Rajshahi IT Bari

Rajshahi IT Bari

Share

It's a firm where we trying to teach about ICT, Basic Computer and Freelancing.

Our goal is to make quality freelancers in Rajshahi who can compete with the world

28/05/2020

_F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ,,,,,

আমাদের কম্পিউটার কিবোর্ডের উপরের দিকে F1, F2, F3 এরকম F12 পর্যন্ত ১২টি function key দেয়া আছে।
এই প্রত্যেকটি কি এর এক একটি ভিন্ন ভিন্ন কাজ রয়েছে।

তাহলে চলুন এক এক করে দেখে নেই কাজগুলোঃ

F1: এই বাটন টি যেকোন প্রোগ্রাম বা সফটওয়্যার এর জন্য সাহায্যকারী কি হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ আপনার একটিভ উইন্ডোর জন্য হেল্প পেইজ
দেখতে হলে এই বাটন টি প্রেস করলেই চলবে।

F2: Rename করার জন্য শর্টকাট কি হিসেবে এটি ব্যবহার করা হয়।আপনার সিলেক্টকৃত কোন ফাইল বা ফোল্ডার Rename
করতে সিমপ্লি এই বাটন টি প্রেস করুন।
তাছাড়া Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের একটি নতুন ডকুমেন্ট খুলতে পারেন।
আরেকটা ব্যবহার করতে পারেন তা হল ওয়ার্ডের প্রিন্ট প্রিভিউ দেখা। তার জন্য জাস্ট Ctrl+F2 চাপুন।

F3: শুধুমাত্র F3 চেপে আপনি যেকোন প্রোগ্রামের বা ডকুমেন্টের সার্চ অপশান আনতে পারেন। ঠিক এখুনি কি টা চাপুন তো আর দেখুন
আপনার ব্রাউজারের ডান পাশে একটি সার্চ বক্স এসেছে! shift+F3 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের কোণ শব্দকে বড় হাতের থেকে ছোট হাতের
বা ছোট হাতের থেকে বড় হাতের করতে পারেন।
এবং সিলেক্টকৃত ঐ শব্দটির প্রথম অক্ষর যদি বড় হাতের
রাখতে চান তাহলেও Shift+F3 চাপুন।

F4: এই বাটন দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের last action performed Repeat করা যায়। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম
বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ
করা হয়।

F5 : মাইক্রোসফট ওয়ার্ডে Find, Replace, Go to উইন্ডো খোলা হয় এই বাটন চেপে।যেকোন পেজ রিফ্রেশ করতে এই পেজটিই ব্যবহার
করা হয়। পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু করা এবং বন্ধ করার জন্য এই
বাটন টি ব্যবহার করা হয়ে থাকে।

F6: মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে এটি চাপলেই হবে,Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডের সক্রিয় ডকুমেন্ট রেখে অন্যটি ব্যবহার করা যায়।

F7: চেপে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও গ্রামার ঠিক করা হয়
এবং Shift+F7 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার ডিকশনারি চালু করা হয়।

F8: বিশেষ করে কম্পিউটার চালু করার সময় এই কি টী কাজে লাগে । সাধারণত উইন্ডোজ safe mood এ চালু করার জন্য ব্যবহার করা হয়।

F9: Quark 5.0 এর মেজারমেন্ট টুলবার ওপেন করার
জন্য এটী কাজে লাগে।

F10: এটি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।

F11: আপনার সামনে স্ক্রিনে একটিভ উইন্ডোটিকে ফুলস্ক্রিন করতে এবং নরমাল মুডে আনতে এই বাটন টি চাপলেই হবে।

F12 :চেপে মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো ওপেন করা হয়। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সেভ করা হয়।এবং Ctrl+Shift +F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট করা হয়। বর্তমান সময়ে আমরা সবাই অভ্র ব্যবহার করে থাকি, আর এই অভ্র সফটওয়্যার এ বাংলা এবং ইংরেজী ভাষা সিলেক্ট বা পরিবর্তন করতে ডেস্কটপ কম্পিউটারে শুধু মাত্র F12 চেপে বাংলা থেকে ইংরেজীতে
এ আসতে পারবেন। আর ল্যাপটপে Fn +F12 চাপতে হবে।

