28/09/2026
আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ ، وَلاَ تَحَسَّسُوا ، وَلاَ تَجَسَّسُوا ، وَلاَ تَنَاجَشُوا ، وَلاَ تَحَاسَدُوا ، وَلاَ تَبَاغَضُوا ، وَلاَ تَدَابَرُوا وَكُونُوا عِبَادَ اللهِ إِخْوَانًا.
তোমরা অনুমান থেকে বেঁচে থাকো। কারণ অনুমান বড় মিথ্যা ব্যাপার। আর কারো দোষ খুঁজো না, গোয়েন্দাগিরি করো না, একে অন্যকে ধোঁকা দিও না, পরস্পর হিংসা করো না, একে অন্যের প্রতি বিদ্বেষভাব পোষন করো না এবং পরস্পরের বিরুদ্ধাচরণ করো না। বরং সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থেকো।
সহীহ বুখারী, হাদীস ৬০৬৬ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ৫৬৪০ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)