এসো বাংলা পাঠে বাংলা শিখি

এসো বাংলা পাঠে বাংলা শিখি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from এসো বাংলা পাঠে বাংলা শিখি, Educational consultant, Polytechnic Institute, Rajshahi.

এটা কাজী নজরুল এর গান, মুলত সবচাইতে বড় দুর্ভাগা ছিলেন কাজী নজরুল ইসলাম। কবির চার বছরের শিশুপুত্র বুলবুল যে রাতে মারা গিয়...
23/05/2025

এটা কাজী নজরুল এর গান, মুলত সবচাইতে বড় দুর্ভাগা ছিলেন কাজী নজরুল ইসলাম। কবির চার বছরের শিশুপুত্র বুলবুল যে রাতে মারা গিয়েছিল, সে রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল না।।
অথচ দাফন, কাফন, গাড়িতে করে দেহ নেওয়া আর গোরস্থানে জমি কেনার জন্য দরকার ১৫০ টাকা। সে সময়ের ১৫০ টাকা মানে অনেক টাকা। হতদরিদ্র কবি এত টাকা পাবেন কোথায়?

বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো, কিন্তু টাকার ব্যবস্থা করা গেল না। শুধুমাত্র ডি.এম লাইব্রেরি দিল ৩৫ টাকা। কিন্তু তখনো যে অনেক টাকা লাগবে!

ঘরে শিশুপুত্রের লাশ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। নিষ্ঠুর প্রকাশক শর্ত দিলেন, এই মুহূর্তে কবিতা একটি লিখে দিতে হবে, তারপর টাকা! নিরুপায় কবি তার মনের নীরব কান্না লিখে দিলেন কবিতায়...

ঘুমিয়ে গেছে শ্রান্ত হ'য়ে আমার গানের বুলবুলি করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি।।....

কাজী নজরুল ইসলাম             ১করার ঐ লৌহ-কবাটভেঙে ফেল, কর রে লোপাটরক্ত - জমাটশিকল-পূজোর পাষাণ-বেদী!ওরে ও তরুণ ঈশান!বাজা ...
24/03/2025

কাজী নজরুল ইসলাম
১
করার ঐ লৌহ-কবাট
ভেঙে ফেল, কর রে লোপাট
রক্ত - জমাট
শিকল-পূজোর পাষাণ-বেদী!
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয়-বিষাণ!
ধ্বংস-নিশান
উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।

২
গাজনের বাজনা বাজা!
কে মালিক? কে সে রাজা?
কে দেয় সাজা
মুক্ত-স্বাধীন সত্য কে রে?
হা হা হা পায় যে হাসি
ভগবান পরবে ফাঁসি?
সর্বনাশী
শিখায় এ হীন তথ্য কে রে?

৩
ওরে ও পাগলা ভোলা
দে রে দে প্রলয় দোলা
গারদগুলো
জোরসে ধরে হেঁচকা টানে!
মার হাঁক হায়দার হাঁক,
কাঁধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক
মৃত্যুকে ডাক জীবন পানে!

৪
নাচে ঐ কাল-বোশেখি,
কাটাবি কাল বসে কি?
দে রে দেখি
ভীম করার ঐ ভিত্তি নাড়ি!
লাথি মার, ভাঙরে রে তালা!
যত সব বন্দি-শালায়-
আগুন জ্বালা,
আগুন জ্বালা, ফেল উপাড়ি।

22/03/2025

বিশ্বশান্তি তরে ভাইরে
জন্ম হলো জাতিসংঘের।
নির্বাক কেনো হলো আজ তারা
ফিলিস্তিন যখন দিশেহারা।
বিশ্বজুড়ে যুদ্ধ নয়,
শান্তির হোক অভ্যূদয়।

21/03/2025

Laylat AL Qaeda
"Night🌃
Of Power"

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের "খেয়া-পারের তরণী" তোমাদের সিলেবাসে নতুন সংযোজন করেছে 👈
19/03/2025

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের
"খেয়া-পারের তরণী"
তোমাদের সিলেবাসে নতুন সংযোজন করেছে 👈

26/09/2024

দ্বিতীয় পর্বের শিক্ষার্থীদের বলছি যে,
তোমাদের মধ্যপর্ব পরীক্ষা শুধু প্রথম তিন অধ্যায় থেকে হবে

17/09/2024

বাংলা -২
১৭/০৯/২০২৪ খ্রি.