23/05/2020

২৫০টি কম্পিউটার বিষয়ক প্রশ্ন উত্তর:
১) তথ্যের ক্ষুদ্রতম একক – ডেটা
২) ডেটা শব্দের অর্থ – ফ্যাক্ট
৩) বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই- ইনফরমেশন
৪) তথ্য=উপাত্ত+প্রেক্ষিত+অর্থ
৫) তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে যুক্ত – তথ্য প্রযুক্তি
৬) ICT in Education Program প্রকাশ করে – UNESCO
৭) কম্পিউটারের ভেতর আছে – অসংখ্য বর্তনী
৮) তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে – কম্পিউটার
৯) কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে – ৪টি
১০) মনো এফএম ব্যান্ড চালু হয় – ১৯৪৬ সালে
১১) স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় – ১৯৬০ সালে
১২) সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি 87.5-108.0 Hz
১৩) Radio Communication System এ ব্রডকাস্টিং – ৩ ধরণের
১৪) PAL এর পূর্ণরূপ – Phase Alternation by Line
১৫) দেশে বেসরকারি চ্যানেল -৪১টি
১৬) পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট
১৭) ইন্টারনেট চালু হয় – ARPANET দিয়ে (১৯৬৯)
১৮) ARPANET চালু করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ
১৯) ইন্টারনেট শব্দটি চালু হয় – ১৯৮২ সালে
২০) ARPANETএ TCP/IP চালু হয় – ১৯৮৩ সালে
২১) NSFNET প্রতিষ্ঠিত হয় – ১৯৮৬ সালে
২২) ARPANET বন্ধ হয় – ১৯৯০ সালে
২৩) সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় – ১৯৮৯ সালে
২৪) ISOC প্রতিষ্ঠিত হয় – ১৯৯২ সালে
২৫) বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৫কোটি ২২লাখ (৩২%)
২৬) ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায় ১৯৬৯-১৯৮৩
২৭) টিভি – একমূখী যোগাযোগ ব্যবস্থা
২৮) “Global Village” ও “The Medium is the Message” এর উদ্ভাবক – মার্শাল ম্যাকলুহান (১৯১১-১৯৮০)
২৯) The Gutenberg : The Making Typographic Man প্রকাশিত হয় – ১৯৬২ সালে
৩০) Understanding Media প্রকাশিত হয় – ১৯৬৪ সালে
৩১) বিশ্বগ্রামের মূলভিত্তি – নিরাপদ তথ্য আদান প্রদান
৩২) বিশ্বগ্রামের মেরুদণ্ড – কানেকটিভিটি
৩৩) কম্পিউটার দিয়ে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তগ্রহণমূলক কাজ করা যায়
৩৪) বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার – ওয়েবসাইট
৩৫) EHRএর পূর্ণরুপ – Electronic Heath Records
৩৬) অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে বলে – অফিস অটোমেশন
৩৭) IT+Entertainment = Xbox
৩৮) IT+Telecommunication = iPod
৩৯) IT+Consumer Electronics= Vaio
৪০) কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে – ৫ম প্রজন্মের কম্পিউটারে
৪১। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহার করা হয় – প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
৪২।রোবটের উপাদান- Power System, Actuator, Sensor, Manipulation
৪৩।PCB এর পূর্ণরূপ – Printed Circuit Board
৪৪।খ্রিষ্টপূর্ব ২৫০০ সালে ত্বকের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করতো – মিশরীয়রা
৪৫।নেপোলিয়নের চিকিৎসক ছিলেন – ডমিনিক জ্যা ল্যারি
৪৬।মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ – স্পুটনিক-১
৪৭।চাঁদে প্রথম মানুষ পৌঁছে – ২০জুলাই, ১৯৬৯ সালে
৪৮।MRP এর পূর্ণরুপ – Manufacturing Resource Planning
৪৯।UAV উড়তে সক্ষম ১০০ কি.মি. পর্যন্ত
৫০।GPS এর পূর্ণরুপ – Global Positioning System
৫১।ব্যক্তি সনাক্তকরণে ব্যবহৃত হয় -বায়োমেট্রিক পদ্ধতি
৫২।হ্যান্ড জিওমেট্রি রিডার পরিমাপ করতে পারে – ৩১০০০+ পয়েন্ট
