ALIFY

ALIFY Dream Without Limits • Work With Passion • Succeed With Excellence

হে আল্লাহ,নেপালের মানুষকে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করুন।
26/08/2026

হে আল্লাহ,
নেপালের মানুষকে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করুন।

26/08/2026

Me as a journalist:
Final match you perform, what happening🤦‍♂️
The artists:Me Alif Rahman Ruup ,Shadman Sakib ,Kishon Roy🤣
Twist in the last part*🤭

একটা সত্যি কথা বলি?সারাদিন বই নিয়ে বসে থাকলেই তুমি ভালো student হয়ে যাবে—এটা সত্যি না।কারণ অনেক সময় আমরা ৫ ঘণ্টা পড়ি…কিন...
26/08/2026

একটা সত্যি কথা বলি?

সারাদিন বই নিয়ে বসে থাকলেই তুমি ভালো student হয়ে যাবে—এটা সত্যি না।

কারণ অনেক সময় আমরা ৫ ঘণ্টা পড়ি…

কিন্তু আসলে পড়ি মাত্র ১ ঘণ্টা।

বই খুলে বসেছি—
কিন্তু ১০ মিনিট Facebook,
৫ মিনিট YouTube,
তারপর একটু Messenger…

এরপর হঠাৎ মনে হয়,
“আজকে তো অনেক পড়েছি!”

কিন্তু দিন শেষে যখন নিজেকে প্রশ্ন করি—

“আমি আসলে কী শিখলাম?”

তখন উত্তরটা খুব একটা ভালো হয় না।

Student life-এ সবচেয়ে বড় problem অনেক সময় সময় কম থাকা না।

Problem হলো—

Focus না থাকা।

আমরা পড়ার সময় অন্যদের সাথে নিজেদের compare করি।

“ও এত পড়ছে…”
“ওর result এত ভালো…”
“আমি কেন পারছি না?”

আর এই comparison করতে করতে নিজের পড়াটাই নষ্ট করে ফেলি।

মনে রাখবে—

তোমার competition অন্য কারো সাথে না।

তোমার competition হলো গতকালের তুমি।

গতকাল যদি ২ ঘণ্টা পড়তে,
আজ ২ ঘণ্টা ৩০ মিনিট focused পড়ো।

গতকাল যদি একটা chapter বুঝতে,
আজ একটু বেশি বোঝার চেষ্টা করো।

ছোট ছোট improvement-ই একসময় বড় difference তৈরি করে।

তাই ঘণ্টার পর ঘণ্টা বই নিয়ে বসে থাকার চেয়ে—

কম সময় পড়ো, কিন্তু মন দিয়ে পড়ো।

কারণ student life-এ
“কতক্ষণ পড়েছো” তার চেয়ে
“কতটা শিখেছো”—সেটাই বেশি গুরুত্বপূর্ণ।

🌱গাছ নং-০৩গাছের নামঃ বরই
08/08/2026

🌱গাছ নং-০৩
গাছের নামঃ বরই

🌱গাছ নং-০২গাছের নামঃ পেয়ারা
25/07/2026

🌱গাছ নং-০২
গাছের নামঃ পেয়ারা

এত্ত বড় লেখা কারোর ই পড়তে ভালো লাগবে না অথবা কেউ পড়বেও না;দেখে স্কিপ করবে।তবুও লিখছি কারণ আমি লিখতে ভালোবাসি,বলতে ভালোবা...
20/07/2026

এত্ত বড় লেখা কারোর ই পড়তে ভালো লাগবে না অথবা কেউ পড়বেও না;দেখে স্কিপ করবে।

তবুও লিখছি কারণ আমি লিখতে ভালোবাসি,বলতে ভালোবাসি।আমাকে লিখতেই হবে!স্মৃতির পাতায় রাখতেই হবে!!

