18/10/2023
https://youtu.be/AQnAwShkrCw
মাসি-পিসি || মানিক বন্দ্যোপাধ্যায় || Mashi_Pishi HSC Bangla || HSC Bangla || Way of University
স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবনকাহিনি নিয়ে রচিত হয়েছে "মাসি-পিসি" গল্.....
30/08/2023
এনিমেশনের মাধ্যমে অপরিচিতা গল্প
অপরিচিতা || রবীন্দ্রনাথ ঠাকুর || Oporichita HSC Bangla || HSC Bangla 1st paper || Way of University
অপরিচিতা গল্পটি এক অনুতপ্ত ব্যক্তিত্বহীন যুবক অনুপমের গল্প। তার স্বীকারোক্তিমূলক জবানিতে প্রকাশ পেয়েছে অসামা.....
24/05/2023
টেকনিকে_মনে_রাখি_বিশ্বের_বিখ্যাত_সীমারেখা :
🔵সূত্রঃ- ডুরান আপা।
👉ব্যাখ্যাঃ ডুরান্ড লাইন। (আফগানিস্তান ও পাকিস্তানের সীমারেখা)।
🔵সূত্রঃ- ভাপা পিঠা কন্ট্রোল করে খাও।
👉ব্যাখ্যাঃ লাইন অব কন্ট্রোল। (ভারত ও পাকিস্তানের সীমারেখা)।
🔵সূত্রঃ- কার্জন হল পোরাতন হয়ে গেছে।
👉ব্যাখ্যাঃ কার্জন লাইন। (পোল্যান্ড ও রাশিয়ার সীমারেখা)।
🔵সূত্রঃ- সরকার ফস করে পোলি ব্যাগ উঠায়ে দিল।
👉ব্যাখ্যাঃ ফস লাইন। (পোল্যান্ড ও লিথুনিয়ার সীমারেখা)।
🔵সূত্রঃ- ম্যাজিনো আমাকে একটি জামা ফ্রি দিয়েছে।
👉ব্যাখ্যাঃ ম্যাজিনো লাইন। (জার্মান ও ফ্রান্সের সীমারেখা)।
🔵সূত্রঃ- সে আমাকে একটি সিগফ্রিডের জামা ফ্রি দিয়েছে।
👉ব্যাখ্যাঃ সিগফ্রিড লাইন। (জার্মান ও ফ্রান্সের সীমারেখা)।
🔵সূত্রঃ- ওডার ও হিন্ডার কে পোজা করো না।
👉ব্যাখ্যাঃ ওডারনিস লাইন। (হিন্ডারবার্গ লাইন,, পোল্যান্ড ও জার্মানীর সীমারেখা)।
🔵সূত্রঃ- রাফি ম্যানার হেইম।
👉ব্যাখ্যাঃ ম্যানারহেইম লাইন। (রাশিয়া ও ফিনল্যান্ডের সীমারেখা)।
🔵সূত্রঃ- সনো যুগে গেছে।
👉ব্যাখ্যাঃ সনোরা লাইন। (যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমারেখা)।
🔵সূত্রঃ- ম্যাকমোহনের সাথে দেখা করতে চাই।
👉ব্যাখ্যাঃ ম্যাকমোহন লাইন। (চায়না ওইন্ডিয়ার সীমারেখা)।
🔵সূত্রঃ- একুচুয়ালী লাইন কন্ট্রোল করতে চাই।
👉ব্যাখ্যাঃ লাইন অব একচুয়াল কন্ট্রোল। (চায়না ও ইন্ডিয়ার সীমারেখা)।
🔵সূত্রঃ- আই পারপল হয়ে যাই।
👉ব্যাখ্যাঃ পারপল লাইন। (অারব ও ইসরাইলের সীমারেখা)।
🔵সূত্রঃ- ব্লু লেই।
👉ব্যাখ্যাঃ ব্লু লাইন। (লেবানন ও ইসরাইলের সীমারেখা)।
🔵সূত্রঃ- ইসি কে নির্বাচনে গ্রীন ভূমিকা রাখতে হবে।
👉ব্যাখ্যাঃ গ্রীন লাইন। (ইসরাইল ও সিরিয়ার সীমারেখা)
17/05/2023
🍁 Very very important GK,,
-part-1
জনসংখ্যা - ১৬.৯১ কোটি (সমীক্ষা) ১৬.৯৮ (শুমারি)
বৃদ্ধির হার - ১.৩৭% (সমীক্ষা) ১.২২% (শুমারি)
উপজাতি - ০.৯৯% (১৬ লাখ ৫০ হাজার)
আয়ুষ্কাল ৭২.৮
