22/06/2021
রাজশাহীর সাড়ে ৫ হাজার শিক্ষকের মানবেতর জীবন
করোনা ভাইরাসের কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা রাজশাহীর কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুলের বেহাল দশা। ঝড়ে গেছে শিক্ষার্থী। ভাড়া পরিশোধ করতে না পেরে বন্ধ হয়ে গেছে অধিকাংশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ।
এসব স্কুলে জড়িত শিক্ষকরা বেকার জীবন অতিবাহিত করছেন। শিক্ষকতা পেশা না থাকায় ক্ষুদ্র ব্যবসা, অটো-রিকশা চালানোসহ জীবনের চালানোর তাগিদে বিভিন্ন পেশায় ঝুঁকছেন। ঝড়ে পড়া শিক্ষার্থীরা পড়া-শুনা ছেড়ে মোবাইল আসক্তিসহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এতে শিক্ষা নগরী খ্যাত রাজশাহীর শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছে। পরিবার-পরিজন নিয়ে মানবেতন জীবন-যাপন করছেন রাজশাহী মহানগর ও জেলার কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুলের প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষক।
রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন সাধারণ সম্পাদক ফারুক হোসেন নয়া শতাব্দীকে বলেন, রাজশাহী মহানগরীতে কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল রয়েছে ২৫০টি। রাজশাহী মহানগরীর এসব স্কুলে শিক্ষক রয়েছেন সাড়ে তিন হাজার। শিক্ষার্থী সংখ্যা ৩৫ থেকে ৪০ হাজার। করোনার কারণে সব ধরনের স্কুল বন্ধ থাকায় শুধু মহানগরীতে ৮০টি বেসরকারি স্কুল বন্ধ হয়ে গেছে।
শিক্ষক ঝড়ে পড়ার হার ৮০ শতাংশ। শিক্ষার্থী ঝড়ে পড়েছে শতকরা ৫০ থেকে ৬০ ভাগ। তিনি আরও বলেন, আমাদের হিসেব অনুযায়ী রাজশাহী জেলায় কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল রয়েছে দুই শতাধিত। জেলায় এসব স্কুলে শিক্ষক সংখ্যা দুই হাজার। শিক্ষার্থী রয়েছেন ৩০ হাজার। করোনার কারণে জেলায় ইতিমধ্যে ৬০টি স্কুল বন্ধ হয়ে গেছে। শিক্ষক ঝড়ে পড়েছে ৮০ শতাংশ। এছাড়া এসব স্কুলের ৫০ ভাগ শিক্ষার্থী ঝড়ে পড়েছে বলে জানান তিনি।
ফারুক হোসেন আরও বলেন, আমার নিজের এ্যাডভান্সড একাডেমি স্কুল এন্ড কলেজ রয়েছে। করোনা পরিস্থিতির কারণে স্কুলের শিক্ষকদের ঠিকমতে বেতন পরিশোধ না করতে পারায় চাকুরি ছেড়ে দিয়েছেন। এসব শিক্ষকরা প্রয়োজনের তাগিদে বিভিন্ন পেশায় জড়িয়ে পড়েছেন। তাদের জীবন চরম সংকটাপূর্ণ। এছাড়া স্কুলের শিক্ষার্থী সংখ্যাও ঝড়ে গেছে। ফলে প্রতিষ্ঠান চালানোই কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি।
রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহীর সভাপতি মোঃ গোলাম সারওয়ার স্বপন নয়া শতাব্দীকে বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারিতে প্রভাব পড়েছে সকল খাতে। তবে শিক্ষাখাতে প্রভাব আরো বেশি। তিনি বলেন, প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা রাজশাহীর কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুলের অবস্থা খুবই ভয়াবহ। শিক্ষার্থীরা ঝড়ে পড়েছে। চালাতে না পেরে বন্ধ হয়ে গেছে অধিকাংশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল। এসব শিক্ষকরা আজ বেকার জীবন অতিবাহিত করছেন।
তিনি বলেন, রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে এই শিক্ষক পরিবারের জন্য ৫টন চাল বরাদ্দ পেয়েছিলাম। এটা দিয়ে কয়দিন চলে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মাঝে মাঝে আমাদের খোঁজ নিয়েছেন। কিছু অর্থ দিয়েছেন। কিন্তু তা দিয়ে দীর্ঘ সময় এসব প্রতিষ্ঠানে কর্মরতদের চালানো যায় নি। তাই শিক্ষকরা শিক্ষকতা পেশা ছেড়ে ক্ষুদ্র ব্যবসা করে জীবন চালাচ্ছেন। মানবেতন জীবন-যাপন করছেন। তিনি বলেন, সরকার কঠোর আইনের মাধ্যমে এসব কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুলগুলো পরিচালনার দায়িত্ব নেন, তাহলে হয়তো আমরা উপকৃত হবো। তাছাড়া এই ক্ষতি কখনো পূরণ হবে না।
রাজশাহীর সাড়ে ৫ হাজার শিক্ষকের মানবেতর জীবন করোনা ভাইরাসের কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা রাজশাহীর কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুলের বেহাল দশা। ঝ....
26/02/2020
10/12/2019
07/01/2019
09/12/2018
10/10/2018
15/03/2018
13/04/2017