কাকার নাম শ্রী গণেশ চন্দ্র দাশ,বয়স ৭০ এর আশপাশেই হবে,বাড়ি রাজশাহীতেই।
আসলে কাকার সাথে পরিচয়টা আজকেই(২০জুলাই ২০২৬)

ডিপার্টমেন্ট থেকে বের হয়ে, টুকিটাকি চত্বরে বসে, শ্রাবণ মাসের এই অসাধারণ আবহাওয়া তে চায়ের কাপে কড়া চুমুক লাগালাম।
তারপরে প্যারিস রোড এর পাশ দিয়ে খানিক হাটছিলাম একা একাই!!
হঠাৎ কানে একটা বাঁশির আওয়াজ আসলো।প্রথম শোনাতেই নজর গেলো চুল, দাড়ি পাকা মধ্যম আকৃতির বয়স্ক একটা লোকের দিকে।সামনে তার ঝালমুড়ির ডালা,পিছনে এক কোণে রাখা নানান ধরনের বাঁশির একটা ঝুড়ি।বুঝতে বাকি রইল না তিনি ওই ছোট্ট দোকানেরই মালিক। কাস্টমারবিহীন দোকানে তিনি বাঁশি বাজাচ্ছেন আপন তালে,আপন আনন্দে!

ও হ্যাঁ, কাকা ডাকটা ক্যানো জানি শুরুতেই মন থেকে এসে গিয়েছিল।যাইহোক...
খুব করে ইচ্ছে জাগছিলো ওনার সাথে বসে দুইটা কথা বলতে!!

যেমনি ভাবনা,ওমনি কাজ...
গিয়ে বললাম, "কাকা ভালো আছেন?"
কাকা খুবই হাস্যজ্জ্বোল মুখে উত্তর দিলেন," ভালো আছি বাবা।"
আমার আসলে ওই মুহুর্তে ঝালমুড়ি খেতে খুব একটা ইচ্ছে করছিল না। তারপরেও যেহেতু কথা বলব বলে আগেই ঠিক করেছি,তো বললাম, "কাকা আমাকে ১০ টাকার ঝালমুড়ি দেন।"

তারপরে কাকা ঝালমুড়ি বানানো শুরু করলেন এবং আমি আস্তে আস্তে আমার কথা আরম্ভ করলাম।
শুরুতেই বললাম, "কাকা আপনি কি এখানে প্রতিদিন বসেন? "
তিনি বললেন, "হ্যা বাবা,আমি ৪১ বছর ধরেই এখানে বসি!!"
খুব অবাক হলাম...."৪১"!!!

তারপরে উনি নিজে থেকেই বললেন,"এখানে ৪১ বছর ধরে আমার নিজের তৈরি করা বাঁশি বিক্রি করি এবং এটা দিয়ে আমার সংসার চালাই।আর বেশ কয়েক বছর ধরে এই ঝালমুড়ির ব্যবসাটা যুক্ত করেছি। "

এবং কাকার মুখ থেকেই প্রথম শুনলাম যে উনি সোশ্যাল মিডিয়া তে নাকি ভালোই একজন পরিচিত মুখ!

বিস্মিত হলাম এটা শুনে!

তারপরে আরো আগ্রহ নিয়ে এ ব্যাপারে জিজ্ঞাসা করতেই, তিনি বললেন, "বহু জায়গা থেকে কনটেন্ট ক্রিয়েটররা আসেন এবং তার ভিডিও নেন।আর তা সোশ্যাল মিডিয়া তে আপলোড করেন!"

আমি বললাম, "কাকা ওরা তো ভিডিও থেকে হাজার হাজার টাকা পাচ্ছে। আপনাকে কি কখনো কেউ কিছু দিয়েছে?"
কাকা আপসেট হয়েই আবার হেসে বললেন, "কেউ কোনোদিন দশ টা টাকাও দেয়নি এটার জন্যে!"

অবাক হলাম!
এটা তো একটা ক্রাইম!
প্রশ্ন করলাম, "কাকা আপনি ওনাদের না করতে পারেন না?অথবা অগ্রীম টাকা নিতে পারেন না?"

আবারো বিস্মিত হলাম তার উত্তরে!
তিনি বললেন, "বাবা, তারা যদি এটা করে আনন্দ পায় তাহলে করুক!আমি করতে দেই,বাধা দেইনা!আর তুমি যে বললে অগ্রীম টাকার কথা!আমি তিন বছর আগে একদিন একজনকে বলেছিলাম (ঢাকা থেকে এসেছিল ভিডিও নিতে) যে,বাবা আপনারা তো অনেক টাকা আয় করে নেন এটার মাধ্যমে, আমাকে পাচঁ টা হাজার টাকা দিলে ব্যবসা টা একটু বাড়াতে পারতাম! তারপরে না হয় ভিডিও টা করেন!"
তো সেই ছেলেটা বললো এরপরের বার এসে পাঁচ হাজার কি!পঞ্চাশ হাজার টাকার ব্যবসা উঠিয়ে দিব!
"জানো বাবা সেই লোকটা, তিন বছর হতে চলল,আর কোনদিন আসেনি। "

