Sagor Science Academy

Sagor Science Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sagor Science Academy, Educational consultant, Animal Hospital Road, Godagari, Rajshahi.

Permanently closed.
10/01/2026

আসসালামু আলাইকুম , আমি সিদ্ধান্ত নিয়েছে তোমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য এক ব্যাচে ৩০ জন শিক্ষার্থী নিয়ে ব্যাচ শুরু করবো ইনশাল্লাহ।
আগামী ১১/০১/২৬ তারিখ বিকেল ৩:১৫ তে যারা যারা উপস্থিত থাকবে শুধু তারাই প্রথম ব্যাচ হিসেবে গণ্য হবে। বাকিরা পরবর্তী ব্যাচ অর্থাৎ ২য় ব্যাচের জন্য গণ্য হবে।
সেহেতু বাচ্চারা আগামীকাল ক্লাস মিস করবে না।

09/01/2026

🫡আসসালামু আলাইকুম। আমি মামুন অর রশিদ সাগর, আপনাদের অনেকের কাছেই 'সাগর স্যার' হিসেবে পরিচিত।
💢দীর্ঘ সময় ধরে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান ও রসায়নের জটিল বিষয়গুলো সহজ করার চেষ্টা করে যাচ্ছি।"
​
👉​"তবে এবারের যাত্রাটা একটু বিশেষ! আমার হাত ধরেই যে শিক্ষার্থীরা সাফল্যের শিখরে পৌঁছেছে, তাদেরই একজন—যে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজে অধ্যয়নরত—সে এবার আমার সাথে যুক্ত হচ্ছে আপনাদের সন্তানদের জীববিজ্ঞান 🫀ক্লাস নিতে।

অর্থাৎ, একই ছাদের নিচে এখন মিলবে বিজ্ঞান বিভাগের সেরা গাইডলাইন।"✊
​
🕰️আমরা সাজিয়েছি একটি গোছানো রুটিন, যেখানে কোনো গ্যাপ ছাড়াই চলবে পূর্ণাঙ্গ প্রস্তুতি:
​📗পদার্থবিজ্ঞান: সপ্তাহে ৩ দিন।
​📕রসায়ন: সপ্তাহে ৩ দিন।
​📔জীববিজ্ঞান: সপ্তাহে ১-২ দিন (রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষার্থীর সরাসরি তত্ত্বাবধানে)।
​💡মূল্যায়ন: কেবল পড়ানোই নয়, মেধা যাচাইয়ের জন্য থাকছে সপ্তাহে ৩ দিন নিয়মিত পরীক্ষা।"
​📜কেন আমাদের কাছে পড়বে?
​"বইয়ের কঠিন সমীকরণ আর তত্ত্বগুলো আমরা শুধু মুখস্থ করাই না, বরং সেগুলোর বেসিক ক্লিয়ার করি। আর যেহেতু আমাদের সাথে একজন হবু ডাক্তার থাকছে, তাই জীববিজ্ঞানের প্রতিটি বিষয় হবে আরও প্রাণবন্ত এবং মেডিকেল ভর্তি পরীক্ষার উপযোগী।"
​
​🕯️আপনার সন্তানের বিজ্ঞানের ভীতি দূর করে সাফল্যের পথে এগিয়ে নিতে আজই যোগাযোগ করুন। আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে।"
​
​যোগাযোগ: Sagor Science Academy
📞01773 721777 ( সাগর স্যার )
🏢ঠিকানা: গোদাগাড়ী পৌরসভার সামনে , ঈদ গাহ রোড, গোদাগাড়ী , রাজশাহী।

23/12/2025

📢 সাগর সাইন্স একাডেমিতে ৯ম শ্রেণির নতুন ব্যাচ শুরু!

