Bcs our goal

Bcs our goal

Share

মানুষ মানুষের জন্য।

09/01/2026

সুপ্রভাত,
চীনের হারবিন শহরে চলছে হারবিন আন্তর্জাতিক বরফ ও তুষার ভাস্কর্য উৎসব। ছবিঘরে দেখুন সেখানকার কয়েকটি ছবি http://dw.com/p/4orZY

03/04/2023

▶️ সার্ক নিয়ে সাম্প্রতিক আপডেট তথ্য
▶️ চেয়ারম্যান- সার্কের বর্তমান চেয়ারম্যান-নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল।

▶️ মহাসচিব - সার্কের নতুন মহাসচিব হচ্ছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার- গোলাম সারওয়ার।

▶️ পুরস্কার:
Foundation of SAARC Writers and Literature (FOSWAL)- 2023

👉 FOSWAL-এর পুরস্কারের নাম: সার্ক সাহিত্য পুরস্কার
👉 এই পুরস্কার দেয়া হয়: ২০০১ সাল থেকে
👉 "বিশেষ সাহিত্য পুরস্কার- ২০২৩" দেয়: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে।
👉 অবদান: বঙ্গবন্ধুর ৩টি বইয়ের জন্য
👉 বই ৩টি হলো: অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের
রোজনামচা ও আমার দেখা নয়াচীন
→ পুরস্কার দেয়া হয়: দিল্লী, ভারত
→ যৌথভাবে পুরস্কার গ্রহণ করেন: রামেন্দু মজুমদার ও মফিদুল হক।
✍️✍️
Anam Uddin

02/04/2023

আপডেট তথ্য
১। ন্যাটোর নতুন সদস্য দেশ ফিনল্যান্ড, মোট সদস্য দেশ ৩১টি।
২।New Development Bank (NDB) এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন- ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি দিলমা ভানা রৌসেফ (Dilma Vana Rousseff)।

👍 এছাড়া NDB এর নতুন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে মিশর - ২০ ফেব্রুয়ারি ২০২৩ এ।
👍 NDB এর বর্তমান সদস্য হচ্ছে -৮টি (সর্বশেষ- মিশর)

৩.
🟢বিশ্ব ভাষাচিত্র ২০২৩
👉🏿 বিশ্বের মোট ভাষার সংখ্যা –৭,১৬৮টি
👉🏿 সর্বাধিক ভাষার দেশ– পাপুয়া নিউগিনি
👉🏿 বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা– ইংরেজি
👉🏿 ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান– সপ্তম
👉🏿 মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা– মান্দারিন
👉🏿 মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান– পঞ্চম
👉🏿 বাংলাদেশে ভাষার সংখ্যা ৩৬টি
👉🏿 ইংরেজি ভাষায় কথা বলে ১৪৬টি দেশে

৪। সম্প্রতি, ইরান ও সৌদি আরবের সম্পর্ক পুনঃস্থাপনে ভূমিকা পালনকারী দেশে- ইরাক, চীন, ওমান।
👉 মধ্যস্থতায় প্রথম বৈঠক হয়েছিল -২০২১ সালে ইরাকে।
👉 মধ্যস্থতায় পঞ্চম দফা পর্যন্ত বৈঠক হয়েছিল -২০২২ সালে ওমানে।
👉 চূড়ান্ত মধ্যস্থতার ঘোষণার বৈঠক হয়েছিল - ২০২৩ সালের ১০ মার্চ, চীনে।
৫। 'ইয়ার্স' ক্ষেপণাস্ত্র প্রস্তুুতকারক দেশ- রাশিয়া।

৬।সম্প্রতি কোন গাছের সুতা দিয়ে শাড়ি তৈরী করা হয়েছে?
- কলাগাছ । শাড়ীর নাম কলাবতী

02/04/2023

✅স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ সম্পর্কিত তথ্য✅

★ স্মার্ট বাংলাদেশ হবে: ২০৪১ সালের মধ্যে
★ স্মার্ট বাংলাদেশের ভিত্তি: ৪ টি
১. স্মার্ট সিটিজেন
২. স্মার্ট গভর্মেন্ট
৩. স্মার্ট সোসাইটি
৪. স্মার্ট অর্থনীতি
★ স্মার্ট বাংলাদেশের ঘোষণা: ১২ ডিসেম্বর, ২০২২
★ প্রথম স্মার্ট গ্রাম: হিজলী (ঝিনাইদহ)
★ প্রথম স্মার্ট উপজেলা: শিবচর (মাদারীপুর)
★ প্রথম স্মার্ট জেলা: চট্টগ্রাম (প্রস্তাবিত)

✬ ডিজিটাল বাংলাদেশ দিবস: ১২ ডিসেম্বর
✬ প্রথম 'ডিজিটাল সিটি'/শহর: সিলেট
✬ প্রথম ডিজিটাল গ্রাম: তুলাতুলী, (কক্সবাজার)
✬ প্রথম ডিজিটাল জেলা: যশো
✬ প্রথম ডিজিটাল দ্বীপ: মহেশখালী
✬ সাইবার সিটি: সিলেট নগরী

Debabrato Kumar
_____সংগৃহীত_____

03/09/2022

বিসিএসে পরীক্ষা–পদ্ধতিতে পরিবর্তন আনছে পিএসসি
: প্রথম আলো [০৩-০৯-২২]