খুব খারাপ লাগলো বিষয়টার জন্য!
যাইহোক তারপরে তিনি আবারও বলতে লাগলেন,"বাবা আগে দিনে হাজার ১২শ টাকা আয় করতাম;আর এখন তিন দিনেও সেই আয় হয়না।তারপরেও আমি কিন্তু ব্যবসার হাল ছাড়িনি কারণ পেটের দায় বড় দায়!!আর চাইলেই আমি ভিক্ষুক এর মত মানুষের কাছে হাত পেতে এর থেকেও বেশি উপার্জন করতে পারতাম!কিন্তু আমার বল আছে।আমি কেন হাত পাতবো?

বাবা শোনো একটা কথা,
"অলস লোকের দুঃখ বেশি,
কর্জ করা ভালো না।
গুরুজনরে কখনো ভাই,
নাম ধরে ডাকিবে না।
থাম্বা (বা খুঁটি) ধরে দাঁড়াইবে না,
মিথ্যা কথা কহিবে না।"
এই জন্যেই আমার যতটুকু সম্বল আছে, আমি ততটুকু তেই সন্তুষ্ট।

আর একটা লোক যদি বছরের পর বছর কোনো কাজে মন দিয়ে লেগে থাকে,গাফিলতি না করে,তাহলে তার জীবনে কখনো আফসোসে থাকতে পারেনা!
সে যদি প্রতিদিন ৫০০ টাকা উপার্জন করে এবং তা থেকে ১০০ টাকা করেও সঞ্চয় করে তাহলেও বছরে তার অন্তত ৩৬,০০০ টাকা জমা থাকবে এবং সেটা দিয়ে আরো ভালো কিছু করতে পারবে!এটা হচ্ছে আমার উপদেশ যেটা ৫৫ বছর আগে ক্লাস ৫ এ থাকা অবস্থায় আমার শিক্ষক আমাকে বলেছিলেন।।।আর কাকা, এই উপদেশ যদি আপনাদের স্যারেরা দেন তাহলে কি কোনো ছেলে অভাবী থাকতে পারে? বেকার থাকতে পারে?"

কাকা আরো বলতে লাগলেন,"বাবা একটা গল্প শোনাই তোমাকে। একটা কুরবানির দিনে একটা কাক এক টুকরো গোশত নিয়ে গাছের ডালে বসছে।নিচ দিয়ে একটা শৃগাল যাচ্ছিল।তো শৃগাল ওই গোশতের লোভে পড়ল আর ফন্দি এটে বলতে লাগলো,"এত সুন্দর পাখি,মধু তার গান!"কাক মনে করছে তার গান (কা কা শব্দ) আরো শুনতে চায় শৃগাল টা..তো কাক যখনই হা করছে, সাথে সাথেই গোশতের টুকরা টা নিচে পড়ে গেছে, আর দুষ্ট শৃগাল টা সেটা নিয়ে দৌড় দিয়েছে। তখন ওই কাক বলতেছিল,

"দুষ্ট লোকের মিষ্টি কথা,
ঘনিয়ে বসে কাছে;
কথা দিয়ে কথা নেবে,
শেষে বিপদে ফাঁসে।"

তারপরে কাকা আমাকে ঠিক এভাবেই বললেন...
"আব্বা তোমাকে একটা কথা বলি?'লোকের মন্দ পুষ্প চন্দ্র'।
লোকে তোমাকে মন্দ বলুক কিন্তু তুমি তোমার লক্ষ্যে সব সময় স্থির থাকবা,দেখবা আল্লাহর মাধ্যমেই তোমার সফলতা আসবে। আর বাবা খাতা করবা ভালো(মানে পড়াশোনা আরকি) আর কারো উপকার না করলেও কোনোদিন কারো ক্ষতি করবা না।আল্লাহ একশ-একশ তোমাকে হেদায়েত করবে!এএকশশ-একশশ"

