20/06/2026
_[_✿··ফজরের নামাজের আমল_]_ 🌤️_* 🍃
*_১. আন্তরিকতার সাথে সালাত আদায় করা_ও*
_*{আল্লাহু আকবার ১বার}*🌷_
*[আসতাগফিরুল্লাহ ৩বার}*💫_
_*আয়াতুল কুরসি পাঠ করা }*_🌼🌿
*২. সূরা ইয়াসিন তিলাওয়াত করা __*🫀💐
> ফজরের পর সূরা ইয়াসিন পড়লে সারাদিনের প্রয়োজন আল্লাহ পূরণ করে দেন। [দারিমী ৩৪১৭]
*_৩. তাসবিহে ফাতেমি* 🌺_
*_سُبْحَانَ اللَّهِ - ৩৩ বার*
`সুবহানাল্লাহ`
_অর্থ:_ আল্লাহ পবিত্র
*_الْحَمْدُ لِلَّهِ - ৩৩ বার*
`আলহামদুলিল্লাহ`
_অর্থ:_ সকল প্রশংসা আল্লাহর
*_اللَّهُ أَكْبَرُ - ৩৪ বার_*
`আল্লাহু আকবার`
_অর্থ:_ আল্লাহ সবচেয়ে বড়
*_৪. সাইয়্যিদুল ইস্তেগফার — ২ বার🍃🌻*
*_৫. দুরুদে ইব্রাহিম — ২ বার*💫
_*৬. সূরা ইখলাস, ফালাক, নাস — ৩ বার*🌷
_*৭. সকালের যিকির — ১০ বার*🌺
*_لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ*
`লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর`
_অর্থ:_ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।
> ১০ বার পড়লে ১০ নেকি, ১০ গুনাহ মাফ, ১০ মর্যাদা বৃদ্ধি। [আহমাদ ৮৭১৯]
*৮. মাফ চাওয়া — ১০০ বার_*🌷
*_أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ*
`আসতাগফিরুল্লাহা ওয়া আতূবু ইলাইহি`
_অর্থ:_ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই ও তাঁর দিকে তওবা করি।
> রাসূল ﷺ দিনে ১০০ বার ইস্তেগফার করতেন। [মুসলিম ২৭০২]
*৯. জান্নাত চাওয়ার দোয়া — ৮ বার_*
*_اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ جَنَّةَ الْفِرْدَوْسِ*
`আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস`
_অর্থ:_ হে আল্লাহ! আমি তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই।
*১০. জাহান্নাম হতে মুক্তির দুআ ৭ বার-*
*اللَّهُمَّ أَجِرْنِى مِنَ النَّارِ*
`উচ্চারণ: আল্লাহুম্মা আজিরনী মিনান নার।`
অর্থ:
"হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।"
*১১. দুনিয়া-আখিরাতের কল্যাণের দোয়া — ৩ বার*_🫀
*_اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ*
`আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনইয়া ওয়াল আখিরাহ`
_অর্থ:_ হে আল্লাহ! আমি তোমার কাছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা চাই।
*১২. ছোট দুরুদ — ২০ বার_*,💫
*اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ*(ﷺ)
`আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ (সা:)`
অর্থ:_ হে আল্লাহ! আমাদের নবী মুহাম্মাদের উপর রহমত ও শান্তি বর্ষণ করো।
> ১০ বার পড়লে ১০০ রহমত। [নাসাঈ]
*১৩. হাওক্বালা — ২০ বার🍂_*
*_لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ*
`লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ`
_অর্থ:_ আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি সামর্থ্য নেই। এটি জান্নাতের ভাণ্ডার।
*১৪. ইবাদতে সাহায্যের দোয়া🌹*
*_اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ*
`আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক`
_অর্থ:_ হে আল্লাহ! তোমার যিকির, শোকর ও সুন্দর ইবাদতে আমাকে সাহায্য করো।
*১৫. সালাম ফিরানোর পরের দোয়া🌼_*
*_اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ*
`আল্লাহুম্মা আংতাস সালামু ওয়া মিংকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম`
_অর্থ:_ হে আল্লাহ! তুমিই শান্তি, তোমার থেকেই শান্তি। বরকতময় তুমি হে মহিমা ও সম্মানের অধিকারী।
*১৬. সকালের বিশেষ দোয়া — ৩ বার_🍃*
*_سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ*_
`সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী আদাদা খলকিহী, ওয়া রিদা নাফসিহী, ওয়া যিনাতা আরশিহী, ওয়া মিদাদা কালিমাতিহ`
_অর্থ:_ আমি আল্লাহর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি তাঁর সৃষ্টির সংখ্যার সমান, তাঁর সন্তুষ্টির সমান, তাঁর আরশের ওজনের সমান, তাঁর বাণী লেখার কালির সমান।
*১৭.*🍃যে ব্যক্তি এই দোয়া সকাল ও বিকালে তিনবার করে পড়বে, আল্লাহর দায়িত্ব হয়ে যায় তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করা।-🌿🌻
*رَضِيْتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِيْنًا وَبِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا*
`উচ্চারণ -রদ্বীতু বিল্লা-হি রব্বান,ওয়াবিল ইসলা-মি দীনান, ওয়াবি মুহাম্মাদিন সল্লাল্লা-হু ‘আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যান।`
অর্থ:আল্লাহকে রব, ইসলামকে দীন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নবীরূপে গ্রহণ করে আমি সন্তুষ্ট।
*১৮. 🍃সকল পেরেশানি দূর করবার দুআ*
যে ব্যক্তি এই দুআটি সকালে ৭ বার ও বিকালে ৭ বার পড়বে তার দুনিয়া ও আখিরাতের সকল চিন্তা ভাবনার জন্য আল্লাহই যথেষ্ট হবেন।🌷
*حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ*
`হাছবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযিম।`
অর্থ: আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর মাবুদ নেই। আমি তাঁর উপরই ভরসা করি। আর তিনি মহান আরশের মালিক।
*নিয়মিত অল্প আমল_ আল্লাহর কাছে বেশি প্রিয়।*
> [বুখারী ৬৪৬৪]🌻🌺