Belief Ideal School

Belief Ideal School আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে " বিলিফ আইডিয়াল স্কুল এর অবিরাম পথচলা। আমাদের শিশুরা আগামীর কর্ণধার।

17/08/2026

আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে " বিলিফ আইডিয়াল স্কুল এর অবিরাম পথচলা। আমাদের শিশুরা আগামীর কর্ণধার।

🇮🇳 **১৫ই আগস্ট —        স্বাধীনতা দিবসের শুভেচ্ছা** 🇮🇳🟧🟥🟩স্বাধীনতা শুধু একটি অর্জন নয়—এটি আমাদের দায়িত্ব, আমাদের গর্ব এব...
15/08/2026

🇮🇳 **১৫ই আগস্ট —
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা** 🇮🇳

🟧🟥🟩স্বাধীনতা শুধু একটি অর্জন নয়—এটি আমাদের দায়িত্ব, আমাদের গর্ব এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকার।

**শিক্ষাই পারে একটি জাতিকে সত্যিকার অর্থে শক্তিশালী ও আলোকিত করতে।**
তাই আসুন, আমাদের সন্তানদের এমন শিক্ষা দিই—যেখানে জ্ঞান, মানবিকতা, সততা, দেশপ্রেম ও দায়িত্ববোধ একসাথে বিকশিত হয়।

আজকের শিশুরাই আগামী দিনের ভারত।
তাদের স্বপ্ন, মেধা ও নৈতিকতাই গড়ে তুলবে একটি আরও সুন্দর, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ দেশ।

✴️ Belief Ideal School ✴️-এর পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানাই
🇮🇳 **শুভ স্বাধীনতা দিবস।** 🇮🇳
✴️জ্ঞানেই গড়ি নতুন ভারত” ✴️

✴️ কল্পনা খাতুন ✴️
প্রিন্সিপাল
**Belief Ideal School**
Vhagwangola, Murshidabad, India

16/02/2025

বিলিফ আইডিয়াল স্কুল
ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫
#খেলাধুলাইশক্তি

🏅🏅    🏅🏅 🎁 🎁🏆🏆🎖️🎖️🏆🏆🏆 বিলিফ আইডিয়াল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ 🎉🏆 ১৩ই ফাগুন, ২০২৫ (বৃহস্পতিবার) - সেদিনটি ছিল আনন...
16/02/2025

🏅🏅 🏅🏅 🎁 🎁🏆🏆🎖️🎖️🏆🏆
🏆 বিলিফ আইডিয়াল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ 🎉

🏆 ১৩ই ফাগুন, ২০২৫ (বৃহস্পতিবার) - সেদিনটি ছিল আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার এক অনন্য দৃষ্টান্ত! বিলিফ আইডিয়াল স্কুল-এর ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

🎈 🎈এই আয়োজনে শিক্ষার্থীদের প্রতিভা, অধ্যবসায় ও ক্রীড়া নৈপুণ্য ছিল অনবদ্য! নানা ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা তাদের শারীরিক ও মানসিক শক্তির পরীক্ষা দিয়েছে। উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাঁরা আমাদের এই আয়োজনকে আরও মহিমান্বিত করেছেন।

ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি আমাদের শৃঙ্খলা, পরিশ্রম, দলীয় চেতনা ও আত্মবিশ্বাস বাড়ায়। আজকের প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে, তাদের জন্য শুভেচ্ছা, আর যারা অংশ নিয়েছে, তারাও ভবিষ্যতের বিজয়ী! কারণ জয়-পরাজয় নয়, অংশগ্রহণই মূল।

🏅 ক্রীড়া মানেই শক্তি, ক্রীড়া মানেই অনুপ্রেরণা!
এই উজ্জ্বল মুহূর্তগুলো আমাদের আগামী দিনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

সকলকে ধন্যবাদ ও শুভ কামনা!
📸 [ছবিগুলো দেখুন]
খুলারপুকুর,ভগবানগোলা, মুর্শিদাবাদ, ইন্ডিয়া

#খেলাধুলাইশক্তি #অনুপ্রেরণা

🍁   🍁   ☘️   ☘️   🍁    🍁   ☘️   ☘️🤲  👏  নববর্ষে মুমিনের শুভেচ্ছা ও প্রার্থনা                    আমিনা বিশ্বাস সাথীনতুন ব...
31/12/2024