৫৩।আইরিস সনাক্তকরণ পদ্ধতিতে সময় লাগে -১০-১৫ সেকেন্ড
৫৪।Bioinformatics শব্দটি প্রথম ব্যবহার করেন – Paulien Hogeweg
৫৫।Bioinformatics এর জনক – Margaret Oakley Dayhaff
৫৬।এক সেট পূর্নাঙ্গ জীনকে বলা হয় – জিনোম
৫৭।Genetic Engineering শব্দটি প্রথম ব্যবহার করেন – Jack Williamson l
৫৮। রিকম্বিনান্ট ডিএনএ তৈরি করেন – Paul Berg(1972)
৫৯।বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণি- ইঁদুর (1974)
৬০।বিশ্বের প্রথম Genetic Engineering Company – Genetech(1976)
৬১।GMO এর পূর্ণরুপ – Genetically Modified Organism
৬২।পারমানবিক বা আনবিক মাত্রার কার্যক্ষম কৌশল – ন্যানোটেকনোলজি
৬৩।অনুর গঠন দেখা যায় – স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপে
৬৪।Computer Ethics Institute এর নির্দেশনা – ১০টি
৬৫।ব্রেইল ছাড়া অন্ধদের পড়ার পদ্ধতি – Screen Magnification / Screen Reading Software
৬৬।যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান – ৫টি
৬৭।ট্রান্সমিশন স্পিডকে বলা হয় – Bandwidth
৬৮।Bandwidth মাপা হয় – bps এ
৬৯।ন্যারো ব্যান্ডের গতি 45-300 bps
৭০।ভয়েস ব্যান্ডের গতি 9600 bps
৭১।ব্রডব্যান্ডের গতি- 1 Mbps
৭২।ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন- এসিনক্রোনাস
৭৩।সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতি ব্লকে ক্যারেক্টার ৮০-১৩২টি
৭৪।ডাটা ট্রান্সমিশন মোড- ৩ প্রকার
৭৫।একদিকে ডাটা প্রেরণ- সিমপ্লেক্স মোড
৭৬।উভয় দিকে ডাটা প্রেরণ, তবে এক সাথে নয়- হাফ ডুপ্লেক্স মোড
৭৭।একই সাথে উভয় দিকে ডাটা প্রেরণ – ফুল ডুপ্লেক্স মোড
৭৮।ক্যাবল তৈরি হয়- পরাবৈদ্যুতিক(Dielectric) পদার্থ দ্বারা
৭৯।Co-axial Cable এ গতি 200 Mbps পর্যন্ত
৮০।Twisted Pair Cable এ তার থাকে- 4 জোড়া
৮১।Fiber Optic- Light signal ট্রান্সমিট করে
৮২।মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz
৮৩।কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে- ১৯৫০ এর দশকে
৮৪।Geosynchronous Satellite স্থাপিত হয়- ১৯৬০ এর দশকে
৮৫।কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০ কি.মি. উর্ধ্বে
৮৬।Bluetooth এর রেঞ্জ 10 -100 Meter
৮৭।Wi-fi এর পূর্ণরুপ- Wireless Fidelity
৮৮।Wi-fi এর গতি- 54 Mbps
৮৯।WiMax শব্দটি চালু হয়- ২০০১ সালে
৯০।WiMax এর পূর্ণরুপ- Worlwide Interoperabilty for Microwave Access
৯১।৪র্থ প্রজন্মের প্রযুক্তি- WiMax
৯২।WiMax এর গতি- 75 Mbps
৯৩।FDMA = Frequency Division Multiple Access
৯৪।CDMA = Code Division Multiple Access
৯৫।মোবাইলের মূল অংশ- ৩টি
৯৬।SIM = Subscriber Identity Module
৯৭।GSM = Global System for Mobile Communication
৯৮।GSM প্রথম নামকরণ করা হয়- ১৯৮২ সালে
৯৯।GSM এর চ্যানেল- ১২৪টি (প্রতিটি 200 KHz)
১০০।GSM এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি- 4 ধরনের
১০১.GSM ব্যবহৃত হয় ২১৮টি দেশে
১০২.GSM 3G এর জন্য প্রযোজ্য
১০৩.GSM এ বিদ্যুৎ খরচ গড়ে ২ওয়াট
১০৪.CDMA আবিষ্কার করে Qualcom(১৯৯৫)
১০৫.রেডিও ওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 10 KHz-1GHz
১০৬.রেডিও ওয়েভের গতি 24Kbps
১০৭.CDMA 3G তে পা রাখে ১৯৯৯ সালে
১০৮.CDMA ডাটা প্রদান করে স্প্রেড স্পেকট্রামে
১০৯.1G AMPS চালু করা হয় ১৯৮৩ সালে উত্তর আমেরিকায়
১১০.সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয় 2G তে
১১১.MMS ও SMS চালু হয় 2G তে
১১২.3G চালু হয় ১৯৯২ সালে
১১৩.3G এর ব্যান্ডউইথ 2MHz
১১৪.3G Mobile প্রথম ব্যবহার করে জাপানের NTT Docomo (২০০১)