তো এতটুকুই ছিল আমাদের মধ্যের কথোপকথন। কাকা আঞ্চলিক ভাষাতেই বলেছিলেন,আমি শুধু একটু শুদ্ধ করে বোঝার সুবিধার্থে লিখেছি।

পরিশেষে একটা জিনিস ই চিন্তা করলাম...সুবহানাল্লাহ! আল্লাহ তায়ালা যে পৃথিবীতে এত এত বিচক্ষণ জ্ঞানের বিনয়ী মানুষ সৃষ্টি করেছেন তা হয়তো গণেশ কাকার মত মানুষদের বুদ্ধিমত্তা,জ্ঞান আর চিন্তা ধারাতেই ফুটে উঠেছে,যেটা হয়তো বড় বড় বিশ্ববিদ্যালয়ের তথাকথিত ডিগ্রিধারী অনেক শিক্ষক দেরও পেছনে ফেলে দিবে।

যাইহোক এইরকম মানুষগুলোর পাশে দাড়ানো আমাদের সব্বার ই দায়িত্ব, যেই মানুষগুলো নিজে থেকে স্বপ্ন দেখে বাঁচার ,পরিবর্তনেরএবং সুন্দরের!
আর কিছু করতে না পারলেও মাঝে মধ্যে সমাজের এরকম মানুষগুলার সাথে বসে দুইটা কথা বলিয়েন,দেখবেন মনটায় অনেক ভালো লাগবে❤️

আর হ্যাঁ গণেশ কাকার বাঁশির সুরের বা তার সুন্দর কথার ভিডিও যদি কেউ করতে চান, একটাই অনুরোধ 🙏তার সাথে কেউ কোনো অন্যায় করিয়েন না আর, কেউ কোনো প্রতারণা করিয়েন না আর।
তার প্রাপ্যটুকু আগেই তাকে দিয়ে দিয়েন,সে ওটা দিয়ে ১০ তলা বাড়ি করার স্বপ্ন দেখে না।সে তার ব্যবসা টাকে একটু বাড়াতে চান,এই প্রবীণ বয়সে একটু সুস্থভাবে বাঁচতে চান এই সুন্দর পৃথিবীতে ❤️

🌱 একটি ছোট উদ্যোগ!!!আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, সেই সামর্থ্যের মধ্য থেকেই একটি ছোট্ট নিয়ত কর...
16/07/2026

🌱 একটি ছোট উদ্যোগ!!!

আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, সেই সামর্থ্যের মধ্য থেকেই একটি ছোট্ট নিয়ত করেছি—

ইনশাআল্লাহ, সপ্তাহে একদিন অন্তত একটি করে গাছ রোপণ করব, সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে।
আলহামদুলিল্লাহ, আজ সেই উদ্যোগের প্রথম পদক্ষেপ হিসেবে প্রথম গাছটি রোপণ করলাম—একটি ছাতিম গাছ। 🌱

রাসূল ﷺ বলেছেন:
"যখন কোনো মুসলিম একটি গাছ রোপণ করে, তারপর তা থেকে মানুষ, পাখি বা কোনো প্রাণী আহার করে, তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হয়।"
— সহিহ আল-বুখারী ও সহিহ মুসলিম

হয়তো একটি গাছই একদিন কারও ছায়ার কারণ হবে, কারও জন্য অক্সিজেনের উৎস হবে, কোনো পাখির আশ্রয় হবে, কিংবা কোনো ক্ষুধার্ত মানুষ বা প্রাণীর উপকারে আসবে।

আমি নিখুঁত নই, তবে একটি ভালো কাজ নিয়মিত করার চেষ্টা করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ এই নিয়তকে কবুল করেন, ইখলাস দান করেন এবং আমৃত্যু এই কাজ চালিয়ে যাওয়ার তাওফিক দেন।

আপনারাও চাইলে নিজের সামর্থ্য অনুযায়ী এমন একটি ছোট উদ্যোগ শুরু করতে পারেন।

"হয়তো আমি অনেক কিছু রেখে যেতে পারব না, কিন্তু একটি সবুজ পৃথিবীর জন্য কিছু গাছ রেখে যেতে চাই।" 🌿

গাছ নং-০১
গাছের নামঃ ছাতিম

15/07/2026

(১)নিজেকে কাতুকুতু দিলে কোনো হাসি পায় না কেন⁉️🤔

13/07/2026

Announcement📣🎯

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when ALIFY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category