14/04/2024
আলফ্রেড নোবেল
পুরো নাম আলফ্রেড বের্নহার্ড নোবেল। নামটা আমরা না শুনে থাকলেও নোবেল পুরস্কার শব্দটা সবাই শুনেছি। আলফ্রেড নোবেল একজন সুয়েডীয় রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক ,অস্ত্র নির্মাতা ,এবং নোবেল পুরষ্কারের উদ্যোক্তা।
১৮৩৩ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে এক সম্ভ্রান্ত পরিবারে আলফ্রেদ নোবেল জন্মগ্রহণ করেন।আলফ্রেডের বাবা ইমানুয়েল নোবেল ছিলেন একজন উদ্ভাবক এবং নির্মাতা। আলফ্রেডের বয়স যখন পাঁচ বছর তখন তার বাবা সেন্ট পিটার্সবার্গে চলে আসেন, যেখানে তিনি একটি ইন্জিনিয়ারং কারখানা স্থাপন করেন।
আলফ্রেড নোবেলের মা আন্দ্রিয়েট নোবেল, দুই ভাই রবার্ট, লুডভিগ এবং আলফ্রেড কয়েক বছর পরে রাশিয়ায় তার বাবার সাথে যোগ দেন।
১৮৭২ সালে আলফ্রেদ নোবেলের বাবা ইমানুয়েল মৃত্যুবরণ করেন এবং ১৮৮৯ সালে নোবেলের মা আন্দ্রিয়েতি নোবেল মৃত্যুবরণ করেন।
নোবেল ভাইদের একজন সুইডিশ গৃহশিক্ষক ছিলেন - লার্স স্যান্টেসন(মাস্টার অফ আর্টস) ।যিনি তাদের সুইডিশ ভাষা এবং ইতিহাস শিখিয়েছিলেন, কিন্তু বিশ্ব সাহিত্য এবং দর্শন সহ তার বিস্তৃত জ্ঞানও দিয়েছিলেন।
তাদের একজন দক্ষ রাশিয়ান শিক্ষকও ছিলেন- ইভান পিটারভ যিনি অন্যান্য বিষয়ের মধ্যে তাদের গণিত, পদার্থবিদ্যা এবং রসায়নের মৌলিক বিষয়গুলি শিখিয়েছিলেন।
আলফ্রেড নোবেল এবং তার ভাইয়েরা পাঁচটি ভাষা শিখেছিলেন।সুইডিশ ছাড়াও রাশিয়ান, ইংরেজি, ফরাসি এবং জার্মান ল্যাঙ্গুয়েজ।
আলফ্রেড এর দুই ভাই রবার্ট এবং লুডভিগ ইঞ্জিনিয়ার হয়েছিলেন এবং আলফ্রেড রসায়ন নিয়ে পড়াশোনা করেন।
তার রসায়ন শিক্ষক ছিলেন- অধ্যাপক নিকোলাই এন জিনিন এবং ইউলি ট্রাপ।
অধ্যাপক জিনিন পরে নাইট্রোগ্লিসারিনের প্রতি আলফ্রেডের আকর্ষণ করেন।
আলফ্রেড নোবেল কখনো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েননি, কোনো ডিগ্রিও পাননি। তার টিউটোরিয়াল নির্দেশনা 1850 সালের প্রথম দিকে শেষ হয়। যখন তার বড় ভাই রবার্ট এবং লুডভিগ পারিবারিক ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রাইজে কাজ করতে ব্যস্ত ছিলেন, তখন আলফ্রেডকে 17 বছর বয়সে শিক্ষাগত ভ্রমণে বিশ্বের বাইরে পাঠানো হয়েছিল। সর্বপ্রথম তাকে প্যারিসে পাঠানো হয়। যেখানে তার রসায়ন শিক্ষক প্রফেসর জিনিনের সুপারিশে তিনি বিখ্যাত প্রফেসর জুলস পেলোজের গবেষণাগারে কাজ করেছিলেন।