১১৫.4G এর প্রধান বৈশিষ্ট্য IP ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার
১১৬.4G এর গতি 3G এর চেয়ে ৫০ গুণ বেশি
১১৭.4G এর প্রকৃত ব্যান্ডউইথ 10Mbps
১১৮.টার্মিনাল দুই ধরনের
১১৯.ভৌগলিকভাবে কম্পিউটার নেটওয়ার্ক- ৪ ধরনের
১২০.PAN সীমাবদ্ধ ১০ মিটারের মধ্যে
১২১.PAN এর ধারণা দেন থমাস জিমারম্যান
১২২.LAN সীমাবদ্ধ ১০ কিলোমিটারের মধ্যে
১২৩.LAN এ ব্যবহৃত হয় Co-axial Cable
১২৪.কেবল টিভি নেটওয়ার্ক- MAN
১২৫.NIC=Network Interface Card
১২৬.NIC কার্ডের কোডে বিট সংখ্যা-48
১২৭.মডেম দুই ধরনের
১২৮.Hub হল দুইয়ের অধিক পোর্টযুক্ত রিপিটার
১২৯.স্বনামধন্য রাউটার কোম্পানি- Cisco
১৩০.ব্রিজ প্রধানত ৩ প্রকার
১৩১.নেটওয়ার্কে PC যে বিন্দুতে যুক্ত থাকে, তাকে নোড বলে।
১৩২.Office Management-এ ব্যবহৃত হয়- Tree Topology
১৩৩.বানিজ্যিকভাবে Cloud Computing শুরু করে- আমাজন (২০০৬)
১৩৪.Cloud Computing এর বৈশিষ্ট্য- ৩টি
১৩৫.সংখ্যা পদ্ধতিরর প্রতীক- অংক
১৩৬.সংখ্যা পদ্ধতি দুই ধরণের
১৩৭.Positional সংখ্যা পদ্ধতিরর জন্য প্রয়োজন- 3টি ডাটা
১৩৮.সংখ্যাকে পূর্ণাংশ ও ভগ্নাংশে ভাগ করা হয় Radix Point দিয়ে
১৩৯.Bit এর পূর্ণরুপ- Binary Digit
১৪০.Digital Computerএর মৌলিক একক- Bit
১৪১.সরলতম গণনা পদ্ধতি- বাইনারী পদ্ধতি
১৪২. “O” এর লজিক লেভেল : 0 Volt থেকে +0.8 Volt পর্যন্ত
১৪৩. “1” এর লজিক লেভেল : +2 Volt থেকে +5 Volt পর্যন্ত
১৪৪.Digital Device কাজ করে- Binary মোডে
১৪৫.n বিটের মান 2^n টি
১৪৬.BCD Code = Binary Coded Decimal Code
১৪৭.ASCII=American Standard Code for Information Interchange
১৪৮.ASCII উদ্ভাবন করেন- রবার্ট বিমার (১৯৬৫)
১৪৯.ASCII কোডে বিট সংখ্যা- ৭টি
১৫০.EBCDIC=Extended Binary Coded Decimal Information Code
১৫১.Unicode উদ্ভাবন করে Apple and Xerox Corporation (1991)
১৫২.Unicode বিট সংখ্যা- 2 Byte
১৫৩.Unicode এর ১ম 256 টি কোড ASCII কোডের অনুরুপ
১৫৪.Unicode এর চিহ্নিত চিহ্ন- ৬৫,৫৩৬টি (2^10)
১৫৫.ASCII এর বিট সংখ্যা- 1 Byte
১৫৬.বুলিয়ান এলজেবরার প্রবর্তক- জর্জ বুলি(১৮৪৭)
১৫৭.বুলিয়ান যোগকে বলে- Logical Addition
১৫৮.Dual Principle মেনে চলে- “and” ও “OR”
১৫৯.এক বা একাধিক চলক থাকে Logic Function এ
১৬০.Logic Function এ চলকের বিভিন্ন মান- Input
১৬১.Logic Function এর মান বা ফলাফল- Output
১৬২.বুলিয়ান উপপাদ্য প্রমাণ করা যায়- ট্রুথটেবিল দিয়ে
১৬৩.Digital Electronic Circuit হলো- Logic Gate
১৬৪.মৌলিক Logic Gate – ৩টি (OR, AND, NOT)
১৬৫.সার্বজনীন গেইট- ২টি (NAND,NOR)
১৬৬.বিশেষ গেইট- X-OR,X-NOR
১৬৭.Encoder এ 2^nটি ইনপুট থেকে n টি আউটপুট হয়
১৬৮.Decoder এ nটি ইনপুট থেকে 2^nটি আউটপুট দেয়
১৬৯.Half Adder এ Sum ও Carry থাকে
১৭০.Full Adder এ ১টি Sum ও ২টি Carry থাকে
১৭১.একগুচ্ছ ফ্লিপ-ফ্লপ হলো- রেজিস্ট্রার
১৭২.Input pulse গুনতে পারে- Counter
১৭৩.Web page তৈরি করা হয়- HTML দ্বারা
১৭৪.ছবির ফাইল-. jpg/.jpeg/.bmp
১৭৫.ভিডিও ফাইল-.mov/.mpeg/mp4
১৭৬.অডিও ফাইল- mp3
১৭৭.ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করতে ব্যবহৃত হয়-.css
১৭৮.বর্তমানে চালু আছে- IPV4
১৭৯.IPV4 প্রকাশে প্রয়োজন- 32bit
১৮০.IP address এর Alphanumeric address- DNS
১৮১.সারাবিশ্বের ডোমেইন নেইম নিয়ন্ত্রণ করে- InterNIC
১৮২.জেনেরিক টাইপ ডোমেইন- টপ লেভেল ডোমেইন
১৮৩.http = hyper text transfer protocol
১৮৪.URL = Uniform Resource Locator
১৮৫.HTML আবিষ্কার করেন- টিম বার্নার লী (১৯৯০)
১৮৬.HTML তৈরি করে W3C
১৮৭.ওয়েব ডিজাইনের মূল কাজ- টেমপ্লেট তৈরি করা
১৮৮.প্রোগ্রামিংয়ের ভাষা- ৫স্তর বিশিষ্ট