৮ম শ্রেণি বার্ষিক পরীক্ষা শেষে যারা
✔️ বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে
✔️ ৮ম থেকে ৯ম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে

তাদের জন্য সাগর সাইন্স একাডেমিতে শুরু হতে যাচ্ছে ৯ম শ্রেণির নতুন ব্যাচ।

👨‍🏫 পদার্থ ও রসায়ন শিক্ষক:
সাগর স্যার
📌 অভিজ্ঞতা: ১২ বছর
📌 স্যারে কাছে পড়াশোনা করে বহু শিক্ষার্থী আজ
➡️ ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ও
➡️ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

🧬 জীববিজ্ঞান শিক্ষক:
শাহীরাজ হোসেন
🎓 রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী
🏅 সাগর সাইন্স একাডেমির কৃতি শিক্ষার্থী

📚 ক্লাস রুটিন:
🔹 পদার্থ বিজ্ঞান – সপ্তাহে ৩ দিন
🔹 রসায়ন – সপ্তাহে ৩ দিন
🔹 জীববিজ্ঞান – সপ্তাহে ১–২ দিন

🎯 পরিকল্পিত পাঠদান, নিয়মিত মূল্যায়ন ও মানসম্মত প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়াই আমাদের লক্ষ্য।

📞 আসন সীমিত — দ্রুত যোগাযোগ করুন ও ভর্তি নিশ্চিত করুন।
যোগাযোগ : 01773721777, 01318566386

৮ম শ্রেণির বৃত্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গণিতের সৃজনশীল প্রশ্নের সাজেশন।।
18/11/2025

৮ম শ্রেণির বৃত্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গণিতের সৃজনশীল প্রশ্নের সাজেশন।।

চ্যালেঞ্জ : দ্রুত উত্তল লেন্সের অবাস্তব প্রতিবিম্বের চিত্র আঁকা। 💥১ম সোহান সাফি 👉শ্রেণি: ৯ম👉রোল: ০১👉 বিদ্যালয় : গোদাগাড়ী...
09/11/2025

চ্যালেঞ্জ : দ্রুত উত্তল লেন্সের অবাস্তব প্রতিবিম্বের চিত্র আঁকা।
💥১ম সোহান সাফি
👉শ্রেণি: ৯ম
👉রোল: ০১
👉 বিদ্যালয় : গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ

31/08/2025

শ্রেণি: ৮ম ; বিষয় : বিজ্ঞান ; অধ্যায় : একাদশ ( আলো )

#আলোর_প্রতিসরণ (Refraction of Light):
আলোর প্রতিসরণ হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করার সময় দিক পরিবর্তন করে। অর্থাৎ, ভিন্ন ঘনত্বের দুই মাধ্যমের সীমান্তে আলো বাঁক খায়।

▶️কেন প্রতিসরণ ঘটে?
• আলো ভিন্ন ভিন্ন মাধ্যমে ভিন্ন গতিতে চলে।

• শূন্যস্থানে আলোর গতি সর্বাধিক (প্রায় 3×10⁸ m/s)।

• ঘন মাধ্যমের মধ্যে আলো ধীর গতিতে চলে, আর কম ঘন মাধ্যমে দ্রুত চলে।

• গতির এই পরিবর্তনের কারণেই আলো দিক পরিবর্তন করে এবং প্রতিসরণ ঘটে।

▶️বিজ্ঞান এবং ইতিহাস মুসলিম সোনালী যুগে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে এক অনন্য উন্নতি সাধিত হয়েছিল, যা আজও অনেকের অজ্...
21/08/2025

▶️বিজ্ঞান এবং ইতিহাস

মুসলিম সোনালী যুগে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে এক অনন্য উন্নতি সাধিত হয়েছিল, যা আজও অনেকের অজ্ঞাত। মধ্যযুগের ইউরোপের বৈজ্ঞানিক উৎকর্ষ প্রশংসনীয় হলেও, তা মুসলিম বিশ্বের অর্জনের তুলনায় অনেকাংশেই পিছিয়ে ছিল। মুসলিম সোনালী যুগ ইতিহাসের এক স্বর্ণালি অধ্যায় যা বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতিতে এক নতুন মাইলফলক সৃষ্টি করেছে। ৮ম থেকে ১৩শ শতাব্দী পর্যন্ত, বাগদাদ, কইরো, কর্ডোবা, এবং দামেস্কের মতো মুসলিম বিশ্বে বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নে অভূতপূর্ব অগ্রগতি ঘটেছিল।