🍁 🍁 ☘️ ☘️ 🍁 🍁 ☘️ ☘️

🤲 👏 নববর্ষে মুমিনের শুভেচ্ছা ও প্রার্থনা
আমিনা বিশ্বাস সাথী

নতুন বছরের শুরুতে প্রত্যাশা, প্রার্থনা, এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য সুযোগ। মুমিনের জীবনে প্রতিটি দিনই যেন নতুন বছরের মতো হয়, যেখানে ভালো কাজের ইচ্ছা ও পরকালের পাথেয় সংগ্রহে নিবেদিত থাকে মন।

আসুন, নতুন বছরের প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে প্রার্থনা করি—
‘হে আল্লাহ! আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করুন, নতুন বছরে আমাদের জীবনে কল্যাণ ও বরকত দান করুন। প্রতিটি কাজ যেন আপনার সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয়। আমিন।’

নববর্ষে বিলিফ আইডিয়াল স্কুলের পরিচালক বৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবকগণকে জানাই শুভ কামনা। আল্লাহ তাআলা আমাদের ঈমান, ইসলাম ও জীবনের প্রতিটি পদক্ষেপ নিরাপদ করুন।সকল ধর্মের সকল বর্ণের মানুষকেও আল্লাহ হেদায়েত করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। আমিন।
🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹

25/11/2024
আমার লেখা - ”সুস্থ জীবনের পথে “  বইটির কিছু অংশ দিলাম।                                   ডা.আমিনা বিশ্বাস সাথীজীবন পথে আ...
28/10/2024

আমার লেখা - ”সুস্থ জীবনের পথে “ বইটির কিছু অংশ দিলাম।
ডা.আমিনা বিশ্বাস সাথী
জীবন পথে আমাদের সবার জীবনে উত্থান-পতন থাকে। এগুলোই জীবনের অংশ। কিন্তু যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো, আমরা কিভাবে সেই চ্যালেঞ্জগুলো সামলে সামনে এগিয়ে যাই। সত্যিকারের মানসিক শক্তি আর জীবনের প্রতি গভীর বিশ্বাস আমাদের এগিয়ে যেতে সাহায্য করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে, স্বাস্থ্য শুধু রোগ মুক্তি নয়, এটি শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক সুস্থতার সমন্বয়। প্রকৃত স্বাস্থ্য তখনই সম্ভব যখন আমরা জীবনের প্রতিটি দিককে সঠিকভাবে উপলব্ধি করি। এমন এক স্বাস্থ্য যেখানে মন আর দেহের মধ্যে সমন্বয় থাকে।

আমাদের জীবনে নানা রকম মানসিক যন্ত্রণা ও হতাশা থাকতে পারে, তবে এগুলো কাটানোর জন্য আশার আলোই যথেষ্ট। আমরা সবাই কোনো না কোনো সময়ে কষ্টের মুখোমুখি হই, কিন্তু সেই কষ্ট জয় করতে হলে প্রয়োজন আত্মবিশ্বাস আর মনের শক্তি। সঠিক সময়ে মনের সহানুভূতি এবং বিশ্বাস আমাদের আলোকিত করে এবং জীবনের প্রতিটি ধাপে এগিয়ে নিয়ে যায়।

আমাদের প্রতিটি অভিজ্ঞতা জীবন সম্পর্কে নতুন কিছু শেখায় এবং প্রতিটি শিক্ষা আমাদেরকে আরও শক্তিশালী করে। সত্যিকার উন্নতি তখনই সম্ভব যখন আমরা আমাদের ভেতরের শক্তিকে কাজে লাগাই, ছোট ছোট সাফল্যকে উদযাপন করি এবং প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক চিন্তা বজায় রাখি। আমাদের যাত্রাপথ মসৃণ নাও হতে পারে, কিন্তু সাহস আর পরিশ্রম কখনও বৃথা যায় না।

আমাদের জীবনের কোনো মুহূর্তেই অসুবিধার মধ্যে পড়লে হতাশ না হয়ে, সাহসের সঙ্গে লড়াই করা উচিত। একাগ্রতা, বিশ্বাস আর চেষ্টা আমাদের অন্ধকার সময় থেকে আলোর পথে নিয়ে যেতে পারে। সেই আলোর পথই আমাদের স্বপ্ন পূরণের পথ।

তাই, জীবনের যেকোনো বিপদে নিজেকে হারাতে দেওয়া যাবে না। নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং আশার আলো ধরে এগিয়ে যেতে হবে। একজন মানুষ যতক্ষণ নিজেকে বিশ্বাস করে, ততক্ষণ তাকে থামানো যাবে না।

🌠ভর্তি চলছে!ভর্তি চলছে!ভর্তি চলছে! 👉 শিক্ষাবর্ষ ২০২৫ ইং সালে ভর্তি  চলছে..    ✳️ অঙ্কুর(LKG) থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ...
25/10/2024

🌠ভর্তি চলছে!ভর্তি চলছে!ভর্তি চলছে!

