25/08/2026
"পুঁথিগত বিদ্যা আর পর হস্তে ধন,
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।"
শিক্ষার্থীর শিক্ষা শুধুমাত্র পাঠ্যবই এ সীমাবদ্ধ থাকলে তাকে সুশিক্ষায় শিক্ষিত করা সম্ভব নয়। তাইতো একজন শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নিয়মিত পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষার গুরুত্ব অপরিসীম। আর এই গুরুত্বকে উপলব্ধি করে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা যেমন, Best Handwriting, Vocabulary Test, হাতের সুন্দর লেখা, শব্দগঠন, Grammar Test ও ব্যাকরণ দক্ষতা প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
আজ অনুষ্ঠিত হলো প্রথম শ্রেণির শিক্ষার্থীদের উক্ত প্রতিযোগিতাসমূহের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী। আয়োজনটিতে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সন্মানিত অধ্যক্ষ বিরাজ আহমেদ, উপাধ্যক্ষ কামনা রানী সহ মনিটরিং অফিসার ও শ্রেণি শিক্ষকমণ্ডলী।