Greater Dinajpur District Association, RUET

Greater Dinajpur District Association, RUET দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় থেকে আগত রুয়েটের শ্রদ্ধেয় শিক্ষক ও এলামনাই এবং শিক্ষার্থীদের সমিতি

২০ সিরিজের বিদায়, ২৫ সিরিজের নবীনবরণ ও বার্ষিক সাধারণ সভা ২০২৬”বৃহত্তর দিনাজপুর জেলা সমিতি, রুয়েট-এর আয়োজনে আজ “২০ সিরিজ...
01/08/2026

২০ সিরিজের বিদায়, ২৫ সিরিজের নবীনবরণ ও বার্ষিক সাধারণ সভা ২০২৬”

বৃহত্তর দিনাজপুর জেলা সমিতি, রুয়েট-এর আয়োজনে আজ “২০ সিরিজের বিদায়, ২৫ সিরিজের নবীনবরণ ও বার্ষিক সাধারণ সভা ২০২৬” অত্যন্ত আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ২০ সিরিজের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, ২৫ সিরিজের নবীনদের বরণ, পরিচয়পর্ব, পুরস্কার বিতরণ এবং বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়। একই সঙ্গে সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখতে ২০২৪–২০২৫ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ২১ সিরিজের নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
• যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এমদাদুল হক স্যার
• গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মাজেদুর রহমান স্যার
• পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আবু সাইদ স্যার
• রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক চিফ ইঞ্জিনিয়ার নূর ইসলাম তুষার ভাই

আপনাদের মূল্যবান উপস্থিতি, আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় অনুষ্ঠানটি সফল ও স্মরণীয় হয়ে উঠেছে।

বৃহত্তর দিনাজপুর জেলা সমিতি, রুয়েট-এর পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

বন্যার ভয়াবহতায় আজ চট্টগ্রামের অসংখ্য পরিবার হারিয়েছে তাদের ঘরবাড়ি, জীবিকার অবলম্বন ও স্বাভাবিক জীবনের নিশ্চয়তা। খা...
13/07/2026

বন্যার ভয়াবহতায় আজ চট্টগ্রামের অসংখ্য পরিবার হারিয়েছে তাদের ঘরবাড়ি, জীবিকার অবলম্বন ও স্বাভাবিক জীবনের নিশ্চয়তা। খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও নিরাপদ আশ্রয়ের তীব্র সংকটে দিন কাটছে তাদের। এই দুর্দিনে মানবতার আহ্বানে সাড়া দিয়ে আমরা রুয়েট পরিবার একত্রিত হয়েছি তাদের পাশে দাঁড়াতে। আপনার প্রতিটি সহযোগিতা একটি ক্ষুধার্ত পরিবারের আহার, একটি অসুস্থ মানুষের চিকিৎসা এবং একটি শিশুর মুখে ফিরে আসা হাসির কারণ হতে পারে। আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে প্রমাণ করি—দুর্যোগের সময় আমাদের ঐক্য, সহমর্মিতা ও ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। আজই হাত বাড়িয়ে দিন; একসাথে আমরা শুধু সাহায্যই করি না, গড়ে তুলি আশা, সাহস ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সহায়তা পাঠানোর ঠিকানা:-
Name : Harunur Rashid
Bank AC No : 3723010031227
Rupali Bank PLC

Nagad & bKash: 01612844349
Reference : "flood fund"

আসুন, একত্রিত হয়ে চট্টগ্রামের প্রতিটি দুর্গত পরিবারের দুয়ারে ভালোবাসা ও সহমর্মিতার আলো পৌঁছে দিই

রুয়েট ভর্তি পরীক্ষা ২০২৫–২৬ উপলক্ষ্যে "বৃহত্তর দিনাজপুর জেলা সমিতির" ভলেন্টিয়াররা সার্বিক সহায়তায় সকাল থেকে মাঠে ছিল নির...
22/01/2026

রুয়েট ভর্তি পরীক্ষা ২০২৫–২৬ উপলক্ষ্যে "বৃহত্তর দিনাজপুর জেলা সমিতির" ভলেন্টিয়াররা সার্বিক সহায়তায় সকাল থেকে মাঠে ছিল নিরলসভাবে।

দায়িত্ব শেষে তাদের পরিশ্রমের প্রতি ছোট্ট সম্মান হিসেবে সামান্য খাবারের আয়োজন করা হয়। 💙

রুয়েট ভর্তি পরীক্ষা ২০২৫–২৬ উপলক্ষ্যে বৃহত্তর দিনাজপুর জেলা সমিতি, রুয়েট-এর পক্ষ থেকে আসন্ন সকল পরীক্ষার্থীর জন্য সার্বি...
20/01/2026

রুয়েট ভর্তি পরীক্ষা ২০২৫–২৬ উপলক্ষ্যে বৃহত্তর দিনাজপুর জেলা সমিতি, রুয়েট-এর পক্ষ থেকে আসন্ন সকল পরীক্ষার্থীর জন্য সার্বিক সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে।

ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট যেকোনো প্রয়োজনে নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের নিচের দেয়া নম্বরগুলোতে।

সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা।

"২৪ সিরিজের নবীনবরণ ও পিঠা উৎসব"বৃহত্তর দিনাজপুর জেলা সমিতির আয়োজনে আজকের নবীনবরণ ও পিঠা উৎসব দারুণ জাঁকজমকপূর্ণভাবে অনু...
03/12/2025

"২৪ সিরিজের নবীনবরণ ও পিঠা উৎসব"