👉 শিক্ষাবর্ষ ২০২৫ ইং সালে ভর্তি চলছে..
✳️ অঙ্কুর(LKG) থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ✳️

✴️ বিদ্যালয়ের অফিস থেকে ভর্তির ফরম
সংগ্রহ করুন।
✳️ মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে।এক্ষেত্রে প্রধান শিক্ষকের সিদ্ধান্তই চূড়ান্ত।
🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
✴️একটি আধুনিক ও মানসম্মত স্কুলে আপনার প্রিয় সন্তানকে ভর্তি করুন। ✴️
🔷 আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। আমাদের স্কুলটিকে যাচাই করতে একবার আসুন।আপনি আমন্ত্রিত ।
শুভেচ্ছান্তে
কল্পনা খাতুন
প্রধান শিক্ষিকা

❇️ বিস্তারিত জানতে অবশ্যই স্কুলের অফিসে যোগাযোগ করুন।
স্থান-খুলারপুকুর,ভগবানগোলা,মুর্শিদাবাদ।

📲 যোগাযোগ নম্বর : 9734823035
:9609182263

[email protected]
#

❤️  ❤️❤️  ❤️❤️  ❤️❤️     ❤️বিলিফ আইডিয়াল স্কুলশিক্ষক দিবস ২০২৪প্রিয় শিক্ষকবৃন্দ,আপনাদের অনুপ্রেরণা, দিকনির্দেশনা, এবং ...
05/09/2024

❤️ ❤️❤️ ❤️❤️ ❤️❤️ ❤️

বিলিফ আইডিয়াল স্কুল
শিক্ষক দিবস ২০২৪

প্রিয় শিক্ষকবৃন্দ,

আপনাদের অনুপ্রেরণা, দিকনির্দেশনা, এবং আন্তরিক প্রচেষ্টার ফলেই আমাদের শিক্ষার্থীরা জীবনের প্রতিটি ধাপে এগিয়ে চলার সাহস পায়। আপনি শুধু পাঠদান করান না, আপনি ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলছেন। আপনারা আমাদের জাতির শ্রেষ্ঠ স্থপতি, যাঁরা নিঃস্বার্থভাবে আলো ছড়িয়ে যাচ্ছেন।

আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা প্রতিদিন আমাদের শিক্ষার্থীদের মনন, নৈতিকতা, এবং আদর্শ তৈরির মাধ্যমে তাদের জীবনের পথ প্রশস্ত করছেন। এই বিশেষ দিনে আমরা আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং প্রতিজ্ঞা করি যে আমরা শিক্ষার মান উন্নয়নে একসাথে কাজ করবো।

শুভ শিক্ষক দিবস!

শুভেচ্ছান্তে...
কল্পনা খাতুন
প্রিন্সিপাল
বিলিফ আইডিয়াল স্কুল,
ভগবানগোলা,মুর্শিদাবাদ,ইন্ডিয়া।

🔶🔷  🔶   🔷   🔶🔷   "নতুন কিছু জানুন।     সুস্বাস্থ্যের জন্য ভালো      এমন কিছু মানুন।"   আপনাদের সুস্বাস্থ্যের জন্য       ...
26/08/2024

🔶🔷 🔶 🔷 🔶🔷
"নতুন কিছু জানুন।
সুস্বাস্থ্যের জন্য ভালো
এমন কিছু মানুন।"
আপনাদের সুস্বাস্থ্যের জন্য সবসময় পাশে আছি।
🥇 ডা.আমিনা বিশ্বাস সাথী

Address

Present Address : Khularpukur, Bhagwangola, Murshidabad, India. Previous Address : P. N Govt. Girls High School, P. S : Boalia, Post. : Ghoramara, Dist:Rajshahi
Rajshahi

Opening Hours

Monday 07:00 - 09:00
Tuesday 07:00 - 09:00
Wednesday 07:00 - 09:00
Thursday 07:00 - 09:00
Friday 07:00 - 09:00
Saturday 07:00 - 09:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Belief Ideal School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category