড়ে বাঁচি। কায়দা করে যে কয়দিন চলা যায় আরকি।

ইদানিং খরচ বাঁড়াতে সাহসে কুলায় না।

এই গরমে জামাকাপর কিনে হবে কী! এমনতো না কোনো অনুষ্ঠানে যাবো। নিজেকে বুঝ দেই- যা আছে তাই দিয়েই চলো। পোষাকে পরিচয় নয়। নীতিবাক্য নিজেরে শুনাই।

কারণ ইদানিং খরচে কুলায় না।

আহা দ্রব্যমূল্য! আহা!
ধনীগুলো আরো ধনী হোক। আর আমরা নাহয় কৌশল করেই বাঁচি নিজেকে সবকিছু থেকে বঞ্চিত করে।

এই গল্প হাজার হাজার মানুষের।

কী করবো ইদানিং খরচে কুলায় না।

--------------------
সংগৃহীত
লেখক: আলী ইমরান

আমের পরিচিতি পর্ব ০৩• আমের জাত : হিমসাগর/ক্ষীরসাপাত 🥭🥭হিমসাগর আম জুন মাসে গাছে পাকতে শুরু করে এবং জুনের শেষের দিকে পূর্ণ...
20/05/2021

আমের পরিচিতি পর্ব ০৩
• আমের জাত : হিমসাগর/ক্ষীরসাপাত 🥭🥭
হিমসাগর আম জুন মাসে গাছে পাকতে শুরু করে এবং জুনের শেষের দিকে পূর্ণ বাজারজাত করা হয়। একটি স্বাভাবিক আমের ওজন ২৫০ থেকে ৩৫০ গ্রাম হয়ে থাকে যার ৭৭ শতাংশই হল আম বাকি ৩৩ শতাংশ আমের আটি। এটি আমের একটি ভাল বিশিষ্ট। হিমসাগর আমের স্বাদ অন্যান্য জনপ্রিয় আম আল্পফন্স ও ল্যাংড়া আমের থেকে ভাল। এই আমকে ভালবেসে ১০০+ লেখক কবিতা লিখেছেন। বাংলাদেশ ও ভারতে এই আম ছাড়া গ্রীষ্মকাল ভাবাই যায় না।

• আমের পরিচিতি পর্ব ০২• আমের জাত : ল্যাংড়া 🥭🥭• বিবরণ :দেশে যে কটি উৎকৃষ্ট জাতের আম এগুলোর মধ্যে ল্যাংড়া সবচেয়ে এগিয়ে।...
20/05/2021

• আমের পরিচিতি পর্ব ০২
• আমের জাত : ল্যাংড়া 🥭🥭
• বিবরণ :
দেশে যে কটি উৎকৃষ্ট জাতের আম এগুলোর মধ্যে ল্যাংড়া সবচেয়ে এগিয়ে। পাকা অবস্থায় হালকা সবুজ থেকে হালকা হলুদ রাং ধারণ করে। ফলের শাঁস হলুদাভ। কাঁচা অবস্থায় আমের গন্ধ সত্যিই পাগল করা। অত্যন্ত রসাল এই ফলটির মিষ্টতার পরিমাণ গড়ে ১৯.৭%। বোঁটা চিকন। আটি অত্যন্ত পাতলা। পোক্ত হবার পর সংগ্রহীত হলে গড়ে ৮-১০ দিন রাখা যাবে।
• গঠন :
খাওয়ার উপযোগী অংশ ৭৩.১%, ওজন ৩০০-৫০০ গ্রাম। মধ্য মৌসুমি জাত ল্যাংড়া। আষাঢ় মাসের শেষ অবধি- জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত বাজারে পাওয়া যায়।
• ইতিহাস :
ভারতের বেনারসে এর উদ্ভব হয়েছে। বাংলাদেশে সব জেলাতেই এই আম জন্মে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী,নওগা ও নাটোর এলাকায় বেশি জন্মে।
• নামকরণ :
ভারতের এক খোড়া ফকিরের নামে আমটির নামকরণ হয়েছে। ফকিরের আস্তানা থেকে এই জাতটি প্রথম সংগৃহীত হয়েছিল। খোড়া ফকির যেখানে বাস করতেন তার আশেপাশে থেকে উৎপন্ন শত শত আমের গাছ ছিল। তারই একটি থেকে ল্যাংড়া নামের অতি উৎকৃষ্ট জাতটি বেরিয়ে এসেছে।
--- ধন্যবাদ ❤️

***আমের পরিচিতি পর্ব ০১• আমের জাত : লক্ষনা 🥭🥭লক্ষণভোগ, লক্ষনা এমনকি লকনা নামেও ডাকা হয়। আমের ওজন 150 গ্রাম থেকে 500 গ্রা...
20/05/2021

***আমের পরিচিতি পর্ব ০১
• আমের জাত : লক্ষনা 🥭🥭
লক্ষণভোগ, লক্ষনা এমনকি লকনা নামেও ডাকা হয়। আমের ওজন 150 গ্রাম থেকে 500 গ্রাম পর্যন্ত হয়। খোসা হালকা মোটা। কাচা অবস্থা হালকা সবুজ রংয়ের হয়ে থাকে, তবে পাকলে পুরোপুরি টকটকে হলুদ বর্ণ ধারণ করে। আমের মৌসুম শুরুর দিকেই এই আম পাকতে শুরু করে, মে মাসের তৃতীয় কিংবা শেষ সপ্তাহতেই গাছে পাকা শুরু করে। দেখতে খুব সুন্দর ও আমের ত্বকে স্পট খুব একটা দেখা যায়। আমটিতে আঠি খুবই পাতলা ও লম্বাটে গোলাকার হয়ে থাকে । খাওয়ার উপযোগী অংশ প্রায় ৮০-৮৫ শতাংশ। গাছে প্রতিবছরই এই আম অন্যান্য আমের তুলনায় বেশী মকুল ও ফল আসে। তাই বানিজ্যিক ভাবে চাষের ক্ষেত্রে এই আম কৃষকদের পছন্দের একটি আম। - - - - ধন্যবাদ ❤️🥭

31/12/2014

Address

Hometutorsacademy
Rajshahi
6270

Telephone

+8801778256784

Website

Alerts

Be the first to know and let us send you an email when Home Tutors Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Home Tutors Academy:

Shortcuts

Share

Category