বৃহত্তর দিনাজপুর জেলা সমিতির আয়োজনে আজকের নবীনবরণ ও পিঠা উৎসব দারুণ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। হরেক রকমের ঐতিহ্যবাহী পিঠার সমাহার, ২৪ সিরিজের নতুনদের সাথে পরিচিত হওয়া এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটিই ছিল আনন্দমুখর ও প্রাণবন্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
•যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এমদাদুল হক স্যার,
•কেমিস্ট্রি ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মো. আল-আমিন আল-আজাদুল ইসলাম স্যার,
•পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আবু সাইদ স্যার,
•ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সারাফ তাসনিম ম্যাম।

অনুষ্ঠানকে সফল ও স্মরণীয় করে তোলার জন্য উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ।

আজ বৃহত্তর দিনাজপুর জেলার সমিতির পক্ষ থেকে আয়োজিত টার্ফ ফুটবলের দারুণ কিছু মুহূর্ত!পুরকৌশল বিভাগের শ্রদ্ধেয় প্রফেসর ড. ম...
01/12/2025

আজ বৃহত্তর দিনাজপুর জেলার সমিতির পক্ষ থেকে আয়োজিত টার্ফ ফুটবলের দারুণ কিছু মুহূর্ত!
পুরকৌশল বিভাগের শ্রদ্ধেয় প্রফেসর ড. মো. আবু সাইদ স্যার ও আমাদের এলামনাই ভাইদের উপস্থিতি আজকের আয়োজনকে আরও প্রাণবন্ত করেছে।২০-২৪ সিরিজের ধন্যবাদ সবাইকে এই আয়োজনকে সফল করার জন্য।

চ্যাম্পিয়ন: ২০ সিরিজ
রানার্স আপ: ২১ সিরিজ

সবাইকে অভিনন্দন!

Dear HSC Students ,ডিপ্লোমা শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি BSc ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করত...
28/08/2025

Dear HSC Students ,

ডিপ্লোমা শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি BSc ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চাইছে। এতে তোমাদের কঠোর পরিশ্রমে অর্জিত সিট কমে যাবে।

তোমরা ভর্তি পরীক্ষায় লড়াই করবে আর তারা শর্টকাটে আসন দখল করবে।এটা তোমাদের স্বপ্ন ও যোগ্যতার অবমূল্যায়ন।

তাই অন্যায় দাবির বিরুদ্ধে এখনই সোচ্চার হও।তোমাদের ন্যায্য অধিকার রক্ষায় আওয়াজ তোলো!

প্রকৌশল খাতে সকল ধরনের বৈষম্য ও কোটার বিরুদ্ধে ৩ দফা দাবি নিয়ে আজ ২৪শে আগস্ট (রবিবার) বিএসসি ইঞ্জিনিয়ারদের রাজশাহী বিভাগ...
23/08/2025

প্রকৌশল খাতে সকল ধরনের বৈষম্য ও কোটার বিরুদ্ধে ৩ দফা দাবি নিয়ে আজ ২৪শে আগস্ট (রবিবার) বিএসসি ইঞ্জিনিয়ারদের রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত মহাসমাবেশে রুয়েট, রাজশাহী বিশ্বঃবিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বঃবিদ্যালয়, রাজশাহী কলেজ সহ রাজশাহীর অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত থাকবে।

স্থানঃ রুয়েট সেন্ট্রাল লাইব্রেরি =➤ রাজশাহী বিশ্বঃবিদ্যালয়
তারিখঃ ২৪ আগস্ট, ২০২৫ (রবিবার)
সময়ঃ সকাল ১১টা

রুয়েটের সকল ক্লাব, এসোসিয়েশন, টিম ও অর্গানাইজেশনের পক্ষ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারদের এই যৌক্তিক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন রইলো।

রুয়েটের সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, চাকুরিজীবী, চাকুরীপ্রার্থী ও রাজশাহীর সকল কলেজের এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীদের এই মহাসমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্যে আহ্বান জানানো হচ্ছে।

We are proud to introduce you the Executive Committee for 2023–2024 of the Greater Dinajpur District Association (GDDA)....
08/08/2025

We are proud to introduce you the Executive Committee for 2023–2024 of the Greater Dinajpur District Association (GDDA).

With steadfast integrity and remarkable dedication, they continue to lead GDDA towards greater excellence and new milestones.

🎉 Heartiest Congratulations to Dr. Md Selim Habib Sir! 🚀We are delighted to share that Dr. Md. Selim Habib, one of the r...
05/08/2025

🎉 Heartiest Congratulations to Dr. Md Selim Habib Sir! 🚀

We are delighted to share that Dr. Md. Selim Habib, one of the respected advisors of Greater Dinajpur District Association, RUET, has been awarded the prestigious NASA Research Initiation Award (RIA) — a highly competitive $300,000 grant to support groundbreaking research on next-generation optical fibers and sensors. 🌐🔬

His academic and professional journey is a true inspiration. He previously served as an Assistant Professor in the Department of EEE at RUET, pursued his Ph.D. in Denmark, and is currently serving as an Assistant Professor in the Department of Electrical Engineering and Computer Science at Florida Institute of Technology (Florida Tech).

This remarkable achievement is a testament to his unwavering dedication to advancing science and technology. His success brings immense pride to the RUET and GDDA, and we look forward to witnessing his continued impact in the field of photonics and beyond. 🇧🇩🌍

Address

Rajshahi University Of Engineering & Technology
Rajshahi
6204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Greater Dinajpur District Association, RUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share