The MathSci Lab

The MathSci Lab

Share

"এই যেমন ধরুন একরকম ভুল করেই চ্যানেল খুলা
(সে কাহিনি অন্যদিন বলবো)
যদিও আমার পড়ানোর অভিজ্ঞতার থেকে যোগ্যতাই কম। তাও অবসরে টুকটাক সময় দিই।"

11/02/2025

রুয়েটের প্রাক্‌-নির্বাচনী ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৮ হাজার ২ জন

রুয়েট ২০১৯-২০ শিক্ষাবর্ষের পর আবারও এককভাবে স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালনা করছে। এবছর ১৪টি বিভাগে মোট ১২৩০টি সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ মোট ১২৩৫টি আসন রয়েছে।

বিভাগভিত্তিক আসন সংখ্যাঃ

তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (EEE) – ১৮০
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) – ১৮০
পুরকৌশল (Civil Engineering) – ১৮০
যন্ত্রকৌশল (Mechanical Engineering) – ১৮০
আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (URP) – ৬০
স্থাপত্য (Architecture) – ৩০
বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (BECM) – ৩০
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (IPE) – ৬০
গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং (GCE) – ৬০
মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (MTE) – ৬০
রাসায়নিক কৌশল (Chemical Engineering) – ৩০
ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (MSE) – ৬০
তড়িৎ ও কম্পিউটার কৌশল (ECE) – ৬০
ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ETE) – ৬০

সংরক্ষিত আসনসমূহঃ
বান্দরবান জেলার অধিবাসীদের জন্য – ১টি
পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃ-গোষ্ঠীর জন্য – ৪টি

প্রাক্‌-নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন এবং আগামী ২০ ফেব্রুয়ারি মূল ভর্তি পরীক্ষার জন্য শুভকামনা।

22/01/2025

রুয়েটের ভর্তি পরীক্ষায় যোগ্যদের তালিকা প্রকাশিত।

Photos from The MathSci Lab 's post 21/12/2024

BUTEX Circular has published.
BSc in Textile Engineering Undergraduate Admission 2024-25 Circular Published

Photos from The MathSci Lab 's post 12/12/2024

𝙀𝙣𝙜𝙞𝙣𝙚𝙚𝙧𝙞𝙣𝙜 𝘼𝙙𝙢𝙞𝙨𝙨𝙞𝙤𝙣 𝘾𝙖𝙣𝙙𝙞𝙙𝙖𝙩𝙚 𝙨𝙩𝙪𝙙𝙚𝙣𝙩𝙨 দের জন্য বিশাল সুযোগ!
𝘾𝙐𝙀𝙏 এ 𝗚𝗣𝗔 𝟭𝟰 হলেই দিতে পারবে পরীক্ষা।
𝘾𝙐𝙀𝙏 ২০২৪-২৫ ভর্তি বিজ্ঞপ্তি।
✅ আবেদন শুরু: ৫ জানুয়ারি, ২০২৫
✅ আবেদন শেষ: ১৮ জানুয়ারি, ২০২৫
✍️ ভর্তি পরীক্ষা: ১ ফেব্রুয়ারি, ২০২৫

01/12/2024

রুয়েট ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

আজ (১লা ডিসেম্বর) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হওয়ার চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। এক্ষেত্রে প্রাথমিক ও চূড়ান্ত বাছাই পরীক্ষার জন্য নির্ধারিত তারিখ যথাক্রমে ৮ ও ২০ ফেব্রুয়ারি।

২০১৯-২০ শিক্ষাবর্ষের পর রুয়েটে আবারও শুরু হতে যাচ্ছে লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা। তবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদেরকে প্রাথমিক বাছাই পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হতে হবে। প্রাথমিক বাছাই পরীক্ষা ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে । গণিত, পদার্থ, রসায়ন প্রতিটি বিষয় থেকে ৩০ এবং ইংরেজি থেকে ১০ নম্বরের প্রশ্ন থাকবে (প্রতিটি প্রশ্নের মান হবে ১)।

চূড়ান্ত বাছাই পরীক্ষায় ক বিভাগে গণিত ১০০ নম্বর, পদার্থবিজ্ঞান ও রসায়ন উভয় থেকে ১০০ নম্বর এবং ইংরেজি থেকে ৫০ নম্বর সর্বমোট ৩৫০ নম্বরের লিখিত প্রশ্নোত্তর থাকবে। পাশপাশি স্থাপত্য বিভাগের (খ বিভাগ) ভর্তিচ্ছুদের জন্য অতিরিক্ত ১০০ নম্বর সহ সর্বমোট ৪৫০ নম্বর এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।লিখিত পরীক্ষার জন্য ২ঘণ্টা ৩০মিনিট সময় বরাদ্দ থাকবে।

প্রাথমিক পর্যায়ে সর্বমোট ২৪ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সুযোগ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।প্রাক নির্বাচনী পরীক্ষা ৩টি শিফটে অনুষ্ঠিত হবে। প্রতি শিফটের উপস্থিতির আনুপাতিক হারে প্রতি শিফটে গড়ে ২৫০০জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত হবে।বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য আবেদনের যোগ্যতা :

(ক) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।

(খ) প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষাবোর্ড/কারিগরি শিক্ষাবোর্ড থেকে ২০২১/২২ ইং সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।

(গ) প্রার্থীকে ২০২৪ ইং সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় পাশ হতে হবে অথবা ২০২৩ ইং সালে নভেম্বর বা তারপর ‘A’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।

(ঘ)প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে পাশ করতে হবে অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেশে পাশ হতে হবে।

