06/06/2022
ECareer
eCareer is a place where you can get and talk about all your career confusions, thoughts, and guidelines to develop and get Smart Career Solutions!
06/06/2022
21/04/2022
ঈদে বাস ভাড়ার তালিকা। এটি সরকার নির্ধারত ভাড়া। এর চেয়ে বেশি নেওয়ার সুযোগ নেই। যদি নেয় তাহলে টিকিটের ছবিসহ ভোক্তা অধিকারে অভিযোগ দিবেন।
(এবার ঈদের নতুন করে বাস ভাড়া নির্ধারণ হয়নি। এজন্য উক্ত ভাড়াই এবার ঈদে কার্যকর)
সংগৃহিতঃ পলাশ মাহমুদ
14/04/2022
13/04/2022
01/04/2022
ক্যারিয়ার বেশ ভারি আর গাম্ভীর্যপূর্ণ একটি শব্দ। আমাদের প্রায় স্কুল লাইফ থেকেই এ বিষয়টা মাথায় ঢুকিয়ে দেয়া হয়। ক্লাস ফোরে পড়া একটা বাচ্চাও জানে লেখাপড়া শেষ করে তাকে চাকরি করতে হবে। কিন্তু বাস্তবতা হল, এত প্রয়োজনীয় একটা বিষয়ে আমরা সিদ্ধান্ত নেই কোন চিন্তা ভাবনা ছাড়াই। এ বিষয়ে সঠিক পথ দেখানোর জন্যও আমরা কাউকে পাই না। সবাই কিছু ধারণাকে পুঁজি করেই পরামর্শ দেয়, যেমন ‘এখন কম্পিউটার সব জায়গায়, কম্পিউটার নিয়ে পড়লে ভাল চাকরি পাবে’। কিন্তু জীবনের সবচেয়ে বড় এই সিদ্ধান্ত নেয়ার জন্য যে অনেক বিষয় বিবেচনা করা উচিত, তা কেউ বলেও না, বা আমরা জানিও না।
আমাদের অনেকের মতেই স্মার্ট ক্যারিয়ার মানেই চাকুরি। এর বাইরে যে সম্মানজনক আরও অনেক ক্যারিয়ার আছে, তা আমরা জানিই না। সবার কথা শুনে যখন একটা ক্যারিয়ার পথ বেছে নেই, দেখা যায় সে কাজ করতে গিয়ে তা আর ভালো লাগছে না, ক্যারিয়ার হয়ে পড়েছে বোঝা। গবেষণায় দেখা গেছে, আমেরিকাতে একজন মানুষ গড়ে ৩ বার তার ক্যারিয়ার পথ পালটায়। কিন্তু বাংলাদেশে সেটা চাইলেও সম্ভব হয় না, কারণ আমরা শুধু মাত্র একটা কাজের জন্যই তৈরি হই, আমাদের দেশের শিক্ষাব্যবস্থা আমাদের এটাই শেখায়। আরেক গবেষণায় দেখা গেছে, নিম্ন আয়ের দেশ গুলোতে ৮৯% মানুষই তাদের চাকরি পছন্দ করে না, এবং তারা পরিবর্তন করতে চায়।
এ সমস্যাগুলোর সমাধান একভাবেই করা যায়- শুরুতেই নিজের ক্যারিয়ার নির্বাচনে সচেতন হওয়া, সে হিসেবে নিজেকে তৈরি করা।
ক্যারিয়ার, চাকরি - এগুলিকে আমি তুলনা করি পানি খাবার মত করে। সুস্থভাবে বেঁচে থাকার জন্য যেমন পানি খাওয়া আবশ্যক, তেমনি জীবনে চলার জন্য একটা জব, একটা ক্যারিয়ার আবশ্যক।
কিছু মানুষ এমনভাবে ক্যারিয়ার করেন যেন ক্যারিয়ার করার জন্যই তার জীবন। ব্যাপারটি শুধু পানি খেয়ে বেঁচে থাকার মত।
আবার কিছু মানুষ ভাবেন ক্যারিয়ারের পেছনে দৌড়িয়ে লাভ কি, তারচেয়ে জীবনটা উপভোগ করি। আপনি যতই কাচ্চি বা মোরগ-পোলাউ খান, পানি না খেয়ে থাকা যাবে না কিন্তু!
প্রতিদিন আমাদের ৬-৮ গ্লাস পানি খাওয়া উচিত যেমন, তেমনি ৬-৮ ঘণ্টা ক্যারিয়ারের পেছনে ব্যয় করা উচিত।
©The Dr. Pat Show
31/03/2022
eCareer
Advice
Guidance
Tips
Assistance
Help
Support
29/03/2022
Time to think about Success (eCareer71).
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
6000