১/ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি ও কি কি?
২/বাংলা ভাষার জন্ম কোন ভাষা গোষ্ঠী থেকে?
৩/বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কি?
৪/বাংলা সাহিত্যের যুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি?
৪/সাধু ও চলিত রীতির পাঁচটি করে বৈশিষ্ট্য লিখ।
৫/মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি কি? উদাহরণ দাও
৬/অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? উদাহরণসহ
৭/ঘোষ ব্যঞ্জনধ্বনি কাকে বলে? উদাহরণসহ
৮/উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনির শ্রেণি বিভাগ আলোচনা কর।
৯/ণ-ত্ব বিধানের তিনটি নিয়ম লিখ।
১০/চিঠি কয় প্রকার ও কি কি?
১১/স্মারক লিপি কাকে বলে?
১২/প্রতিবেদন কয় প্রকার ও কি কি?
১৩/চিঠির কয়টি অংশ ও কি কি?
১৪/ধ্বনি কাকে বলে?
১৫/আঞ্চলিক ভাষা কাকে বলে?
১৬/সংস্কৃতি ও সভ্যতার ধারক ও বাহক কে?

***আপাতত এগুলোই পড়ো, তারপর প্রয়োজনে সাজেশন দেবো।

01/02/2024

রোগ-শোক,জরা-ব্যাধি, মৃত্যুভয় কোন কিছুই যেন আর আমাকে স্পর্শ করবে না কোনদিনই।আমার দ্বিতীয় সন্তান "মুহাম্মদ ইব্রাহিম তাজওয়ার রাদ" এ সমস্ত কিছু থেকে আমাকে মুক্তি দিয়ে গেছে। নয় দিনের জন্য তার মা হয়েছিলাম।কিন্তু আমার সৃষ্টিকর্তা, আমার জীবনের মহাপরিকল্পনাকারী তিনি এই সৌভাগ্য আমার কপালে রাখেননি।আজ চারদিন ধরে আমার ব্যাটা অনেক দূরের পথে চলে গেছে।আমি এক দুঃখিনী মা। চলে যাবে বলেই এমন সোনার মতো হয়ে এসেছিল আমাদের জীবনে।এ ব্যথা কাউকে কোনদিনই বোঝানোর নয়। ভাষাহীন যন্ত্রণা..... আমার মহাপরিকল্পনাকারীর এ ফয়সালা আমরা মেনে নিয়েছি.....

10/09/2023

আমার পক্ষে দুইতলা/তিনতলায় ক্লাশ নেওয়া সম্ভব নয়। যাদের সঙ্গে ক্লাশ থাকবে তারা ক্লাশ টাইমে ননটেকের ল্যাবের সামনে চলে আসবে।

10/09/2023

আগামী ২৫ তারিখের মধ্যে জবসিট জমা দিবে:

১/ব্যাকরণ কাকে বলে?
২/ব্যাকরণের আলোচ্য বিষয় সমূহ বিস্তারিত আলোচনা করো।
৩/বাংলা ভাষায় জন্ম পরিচয় দাও (ছক সহ)।
৩/বাংলা সাহিত্যের যুগ বিভাজন করে বিস্তারিত আলোচনা কর।
৪/ঘোষ ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও।
৫/মহাপ্রাণ ধ্বনি কি? উদাহরণ দাও।
৬/নাসিক্য ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও
৭/শব্দ কাকে বলে? শ্রেণিবিভাগ গুলো বিস্তারিতভাবে আলোচনা কর।
৮/মানপত্র কি?
৯/স্মারকলিপি কি?
১০/প্রতিবেদনের কয়টি অংশ ও কি কি?
১১/ভাব সম্প্রসারণ এর কয়টি অংশ ও কি কি?
১২/পত্রের কয়টি অংশ ও কি কি?
১৩/সমোচ্চারিত শব্দ কাকে বলে?
১৪/যৌগিক শব্দ কাকে বলে?
১৫/সমার্থক শব্দ কাকে বলে?
১৬/বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখ।
১৭/সার্থক বাক্যের কয়টি গুণ ও কি কি?

একটু সাহসী হও সবাই💓
03/08/2023

একটু সাহসী হও সবাই💓

Address

Polytechnic Institute
Rajshahi
6000

Website

Alerts

Be the first to know and let us send you an email when এসো বাংলা পাঠে বাংলা শিখি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share