১৮৯.Machine Language(1G)-1945
১৯০.Assembly Language(2G)-1950
১৯১.High Level Language(3G)-1960
১৯২.Very High Level Language(4G)-1970
১৯৩.Natural Language(5G)-1980
১৯৪.লো লেভেল vaSha-1G,2G
১৯৫.বিভিন্ন সাংকেতিক এড্রেস থাকে- লেভেলে
১৯৬.C Language তৈরি করেন- ডেনিস রিচি (১৯৭০)
১৯৭.C++ তৈরি করেন- Bijarne Stroustrup(১৯৮০)
১৯৮.Visual Basic শেষবার প্রকাশিত হয়- ১৯৯৮ সালে
১৯৯.Java ডিজাইন করে- Sun Micro System
২০০.ALGOL এর উদ্ভাবন ঘটে- ১৯৫৮ সালে
২০১.Fortran তৈরি করেন- জন বাকাস(১৯৫০)
২০২.Python তৈরি করেন- গুইডো ভ্যান রোসাম (১৯৯১)
২০৩.4G এর ভাষা- Intellect,SQL
২০৪.Pseudo Code- ছদ্ম কোড
২০৫.Visual Programming- Event Driven
২০৬.C Language এসেছে BCPL থেকে
২০৭.Turbo C তৈরি করে- Borland Company
২০৮.C ভাষার দরকারী Header ফাইল- stdio.h
২০৯.C এর অত্যাবশ্যকীয় অংশ- main () Function
২১০.ANSI C ভাষা সমর্থন করে- 4 শ্রেণির ডাটা
২১১.ANCI C তে কী-ওয়ার্ড- 47 টি
২১২.ANSI C++ এ কী-ওয়ার্ড- 63 টি
২১৩.ডাটাবেজের ভিত্তি- ফিল্ড
২১৪.Database Modelএর ধারণা দেন- E.F.Codd (১৯৭০)
২১৫.সবচেয়ে জনপ্রিয় Query- Selec Query
২১৬.SQL = Structured Query Language
২১৭.SQL তৈরি করে- IBM(১৯৭৪)
২১৮.ERP = Enterprise Resource Planning
২১৯.বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়- ২১ মে, ২০০৬
২২০.MIS = Management Information System
২২১।ভুয়া মেইল জমার স্থান- Spam
২২২।CD= Compact Disk
২২৩।MS Excel হলো Spreadsheet Software
২২৪।বাংলাদেশে ইন্টারনেট চালু হয়- ১৯৯৬ সালে
২২৫।বিশ্বের প্রথম কম্পিউটার- ENIAC
২২৬।ল্যাপটপ প্রথম বাজারে আসে-১৯৮১ সালে
২২৭।ROM=Read Only Memory
২২৮।বর্তমান প্রজন্ম- 4G
২২৯।টুইটারের জনক- জ্যাক ডরসি
২৩০। MODEM এ আছে – Modulator + Demodulator
২৩১।UNIX হলো Operating System
২৩২।CPU= Central Processing Unit
২৩৩।IC দিয়ে তৈরি প্রথম কম্পিউটার- IBM360
২৩৪।ডিজিটাল কম্পিউটারের সূক্ষতা ১০০%
২৩৫।১ম প্রোগ্রামার- লেডি অগাস্টা
২৩৬।১ম প্রোগ্রামিং ভাষা-ADA
২৩৭।কম্পিউটারে দেয়া অপ্রয়োজনীয় তথ্য-গিবারিশ
২৩৮।কম্পিউটার ভাইরাস আসে-১৯৫০ সালে
২৪০।কম্পিউটার ভাইরাস নাম দেন-ফ্রেড কোহেন
২৪১। Mother of All Virus-CIH
২৪২।VIRUS=Vital Information Resources Under Seize
২৪৩।প্রোগ্রাম রচনার সবচেয়ে কঠিন ভাষা- মেশিন ভাষা
২৪৪।NORTON-একটি এন্টিভাইরাস
২৪৫।মুরাতা বয়-জাপানি রোবট
২৪৬। 1nm=10^(-9) m
২৪৭।স্বর্ণের পরমাণুর আকার- 0.3nm
২৪৮।আইসোক্রোনাস ট্রান্সমিশনে সময় লাগে শূন্য সেকেন্ড
২৪৯।অপটিক্যাল ফাইবারের কোর ডায়ামিটার- ৮-১০ মাইক্রন
২৫০।১ম Wireless ব্যবহার করেন-Guglielimo Marconi(1901)
২৫১। ASCII-7 কোডের প্রথম 3bitকে জোন এবং শেষ 4bitকে সংখ্যাসূচক বলে
২৫২।ASCII সারণি মতে,
0-3 & 127 = Control Character
32-64 = Special Character
65-96 = Capital Letters & Some Signs
97-127 = Small Letters & Some Signs
২৫৩। EBCDIC কোডে- 0-9 = 1111 A-Z = 1100,1101,1110 Special Signs = 0100,0101,0110,0111
২৫৪। EBCDIC কোডে ২৫৬টি বর্ণ,চিহ্ন ও সংখ্যা আছে
২৫৫। EBCDIC কোড ব্যবহৃত হয়- IBM Mainframe Computer ও Mini Computer- এ।
২৫৬। Unicode উন্নত করে-Unicode Consortium
২৫৭। ফাইবার অপটিক ক্যাবল তৈরিতে ব্যবহৃত অন্তরক পদার্থ- সিলিকন ডাই অক্সাইড ও Muli Component Glass (Soda Boro Silicet, NaOH Silicet etc.)
২৫৮।Real Time Application এর Data Transfer এ বেশি ব্যবহৃত হয় Isochronous
২৫৯।Radio Wave এর Data Transmission Speed –24 Kbps
২৬০।Wifi এর দ্রুততম সংস্করণ-IE

