03/08/2023
আজকে এক মজার ঘটনা ঘটে গেছে,
রাবিন্দ্র ভবনের ৪২৬ শে অহিদুল ইসলাম স্যারের ক্লাসটা শেষে করতে ভাল বেগ পেতে হয়েছে ! কারণ:
১. সর্দি লাগছে, প্রচন্ড রকমের মাথা ধরছে, নাক দিয়ে শ্বাস নিতে পারছিলাম না, মুখ দিয়ে শ্বাস নিতে হচ্ছিল, মুখের তালু, গলা শুকিয়ে যাচ্ছিল বার বার, সাথে খুস খুসে কাশির এক বিরক্তিকর অনুভুতি!
২. এ.সি. টেম্পারেচার এত কমে দেয়া মনে হচ্ছিলো বরফ গিলছি, বোধ হচ্ছিল কোনো এক ডিপ ফ্রিজের মধ্যে আছি, হীম শীতল গায়ে কাঁটা দেয়ার মত অবস্থা! তাও আবার উপরে পাখা চলছে! দুযখের আজাব!
যাইহোক, ক্লাস শেষ করে ব্যাগ গুছিয়ে বাহিরে বের হলাম, আলহামদুলিল্লাহ!
ক্লাসের সমনে দাঁড়িয়ে ন্যাপকিন দিয়ে যখন নাক পরিষ্কার করছিলাম, তখন আবিষ্কার করলাম মিডল ব্লকের সিড়ির পাশ থেকে এক অনিন্দ সুন্দরি হাত নেড়ে ইশারায় ডাকছে, প্রথমে মরীচিকার মতো লাগলো!
না, এই অপ্সরাকে তো আগের জীবনে কখনো দেখেছি বলে মনে পরে না। আমি নিশ্চিত এই মেয়েরটার সাথে আগে কখনো দেখা হয় নি!
আমি সামনে হাঁটছি, ৪২৫, ৪২৪ পেরিয়ে সমিনারে সামনে আমি, তখনো মেয়েটা ডাকছে। মিডল ব্লকের দিকে আর গেলেম না, উপেক্ষার ছলে উত্তর ব্লকের সিঁড়ি বেয়ে হেলে দোলে নিচে নামলাম। বিশেষ প্রয়োজন ছাড়া আমি নারী সংঙ্গ এড়িয়ে চলি এ আমার এক বিশেস গুণ। মনে মনে হাফ ছেড়ে বাঁচলাম।
কিছুটা সামনে আগাতেই দেখি আপুটা মিডল ব্লকের সিঁড়ি বেয়ে দ্রুত নামছে, কিরে ভাই! মস্ত ঝমেলায় পরলাম। এবার আমি হাটঁছি আরো ধীরে, নিজেকে নন- রিয়েক্টিভ রাখার চেষ্টা করছি ভেতর ভেতর। আপুটা "রাকিব, রাকিব" ডাকতে ডাকতে সামনে আসছে।
My inner me like, I don't know you, who is Rakib?
দেখতে দেখতে আপুটা আমার সামনে চলে এলো। একেবারেই পার্সোনাল স্পেসে, মানে আমার তিন ফিটের মধ্যে!
বাকী অংশ পেতে চোখ রাখুন আমার টাইমলাইনে:)