Department Of Physics, Rajshahi College

Department Of Physics, Rajshahi College Department of Physics is an important & traditional department of Rajshahi College.

পদার্থ বিজ্ঞান বিভাগ রাজশাহী কলেজের একটি গুরুত্ব পূর্ণ ও ঐতিহ্যবাহী বিভাগ। মূলত রাজশাহী কলেজ প্রতিষ্ঠার পর থেকেই এই বিভাগটি শ্রম ও মেধায় এগিয়ে যাচ্ছে। রাজশাহী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার সঠিক সন, তারিখ জানা না গেলেও বিভিন্ন তথ্যের আলোকে অনুমান করা যায় যে, কলেজ প্রতিষ্ঠাকালীন সময় থেকেই পদার্থ বিজ্ঞান বিষয়টি চালু ছিল। ১৮৮৭ শিক্ষাবর্ষে সৈয়দ আব্দুস সালেক নামক একজন ছাত্র কৃতিত্বের সাথে পদার্থ ও রসায়ন বিভাগে (পূর্বে এই দুটি বিষয় এক সাথে ছিল) অনার্স ডিগ্রী অর্জন করেন। পূর্বের তথ্য হতে জানা যায় যে, ১৯১২- ১৩ শিক্ষাবর্ষে পদার্থের ছাত্র সংখ্যা ছিল সর্বমোট ১৩৮ জন। একাদশ- ৮৬ জন, বি এ (পাস কোর্স)- ৪১জন, বি এস সি (পাস কোর্স ও অনার্স)- ১১ জন। ঐ বছর মোট শিক্ষক ছিলেন ১৫ জন এবং প্রদর্শক ২ জন। ১৯১২- ১৩ শিক্ষাবর্ষে পদার্থের শিক্ষক ছিলেন বাবু বালা চরন ভট্টাচার্য্য এবং তৎকালীন অধ্যক্ষ রায় কুমুদিনীকান্ত ব্যানার্জি বাহাদুর। অধ্যক্ষ রায় কুমুদিনীকান্ত ব্যানার্জি বাহাদুর- যাঁকে রাজশাহী কলেজের স্বপতি হিসেবে বিবেচনা করা হয়। তিনিও ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর। তাঁর প্রচেষ্টায় ১৯১৫ সালে বর্তমানের পদার্থ বিজ্ঞান ভবনটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিত্ব এই বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

রাজশাহী কলেজ এর পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শ্রদ্ধেয় শিক্ষকগণ ১৫০ বছর পূর্তি উদযাপন এর জন্য  রেজিস্ট্রেশন করেছেন। সম্...
26/09/2026

রাজশাহী কলেজ এর পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শ্রদ্ধেয় শিক্ষকগণ ১৫০ বছর পূর্তি উদযাপন এর জন্য রেজিস্ট্রেশন করেছেন। সম্মানিত স্যারদের অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

16/09/2026
রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে পদার্থবিজ্ঞান বিভাগে উদ্বোধন হতে যাচ্ছে বিশেষ ‘রেজিস্ট্রেশন ডে’।🗓️ তারিখ: ১৫ সেপ্ট...
13/09/2026

রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে পদার্থবিজ্ঞান বিভাগে উদ্বোধন হতে যাচ্ছে বিশেষ ‘রেজিস্ট্রেশন ডে’।

🗓️ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬
⏰ সময়: দুপুর ১২:০০ টা থেকে দিনব্যাপী
📍 স্থান: গ্যালারি রুম, পদার্থবিজ্ঞান বিভাগ

পদার্থবিজ্ঞান বিভাগের সকল বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।

📌 রেজিস্ট্রেশন লিংক: rc150.org
🗓️ নিবন্ধনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬

A special ‘Registration Day’ is set to be inaugurated at the Department of Physics to mark the 150th anniversary of Rajshahi College.

🗓️ Date: September 15, 2026
⏰ Time: From 12:00 PM (Day-long)
📍 Venue: Gallery Room, Department Of Physics, Rajshahi College

All current and former students of the Department of Physics are cordially invited to attend on time and complete their registration.

📌 Registration Link: rc150.org
🗓️ Registration Deadline: October 30, 2026

রাজশাহী কলেজের ১৫০ তম বর্ষ পূর্তি উদযাপনের জন্য পদার্থবিজ্ঞান বিভাগে গঠিত কমিটি সমূহ:
13/09/2026

রাজশাহী কলেজের ১৫০ তম বর্ষ পূর্তি উদযাপনের জন্য পদার্থবিজ্ঞান বিভাগে গঠিত কমিটি সমূহ:

স্নেহ, ভালবাসা ও শ্রদ্ধার এক সেতু বন্ধন, সবাইকে আহ্বান জানাই❤️❤️
07/09/2026

স্নেহ, ভালবাসা ও শ্রদ্ধার এক সেতু বন্ধন, সবাইকে আহ্বান জানাই❤️❤️

বিতর্ক প্রতিযোগিতার সংশোধিত নোটিশ
19/08/2026

বিতর্ক প্রতিযোগিতার সংশোধিত নোটিশ

৪র্থ বর্ষ অনার্স ২য় ইনকোর্স পরীক্ষা-২০২৫ এর সময়সূচী
17/08/2026

৪র্থ বর্ষ অনার্স ২য় ইনকোর্স পরীক্ষা-২০২৫ এর সময়সূচী

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর নোটিশ
13/08/2026

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর নোটিশ

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ২০২৬-২৭ সেশনের জন্য "ক্লাব অব ফিজিক্স"-এর ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।...
18/06/2026

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ২০২৬-২৭ সেশনের জন্য "ক্লাব অব ফিজিক্স"-এর ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী কলেজ পদার্থবিজ্ঞান বিভাগ এমন একটি পরিবার যেখানে "ক্লাব অব ফিজিক্স" তার নিউক্লিয়াস অবস্থান করছে। আশাকরি ক্লাবটি একদল যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের নেতৃত্বে আরও এগিয়ে যাবে। সকল নির্বাচিত সদস্যদের অভিনন্দন ও শুভকামনা 🌷🌷।

Address

Department Of Physics, Rajshahi College
Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when Department Of Physics, Rajshahi College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Department Of Physics, Rajshahi College:

Shortcuts

Share

Category