এখানে তিনি ইতালীয় রসায়নবিদ আসকানিও সোব্রেরোর সংস্পর্শে আসেন, যিনি 1847 সালে নাইট্রোগ্লিসারিন আবিষ্কার করেছিলেন। নাইট্রোগ্লিসারিন হিংসাত্মক বিস্ফোরক শক্তির অধিকারী ছিল, কিন্তু এই অত্যন্ত বিপজ্জনক পদার্থটিকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে সম্পর্কে কেউ কোনও সমাধান তৈরি করেনি।
১৮৬২ সালে নোবেল নাইট্রোগ্লিসারিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। ১৮৬৩ সালে নোবেল তার প্রথম নাইট্রোগ্লিসারিন-জাত পণ্যের পেটেন্ট করেন। একে ইংরেজিতে বলা হচ্ছিল "ব্লাস্টিং অয়েল", এটি এক ধরনের বিস্ফোরক। এরপর "ব্লাস্টিং ক্যাপ" নামক একটি ব্যবস্থা উদ্ভাবন করেন যা নাইট্রোগ্লিসারিন বিস্ফোরণের ট্রিগার হিসেবে কাজ করে। এ সময়ই তিনি স্টকহোমে চলে আসেন এবং এখানেই গবেষণা চালিয়ে যান।
১৮৬৪ সালে স্টকহোমের হেলেনেবোর্গে নাইট্রোগ্লিসারিন প্রস্তুতির সময় বিস্ফোরণে আলফ্রেদ নোবেলের ভাই এমিল মারা যায়।নোবেল তার পরীক্ষা চালিয়ে যান এবং স্টকহোমে "নাইট্রোগ্লিসারিন এবি" নামক একটি প্রতিষ্ঠান তৈরি করেন এবং সবশেষ ১৮৬৭ সালে ডায়নামাইটের জন্য পেটেন্ট আবিষ্কার করেন। এবং পরবর্তীতে ডিনামাইট এর ব্যবসার মাধ্যমে তিনি সেই সময়ে ইউরোপের একজন ধনাঢ্য ব্যক্তি হিসেবে পরিচিতি অর্জন করেন।
তার সাহিত্য নিয়ে বেশ অনুরাগ ছিল এবং চিঠি লিখতে পছন্দ করতেন। কিন্তু কখনো বিয়ে করেন নি।হ্যা তিনি অবিবাহিত ছিলেন।
১৮৯৬ সালের শেষার্ধে, ডাক্তাররা স্পষ্টভাবে আলফ্রেদকে বলেছিলেন যে তার স্বাস্থ্যভাল না। কিন্তু আলফ্রেদ তার প্রতি খুব একটা মনোযোগ দেননি।
আলফ্রেদ নোবেল ১৮৯৬ সালের ২১ নভেম্বর সান রিমোতে(ইতালির একটি শহর)আসেন। তার কাছে মনে হয়েছিল যে তিনি এখন দুঃখ এবং উদ্বেগ থেকে মুক্ত।৭ ডিসেম্বর তিনি প্যারালাইসিসের মারাত্মক স্ট্রোকের শিকার হন।তিন দিন পরে, ১০ ডিসেম্বর সকালে এই কালজয়ী রসায়নবিদ মৃত্যুবরণ করেন।।
তিনি ব্যবসায়ে বিশেষ প্রসিদ্ধি অর্জন করেছিলেন। বিখ্যাত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বোফোর্স এর মালিক ছিলেন অনেকদিন, প্রতিষ্ঠানটিকে এক সময় অন্যতম বৃহৎ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানে পরিণত করেন। তার নামে ৩৫০টি ভিন্ন ভিন্ন পেটেন্ট ছিল যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ডায়নামাইট। মৃত্যুর আগে উইল করে তিনি তার সুবিশাল অর্থ সম্পত্তি নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য রেখে যান। উইলে আরও বলে যান, নোবেল ইনস্টিটিউটের কাজ হবে প্রতি বছর নোবেল পুরস্কার এর অর্থ প্রদান করা।