Learn With Akash

Learn With Akash

Share

Learn With Akash - A brand synonymous with integrity, transparency and professionalism.

28/12/2023
23/12/2023

আপডেটঃ (পরীক্ষার হলে ভুল করবেন না)
বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ ২য় (১ম চীন)
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে (EU) তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ ১ম (২য় চীন)
বি.দ্র: পূর্বের ডিবিসির তথ্য বিভ্রাট

22/12/2023

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা 👇
(সর্বশেষ আপডেট ২০২২-২৩ শিক্ষাবর্ষ অনুযায়ী)

👉 ঢাকা বিশ্ববিদ্যালয়: ৬,০৮৫
👉 রাজশাহী বিশ্ববিদ্যালয়: ৪,৬৯৩
👉 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ৪,৯২৬
👉 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ২,১৩৩
👉 ইসলামী বিশ্ববিদ্যালয়: ২,৪৭১
👉 খুলনা বিশ্ববিদ্যালয়: ১,২৫৩
👉 জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ২,৭৬৫
👉 কুমিল্লা বিশ্ববিদ্যালয়: ১,০৫৪
👉 বরিশাল বিশ্ববিদ্যালয়: ১,৪৯৫
👉 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: ১,৩১৫
👉 শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়: ১২০
👉 রবিন্দ্র বিশ্ববিদ্যালয়: ১৬৭

👉 বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়: ১,২১৫
👉 রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১,২৩৫
👉 চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৯০১
👉 খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১,০৬৫ 👉বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়: ৬৮৬
👉 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি: ১০০

👉 বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: ১,১৩১
👉 চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়: ২৪৫
👉 বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়: ৩০৩
👉 শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: ৭০৪

👉 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১,৭০৩

👉পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:৯২০
👉 বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১,৫০৫
👉 হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১,৬৮৪
👉 মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৮১৫
👉 পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৮৫৬
👉 নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১,৪১৬
👉 যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৯১৫

👉 রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৫০
👉 বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়: ৩০০

তথ্যসূত্র: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)

Photos from Learn With Akash's post 14/12/2023

বিগত ১৫ বছরে সকল প্রকার বিশ্ববিদ্যালয় ও চাকরির পরীক্ষায় আসা ১০০০ হাজারটি ভোকাবুলারি। সংগ্রহে রাখতে পারেন।

উচ্চ শিক্ষা সবার জন্য সাথেই থাকুন!!

12/12/2023

আগামী ২-১৬ মার্চের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২ মার্চ ‘এ’ ইউনিটের, ৮ মার্চ ‘বি’ ইউনিটের, ৯ মার্চ ‘সি’ ইউনিটের এবং ১৬ মার্চ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

12/12/2023

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা এবার চট্টগ্রামের বাহিরে ঢাকা বিশ্ববিদ্যালয়েও অনুষ্ঠিত হবে।

12/12/2023

সময়: ২৫ মিনিট

সংখ্যাবাচক শব্দ

১। সংখ্যাবাচক শব্দ কত প্রকার?

ক) দুই প্রকার খ) তিন প্রকার

গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার

২। একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাকে কী বলে?

ক) পরিমাণবাচক সংখ্যা খ) অঙ্কবাচক সংখ্যা গ) পূরণবাচক সংখ্যা ঘ) তারিখবাচক সংখ্যা

৩। অর্ধযুক্ত থাকলে সর্বত্র কোনটি হয়?

ক) চৌথা খ) সাড়ে গ) সওয়া ঘ) আড়াই

৪।

তারিখবাচক শব্দের প্রথম চারটি কোন নিয়মে সাধিত?
ক) বাংলা খ) সংস্কৃত গ) ফারসি ঘ) হিন্দি

৫। কোনটি পূরণবাচক শব্দ?

ক) পহেলা খ) উনিশ গ) দ্বাদশ ঘ) ২০

৬। হিন্দি নিয়মে সাধিত তারিখবাচক শব্দ কোনটি?

ক) দশই খ) একুশে গ) তেইশে ঘ) তেসরা

৭। সংখ্যা গণনার মূল একক কী?

