Naopara High School, Durgapur, Rajshahi

Naopara High School, Durgapur, Rajshahi

Share

উচ্চ বিদ্যালয় দূর্গাপুর উপজেলার ১ নং ইউনিয়ন এর একটি নামকরা উচ্চ বিদ্যালয়

09/02/2020

Bangladesh Is The New Champion of Cricket World U19
Congratulations Juniors 😍😍

09/02/2020

একজন সুখি অাক্তার এর গল্প।।।
©Fagun Audio Vision

Photos from Naopara High School, Durgapur, Rajshahi's post 06/05/2019

#এসএসসি_২০১৯_ফলাফল
#নওপাড়া_উচ্চ_বিদ্যালয়

মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা = ৮৯ জন
কৃতকার্য = ৮৮ জন
অকৃতকার্য = ১ জন

বিজ্ঞান বিভাগ থেকে ১৮ জন (তাদের মধ্যে #জিপিএ-৫ পেয়েছে ১০ জন), বাণিজ্যিক বিভাগ থেকে ১০ জন এবং মানবিক বিভাগ থেকে ৬১ জনসহ মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৯ জন।

26/07/2018

আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং স্টাফ...❤❤❤

06/05/2018

এসএসসির ফল জানবেন যেভাবে

মে ৬, ২০১৮

নিজস্ব প্রতিবেদক

দেশের ১০ শিক্ষা বোর্ডের অধীন মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ । সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর শিক্ষামন্ত্রী বেলা ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলের বিস্তারিত তুলে ধরবেন। ২টা থেকে শিক্ষার্থীরা স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট. মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।

গত ১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের লিখিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৪ মার্চ শেষ হয়। সারাদেশে তিন হাজার ৪১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র ও ছাত্রীর সংখ্যা ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।

ফল জানার উপায় :

মোবাইলে এসএমএস-এর মাধ্যমে ফলাফল পাওয়ার জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের এর নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাশের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ SSC DHA 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ড এর নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ স্বরুপ Dakhil MAD 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। এসএসসি ভোকেশনালের জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ড এর নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ স্বরূপ : SSC TEC 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

গত বছর পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশে। জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৪ হাজার ৭৬১ জন, যা তার আগের বছরের চেয়ে পাঁচ হাজার জন কম।

Photos from Naopara High School, Durgapur, Rajshahi's post 21/02/2018

আত্ম-ত্যাগের মহিমায় উদ্ভাসিত মহান ২১ ফেব্রুয়ারি। শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নওপাড়া উচ্চ বিদ্যালয় ও নওপাড়া প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল...
#একুশে_ফেব্রুয়ারি
#মহান_শহীদ_দিবস
#আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস

22/11/2017

ব্যক্তিগত উন্নয়নের ১১ টি প্রফেশনাল উপায়

ব্যক্তিগত উন্নয়নের ১১ টি প্রফেশনাল উপায়ঃ
আমরা জন্মগত ভাবে সব কিছু শিখে আসি নাই। আমাদের চলার পথে অনেক কিছু শেখা হয়েছে। সেখানে ছিল অনেক ভুল, সঠিক গাইডলাইনের অভাব, পদ্ধতিগত ভুল সহ আরো অনেক কিছু। আমরা যারা একটু ভাল পরিবেশ, ভাল শিক্ষা ব্যবস্থা এবং পারিবারিক অবস্থা ভাল ছিল তারা অন্যদের চেয়ে ব্যক্তিগত উন্নয়নের দিক দিয়ে অনেক এগিয়ে।

আমাদের মাঝে অনেকেই আছে যাদের সাথে কথা বলতে, কথা শুনতে, সময় কাটাতে আমাদের ভাল লাগে। তাই আমাদের মাঝে এমন কিছু আছে যা আমরা উন্নতি করা প্রয়োজন। মানুষের মাঝে অনেক গুনাবলি রয়েছে যা মানুষ উন্নতি করার মাধ্যমে ব্যক্তিগত অনেক কিছু অর্জন করতে পারে।

আজকে কথা বলব ব্যক্তিগত উন্নয়নের ১১ টি প্রফেশনাল উপায় যা আমদের ব্যক্তিগত এবং প্রফেশনাল জীবনে অনেক কাজে আসবেঃ

১। প্রতিদিন একটি বই পড়ুনঃ

কেননা বই জ্ঞান প্রসারের উৎস। আপনি যত বই পড়বেন আপনার জ্ঞান তত বৃদ্ধি পাবে। আপনি কাদের বই পড়বেন? আপনি পড়তে পারেন ইতিবাচক বই সমূহ। যা আপনাকে ইতিবাচক চিন্তা করতে এবং কাজ করতে সহায়তা করবে। আপনি এই লিঙ্ক থেকে যে বই গুলো আছে সেগুলো পড়তে পারেন।

