18/06/2026
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষাসফর!
লাউচাপড়া ও গজনী অবকাশ কেন্দ্র,শেরপুর।
Department of Economics-seat 50, Management-50,Bangla-50,Sociology-50,
Music-25. Admin:MONIR-ECON
18/06/2026
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষাসফর!
লাউচাপড়া ও গজনী অবকাশ কেন্দ্র,শেরপুর।
18/06/2026
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিক উপলক্ষ্যে আগামী ২২ এবং ২৩ জুন দুইদিনব্যাপী রবীন্দ্র-নজরুল জয়ন্তীর অনুষ্ঠানসূচি।
17/06/2026
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করলেন উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার ১৫ জুন (সোমবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কাজ ত্বরান্বিত করার লক্ষে তিনি এই পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। ইতোমধ্যে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়েছে এবং প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রকল্পের পরবর্তী কার্যক্রম দ্রুততার সাথে করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।
মাননীয় উপাচার্য মহোদয় বলেন, একটি স্থায়ী ক্যাম্পাস ছাড়া কোন বিশ্ববিদ্যালয় টেকসই, আধুনিক ও শিক্ষাবান্ধব হতে পারে না। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ৯ বৎসর অতিক্রম করেছে কিন্তু এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কোন ব্যবস্থা হয়নি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘কোডাই পদ্ধতি ও বৈশ্বিক সংগীত যোগাযোগ’ বিষয়ক কর্মশালার উদ্বোধন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে “Kodály Method and Global Music Communication” শীর্ষক বিশেষ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার ম্যাম।কর্মশালার প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন দক্ষিণ কোরিয়ার কোরিয়ান কোডাই সোসাইটির সভাপতি ড. হং কি চো।
Dr. Hong Ky Cho
President
Korean Kodály Society Republic of Korea
17/06/2026
16/06/2026
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক ও প্রশাসনিক অফিস পরিদর্শন করলেন উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার আজ মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক ও প্রশাসনিক অফিস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগ, কম্পিউটার ল্যাব, প্রক্টর অফিস, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং ছাত্রীহল পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা বিভিন্ন বিভাগ ও অফিসের বিদ্যমান সমস্যা, সীমাবদ্ধতা এবং প্রয়োজনীয় উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন।
আলোচনায় কেন্দ্রীয় গ্রন্থাগারে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা স্থাপন, নামাজঘরের উন্নয়ন, কম্পিউটার ল্যাবের কম্পিউটারসমূহের RAM আপগ্রেড এবং ল্যাবের অন্যান্য প্রযুক্তিগত সমস্যার বিষয় গুরুত্বের সঙ্গে উঠে আসে।
মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উত্থাপিত বিষয়সমূহ নথিভুক্ত করার নির্দেশ দেন এবং সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াও পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর ও মানসম্পন্ন খাবার নিশ্চিত করতে ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
15/06/2026
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক অফিস পরিদর্শন করলেন উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক অফিস পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরসমূহের কার্যক্রম, দায়িত্ব পালনের অগ্রগতি, কর্মপরিবেশ এবং চলমান প্রশাসনিক কার্যাবলি সম্পর্কে খোঁজখবর নেন। উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের সেবা কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও শিক্ষার্থী-বান্ধব করে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান।
পরিদর্শনের সময় সংশ্লিষ্ট অফিসগুলোর কর্মকর্তা ও কর্মচারীরা তাদের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।