17/05/2020

Assalamualaikum..
Kamon achan sobi... asa kori valo kharap dea sobar din jacche..
Amdr ai RAJSHAHI IT BARI page ti onak din jabot sokol karjo krom bondho chilo..
Kisu personal karon ar jonno..
Inn sha allah
Eid pora amra amdr sokol kaj gulo suru korbo..
Page ta update hobe amdr new address a new contact sob ajk update kora daoa hobe..
STAY HOME STAY SAFE

21/08/2018

We wish u happy Eidmubarak

06/08/2018

thanx to u all for like out page
u r starting a new service for all
if any body wants know about online earning plz inbox us we will get back to u

27/07/2018

We're proud to announce the grand opening of Rajshahi IT Bari! Like our Page for official updates and exclusive sneak peeks.

11/07/2018

বিশেষ অফারে ভর্তির সময় বাড়ল!
Rajshahi IT Bari প্রতিটি কোর্সে সর্বোচ্চ ৭০% পর্যন্ত বিশেষ ছাড়। সারাদেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের জন্য অনলাইনে ৩ থেকে ৫ মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের আওতায় দেশের যেকোন জেলা থেকে মধ্য ও উচ্চ শিক্ষিত তরুণরা ঘরে বসেই দেশের সেরা ফ্রিল্যান্সারদের কাছ থেকে ফ্রিল্যান্সিং তথা অনলাইন আয় বিষয়ক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এতে চাকরিজীবি ও গৃহিণীদের জন্যও থাকছে সন্ধ্যাকালীন ও রাত্রীকালীন প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা। সরকারের ‘লার্নিং এন্ড আর্নিং’ প্রজেক্টের পাশাপাশি দেশের ফ্রিল্যান্সিং খাতের উন্নয়ন ও সমৃদ্ধি বৃদ্ধি করতে যেসকল বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে Rajshahi IT bari তাদের মধ্যে অন্যতম। এই ব্যাচে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রথম ২০ জন শিক্ষার্থীকে এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এতে প্রশিক্ষণার্থীগণ ফ্রিল্যান্সিং তথা অনলাইন আয়ের জনপ্রিয় কোর্সের যেকোনটিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

যে কোর্স করতে পারবেন:
১. CPA Marketing

31/05/2018

ইন্টারনেট আবিস্কারের পর থেকে এখন পর্যন্ত প্রযুক্তিগত যত উন্নয়ন হয়েছে, হচ্ছে এবং সামনেও হবে শুধুমাত্র এর ভাল দিকটির ব্যবহারের কারণে। কারণ প্রতিটি আবিষ্কারের ভাল এবং মন্দ দুটি দিক আছে। সেই ভাল মন্দের ধারাবাহিকতা ইন্টারনেটও হাঁটছে! অন্যান্য দেশের সাথে আমাদের দেশেও ইন্টারনেট ব্যবহারের ব্যতিক্রম নয়। তবে লক্ষণীয় বিষয়, বিশেষ করে আমাদের দেশে গত কয়েক বছরে প্রায় ৩ গুনেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে। এটাকে সাধুবাদ জানাতেই হবে। কারণ, প্রযুক্তি পণ্যের অপ্রতুলতার, ধীর গতি ও উচ্চ মূল্যের ইন্টারনেট এবং ইলেক্ট্রিসিটি এর বাঁধার মধ্যে থেকেই আমাদের দেশের তরুণরা নিজ চেষ্টায় এগিয়ে নিয়ে যাচ্ছে নিজেদের। এরপরেও আমরা সফল হচ্ছি। কিন্তু... !
বর্তমান সময়ে আমরা বা আমাদের তরুণ সমাজ যেভাবে ইন্টারনেটের সাথে মিশছে তাতে প্রতি ১০০ জনের মধ্যে গড়ে খুব বেশি হলে ২০-৩০ জন আসছেন সময়ের সাথে নিজেদের যোগ্যতা অর্জন করে ভাল কিছু করে, জেনে এবং নিজের প্রফেশনাল ক্যারিয়ারের সাথে সমন্বয় রেখে। আর বাকিরা আসছেন অপরিণত মস্তিষ্ক নিয়ে “ইন্টারনেটে আয়” নামক সোনার হরিণ খুঁজতে। হয়তো অনেকের মনে প্রশ্ন আসবে। সবাইতো করে এতে নতুন করে প্রবলেম কি? হ্যাঁ, প্রবলেম অবশ্যই আছে। কারণ, অপরিণত জ্ঞান নিয়ে যত আয়ের পিছনে ছুটবে তাঁর ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য সেটা হবে অনেক “বড় ভুল”! আবারো বলবেন কেন ভুল? হ্যাঁ, অবশ্যই “বড় ভুল”! কারণ, আপনি অপরিণত জ্ঞান নিয়ে মার্কেটপ্লেসে চলবেন, সেখানে আপনি যা চাইবেন সেটা করতে পারবেন না। ভুল বসত যদি কোন কাজ পেয়েও জান, তবে সেটা ভাল মত না জানার কারণ প্রপার্লি সাবমিট করতে পারবেন না। ফলে একদিকে নিজের ক্ষতি অন্যদিকে দেশের রেপুটেশন খারাপ করলেন। আর অনেক প্রবলেমই আপনি পরবেন। সেগুলো নিয়ে এখানে আলোচনা করবো না কারণ আমি শুধু টেকনিক্যালি আলোচনা করবো কিভাবে একজন নতুন ইন্টারনেট ব্যবহারকারীকে আয়ের পিছনে ছুটবেন। এবং অবশ্যই সেটা সময়ের সাথে তাল মিলিয়ে। তো চলুন মূল আলোচনায়...