২। নতুন কোন শখ খুজে বের করুনঃ

আপনার স্বাভাবিক শখ ছাড়া এমন নতুন কোন কিছু আছে কি যা আপনি বাছাই করতে পারেন? আপনি নতুন কোন খেলা শিখতে পারেন যা আগে আপনার ততটা খেলা হয় নাই। আপনার নতুন শখ বিনোদনমূলকও হতে পারে। আবার হতে পারে এ্যাডভেঞ্ছারমূলক কিছু যেমনঃ ফটোগ্রাফি। আজকাল অনেকেই ফটোগ্রাফি কে পেশা হিসেবে নিয়েছে। আপনি না হয় আপনার মোবাইল ফোনটি দিয়ে শুরু করতে পারেন। আপনার এই নতুন শখটি আপনাকে শারিরিক এবং মানুষিক অনেক দিক দিয়ে প্রসারিত করবে।

৩। নতুন কোন দক্ষতা বাড়াতে পারেনঃ

আপনি বর্তমানে যে কাজটি করছেন সেটার নিশ্চয় আরো উন্নতি করার অনেক ধাপ রয়েছে। আপনি আপনার দক্ষতার পরবর্তী স্টেপ অর্জনের জন্য কাজ করতে পারেন। যেমনঃ আপনি একজন ক্রিকেটার এবং আপনি অফ সাইডে খেলতে বেশি পছন্দ করেন এবং আপনি ভাল পারেন। আপনি লেগ সাইডে খুব একটা ভাল খেলতে পারেন না। তাহলে আপনার সেটা হল কিভাবে লেগ সাইডে ভাল খেলা যায় সেই বিষয়ে মনোযোগ দেয়া।

৪। প্রতিদিনের কাজের তালিকাঃ

প্রতিদিনের কাজের তালিকা আপনার কাজ গুলো যেমন শেষ করতে সাহায্য করবে তেমনি আপনি কাজে অনেক মনুযোগী হয়ে উঠবেন। আপনি আগামী কাল কি কি কাজ করতে চান অথবা আপনাকে করতে হবে তার একটা টু-ডু লিস্ট করে আপনার টেবিলে রেখে দিতে পারেন। তাহলে সকালে ঘুম থেকে উঠেই আপনি দিনের কাজ শুরু করে দিতে পারবেন। এটা আপনার মাঝে এক ধরনের নিয়মানুবর্তিতা গঠনে সহায়তা করবে।

৫। নতুন কোন কোর্সে ভর্তি হতে পারেনঃ

দক্ষতা লাভের একটি চমৎকার উপায় হল নতুন কোন কোর্সে ভর্তি হওয়া। দীর্ঘমেয়াদি কোর্স হতে হবে না, আপনি বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনারে অংশগ্রহণ করতে পারেন। এ থেকে আপনি নতুন অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন। এমন অনেক বিষয় আপনি জানতে পারবেন যা আপনি আগে কখনো বিবেচনা করেন নাই।

৬। ভোর বেলায় ঘুম থেকে উঠুনঃ

আমরা সবাই জানি খুব ভোরে ঘুম থেকে উঠা স্বাস্থ্যের জন ভাল। ভোর বেলায় ঘুম থেকে উঠলে দেখবেন দিনটা আপনার কাছে অনেক বড় মনে হবে এবং আপনি সকালেই অনেক কাজ শেষ করে ফেলেছেন। এই অভ্যাস আপনার মাঝে নতুন কিছু সৃষ্টি করবে। আপনি যদি অনেক দিন হল সকালে ঘুম থেকে না উঠে থাকেন, তাওলে আজকেই সিদ্ধান্ত নিন আগামীকাল সকালে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে রাস্তায় বেরিয়ে পড়ুন। দেখবেন সকালটা আপনার কাছে কত ভাল লাগছে এবং পাশাপাশি আপনার ব্যায়ামও হয়ে যাবে।

৭। পজিটিভ চ্যালেঞ্জ নিতে পারেনঃ

আপনি যদি আপনার বর্তমান অবস্থান থেকে সবচেয়ে ভাল ফলাফল নিতে চান তাহলে আপনাকে চ্যালেঞ্জ অনেক বেশি সাহায্য করতে পারে। চ্যালেঞ্জ নিলে আপনি কাজের প্রতি অনেক বেশি মনোযোগি হবেন এবং পরিশ্রমী হবেন। খুজে বের করুন কে আপনার কম্পিটিটর। প্রয়োজনে আপনি তাকে জানিয়ে দিন যে আপনি একটা সুনির্দিষ্ট বিষয়ে তাকে হারাতে চান।

