Emdad Private Home

Emdad Private Home

Share

Welcome to Emdad Private Home Videos of any one will be uploaded on this channel,

28/04/2026
21/04/2026

"জুলাই শহিদ শিশু জাবিরের মাকে সংরক্ষিত আসনে মনোনয়ন — একটি ঐতিহাসিক ও মানবিক সিদ্ধান্ত

জুলাই গণঅভ্যুত্থানে যে শিশুরা বুকের তাজা রক্ত ঢেলে এই দেশের নতুন ভোরের স্বপ্ন রচনা করেছে, তাদের অন্যতম ছোট্ট জাবির ইব্রাহিম। যে নিষ্পাপ শিশুটি রাজনীতি কী তা বোঝার আগেই ফ্যাসিবাদের নির্মম বুলেটের শিকার হয়ে প্রাণ হারিয়েছে।

শহিদ সন্তানের মায়ের বুকের হাহাকার কোনো পুরস্কার বা পদ দিয়ে মুছে ফেলা সম্ভব নয়। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী শহিদ শিশু জাবিরের মাকে সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা কেবল একটি রাজনৈতিক পদক্ষেপ নয়—বরং এটি একটি বলিষ্ঠ নীতিগত ও নৈতিক অবস্থান।

এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের দল স্পষ্ট বার্তা দিয়েছে যে—জুলাই শহিদদের আত্মত্যাগ আমরা ভুলিনি এবং কোনোদিন ভুলব না। শহিদ পরিবারের পাশে থাকা কেবল মুখের বুলি নয়, বরং তা কাজে প্রমাণ করতে হয়। আমি বিশ্বাস করি, এই মনোনয়ন সেই অঙ্গীকারেরই এক অনন্য দৃষ্টান্ত।

শহিদ পরিবারের মর্যাদা রক্ষা করা, তাদের পাশে দাঁড়ানো এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিনিধিত্ব দেওয়া—এটিই মূলত ন্যায় ও ইনসাফের রাজনীতির দাবি। জামায়াতে ইসলামী সেই দাবি পূরণে আজ আরও এক ধাপ এগিয়ে গেল।

আল্লাহর দরবারে দোয়া করি—শহিদ জাবিরসহ জুলাই বিপ্লবের সকল শহিদকে তিনি যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। শহিদ পরিবারের প্রতি আমাদের ভালোবাসা ও সংহতি চিরকাল অটুট থাকবে।"

— মোহাম্মদ সেলিম উদ্দিন
আমীর, ঢাকা মহানগর উত্তর, বাংলাদেশ জামায়াতে ইসলামী

#সংরক্ষিতআসন #সংরক্ষিতনারীআসন #বাংলাদেশজামায়াতেইসলামী #ঢাকাউত্তরসিটি

19/04/2026
Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Rajshahi
Rajshahi