বিসিএসের পরীক্ষাপদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত কয়েকটি বিসিএসের ফল মূল্যায়ন করার পর দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে বেশি প্রশ্ন করা হচ্ছে। এ কারণে বিজ্ঞান বিভাগ থেকে পাস করা চাকরিপ্রার্থীরা পরীক্ষায় বেশি সুবিধা পাচ্ছেন।

ভবিষ্যতে পিএসসির অধীনে যত প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা হবে, সেসব পরীক্ষায় প্রশ্ন করার ক্ষেত্রে ‘ভারসাম্য’ রাখা হবে। চাকরিপ্রার্থীদের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করা হবে। এর ফলে কোনো একটি বিভাগ থেকে পাস করা চাকরিপ্রার্থীরা বেশি সুবিধা পাবেন না। শিগগির এ পরিবর্তন প্রয়োগ করা হবে। পিএসসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ৪০তম বিসিএসের ফল পর্যালোচনা করে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে পাস করা চাকরিপ্রার্থীরা বেশি সুবিধা পেয়েছেন। কারণ, প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় বিজ্ঞানের নানা বিষয় থেকে প্রশ্ন হয়। এতে বিজ্ঞান বিভাগ থেকে আসা চাকরিপ্রার্থীরা যতটা ভালো করেছেন, সে তুলনায় মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে আসা চাকরিপ্রার্থীরা ততটা ভালো করতে পারেননি।

৪০তম বিসিএসের পর দেখা গেছে, চিকিৎসক ও প্রকৌশলীরাই ভালো ক্যাডার পাওয়ার দিক থেকে এগিয়ে। তাঁরা ১৫টি ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন। শুধু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকেই প্রশাসন ক্যাডারে ৫০ জন চাকরি পেয়েছেন। এভাবে একচেটিয়াভাবে বিজ্ঞান বিভাগ থেকে পাস করা চাকরিপ্রার্থীরা যেন বেশি সুবিধা করতে না পারেন, সে জন্য পরীক্ষাপদ্ধতিতে ওই পরিবর্তন আনছে পিএসসি। এটি করার আগে একটি তদন্ত কমিটি হয়।

মৌখিক পরীক্ষায় প্রচলিত নিয়মের বাইরে গিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। এখানে ২০০ নম্বর বরাদ্দ আছে। যাঁরা লিখিত পরীক্ষায় পাস করেন, তাঁরা এ পরীক্ষায় অংশ নেন।

বর্তমান পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার পর পরীক্ষার্থীদের ঢালাওভাবে নম্বর দেওয়ার বিধান আছে। এখানেই পরিবর্তনটা আসছে।

মৌখিক পরীক্ষা কমিটিতে আছেন, এমন একজন পিএসসি সদস্য প্রথম আলোকে বলেন, ৪১তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষায় চাকরিপ্রার্থীর জন্য বিভিন্ন বিষয়ে নম্বর ভাগ করে দেওয়া থাকবে। সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার হার কত, পোশাক পরিচ্ছদে কেমন, মানসিক দক্ষতা কেমন, আত্মবিশ্বাস কতটা, সমস্যা সমাধানের দক্ষতা কতটা—এসব বিষয়ে আলাদা নম্বরের ঘর থাকবে। সেখানে প্রত্যেক পরীক্ষক আলাদা করে প্রার্থীকে নম্বর দেবেন। শেষে সবার নম্বর যোগ করে মৌখিক পরীক্ষার নম্বর নির্ধারণ করা হবে। আগের মতো ঢালাওভাবে নম্বর দেওয়া হবে না।

জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, বিসিএসকে আরও যুগোপযোগী করার অংশ হিসেবে পরীক্ষাপদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে। সব পরীক্ষায় সবাই সমানভাবে সুযোগ পাক, সেটি নিশ্চিত করার চেষ্টা হচ্ছে।

28/08/2022

সে হিসেবে ৪৫তম প্রিলি পরীক্ষা হবে ২০২৩ সালের জানুয়ারির শেষ সপ্তাহে। প্রিলি প্রার্থীরা সিরিয়াস হোন।

প্রিলির পর লিখিত প্রস্তুতির জন্য সময় পাবেন মাত্র ৬০ দিন।

27/08/2022

চলমান বিসিএসগুলো নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে সাক্ষাৎকারে যা বললেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন স্যার-

🟢”এ মাসের মধ্যে ৪১তম বিসিএস লিখিত রেজাল্ট দেয়ার চেষ্টা করছি, কিন্তু জোর দিয়ে বলতে পারছি না। না হলে আগামী মাসের ১ম সপ্তাহে লিখিত রেজাল্ট দেয়া হবে।

🟢৪৫ তম বিসিএস থেকে ১ বছরে বিসিএস সম্পন্ন করার টার্গেট নিয়েছি।

🟢বর্তমানে চলমান বিসিএসগুলো দ্রুত শেষ করার চেষ্টা করা হবে।”

এছাড়াও ৪৫তম বিসিএসে সিলেবাস পরিমার্জন করা হবে বলে পিএসসি জানিয়েছেন।

27/08/2022

Breaking News:
সরকারী চাকরির বয়স ৩৫ করার আশ্বাস দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

26/08/2022

নির্বাচনি ইশতেহারে উল্লেখ থাকায় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার যে দাবি যুব প্রজন্ম জানিয়েছে তা বিবেচনার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

26/08/2022

ওবায়দুল কাদের স্যারকে দেওয়া ডকুমেন্টস এর শেষ পৃষ্ঠা

23/08/2022

সপ্তাহে দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। এতে করে তারা এনার্জি নিয়ে পড়ালেখা করতে পারবে: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Motihar
Rajshahi