(ঙ)প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড/মাদ্রাসা শিক্ষাবোর্ড/কারিগরি শিক্ষাবোর্ড থেকে উচ্চমাধ্যমিক/আলীম/সমমানের পরীক্ষায় গণিত,পদার্থবিদ্যা,রসায়ন ও ইংরেজি এ চার বিষয় কমপক্ষে মত জিপি ১৮.০০(আঠারো) অথবা বিদেশী শিক্ষাবোর্ড থেকে সমমানের পরীক্ষায় উক্ত বিষয়সমূহে কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে।

(চ)প্রার্থী GCE ‘O ' লেভেল এবং ‘A' লেভেল পাস করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য GCE ‘O' লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে নূন্যতম ‘B' গ্রেড পেয়ে পাশ হতে হবে।

Source: reporters unity

30/11/2024

রুয়েটের ভর্তি পরীক্ষায় থাকছে লিখিত-এমসিকিউ পদ্ধতি

আজ শনিবার(৩০ নভেম্বর) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একাডেমিক কমিটির সভায় বহুনির্বাচনী (এমসিকিউ) ও লিখিত উভয় পদ্ধতিতে মূল্যায়নের মাধ্যমে যোগ্য শিক্ষার্থী বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার আরিফ আহমাদ চৌধুরী। তিনি জানান, "বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুদেরকে লিখিত ও বহুনির্বাচনি (এমসিকিউ) উভয় পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। প্রথমে বহুনির্বাচনি পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত বাছাই সম্পন্ন হবে।"

প্রিলিমিনারি পরিক্ষায় কতজনকে সুযোগ দেওয়া হবে, এই প্রশ্নের উত্তরে রেজিস্ট্রার আরিফ আহমাদ চৌধুরী বলেন, "এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ভর্তি পরীক্ষা বিষয়ক একটি কমিটি গঠন করা হয়েছে। ভর্তি পরীক্ষা বিষয়ক এই কমিটি সকল সিদ্ধান্ত নিবে। তবে বিশ হাজারের কাছাকাছি প্রার্থীকে প্রিলিমিনারি পরিক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হতে পারে।"

উল্লেখ্য, সর্বশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষে লিখিত পরীক্ষার মাধ্যমে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী নিয়েছিল রুয়েট।

Source: ruet reporters unity

Photos from The MathSci Lab 's post 18/11/2024

⚙️ BUET ২০২৪-২৫ ভর্তি-নির্দেশিকা প্রকাশ।✨

08. মাত্র ৫ সেকেন্ডেই উত্তর !! Limit Type-10; MCQ Shortcut for HSC & Admission 10/11/2024

𝙃𝙚𝙡𝙡𝙤 𝙜𝙤𝙤𝙙 𝙥𝙚𝙤𝙥𝙡𝙚.
কেতাব উদ্দীন স্যারের ১ম পত্র অন্তরীকরণ (𝙇𝙞𝙢𝙞𝙩) অধ্যায়ের শর্টকাট সিরিজের 8𝘁𝗵 𝗖𝗹𝗮𝘀𝘀 টি আমরা 𝙔𝙤𝙪𝙏𝙪𝙗𝙚 এ আপলোড করেছি ।
Topic: 𝙇' 𝙃𝙤𝙨𝙥𝙞𝙩𝙖𝙡 𝙍𝙪𝙡𝙚

তো ভিডিওটি দেখতে ছবিতে ক্লিক করো...

08. মাত্র ৫ সেকেন্ডেই উত্তর !! Limit Type-10; MCQ Shortcut for HSC & Admission Welcome to "The MathSci Lab"Your one-stop destination for HSC Mathematics and Science tutorials. Dive into engaging lessons, interactive learning, and expert...

19/10/2024

্রশ্ন_নং-3️⃣2️⃣
সঠিক উত্তরটি কমেন্ট করো,
এ ধরনের প্রশ্ন প্রায়ই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও কলেজ পরীক্ষায় এসে থাকে।
আর হ্যাঁ, সঠিক উত্তর পেতে
https://youtu.be/ngWZ8WXfoAc?si=XVTOBDZe5C6FQSOe

12. Ketab Uddin Solve: 12(g), 12(h), 12(i), 12(j) and 12(k) from Differentiation (IX A) 10/10/2024

𝙃𝙚𝙡𝙡𝙤 𝙜𝙤𝙤𝙙 𝙥𝙚𝙤𝙥𝙡𝙚.
কেতাব উদ্দীন স্যারের ১ম পত্র অন্তরীকরণ অধ্যায়ের সকল ম্যাথ সলভ সিরিজের 12𝘁𝗵 𝗖𝗹𝗮𝘀𝘀 টি আমরা 𝙔𝙤𝙪𝙏𝙪𝙗𝙚 এ আপলোড করেছি ।

তো ভিডিওটি দেখতে ছবিতে ক্লিক করো...
https://youtu.be/WRrFC4ZNONc?si=4oa9D4G51ym4dC18

𝙁𝙪𝙡𝙡 𝙋𝙡𝙖𝙮𝙡𝙞𝙨𝙩 : https://youtube.com/playlist?list=PL2cBfVNs1zlNgqMeZ47rhDpX5f9-TFmFB&si=NJq7Xa7ATgOagp0W

12. Ketab Uddin Solve: 12(g), 12(h), 12(i), 12(j) and 12(k) from Differentiation (IX A) Welcome to "The MathSci Lab"Your one-stop destination for HSC Mathematics and Science tutorials. Dive into engaging lessons, interactive learning, and expert...

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


RUET
Rajshahi