১. কম্পিউটারের সঠিক ব্যবহার শিখুন:
আমাদের মধ্যে অনেকেই, বলতে গেলে প্রায় ৭০ শতাংশের বেশি কম্পিউটার ইউজার আছেন যাদের কোন প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই কম্পিউটার সম্পর্কে। তাঁদের কম্পিউটারের উপরে কোন সার্টিফিকেট কোর্স করা নেই। আমি বলছি না এটা খারাপ কিছু। অবশ্যই বাহবা পাবার যোগ্য। বলা যায়, এরওর দেখে বিশেষ করে বন্ধুদের দেখে কম্পিউটারের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। এভাবেই একসময় নিজের কাছে কম্পিউটার চলে আসে। প্রাতিষ্ঠানিক ভাবে না শিখেন কিন্তু আপনাকেতো মান সম্পন্নভাবে জানতে হবে, তাই নয় কি। নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমার পরিচিত এমন অনেকেই আছেন যারা কম্পিউটারের এক্সপার্ট তবে, এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশান সফটওয়্যারে বিজয় বাংলা এবং ইংরেজি টাইপ করতে পারেন না। বিজয় বাংলা এবং ইংরেজি কেন বলছি সেটা অবশ্যই বলে দিতে হবে না আমাকে। অথচ তিনি এক্সপার্ট!!! কম্পিউটারে বিজয় বাংলা এবং ইংরেজি টাইপ করতে না পারার কারণে নিজের সামান্য নোট তাকে অন্যকে নিয়ে করায় নিতে হয়। তাহলে, আপনার কম্পিউটার জ্ঞানের শুরুটাই তো ঠিক মত হল না!! আপনি যদি লিখা লিখি করে আয় করতে চান পারবেন?

২. ইন্টারনেটের ব্যবহার:
বর্তমান মডার্ন যুগে সবাই ইন্টারনেট চালায়। তরুণ সমাজকে ইন্টারনেটে আকৃষ্ট করার মূল জিনিসটাই হচ্ছে ফেসবুক! ভুল বললাম কি? 😉 যাদের পিসি নাই তাঁরা দিব্বি মোবাইল ফোন নিয়ে ফেবু চালায়। আহ কি শান্তি! কিন্তু, যারা পিসি ইউজ করেন তাঁরা শুধু ফেসবুক নিয়েই ক্ষান্ত। এই টাইপ এর তরুণদেরই ইন্টারনেটে আয় করার ঝোঁক বেশি। ভালই, খারাপ কি! কিন্তু, তাঁদের একবার বলুন, আপনাকে একটু ডকুমেন্ট এটাচ করে মেইল করতে। বেশির ভাগই পারবে না!!! এটাচতো দূরের কথা তাঁরা কখনও মেইল ইনবক্স খুলে দেখে না। বিশ্বাস হয় না? আপনার পাশে এমন টাইপ এর কাউকে পেলে ট্রাই করে দেখুন, প্রমাণ মিলবে। এবার যদি বলেন, ইন্টারনেট থেকে কোন কিছু খুঁজে(Search) দিতে। অনেকেই “গুগল”-কে বলবে “গুগলি” বলতে। এরপরও সার্চ করতে দিয়ে আমতা আমতা করবে। আচ্ছা ধরুন, আপনি পিসি আর নেট কানেকশন হাতে পেয়েছেন ২ মাস হল। এর মধ্যেই আয় করবেন বলে বদ্ধ পরিকর হলেন। ধরুন আপনি ওয়েব রিসার্চের কাজে বিড দিলেন। ভাগ্যক্রমে কাজও পেলেন (মনে রাখবেন: আপনি পুঙ্খানুপুঙ্খ কাজ না জানলে অভিজ্ঞ বায়ার থেকে কাজ কোন দিনও পাবেন না।) এবার বুঝতে পারছেন না কিভাবে কাজটি করবেন। আপনার দৌড়ানোর কাজ শুরু। এবার জ্বালাতন করবেন এরেওরে। ভাই কিভাবে কাজ করবো, বায়ারের কথা বুঝি নাই আর অনেক কিছুই।

আমার কথা গুলো খারাপ শুনালে কিচ্ছু বলার নাই আমার, শুধু মনে রাখবেন। আপনি যাকে ডিস্টার্ব করবেন সেও কিন্তু একজন ইন্ডিপেনডেন্ট ফ্রীলান্সার। আপনার অক্ষমতার জন্য কেন সে আপনাকে সময় দিবে? আপনাকে তো কাজ শিখতে কেউ মানা করে নাই। তাহলে কেন কাজ না শিখে কাজ নিয়ে অন্যকে জ্বালাবেন?

