20/01/2026
Botany Department Rajshahi Govt.City College
শিক্ষা জাতির মেরুদন্ড
20/01/2026
শোকবার্তাঃ
রাজশাহী সরকারি সিটি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক এর বাবা সন্ধ্যা ৭টা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ।"ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহি রাজিউন"। সুস্থ মানুষ ছিলেন, হঠাৎ করেই স্ট্রোক করে মারা গেছে । সিটি কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগ পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি । মহান আল্লাহ্ পাক পরিবারের সকলকে এই শোক সইবার তৌফিক দান করুন ।আমিন
27/03/2025
শোক বার্তাঃ
রাজশাহী সরকারি সিটি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ আতিকুর রহমান আজ সকালে নিজ বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারের স্পর্শে ঘটনা স্হলেই প্রাণ হারায় । ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহি রাজিউন । আতিক তার ব্যক্তিগত জীবনে অত্যন্ত বিনয়ী, সৎ,মেধাবী নিরহঙ্কার এবং মানবিক গুণের অধিকারী ছিল । তার মৃত্যুতে রাজশাহী সরকারি সিটি কলেজ পরিবার এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগ গভীর ভাবে শোকাহত । আমাদের এই সন্তানটির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি । মহান আল্লাহ্ পাক তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসীব করেন । আমিন ।
29/10/2023
শোকবার্তা
গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে রাজশাহী সরকারি সিটি কলেজ এর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ শান্ত ইসলাম এনকেফালাইটিস ( জটিল ভাইরাস জনিত) রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত রাত্রিতে মৃত বরণ করেছে, ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহি রাজিউন । তার এই অকাল মৃত্যুতে সিটি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ পরিবার এবং সিটি কলেজ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহ্ কাছে প্রার্থনা তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে দোয়া করছি মহান রাব্বুল আলামিন যেন তাদের এই শোক সইবার তৌফিক দান করেন ।আমিন
31/08/2023
(BCSIR) Rajshahi Laboratories visit
06/08/2023
2021-2022 শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষা নিম্নোক্ত তারিখ ও সময় অনুসারী অনুষ্ঠিত হবে ।
8-8-2023 -- Higher Criptogamous and Anatomy
9-8-2023 ---- Plant Taxonomy and Zoology
10-8-2023---- Chemistry..
সময়; 45 মিনিট
প্রতি কোর্সে ১৫ মার্কের পরীক্ষা হবে ।
# # # # ১ম বর্ষ অনার্স পরীক্ষা--2023 এর ফরমপূরণ কারী সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানান যাচ্ছে যে, যারা ইতিমধ্যে ফরমপূরণ এবং পেমেন্ট করে সংশ্লিষ্ট কাগজপত্র বিভাগে জমা করেছে কেবলমাত্র তাদেরই ডাটা এন্ট্রি করা সম্ভব হয়েছে ।কিন্তু এখন অবধি যারা ফরমপূরণ +পেমেন্ট স্লিপ বিভাগে জমা করেনি তাদের ডাটা এন্ট্রি কর সম্ভব হয়নি । ফলে পরীক্ষার সময় তাদের ( যারা জমা করেনি ) এডমিট কার্ড না এলে বা পেলে কোন ভাবেই উদ্ভিদবিজ্ঞান বিভাগ দায়ী থাকবে না । বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ । যে কোন প্রয়োজনে নিম্ন উল্লিখিত সারের সঙ্গে (18.06.2023 তারিখের মধ্যেই ) যোগাযোগ করতে অনুরোধ করা হলো---
01711037890( ড. তারিকুল হাসান)
নির্দেশ ক্রমে/
বিভাগীয় প্রধান
উদ্ভিদবিজ্ঞান বিভাগ
রাজশাহী সরকারি সিটি কলেজ
রাজশাহী ।
তৃতীয় বর্ষের (পরীক্ষার্থী) শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,তাদের ব্যবহারিক পরীক্ষার টায়াল ক্লাস আগামীকাল সকাল 9 :30 মিনিট অনুষ্ঠিত হবে । সকল শিক্ষার্থীকে যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে নির্দেশ দেওয়া হলো ।
বিভাগীয় প্রধান
উদ্ভিদবিদ্যা বিভাগ
রাজশাহী সরকারি সিটি কলেজ,
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Rajshahi
6000