School of the Holy Quran

School of the Holy Quran ইসলামি ও স্কুল শিক্ষার সমন্বয়ে আধুনিক একটি শিক্ষা প্রতিষ্ঠান। A Modern School with the Combination of Islamic and General Education.

গোলের ঝড়! উচ্ছ্বাসে মাতোয়ারা খেলার মাঠ! গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে সুলতানগঞ্জ হাইস্কুল মাঠে স্কুল অভ দা হলি কুরআ...
29/09/2026

গোলের ঝড়! উচ্ছ্বাসে মাতোয়ারা খেলার মাঠ!
গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে সুলতানগঞ্জ হাইস্কুল মাঠে স্কুল অভ দা হলি কুরআন, বগুড়া-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তঃস্কুল (শ্রেণিভিত্তিক) ফুটবল টুর্নামেন্ট (প্রাথমিক শাখা)-২০২৬। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, খেলোয়াড়সুলভ মনোভাব ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটি পরিণত হয় এক আনন্দঘন আয়োজনে।

মাঠজুড়ে ছিল গোলের উচ্ছ্বাস, দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা, সতীর্থদের উৎসাহ আর ছোট্ট খেলোয়াড়দের অসাধারণ প্রাণচাঞ্চল্য!
শিক্ষার্থীদের এই আনন্দঘন আয়োজনকে আরও উৎসবমুখর করে তুলতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং অভিভাবকগণ।

🌟 ফলাফলে যারা হাসলো বিজয়ের হাসি—

🎖️ ৫ম শ্রেণি
🥇 দুরন্ত — 🏆 চ্যাম্পিয়ন
🥈 দুর্বার — 🥈 রানার্স-আপ

🌸 ৪র্থ শ্রেণি
🥇 গন্ধরাজ — 🏆 চ্যাম্পিয়ন
🥈 রজনীগন্ধা — 🥈 রানার্স-আপ

🌼 ৪র্থ শ্রেণি
🥇 মেরিগোল্ড — 🏆 চ্যাম্পিয়ন
🥈 লোটাস — 🥈 রানার্স-আপ

👏 অভিনন্দন সকল চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে!
আর ভালোবাসা ও শুভেচ্ছা রইল প্রতিটি অংশগ্রহণকারী খেলোয়াড়ের জন্য। ❤️

💚 খেলাধুলার আনন্দে বেড়ে উঠুক আমাদের শিশুরা,
💚 গড়ে উঠুক সুস্থ, সুন্দর ও আত্মবিশ্বাসী প্রজন্ম—
💚 এই হোক আমাদের প্রত্যাশা।

স্কুল অভ দা হলি কুরআন, কলোনী, বগুড়া।

📷 আবু তালহা ফাহাদ

আলহামদুলিল্লাহ।গত ০৫.০৯.২০২৬ খ্রি. তারিখে স্কুল অভ দা হলি কুরআনের ১৫৪তম হতে ১৬৩তম হিফজ সম্পন্নকারী শিক্ষার্থী হিসেবে সিদ...
28/09/2026

আলহামদুলিল্লাহ।
গত ০৫.০৯.২০২৬ খ্রি. তারিখে স্কুল অভ দা হলি কুরআনের ১৫৪তম হতে ১৬৩তম হিফজ সম্পন্নকারী শিক্ষার্থী হিসেবে সিদরাতুল মুনতাহা-৫ম শ্রেণি (১৫৪তম), আমিরা তারান্নুম আনুষ্কা-৯ম শ্রেণি (১৫৫তম), ফাতেমা তুস সিদ্দিকা-৬ষ্ঠ শ্রেণি (১৫৬তম), মোছাঃ তাহেরা তাবাসসুম-৬ষ্ঠ শ্রেণি (১৫৭তম), মোছাঃ সুয়াইবা সারা-৮ম শ্রেণি (১৫৮তম), জান্নাতুল মাওয়া-৮ম শ্রেণি (১৫৯তম), মোছাঃ হালিমাতুস সাদিয়া সুয়াইবা-৭ম শ্রেণি (১৬০তম), জুয়াইরিয়া সাবা-৫ম শ্রেণি (১৬১তম), ফাতেমা বিনতে হাসান-৫ম শ্রেণি (১৬২তম), তাজমিলুর রহমান তাওহীদ-৮ম শ্রেণি (১৬৩তম) জেনারেল লেখা পড়ার পাশাপাশি পবিত্র কুরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে।
পুরষ্কার তুলে দিচ্ছেন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় জনাব মুহাম্মদ শরীফুল ইসলাম, পরিচালক (অর্থ) মহোদয় জনাব আনিছুর রহমান, পরিচালক (পরিবহন) মহোদয় জনাব সরওয়ার জাহান, অধ্যক্ষ মহোদয় জনাব মোস্তফা আল মাদানি, উপাধ্যক্ষ মহোদয় জনাব মোঃ আল-আরাফাত হোসাইন।
স্কুল অভ দা হলি কুরআনের পক্ষ থেকে তাদের প্রতি রইলো দু'আ ও শুভকামনা।

18/09/2026
Shout out to my newest followers! Excited to have you onboard! Arifa Rahman, Humaira Semu, Habiba Ferdous Sagor, Md Hasa...
18/09/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Arifa Rahman, Humaira Semu, Habiba Ferdous Sagor, Md Hasanur Rahman, মো. শাহিন রেজা, Sweet Sweet, Oroni Aroshi

শায়েখ মোস্তফা আল মাদানিপ্রিন্সিপাল স্কুল অভ দা হলি কুরআন
16/09/2026

শায়েখ মোস্তফা আল মাদানি
প্রিন্সিপাল স্কুল অভ দা হলি কুরআন

আলহামদুলিল্লাহ।গত ২৩.০৮.২০২৬ খ্রি. তারিখে স্কুল অভ দা হলি কুরআনের ১৫২তম ও ১৫৩তম হিফজ সম্পন্নকারী শিক্ষার্থী (আবাসিক) হিস...
06/09/2026

আলহামদুলিল্লাহ।
গত ২৩.০৮.২০২৬ খ্রি. তারিখে স্কুল অভ দা হলি কুরআনের ১৫২তম ও ১৫৩তম হিফজ সম্পন্নকারী শিক্ষার্থী (আবাসিক) হিসেবে জাবির হাসান হামিম (৯ম শ্রেণি) ও মোঃ আব্দুল্লাহ আবিদ (৮ম শ্রেণি) জেনারেল লেখা পড়ার পাশাপাশি পবিত্র কুরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে।
পুরষ্কার তুলে দিচ্ছেন স্কুলের পরিচালক (অর্থ) মহোদয় জনাব আনিছুর রহমান, পরিচালক (পরিবহন) মহোদয় জনাব সরওয়ার জাহান, অধ্যক্ষ মহোদয় জনাব মোস্তফা আল মাদানি, উপাধ্যক্ষ মহোদয় জনাব মোঃ আল-আরাফাত হোসাইন।
স্কুল অভ দা হলি কুরআনের পক্ষ থেকে তাদের প্রতি রইলো দু'আ ও শুভকামনা।

Address

Colony, Sherpur Road, Bogura Sadar, Bogura
Rajshahi
5800

Alerts

Be the first to know and let us send you an email when School of the Holy Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category