স্বাক্ষরতা ৭৫.২ (তবে জনশুমারিতে ৭৪.৬৬)
মাথাপিছু আয় = ২৮২৪ ডলার
মাথাপিছু জিডিপি ২৭২৩ ডলার
EGDI (ই গর্ভমেন্ট সূচক) - ১১১ তম
জাতিসংঘে বিডি প্রতিনিধি - মুহিত
UN মানবাধিকার কাউন্সিলের সদস্য বিডি (২০২৩-২৫)
মাছ উৎপাদনে - ৩য়
জিংক সমৃদ্ধ ধান - (বঙ্গবন্ধু-১০০)
বাংলামতি - ধান (গৌড়মতি ও ইলামতি আম)
জিডিপি প্রবৃদ্ধি - ৭.১০% (অর্জিত) বাজেটে লক্ষ্য- ৭.৫%
অস্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা - ৮.৫১% (গড় ৮%)
দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা - ৯.৯%
জিডিপিতে সেবা - ৫১.৪৮(সবচেয়ে বেশি),
শিল্প - ৩৬.৯২ কৃষি - ১১.৬১
স্মার্ট বাংলাদেশ ২০৪১ (সিটিজেন,সোসাইটি,গর্ভমেন্ট,ইকোনমি)
রপ্তানি আয় - ৫২.০৮ বিলিয়ন (লক্ষ্যমাত্রা ৬৭ বিলিয়ন)
প্রথম স্মার্ট উপজেলা - শিবচর
পদ্মাসেতু - ২৫ জুন,
মেট্রোরেল - ২৮ ডিসেম্বর (২০২২)
২০২৩ বর্ষপণ্য - পাট (২০২২-আইসিটি পণ্য)
স্থলবন্দর নিয়ন্ত্রক - নৌপরিবহন মন্ত্রনালয়
নদীবন্দর নিয়ন্ত্রক - BIWTA
রাষ্ট্রপতি নির্বাচন -৪৮ নং অনুচ্ছেদ
২ মেয়াদে সীমাবদ্ধ-৫০ অনুচ্ছেদ + নবম সংশোধনী
টেস্টে ৫ হাজার রান - মুশফিকলল্লল
নদীবন্দর - ৪৩ টি
পদ্মা সেতু নদী শাসন- সিনো হাইড্রো, নকশাকার-AECOM
সংযোগ সড়কসহ পদ্মাসেতু ৯.৮৩ কিলোমিটার
বঙ্গবন্ধু টানেল - ৩.৪ কিলো পাতাল রেল ২৫৮ কিলোমিটার
মানব উন্নয়ন সূচক - ১২৯ তম (UNDP
নির্বাচন কমিশন - ৫ সদস্য (১১৮ নং অনুচ্ছেদ)
তফসিলি ব্যাংক - ৬১
স্বাধীনতা পুরস্কার ২০২২ - (গম ও ভূট্টা ইনস্টিউট)
সংবিধান প্রণয়ন কমিটির সদস্য - ৩৪,
আগরতলা - ৩৫
কপ-২৭ (২০২২ মিশরে loss & damage চুক্তি)
কপ-২৮ (২০২৩ আরব আমিরাতে)
G-20 - ২০২২ ইন্দোনেশিয়া, ২০২৩ ভারতে
G-7 - 2022 জার্মানি, ২০২৩- জাপানে
NATO - ২০২২ স্পেন, ২০২৩- লিথুয়ানিয়া
ব্রিকস ২০২৩ - South Africa
ফিনল্যান্ড - রাশিয়া = ম্যানারহেইম লাইন
ওয়াগনার প্রধান - জিন (নামের শেষে)
NDB chairman - দিলমা রৌসেফ (সদস্য-৮)
IORA- ২০২২ বাংলাদেশে (সদর-মরিশাস) (মেম্বার-২৩)
RCEP - ১৫ সদস্য (২০১০) (সদর - ভিয়েতনাম)
২০২৩ - বিশ্বকাপ ভারতে
২০২৪ অলিম্পিক - প্যারিসে
ক্ষেপণাস্ত্র Avangard - রাশিয়ার
Lend - Lease Act = ইউক্রেনকে অস্ত্র সরবরাহ
ব্রাজিল আর্জেন্টিনার যৌথ মুদ্রা - সুর
14/05/2023
🍁বঙ্গোপসাগরে সৃষ্ট সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের নাম - মোখা। মোখা শব্দের অর্থ: অতি উন্নতমানের কফি।
★নাম দিয়েছে- ইয়েমেন।
★মোখা ইয়েমেনের একটি শহরের নাম। এই শহর কফির জন্য বিখ্যাত।
07/05/2023
🍁Very important!
