Amit Math Care

Amit Math Care

Share

"বেসিক যদি দৃঢ় হয়, নেই কোন অংকে ভয়"

Photos from Amit Math Care's post 06/06/2026

"আপনি যদি প্রশিক্ষণের মাঠে ঘাম না ঝড়ান,তবে যুদ্ধের ময়দানে আপনাকে
রক্ত ঝড়াতে হবে।"
মডেল টেস্ট পরীক্ষা (০৬-০৬-২০২৬)

27/05/2026

ঈদ মোবারক 🌙
সবার জীবন আনন্দ, শান্তি ও সফলতায় ভরে উঠুক।

Photos from Amit Math Care's post 17/05/2026

আলহামদুলিল্লাহ। এসএসএসি ২০২৬ ব্যাচের আজ উচ্চতর গণিতের উপর পরীক্ষা হলো।
আলহামদুলিল্লাহ সবার অনেক ভালো পরীক্ষা হয়েছে।আল্লাহর রহমতে আমার বই থেকে সব কমন আসছে।

Photos from Amit Math Care's post 03/05/2026

আলহামদুলিল্লাহ ❤️
এসএসসি ব্যাচ ২০২৬ – সাধারণ গণিত পরীক্ষা

আজ আমার প্রিয় শিক্ষার্থীদের সাধারণ গণিত পরীক্ষা সম্পন্ন হলো।

মহান আল্লাহর উপর ভরসা রেখে বলছি, তারা অবশ্যই সফলতা অর্জন করবে, ইনশা আল্লাহ।
কারণ মহান আল্লাহ কখনো পরিশ্রমীদের নিরাশ করেন না।

সবার জন্য দোয়া রইলো।

30/04/2026

আসসালামু আলাইকুম,
প্রিয় শিক্ষার্থীরা,
আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পূর্বের পরীক্ষাগুলো ভালোভাবে সম্পন্ন করেছো।

আগামী ০৩/০৫/২০২৬ তারিখে তোমাদের সাধারণ গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছি—

১) সিলেবাস সংক্ষিপ্ত হওয়ায় বইয়ের কোনো অঙ্ক এবং বোর্ড প্রশ্ন বাদ দেওয়া যাবে না।
২) নতুন করে কঠিন অঙ্ক শেখার প্রয়োজন নেই। আমরা ক্লাসে যা করেছি, তা যথেষ্ট—ইনশা আল্লাহ।
৩) ফেসবুক বা ইউটিউবের সাজেশন অনুসরণ করার প্রয়োজন নেই। সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পড়াশোনা করলেই ভালো হবে।
৪) গণিত কখনো দেখে পড়ে শেষ করা যায় না। প্রতিটি অঙ্ক খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে।
৫) জ্যামিতির ক্ষেত্রে—

- শুধু সম্পাদ্য করতে চাইলে অধ্যায় ৭ ও ৮ এর সব সম্পাদ্য করো।
- তবে বহুনির্বাচনী প্রশ্নের জন্য এই দুটি অধ্যায় ভালোভাবে পড়তে হবে।
- আমার পরামর্শ: সম্পাদ্য ও উপপাদ্য—দুটিই ভালোভাবে প্রস্তুতি নাও।
৬) পরীক্ষার আগে বন্ধুদের সাথে অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার, চ্যাট বা দীর্ঘসময় কথা বলা থেকে বিরত থাকো।
৭) শেষ মুহূর্তে কেউ কঠিন অঙ্ক নিয়ে এলে সেগুলো এড়িয়ে চলো এবং নিজের প্রস্তুতির উপর আস্থা রাখো।
৮) যত বেশি প্র্যাকটিস করবে, তত বেশি আত্মবিশ্বাস তৈরি হবে। শুধু দেখে নয়, খাতায় লিখে অনুশীলন করো।

সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো।

মোঃ অমিত হাসান
পরিচালক, অমিত ম্যাথ কেয়ার

Photos from Amit Math Care's post 20/04/2026

SSC 2026 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা,

তোমাদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। পথটা তোমাদের জন্য সহজ ছিল না—৫ম ও ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত হওয়া, নবম শ্রেণীতে নতুন কারিকুলামের অভিজ্ঞতা, আবার পুরাতন বইয়ে ফিরে এসে প্রস্তুতি নেওয়া—সব মিলিয়ে তোমরাই সত্যিই এক ভিন্ন বাস্তবতার মধ্য দিয়ে এগিয়েছো।

তবুও আত্মবিশ্বাস রেখো। এতদিনের পরিশ্রম অবশ্যই ফল দেবে, ইনশা আল্লাহ।

মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তোমাদের সকল আশা পূরণ করেন এবং প্রথম পাবলিক পরীক্ষাতেই তোমরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারো।

Amit Math Care-এর পক্ষ থেকে তোমাদের জন্য রইলো দোয়া, ভালোবাসা ও শুভকামনা।

Photos from Amit Math Care's post 11/04/2026

“Amit Math Care | SSC 2026 Batch
বিদায় নয়, এটি তোমাদের নতুন যাত্রার শুরু ❤️
তোমরাই আমার সবচেয়ে বড় গর্ব 💖”

20/03/2026

🌙 প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ,
Amit Math Care পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা।

ঈদ আপনাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
এই আনন্দঘন সময়টি পরিবারের সাথে সুন্দরভাবে কাটান—এই কামনা করি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি—ঈদের আনন্দের পাশাপাশি পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখবেন।

ঈদ মোবারক 🌙✨
—Amit Math Care

17/03/2026

প্রিয় এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা,
এখন সময় নষ্ট করার সময় না—এটাই তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।
ঈদের ছুটি মানেই বিশ্রাম নয়,
ঈদের ছুটি মানেই এগিয়ে যাওয়ার সুযোগ।
মনে রাখবে—
এই ১ মাস ঠিক করে দিবে তুমি জীবনে কোথায় দাঁড়াবে।
👉 যে এখন পরিশ্রম করবে, সে-ই সফল হবে
👉 যে সময় নষ্ট করবে, সে পরে আফসোস করবে
তাই আজ থেকেই নিজেকে বদলাও—
✔ রুটিন করে পড়াশোনা করো
✔ প্রতিদিন নির্দিষ্ট টার্গেট পূরণ করো
✔ মোবাইল, আড্ডা, অপ্রয়োজনীয় সময় নষ্ট সম্পূর্ণ বন্ধ করো
শরীর ঠিক না থাকলে কিছুই সম্ভব না—
✔ নিয়মিত খাও
✔ পর্যাপ্ত ঘুমাও
গণিতের ক্ষেত্রে একটাই কথা—
👉 Practice makes a man perfect
👉 যত বেশি প্র্যাকটিস, তত বেশি নিশ্চিত ভালো ফলাফল
শেষ কথা—
এখন কষ্ট করলে ভবিষ্যতে আরাম,
এখন আরাম করলে ভবিষ্যতে কষ্ট।
সিদ্ধান্ত তোমার।
— Amit Math Care

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


152/d, Anowara Cottage, (west Side Of Nagarvobon) Dokkhin Dorikhorbona
Rajshahi
6000