মুসলিম বিজ্ঞানীরা গণিতে আল-খওয়ারিজমির মাধ্যমে ‘আলজেব্রা’ ও ‘অ্যালগরিদম’ আবিষ্কার করেন, যা আধুনিক গণিতের ভিত্তি স্থাপন করে। ইউরোপীয় বিজ্ঞানীরা তখনো এই মৌলিক ধারণাগুলির বিকাশে পিছিয়ে ছিলেন। চিকিৎসাবিজ্ঞানে, ইবনে সীনার ‘ক্যানন অফ মেডিসিন’ মধ্যযুগীয় ইউরোপের চিকিৎসাবিজ্ঞানের জন্য একটি মৌলিক গ্রন্থ হয়ে ওঠে, যা তাদের চিকিৎসা জ্ঞানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মহাকাশবিদ্যায়, আল-বাতানি গ্রহের গতি ও অক্ষাংশ-মার্কিংয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করেন। ইউরোপীয় বিজ্ঞানীরা তখনো এই জ্ঞান অর্জনে পিছিয়ে ছিলেন, যখন মুসলিম বিশ্ব আকাশের তারাদের গতিবিধি স্পষ্টভাবে বুঝতে সক্ষম হয়েছিল। প্রযুক্তিতে, মুসলিম বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন জলপাম্প, মেকানিক্যাল ঘড়ি, এবং উন্নত ক্যামেল ট্র্যাকস—যা ইউরোপের প্রযুক্তির চেয়ে অনেক উন্নত ছিল।

মধ্যযুগীয় ইউরোপের বৈজ্ঞানিক গবেষণা প্রাচীন জ্ঞান পুনরুদ্ধার ও পুনঃমূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা ছিল, কিন্তু মুসলিম সোনালী যুগের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি তার তুলনায় অনেক বেশি প্রভাবশালী ছিল। এই ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, মুসলিম বিজ্ঞানীদের অগ্রগতি মানবতার প্রকৃত উপহার।

মধ্যযুগের পর ইউরোপের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির পিছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল।
১৬শ শতকের শেষ ও ১৭শ শতকের শুরুতে ইউরোপে বৈজ্ঞানিক বিপ্লব ঘটে। গ্যালিলিও গ্যালিলেই, আইজাক নিউটন, এবং কোপার্নিকাসের মতো বিজ্ঞানীরা নতুন বৈজ্ঞানিক ধারণা ও পদ্ধতি বিকাশ করেন। ইউরোপে প্রিন্টিং প্রেসের আবিষ্কার বৈজ্ঞানিক নিবন্ধের ব্যাপক প্রচার নিশ্চিত করে। ১৮শ শতকে শিল্পবিপ্লব শুরু হয়, যা ইউরোপের প্রযুক্তিগত অগ্রগতি ত্বরান্বিত করে। ইউরোপের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলি বৈজ্ঞানিক গবেষণার জন্য সহায়ক পরিবেশ প্রদান করে। ইউরোপীয় কলোনি এবং বৈশ্বিক বাণিজ্যের মাধ্যমে নতুন তথ্য ও প্রযুক্তি ইউরোপে প্রবাহিত হয়।

মুসলিম সোনালী যুগের বৈজ্ঞানিক অগ্রগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু ইউরোপীয় সমাজ বৈজ্ঞানিক বিপ্লব ও শিল্পবিপ্লবের মাধ্যমে নতুন চিন্তাধারা ও প্রযুক্তির সাথে সমন্বয় সাধন করে বৈজ্ঞানিক জগতের নতুন অধ্যায় রচনা করে।

