24/09/2022
যে ৫ টি কারনে একজন সেকেন্ড টাইমার সেকেন্ডবারও চান্স মিস করেঃ
১) সময়ের অবহেলা করা-
অনেকেই মনে মনে ভাবে দুর,সময় তো আছেই,আরও কয়েকটা মাস যাক,তারপর পড়ে উল্টাই ফেলবো।দুঃখজনক হলেও এটাই সত্যি যে এদের পক্ষে আর চান্স পাওয়া হয়না।আজ পড়বো কাল পড়বো ঈদের পর,রোজার পর পড়বো এসব ভাবতে ভাবতেই এদের দিন চলে যায়।পড়ার সময়টা আর হয়না।
২)অনলাইনে বেশি আসক্তি-
আমি এ পর্যন্ত বহুত আলট্রা ট্যালেন্টেড পুলাপাইন দেখেছি।খুব কম পড়াশুনা করে ও ভালো যায়গায় চান্স পেতে দেখেছি।
কিন্তু সারাদিন অনলাইনে একটিভ থেকে ভালো কোথাও চান্স পেয়েছে এরকম উদাহরন আমার চোখে পড়েনি।তুমি যদি ভেবে থাকো যে সারাদিন ফেসবুকিং করে পরীক্ষার আগে পড়াশুনা করে ভার্সিটিতে চান্স পেয়ে যাবা তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো।
৩)পড়াশুনাটাকে গুছাতে না পারা-
গতবছর কেন চান্স হলোনা,কি কি গ্যাপ ছিলো,কোন কোন বিষয়গুলো বাধা হয়ে দাঁড়িয়েছিলো সেগুলে ফাইন্ড আউট করে যদি সমাধান করতে না পারে তাহলে জেনে রাখো এবারো তুমি চান্স পাবানা।
৪) পাইভেট পড়া বা না পড়া-
সত্যি কথা বলতে সেকেন্ড টাইম পাইভেট পড়া বা না পড়াটা যেমন জরুরি না,
আবার পাইভেট পড়া বা কোচিং করা ও একটা ভালো অপশন।
কেননা পাইভেট না পড়লে তোমার পড়ার লাইনআপ টা ঠিক থাকবেনা।
কয়েকদিন পড়ার পর আর পড়তে মন চাইবেনা।
তাই আমি বলবো যাদের পাইভেট পড়ার মতো সামর্থ্য আছে তারা অবশ্যই পাইভেট বা কোচিং করো।
৫) হতাশায় ডুবে থাকা-
এটা অনেক বড় একটি কারন বটে।শুধুমাত্র হতাশা আর দুশ্চিন্তার জন্য ই অনেকে সেকেন্ড বারেও চান্স মিস করে।সেকেন্ড টাইম থাকবে কি থাকবেনা,বিভাগ পরিবর্তন থাকবে কি থাকবেনা,পরীক্ষা কি সমন্বিত হবেনা গুচ্ছ হবে এসব আজাইরা চিন্তা না করে পড়া মন দাও।
মনে মনে শপথ করো তুমি চান্স না পেলে কেউ পাবেনা।
একবার ভাবোতো তুমি সেকেন্ড বারে ও যদি চান্স মিস করে এই মুখ কিভাবে দেখাবে ফার্স্ট টাইম চান্স পাওয়া ছোটভাইবোনদের কাছে?
সময় থাকতে কাজে লাগাও,এখন থেকে ভালো করে নিয়মিত পড়লে শুধু চান্স না,ফার্স্ট হওয়া ও পসিবল।🙂🙂
সেকেন্ড টাইম বিষয়ক সাজেশন ,গাইডলাইন পেতে ফোন করুন- 01518905670