পুঠিয়া উপজেলা অনলাইন শিক্ষা প
করোনা পরিস্থিতে শিক্ষা কার্যক্রমকে আ
Click here to claim your Sponsored Listing.
পুঠিয়া উপজেলার প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও স্বাস্থ্য নিরাপত্তার বিষয় বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও সরকার অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করছে। এছাড়াও, করোনা পরিস্থিতে পুঠিয়া উপজেলার শিক্ষা কার্যক্রমকে আরো বেগবান করা ও পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয়ে অবহিত করণের লক্ষ্যে একটি সমন্বিত প্ল্যাটফর্ম এর প্রয়োজনীতা বিভিন্ন আলোচনায় উঠে এসেছে। আজ পুঠিয়া উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় অনলাইন প্ল্যাটফর্ম শিক্ষা বিষয়ে সবাই সহমত প্রকাশ ও বাস্তবায়নে প্রতিশ্রুতি প্রদান করে। একইসাথে, প্রত্যেক শিক্ষক কমপক্ষে ৩০ জন শিক্ষার্থীর পড়াশুনা তদারকি ও অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সংযুক্ত থাকতে সহযোগিতা প্রদান করবেন মর্মে সিদ্ধান্ত হয়।
এ প্রেক্ষাপটে, উপজেলা প্রশাসন, পুঠিয়া উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস, পুঠিয়া এর সহযোগিতায় অত্র উপজেলার ১ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত গুরুত্বপুর্ণ বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো অনলাইনে শিক্ষার্থীদের কাছে পৌছানোর উদ্যোগ নিয়েছে। পুঠিয়া উপজেলার সম্মানিত অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দকে উক্ত ফেসবুক পেজ এ সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ করা হলো।
অনুরোধে-
নূরুল হাই মোহাম্মদ আনাছ, পিএএ
উপজেলা নির্বাহী অফিসার, পুঠিয়া, রাজশাহী
Location
Category
Contact the school
Website
Address
Rajshahi