ইতিহাস আমাদের শেখায় যে, মুসলিম সোনালী যুগের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি মানব সভ্যতার এক অমূল্য অবদান। মুসলিম বিজ্ঞানীদের এই গৌরবময় অর্জনকে অস্বীকার করা বা ভুলে যাওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। আমাদের উচিত তাদের অবদানকে সঠিকভাবে মূল্যায়ন করা এবং সমাজে সত্য প্রচার করা।

রসায়নের জন্য গুরুত্বপূর্ণ কিছু  তথ্য🧪⚗️👨‍⚕️1) মুদ্রাধাতু :➟ অকাজ (Au, Cu, Ag)2) অপধাতু :➟ আটসি গেটে আসবি সব (At, Si, Ge...
21/08/2025

রসায়নের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য🧪⚗️👨‍⚕️
1) মুদ্রাধাতু :➟ অকাজ (Au, Cu, Ag)
2) অপধাতু :➟ আটসি গেটে আসবি সব (At, Si, Ge , Te, As, B , Sb )
3) চুম্বক ধাতু :➟ ফেল করি নাই, রুহুল রহিম ফালালে
পেটাবো (Fe, Co, Ni, Ru, Rh, Pd, Pt)
4) অভিজাত ধাতু : আজ সোনা পাবে (Ag, Au, Pt)
5) নিকৃষ্ট ধাতু :➟ লতা (লোহা Fe, তামা Cu)
6) নরম ধাতু :➟ পাবে না কে কে (Pb, Na, K, Ca)
7) উদায়ী ধাতু :➟ জন কেডি মার্কারিকে চিনে (Zn,
Cd, Hg, Cn)
8 ) সবচেয়ে হালকা ধাতু ➟ লিথিয়াম
9) সবচেয়ে সক্রিয় ধাতু ➟ পটাসিয়াম
10) সবচেয়ে মূল্যবান ধাতু ➟ প্লাটিনাম
11) সবচেয়ে শক্ত পদার্থ ➟ হীরক
12) সবচেয়ে ভারী তরল পদার্থ ➟ পারদ ও সিজিয়াম
13) স্বাভাবিক তাপমাত্রায় তরল ধাতু ➟ পারদ
14) গলনাংক সবচেয়ে কম যে ধাতুর ➟ পারদ
15) সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু ➟ লোহা
16) প্রকৃতিতি সবচেয়ে বেশি পাওয়া যায় যে ধাতু ➟
অ্যালুনিয়াম
17) যে ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না
➟অ্যান্টিমনি
18) সবচেয়ে দ্রুত ক্ষয় প্রাপ্ত হয় যে ধাতু ➟দস্তা
( জিংক)
19) যে ধাতু পানিতে ভাসে ➟ সোডিয়াম ও পটাসিয়াম
20) যে সব মৌল তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী এবং আঘাত
করলে টুনটুন শব্দ হয়, তাদরেকে ধতু বলে।
যেমন-সোন, রূপা, তামা, লোহা ইত্যাদি।
21) যে সব মৌল তাপ ও বিদ্যুৎ অপরিবহী এবং যৌগে
তড়িৎ ঋণাত্বক আয়ন হিসেবে থাকে, তাদের অধাতু
বলে । যেমন কার্বন, অক্সিজেন আয়োডিন,
হাইড্রোজেন ইত্যাদি।
22) কেওলিন হলো এক প্রকার সাদামাটি। কেওলিন
সিরামিক সামগ্রী তৈরীর কাঁচামাল হিসেবে ব্যবাহৃত
হয়।
23) সম্প্রতি ময়মনসিংহ জেলায় সিরামিক খানি আবস্কিৃত
হয়।]
24) সোডিয়ামের যৌগ সোডিয়াম নাইট্রেট (NaNo3)
কে চিলির সল্টপিটার বলে।
25) সোডিয়ামের কার্বনেট (Na2Co3) কে বেকিং
পাউডার বলে।
©️©️
✅✅দুষ্ট মৌল কোনটি???? 📌📌📌

Address

Animal Hospital Road, Godagari
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Sagor Science Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share