Moktob-মক্তব

Moktob-মক্তব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মক্তবগুলো আজ প্রায় বন্ধের পথে, সেই মক্তবগুলো চালু করতেই কাজ করছে "মক্তব"

আমাদের এই মক্তবে বাড়ছে  শিক্ষার্থী । আলহামদুলিল্লাহ ।
15/09/2026

আমাদের এই মক্তবে বাড়ছে শিক্ষার্থী । আলহামদুলিল্লাহ ।

সীরাত ওয়ার্কশপ “সীরাত থেকে জীবন"রাসূলুল্লাহ ﷺ-এর জীবন শুধু জানার বিষয় নয়—জীবনে বাস্তবায়ন করার বিষয়।তাই গতানুগতিক মাহফিলে...
09/09/2026

সীরাত ওয়ার্কশপ
“সীরাত থেকে জীবন"

রাসূলুল্লাহ ﷺ-এর জীবন শুধু জানার বিষয় নয়—
জীবনে বাস্তবায়ন করার বিষয়।

তাই গতানুগতিক মাহফিলের মতো শুধু আলোচনা শুনে চলে যাওয়া নয়; বরং প্রতিটি অডিয়েন্স যেন কিছু শিখে, চিন্তা করে এবং জীবনে প্রয়োগ করার মতো কিছু নিয়ে যেতে পারে—এই লক্ষ্যেই আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী এই সীরাত ওয়ার্কশপ।

🎙️ আলোচকবৃন্দ
🔹 শাইখুল হাদিস কাজী ফজলুল করিম
🔹 জাকারিয়া মাসুদ
🔹 মুফতি মনোয়ার হোসেন (হাফি.)

📚 থাকছে বিশেষ আয়োজন:
✅ প্রতিটি আলোচনার শেষে গ্রুপ স্টাডি
✅ অর্জিত জ্ঞান যাচাইয়ে কুইজ প্রতিযোগিতা
🏆 সঠিক উত্তরদাতাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার!

📅 তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার
⏰ সময়: সকাল ৯:০০টা – বিকাল ৫:০০টা
📍 স্থান: মাদরাসাতুল মদীনা, বগুড়া
https://maps.app.goo.gl/8manJkMeXs1dr9qH9

🍱 দুপুরে খাবারের ব্যবস্থা থাকবে।

🌷নারীদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে।

💰 রেজিস্ট্রেশন ফি: মাত্র ১০০ টাকা
রেজিষ্ট্রেশন লিঙ্ক 👉
https://forms.gle/BTDrZvYzrtx1yY4h6

পেমেন্ট
বিকাশ / নগদ / রকেট (মার্চেন্ট অ্যাকাউন্ট)
📱 01767920970
জরুরী প্রয়োজনে যোগাযোগ
📱 01790027270
⏳ আর দেরি নয়!
আজই রেজিস্ট্রেশন করে আপনার আসন নিশ্চিত করুন।

পরিচালনায়
মাদরাসাতুল মাদীনা-বগুড়া।

দিনাজপুর শাখার বাচ্চারা
03/09/2026

দিনাজপুর শাখার বাচ্চারা

নিয়মিত অডিট হচ্ছে আমাদের মক্তব গুলো।
02/09/2026

নিয়মিত অডিট হচ্ছে আমাদের মক্তব গুলো।

বাস্তব প্রমাণ দেখা যাচ্ছে দেশের নানা প্রান্তে । ইমাম বা মাদরাসার শিক্ষক নেওয়ার আগে তার অতীত সর্ম্পকে একটু খুজ নিন ।
31/08/2026

বাস্তব প্রমাণ দেখা যাচ্ছে দেশের নানা প্রান্তে । ইমাম বা মাদরাসার শিক্ষক নেওয়ার আগে তার অতীত সর্ম্পকে একটু খুজ নিন ।

আমাদের দিনাজপুর শাখার মসজিদ ভিত্তিক মক্তব এর শিক্ষার্থীরা।❤️❤️🥰
29/08/2026

আমাদের দিনাজপুর শাখার মসজিদ ভিত্তিক মক্তব এর শিক্ষার্থীরা।❤️❤️🥰

বগুড়া শাখার বাচ্চারা
25/08/2026

বগুড়া শাখার বাচ্চারা

**আলহামদুলিল্লাহ।**আজ দানদিঘী ইসবপুরপাড়া মক্তবে শিক্ষার্থীদের পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।দুইটি গ্রুপ থেকে প্র...
30/07/2026

**আলহামদুলিল্লাহ।**

আজ দানদিঘী ইসবপুরপাড়া মক্তবে শিক্ষার্থীদের পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

দুইটি গ্রুপ থেকে প্রথম ৬ জন কৃতী শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে। পাশাপাশি, শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়েছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অভিভাবকদের আন্তরিক উপস্থিতি আমাদেরকে অত্যন্ত আশান্বিত করেছে। তাঁদের সহযোগিতা ও উৎসাহ শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করেছে এবং দ্বীনি শিক্ষার প্রতি তাদের আগ্রহ আরও জোরদার করবে—ইনশাআল্লাহ।

আমরা বিশ্বাস করি, অভিভাবক, শিক্ষক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সন্তানরা দ্বীন ও নৈতিকতার আলোয় আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।

আল্লাহ তাআলা এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।

06/07/2026

কুরআনের আলোয় গড়ে উঠুক আগামী প্রজন্ম। আজকের শিক্ষার্থী, আগামীর আদর্শ মানুষ।

আলহামদুলিল্লাহ।আজ আমাদের ধমকপাড়া মসজিদভিত্তিক মক্তবের ৬ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন এবং ১ জন শিক্ষার্থীর হাতে আম্মা...
05/07/2026

আলহামদুলিল্লাহ।

আজ আমাদের ধমকপাড়া মসজিদভিত্তিক মক্তবের ৬ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন এবং ১ জন শিক্ষার্থীর হাতে আম্মাপারা তুলে দেওয়া হয়েছে।

কুরআনপ্রাপ্ত ৬ জনই মেয়ে শিক্ষার্থী হওয়ায়, মাদরাসাতুল মাদীনা-বগুড়া পক্ষ থেকে তাদের প্রত্যেককে "আহকামুন নিসা" বই হাদিয়া দেওয়া হয়েছে, যাতে একজন মুসলিম নারীর জীবনের প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে।

শিক্ষার্থীদের কুরআনের সাথে আজীবন সম্পর্ক অটুট রাখা, প্রতিটা দিন যেন কোরআনের মাধ্যমে শুরু হয়, কুরআনের আলোকে জীবন গড়ে তোলার বিষয়ে নসীহত করা হয়েছে।

সম্মানিত অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়েছে।

আল্লাহ তাআলা আমাদের শিক্ষার্থীদের কুরআনের আলোয় আলোকিত জীবন দান করুন। আমীন।

Address

Bogura
Rajshahi
5800

Alerts

Be the first to know and let us send you an email when Moktob-মক্তব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Moktob-মক্তব:

Shortcuts

Share

Category