রাজশাহী আপডেট

  • Home
  • রাজশাহী আপডেট

রাজশাহী আপডেট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রাজশাহী আপডেট, College & University, .

পদ্মাপাড়ের শিক্ষা নগরী রাজশাহীর সর্বশেষ সংবাদ, বিনোদন, খেলাধুলা এবং সমসাময়িক ঘটনার বিশ্বস্ত ও নির্ভুল আপডেট নিয়ে আমরা আছি আপনার পাশে। চোখ রাখুন 'রাজশাহী আপডেট'-এ।"

নাটোরের গুরুদাসপুরে মা–বাবাকে ঘরে তালাবদ্ধ করে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর–লুটপাটসহ জায়গা দখলের অভিযোগ উঠেছে মেয়ে ও জামাতার ...
23/06/2026

নাটোরের গুরুদাসপুরে মা–বাবাকে ঘরে তালাবদ্ধ করে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর–লুটপাটসহ জায়গা দখলের অভিযোগ উঠেছে মেয়ে ও জামাতার বিরুদ্ধে। সোমবার সকালে গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় পুরানপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী বাবা মসলেম সরকার (৬২) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জানিয়েছেন মেয়ে বিউটি বেগম (৪০), জামাতা পুলিশ কনস্টেবল আবু সাইদ (৫০) ও তাঁদের ভাড়াটে সন্ত্রাসী সরোয়ার শাহ (৪৭) ওই ঘটনা ঘটিয়েছেন। উল্লেখ্য, সরোয়ার শাহর বিরুদ্ধে শহরের একটি সিনেমা হল ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা চলছে আদালতে।

রাজশাহী নগরের শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় একটি বাসায় একজন গুলিবিদ্ধ হয়েছেনরাজশাহী নগরের শাহমখদুম থানার ছায়ানীড় ...
22/06/2026

রাজশাহী নগরের শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় একটি বাসায় একজন গুলিবিদ্ধ হয়েছেন

রাজশাহী নগরের শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় একটি বাসায় একজন গুলিবিদ্ধ হয়েছেনছবি : সংগৃহীত
রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেকের ‘ডেরায়’ এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে নগরের শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় একটি পাঁচতলা বাসার ছাদে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, অপরাধমূলক কাজের জন্য বাসাটি ভাড়া নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় ওই বাসায় মীর তারেকও উপস্থিত ছিলেন।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম ফয়সাল বাঁধন (৩০)। তিনি রাজশাহী মহানগরের সাহেববাজার এলাকার বাসিন্দা। মীর তারেকের সহযোগী হিসেবে কাজ করেন ফয়সাল।

Address


6000,6100, 6203

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাজশাহী আপডেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share