Islah Academy

Islah Academy

Share

Islah Academy
Nawdapara, Sopura-6203, Shamokhdum, Rajshahi.

10/05/2026

Photos from Islah Academy's post 27/04/2026
14/04/2026

আমরা ভাবি বাচ্চা অলস বসে আছে মানে তার সময় নষ্ট হচ্ছে। তাই আমরা ঝটপট তার হাতে একটা ট্যাব দেই অথবা নতুন কোনো ক্লাসে ভর্তি করিয়ে দেই। কিন্তু আসলে "বোর হওয়া" বা কোনো কাজ না থাকাটা বাচ্চার জন্য একটা 'মেন্টাল স্পা'-এর মতো।

১. সৃজনশীলতার জন্ম হয় আলসেমিতেই 🎨
বাচ্চা যখন বোর হয়, তখন তার ব্রেন "সারভাইভাল মোড"-এ চলে যায়। সে তখন ভাবতে শুরু করে, "এখন কী করি?" এই শূন্যতা থেকেই জন্ম নেয় নতুন আইডিয়া। একঘেয়েমি কাটাতে সে তখন সোফার কুশন দিয়ে দুর্গ বানায়, কিংবা পুরনো কাগজ দিয়ে মহাকাশযান তৈরি করে।

সহজ কথা: হাতে যখন খেলনা থাকে না, তখনই বাচ্চা নতুন খেলনা আবিষ্কার করে!

২. আত্মনির্ভরশীলতার প্রথম পাঠ 🛠️
ওভার-শিডিউলিং মানে হলো আপনি বাচ্চার রুটিন ঠিক করে দিচ্ছেন। তার নিজের সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। কিন্তু যখন সে বোর হয়, সে নিজেই নিজের বিনোদনের দায়িত্ব নেয়। এটা তাকে শেখায় কীভাবে নিজের সময় ম্যানেজ করতে হয় এবং নিজের একাকীত্বকে উপভোগ করতে হয়।

৩. ব্রেনের 'ডিফল্ট মোড' নেটওয়ার্ক 🧠
বিজ্ঞান বলছে, যখন আমরা কোনো নির্দিষ্ট কাজে ব্যস্ত থাকি না, তখন আমাদের ব্রেনের 'ডিফল্ট মোড নেটওয়ার্ক' সক্রিয় হয়। এই মোডেই ব্রেন অতীতের অভিজ্ঞতা ঝালাই করে এবং ভবিষ্যতের জন্য কল্পনা করতে শেখে। সারাক্ষণ কাজে ব্যস্ত থাকলে ব্রেন কেবল 'অর্ডার' পালন করে, 'চিন্তা' করার সুযোগ পায় না।

💡 বাচ্চার 'বোরডম' সেলিব্রেট করবেন কীভাবে?
বাচ্চা যখন এসে বলবে "আম্মু, আমি বোর হচ্ছি, কী করব?", তখন নিচের হ্যাকগুলো ট্রাই করুন:
ঝটপট সমাধান দেবেন না: তাকে কোনো গ্যাজেট বা কাজ ধরিয়ে দেবেন না। বরং বলুন, "বোর হচ্ছো? খুব ভালো কথা! দেখো তো তোমার এই বোরডম তাড়াতে তুমি নিজে কী ম্যাজিক করতে পারো।"

'নাথিং বক্স' তৈরি করুন: একটা বাক্সে কিছু বাতিল জিনিস (খালি বোতল, সুতো, কাপড়, রঙ) রেখে দিন। সে যখন বোর হবে, তাকে বলুন ওই বক্স থেকে কিছু একটা বানাতে।
প্রকৃতির সাথে সময়: মাঝে মাঝে তাকে নিয়ে বারান্দায় বা পার্কে চুপচাপ বসে থাকুন। শুধু আকাশ দেখা বা পিঁপড়ের দৌড়াদৌড়ি দেখাটাও ব্রেনের জন্য বড় এক ব্যায়াম।

আপনার সন্তানকে 'মাল্টি-টাস্কিং রোবট' না বানিয়ে মাঝে মাঝে একটু 'বোর' হতে দিন। ধুলোমাখা হাতে একা বসে থাকা ওই বাচ্চাটাই হয়তো একদিন পৃথিবীর সবচেয়ে বড় কোনো সমস্যার সৃজনশীল সমাধান বের করবে!

28/03/2026

আসসালামু আলাইকুম, আগামীকাল ২৯/০৩/২৬ ইং তারিখ রোজ রবিবার ১ম শিফট সকাল ৯.০০ টায় এবং ২য় শিফট সকাল ১১.০০ টা থেকে স্কুলের কার্যক্রম শুরু হবে।

21/03/2026

تَقَبَّلَ اللَّهُ مِنَّ وَ مِنْكُمْ
(তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম)

অনুবাদ : আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমলগুলো কবুল করুন।

ইছলাহ একাডেমীর পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মুবারাক 🌙

Photos from Islah Academy's post 12/03/2026

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তি পাওয়া সোনামণিরা। তোমাদের অনেক অনেক অভিনন্দন ও দোয়া❤️❤️❤️

09/03/2026

আসসালামু আলাইকুম, আগামীকাল রোজ মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে ইছলাহ একাডেমীর প্রত্যেকের বেতন পরিশোধ করে সাজেশন সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

18/02/2026

আসসালামু আলাইকুম,
ইছলাহ একাডেমীর সকলকে জানানো যাচ্ছে যে, পবিত্র রমজান উপলক্ষে আগামীকাল রোজ বৃহস্পতিবার হতে সকাল ৯.০০ টা থেকে ১০.৪০ এবং ১০.৪০ টা থেকে ১২.৪০ পর্যন্ত ক্লাস হবে।

10/02/2026

আসসালামু আলাইকুম, আগামী ১১/০২/২৬ ইং তারিখ থেকে ১৫/০২/২৬ ইং তারিখ পর্যন্ত ইছলাহ একাডেমী বন্ধ থাকবে।

31/01/2026

আসসালামু আলাইকুম
আগামীকাল রোজ রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬ তারিখ মাঘীপূর্ণিমা উপলক্ষে ইছলাহ একাডেমী বন্ধ থাকবে।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Nawdapara (Next To The Sugarcane Center), Sopura, Shamkhdum
Rajshahi
6203