🍁কে কার কাছে শপথ গ্রহণ করেন:
(+ সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠান)
🔵 ইউনিয়ন পরিষদ:
চেয়ারম্যান- ডিসি তথা জেলা প্রশাসকের নিকট।
সদস্য- ইউএনও'র কাছে।
🟢 উপজেলা পরিষদ:
চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান- বিভাগীয় কমিশনারের নিকট।
🟣 জেলা পরিষদ:
চেয়ারম্যান- প্রধানমন্ত্রীর নিকট।
সদস্য- স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রীর নিকট।
🟤 সিটি কর্পোরেশন:
মেয়র- প্রধানমন্ত্রীর নিকট।
কাউন্সিল- স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রীর নিকট।
🟠 পৌরসভা:
মেয়র: বিভাগীয় কমিশনারের নিকট।
কাউন্সিল- ডিসি তথা জেলা প্রশাসকের নিকট।
🔴 ৯ টি সাংবিধানিক পদ (সংবিধানের তৃতীয় তফসিলের অধীনে যেসকল পদে শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব পালন করা হয় সেগুলোই সাংবিধানিক পদ) :
(((🍁সাংবিধানিক পদ ১১টি
উৎস: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সংবিধান, জাতীয় তথ্য বাতায়ন।))))
🟧 ১. রাষ্ট্রপতি- স্পিকারের নিকট।
🟨 ২. প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী- রাষ্ট্রপতির নিকট।
🟪 ৩. প্রধান বিচারপতি- রাষ্ট্রপতির নিকট। অন্যান্য বিচারপতি- প্রধান বিচারপতির নিকট।
🟫 ৪. সংসদ সদস্য- স্পিকারের নিকট।
🟩 ৫. স্পিকার- রাষ্ট্রপতির নিকট।
🟦 ৬. ডেপুটি স্পিকার- রাষ্ট্রপতির নিকট।
🟫 ৭. প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার- প্রধান বিচারপতির নিকট।
⬛ ৮. মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক- প্রধান বিচারপতির নিকট।
🟪 ৯. সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্য- প্রধান বিচারপতি কতৃক।
💙 প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীগণ তিনটি শপথ গ্রহণ করেন:
১. সংসদ সদস্য হিসেবে স্পিকারের নিকট।
২. প্রধানমন্ত্রী ও মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীগণ পদের বিপরীতে রাষ্ট্রপতির নিকট।
৩. প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় কার্যাবলীর গোপনীয়তার শপথ।
🖤 সাংবিধানিক প্রতিষ্ঠান কাকে বলে? বাংলাদেশে সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি?