৮। পদক্ষেপ নিনঃ

আপনি আমি অনেক কিছু করতে চাই বা হতে চাই কিন্তু কাজ করতে প্রস্তুত নয়। আপনাকে কোন কিছু শেখা বা উন্নয়ন করার সবচেয়ে ভাল উপায় হল পদক্ষেপ নেয়া বা সরাসরি কাজে মনোনিবেশ করা। মনে রাখবেন আপনারা কাজ ই আপনার কাজ কে শেষ করতে বেশি সাহায্য করবে। শুধু অপেক্ষা করলে আপনার কোন কিছু হবে না, যদি না আপনি পদক্ষেপ নেন। তাই আপনি যা পরিকল্পনা করেছেন তার দ্রুত কাজ শুরু করুন।

৯। যারা আপনাকে উৎসাহিত করে তাদের কাছ থেকে শিখুনঃ

আপনি যাদের প্রশংসা করেন তাদের কথা চিন্তা করুন। যাদের দ্বারা আপনি প্রতিনিয়ত অনুপ্রাণিত হউন। তাদের মাঝে নিশ্চয় এমন কিছু আছে যা আপনার মাঝে নেই। তাহলে আপনি তাদের কাছ থেকে শিখুন। মানুষ তো মানুষের কাছ থেকেই শিখে। এতে বরং আপনারই লাভ হবে।

১০। খারাপ অভ্যাস ত্যাগঃ

আপনার যদি কোন বদ অভ্যাস থেকে তাকে তাহলে তা পরিহার করার চেষ্টা করুন। এটা হতে পারে আপনার আরেকটা চ্যালেঞ্জ। যা অর্জনে আপনাকে অনেক বেশি ব্যক্তিগত উন্নয়নে সহায়তা করবে। এবং একটি ভাল অভ্যাস শুরু করুন। যেমনঃ নামাজ পড়া। দেখবেন আপনার মাঝে এমন কিছু বিষয় কাজ করছে যা আপনি আগে অনুভব করেন নাই।

১১। ব্যক্তিগত উন্নয়নে সচেতন হোনঃ

আপনার মাঝে যে সকল গুনাবলি আছে আর যে সকল গুনাবলি নেই তার একটা আনুমানিক লিস্ট করুন। চাইলে আমাকে আপনি ইমেইল করতে পারেন। আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করতে। কিন্তু কোন কিছুই কাজে আসবে না যদি না আপনি নিজে ব্যক্তিগত উন্নয়নে সচেতন হোন। আপনাকে সংকল্পব্ধ হতে হবে যে “আমি এই বিষয় গুলো আমার মাঝে চাই এবং এই বিষয়গুলো পরিহার করতে চাই।" তাহলেই আপনার ব্যক্তিগত উন্নয়ন অনেকটা সহজ হয়ে যাবে।

ব্যক্তিগত উন্নয়ন সম্পর্কে আপনার চিন্তা এবং পরামর্শ থাকলে কমেন্ট করে জানান। ভাল থাকবেন সবাই। সবার ব্যক্তিগত জীবন অনেক সুন্দর হোক।

02/10/2017

দূর্গাপুর উপজেলা, রাজশাহী

রাজশাহী জেলার একটি উপজেলা
দূর্গাপুর।

দূর্গাপুর উপজেলা, রাজশাহীর অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২৭′১৫″ উত্তর ৮৮°৪৬′৩″ পূর্ব
দেশ: বাংলাদেশ
বিভাগ: রাজশাহী বিভাগ
জেলা: রাজশাহী জেলা
আয়তন:
• মোট ১৯৫.০৩ কিমি২ (৭৫.৩০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
• মোট ১,৮৫,৮৪৫
• ঘনত্ব ৯৫০/কিমি২ (২৫০০/বর্গমাইল)
স্বাক্ষরতার হার
• মোট ৪০.৯৯%
সময় অঞ্চল বিএসটি (ইউটিসি+৬)
উপজেলার উত্তরে রাজশাহী জেলার বাগমারা উপজেলা, পূর্বে পুঠিয়া উপজেলা, দক্ষিণে চারঘাট উপজেলা এবং পশ্চিমে পবা উপজেলা ও মোহনপুর উপজেলা অবস্থিত।

07/01/2017

honor to be here as a admin

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Naopara, Durgapur
Rajshahi
6240

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 15:00
Saturday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00