ক) দশ খ) এক

গ) এক এবং শূন্য ঘ) পাঁচ

৮।

কোনো পূর্ণ সংখ্যার পর অর্ধযুক্ত থাকলে বেশির ভাগ ক্ষেত্রে কী বলা হয়?
ক) দেড় খ) আড়াই

গ) সাড়ে ঘ) সপাদ

৯। এক এককের চার ভাগের এক ভাগকে কী বলা হয়?

ক) চৌথা খ) তেহাই

গ) আধা ঘ) পৌনে

১০। ‘একুশে ফেব্রুয়ারি’ এখানে তারিখবাচক শব্দটি কোন নিয়মে সাধিত হয়েছে?

ক) বাংলা খ) হিন্দি

গ) সংস্কৃত ঘ) আরবি

১১। নিচের কোনটি গণনাবাচক শব্দ?

ক) কুড়ি খ) উনিশে

গ) বিংশ ঘ) ১২

১২।

এক এককের তিন ভাগের এক ভাগ—
ক) চৌথা খ) তেহাই

গ) পোয়া ঘ) আধা

১৩। নিচের কোনটি তারিখবাচক শব্দ?

ক) পঞ্চদশ খ) একুশ

গ) ঊনবিংশ ঘ) উনিশে

১৪। গণনাবাচক শব্দের অপর নাম কী?

ক) অঙ্কবাচক

খ) পরিমাণবাচক

গ) পূরণবাচক

ঘ) তারিখবাচক

১৫। কোনটি ক্রমবাচক শব্দ?

ক) এগারো

খ) ১৫

গ) চৌঠা ঘ) তৃতীয়

বচন



১। শুধুমাত্র কোন শব্দের বচনভেদ হয়?

ক) বিশেষ্য, সর্বনাম খ) বিশেষ্য, বিশেষণ

গ) বিশেষ্য, ক্রিয়া ঘ) সর্বনাম, ক্রিয়া

২।

সমষ্টিবোধক শব্দগুলোর বেশির ভাগই কোন ভাষা থেকে আগত?
ক) বাংলা খ) হিন্দি

গ) ফারসি ঘ) সংস্কৃত

৩। প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দে বহুবচনে ব্যবহৃত শব্দ—

ক) সকল খ) গণ

গ) বৃন্দ ঘ) মণ্ডলী

৪। অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ কোনটি?

ক) কুল খ) সব গ) সমূহ ঘ) আবলি

৫। নিচের কোন দুটি শব্দ শুধু জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়?

ক) গুচ্ছ, দাম খ) পাল, যূথ

গ) পাল, পুঞ্জ ঘ) সব, রাজি

৬। বিশেষ নিয়মে সাধিত বহুবচনের উদাহরণ কোনটি?

ক) অঢেল টাকা-পয়সা খ) লাল লাল ফুল

গ) সকলে সব জানে না ঘ) বাগানে ফুল ফুটেছে

৭। ‘বচন’ অর্থ কী?

ক) সংখ্যার ধারণা খ) গণনার ধারণা

গ) ক্রমের ধারণা ঘ) পরিমাণের ধারণা

৮। অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে কী সাধিত হয়?

ক) বহুবচন খ) একবচন

গ) সন্ধি ঘ) লিঙ্গ

৯। ‘কমল’ শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?

ক) গণ খ) দাম গ) নিকর ঘ) রাজি

১০। কোনটি ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না?

ক) কালভেদে খ) বচনভেদে

গ) পুরুষভেদে ঘ) বর্ণনাভেদে

১১। উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনটি?

ক) গুলি খ) পুঞ্জ

গ) সমূহ ঘ) মন্ডলী

11/12/2023

মার্চ এর ১ থেকে ১০ তারিখের মধ্যে ঢাবি রাবি চবি ভর্তি পরিক্ষা..!

08/12/2023

বিইউপির ভর্তি পরীক্ষা ১৯ ও ২০ জানুয়ারি ; আবেদন শুরু ১৭ ডিসেম্বর থেকে, চলবে ৪ জানুয়ারি পর্যন্ত..!

07/12/2023

এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি।

05/12/2023

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু..!

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Kadirgonj
Rajshahi