বাংলাদেশ সংবিধানের আওতায় যে সকল প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের আইনি প্রতিষ্ঠান হিসেবে সরকারের আইনি কার্যক্রম পরিচালনা করে থাকে তাদেরকেই সাংবিধানিক প্রতিষ্ঠান বলে। বাংলাদেশে এরূপ সাংবিধানিক প্রতিষ্ঠান চারটি-
১. নির্বাচন কমিশন
২. মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়
৩. বাংলাদেশ সরকারি কর্মকমিশন
৪. অ্যাটর্নি জেনারেলের কার্যালয়
উল্লেখ্য, বিভিন্ন জায়গায় সংবিধান প্রতিষ্ঠান ৭ টি উল্লেখ করা হয়, যা আদৌও সঠিক নয়।
07/05/2023
🍁বিখ্যাত সাহিত্যিকদের প্রথম গ্রন্থ🍁
মাইকেল মধুসূদন দত্ত:-
০১। প্রথম কাব্যগ্রন্থ-তিলোত্তমা সম্ভব
০২। প্রথম নাটক-শর্মিষ্ঠা
০৩। প্রথম ইংরেজী রচনা-Captive Lady
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:-
০৪। প্রথম সামাজিক উপন্যাস-বিষবৃক্ষ
০৫। প্রথম বাংলা উপন্যাস-দুর্গেশনন্দিনী
০৬। প্রথম ইংরেজী উপন্যাস-Rajmohons Wife
রবীন্দ্রনাথ ঠাকুর:-
০৭। প্রথম কাব্য গ্রন্থ-কবি কাহিনী
০৮। প্রথম ছোট গল্প-ভিখারিণী
০৯। প্রথম কবিতা-হিন্দু মেলার উপহার
কাজী নজরুল ইসলাম:-
১০। প্রথম কাব্য গ্রন্থ-অগ্নিবীণা
১১। প্রথম উপন্যাস-বাধনহারা
১২। প্রথম কবিতা-মুক্তি
১৩। প্রথম নাটক-ঝিলিমিলি
জীবনানন্দ দাস:-
১৪। প্রথম কাব্যগ্রন্থ-ঝরা পালক
জসীম উদ্দীন:-
১৫। প্রথম কাব্যগ্রন্থ-রাখালী
আবুল ফজল:-
১৬। প্রথম গল্প-মাটির পৃথিবী
১৭। প্রথম নাটক-আলোক লতা
১৮। প্রথম উপন্যাস-চৌচির
আলাউদ্দিন আল আজাদ:-
১৯। প্রথম কাব্যগ্রন্থ-মানচিত্র
২০। প্রথম গল্প-জেগে আছি
২১। প্রথম উপন্যাস-তেইশ নম্বর তৈলচিত্র
হুমায়ুন আহমেদ:-
২২। প্রথম উপন্যাস-নন্দিত নরকে
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:-
২৩। প্রথম গল্প-মন্দির
07/05/2023
🍁সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠান🍁
সাংবিধানিক পদ মোট ১১টি। নিয়োগ নাই ন্যায়পালের। তাই সাংবিধানিক পদে নিযুক্ত ১০টি। শপথবিহীন সাংবিধানিক পদ দুটি- ন্যায়পাল ও অ্যাটর্নি জেনারেল। তার মানে ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী শপথযুক্ত সাংবিধানিক পদ ৯টি। যথা:
১. রাষ্ট্রপতি
২. প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপ-মন্ত্রী
৩. স্পীকার
৪. ডেপুটি স্পিকার
৫. নির্বাচন কমিশনার
৬. প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি
৭. মহা-হিসাব নীরিক্ষক ও নিয়ন্ত্রক
৮. সংসদ সদস্যগণ
৯. সরকারি কর্ম কমিশনের সদস্যগণ
১০. অ্যাটর্নি জেনারেল (শপথ নাই)
১১. ন্যায়পাল (নিয়োগ নাই, শপথও নাই)
🍂অনেকে নিম্নোক্ত দুটি পদকে সাংবিধানিক পদ বলে বিবেচনা করেনা,,
★অ্যাটর্নি জেনারেল (শপথ নাই)
★ন্যায়পাল (নিয়োগ নাই, শপথও নাই)
((এ হিসেবে সাংবিধানিক পদ ৯টি))
সাংবিধানিক প্রতিষ্ঠান- ৪টি।
১. নির্বাচন কমিশন
২. সরকারি কর্ম কমিশন
৩. অ্যাটর্নি জেনারেলের কার্যালয়
৪. মহা হিসাব নীরিক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়