৩. ইমেইল, মেসেঞ্জার এর ব্যবহার শিখুন:
উপরে ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে বলেছি। দেখুন, আপনি ফ্রীলান্সিং করবেন কিন্তু ইমেইল, মেসেঞ্জার এর সঠিক ব্যবহার জানবেন না তাহলে কিভাবে বায়ারের সাথে যোগাযোগ রাখবেন। ফ্রীলান্সিং জগতে ইমেইল এবং মেসেঞ্জার এমন ২টি পথ যেগুলো ব্যবহার না করতে পারলে আপনি কখনও বায়ার ধরতে পাবেন না। তাই আমি রিকমেন্ড করবো যারা এখনও বিগেনার আছেন, ইমেইল করা, ইমেইল এ ফাইল আটাছ করা। ইয়াহু, স্কাইপ, জিটক মেসেঞ্জার এর ব্যবহার শিখুন। নিজে না বুঝলে কিভাবে আসবের ইউজ করতে হয় নেটে সার্চ দিন “How to use Yahoo/ Gtalk/ Skype messenger” লিখে। হাজার হাজার অডিও, ভিডিও টিউটোরিয়াল পাবেন। দেখুন, নেটে এসব সার্চ করতে হলে কিন্তুই আপনাকে অবশ্যই “ইন্টারনেটের ব্যবহার” জানতে হবে।

৪. ধৈর্য ধারণ করুন:
ধৈর্য, অধ্যবসায় এবং সময় এসব কিছু ফ্রীলান্সিং এর পূর্বশর্ত। এই গুনগুলো আপনার মাঝে না থাকলে বা না আনতে পারলে আপনার জন্য ফ্রীলান্সিং নয়। কারণ, আপনি চাইলেই একদিনেই একাউন্ট সাইন-আপ করেই কাজ পাবেন না। নিজে বুঝুন আগে কোথায় কি করতে হবে, না বুঝলে ফ্রীলান্সিং নিয়ে অনেক গ্রুপ-ফোরাম এবং ফেসবুক পেজ আছে সেখানে জয়েন করুন। আপনাদের প্রবলেম গুলো বলুন। কেউ না কেউ অবশ্যই হেল্প করবে। তবে মনে রাখবেন। কোন সল্যুশন পেতে অস্থির হবেন না। আপনার প্রবলেম এর সল্যুশন সাথে সাথেই পাবেন এমনটা আশা করুন বোকামি। আমি এখানে আমার নিজের অফিসিয়াল গ্রুপ এবং পেজ এর লিঙ্ক দিয়েছি। আপনারা নির্দ্বিধায় জয়েন করতে পারেন। সাধ্যমত সহায়তা করতে চেষ্টা করবো। 🙂

৫. অভিজ্ঞদের সাথে আলোচনা করুন:
উপরে বলেছিলাম “আপনি যাকে ডিস্টার্ব করবেন সেও কিন্তু একজন ইন্ডিপেনডেন্ট ফ্রীলান্সার। আপনার অক্ষমতার জন্য কেন সে আপনাকে সময় দিবে? আপনাকে তো কাজ শিখতে কেউ মানা করে নাই। তাহলে কেন কাজ না শিখে কাজ নিয়ে অন্যকে জ্বালাবেন?” আসলে বেপারটা খারাপ শুনালেও বেপারটা এমন: আপনি নতুন সেটা একজন অভিজ্ঞ ফ্রীলান্সার এর সাথে কথা বললেই তিনি বুঝবেন। তার সাথে আপনার সকল প্রবলেম গুলো আলোচনা করুন। তবে হ্যাঁ, অবশ্যই তার অবসর সময়ে। তার থেকে জেনে নিন, তিনি কখন অবসর থাকেন। নয়তো, তাকে ইমেইল করুন না আপনার সব প্রশ্ন গুলো। তিনি অবশ্যই আপনাকে সদুত্তর দিবেন যতদ্রুত সম্ভব। একটা কথা মনে রাখবেন বেশিরভাগ ফ্রীলান্সাররা মুক্ত মনের অধিকারী। তারা চান অন্যকে সহায়তা করতে। কিন্তু, বিগেনারদের তাড়াহুড়োর কারণে তারা এখন দিকনির্দেশনা দিতে ভয় পান। কোন মতেই অভিজ্ঞদের সাথে দীর্ঘ সময় আলোচনায় যাবেন না। এতে, আপনারই লস হবে। কারণ, কথা পিঠে অনেক কিছুই আলোচনা বহির্ভূত বিষয় চলে আসবে। এতে আপনি যে উদ্দেশে তার কাছে আসলেন সেটার কিছুটা হলেও ব্যাঘাত ঘটবে। 😉

৬. ফ্রীলান্স মার্কেটপ্লেস+ আপনার পছন্দের কাজগুলো চিনুন:
অভিজ্ঞদের সাথে আলোচনার একটা বিষয় এটা হতে পারে। আপনি কিভাবে মার্কেট প্লেস চিনবেন। কোনটা আপনার জন্য ভাল হবে। কি কাজ আপনি করতে পারবেন আসব নিয়ে। লক্ষ করুন, সারা বিশ্বে অনেক রেপুটেড ফ্রীলান্স সাইট আছে। তার মধ্যে উল্লেখযোগ্য: oDesk.com, Freelancer.com, eLance.com,, vWorker.com ইত্যাদি

22/05/2018

Outsourcing and Freelancing bapar a ja kono prosno thakla comment korta paran amra answer dear chesta korbo

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Holding No 03/1, Road No-12 Puthiapara, Nowhata
Rajshahi
6213