Education News

Education News Latest Education News in Bangladesh mdabdur325

24/03/2024

একটি লেবু ৪ টাকায় কিনে ৫ টাকা বিক্রি করলে লাভ হবে-
ক৷ ২৫%
খ৷ ২০%
গ৷ ১০%
ঘ৷ ৫%

Computer এর সকল সমস্যার  সমাধান
20/03/2024

Computer এর সকল সমস্যার সমাধান

19/03/2024

⭕ বিভিন্ন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ:

⭕ মুসলমানদের ধর্মগ্রন্থ = আল-কোরান
⭕ হিন্দুদের ধর্মগ্রন্থ = বেদ
⭕ বৌদ্ধদের ধর্মগ্রন্থ = ত্রিপিটক
⭕ খ্রিষ্টানদের ধর্মগ্রন্থ = বাইবেল
⭕ ইহুদিদের ধর্মগ্রন্থ = তওরাত
⭕ শিখদের ধর্মগ্রন্থ = গ্রন্থসাহেব
⭕ জৈন ধর্মগ্রন্থ = আগামাস

19/03/2024

⭕ মুসলিম রাষ্ট্র: 🌿🌼

⭕ আয়তনের ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র = কাজাকিস্তান
⭕ জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র = ইন্দোনেশিয়া
⭕ আয়তন + জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম মুসলিম রাষ্ট্র = মালদ্বীপ

18/03/2024

সাম্প্রতিক তথ্য
১।. বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে।

বঙ্গবন্ধ-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে ২০২৩ সালে।

২।বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে ২০২৬ সালে।
৩।বাংলাদেশ এলসিডিতে তালিকাভুক্ত হয় ১৯৭৫ সালে।
৪। বর্তমানে বাংলাদেশসহ এলডিসি থেকে উত্তরণের পথেই রয়েছে ৪টি দেশ।
৫।.মুজিববর্ষের স্মরনিকার নামঃ 'ন্যায়কণ্ঠ'।
৬।. FAO এর ৩৬ তম সম্মেলন ২০২২ সালে অনুষ্ঠিত হবেঃ ঢাকা, বাংলাদেশ।
৭.. সেন্ট মার্টিন ও এর আশেপাশের ১,৭৪৩ বর্গ কিমি এলাকাকে 'Marine Protected Area' (MPA) ঘোষণা করা হয়েছে। ঘোষণাকাল : ৪ জানুয়ারি, ২০২২।
৮।. জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ :
হাভিয়ের কাবরেরা (স্পেন)।
৯।. ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নাম 'রিহলা'।
১০. ২০২২ সালের পোডাক্ট অফ দ্য ইয়ার বা বর্ষপণ্য 'আইসিটি পণ্য ও সেবা'। ২০২১ সালে বর্ষপণ্য ছিলো 'চামড়া ও চামড়াজাত দ্রব্য'।
১০. উদীয়মান অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ - ৯ম।
১১. ২০৩০ সালে বাংলাদেশ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে হবে - ২৪ তম।
১২. পাসপোর্ট ইনডেক্স ২০২২ সালের তালিকার শীর্ষস্থানে যৌথভাবে আছে জাপান ও সিঙ্গাপুর।বাংলাদেশ ১০৩ তম।
১৩. বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত চলচ্চিত্রের নাম - স্ফুলিঙ্গ।
১৪. Global Firepower Index-2022 বাংলাদেশ ৪৬তম। ১ম যুক্তরাষ্ট্র; সবশেষে ভুটান।
১৫. প্রথমবার মানুষের সাহায্য ছাড়া সফল অস্ত্রোপচার করেছে মার্কিন রোবট "STAR" (The Smart Tissue Autonomous Robot)
১৬. রিবা আন্তর্জাতিক পুরস্কারে ‘বিশ্বের সেরা নতুন ভবন’ হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল।

১৭. আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২১ - শাহিন শাহ আফ্রিদি।
১৯. ইন্দোনেশিয়ার নতুন রাজধানী 'নুসান্তারা' (অবস্থান - বোর্নিও দ্বীপে)𑅁

২০. ১০৭ দেশের সমর্থনে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজ্যুলেশন গৃহীত হয়েছে ১৭ই নভেম্বর, ২০২১

২১।বাংলাদেশে করোনার প্রথম ট্যাবলেট 'মলনুপিরাভির' বাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস (৯ নভেম্বর)। নাম - 'এমোরিভির ২০০

২২. ১ম বার 'Indian Ocean Rim Association' (IORA) এর চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ।
২৩. ১২ ডিসেম্বর ২০২১ সালে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু হয়েছে বাংলাদেশে। ফাইভ-জি চালু করা মোবাইল অপারেটর হলো টেলিটক।
২৪. ২০২২ সালে কপ-২৭ মিশরে এবং ২০২৩ সালে কপ-২৮ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।
২৫. 'অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১' পুরস্কারে ভূষিত হয়েছেন সজীব ওয়াজেদ জয়।
২৬. COP-26 জলবায়ু সম্মেলনে বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র - "নোনা জলের কাব্য" প্রদর্শিত হয়।
পরিচালক
- রেজওয়ান শাহরিয়ার।
২৭. বাংলাদেশের অর্থনীতির জিডিপি পরিমাপের নতুন ভিত্তি বছর
- ২০১৫-১৬
২৮. গ্রীন হাউস গ্যাস নি:সরণে শীর্ষ দেশ
- চীন।
২৯। প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে 'জাতিসংঘ জনসেবা পুরস্কার' (UN Public Service Award) পেয়েছে ভূমি মন্ত্রণালয়।
৩০. বিশ্বে প্রথম বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (নাসডাক) তালিকাভুক্ত হয়েছে 'Fintech Ecosystem Development Corporation'.
৩১. ফ্রান্সের সাথে আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ৩টি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ (১০ নভেম্বর)।
৩২. বিশ্বের প্রথম কাগজবিহীন প্রশাসন চালু করে দুবাই

17/03/2024

১.হিমালয়ের কন্যা বলা হয় —?
উঃপঞ্চগড়কে।
২.বাংলাদেশের আমাজান বলা হয়–?
উঃ রাতারগুল বন,সিলেটকে ।
৩.কোন গাছকে সূর্য কন্যা বলা হয়?
উঃ তুলা গাছকে
৪.প্রকৃতির কন্যা বলা হয়--?
উঃ জাফলং,সিলেটকে।
৫.সৌন্দর্যের লীলাভূমি বলা হয়—?
উঃ রাঙামাটিকে
৬.রাঙামাটির ছাদ বলা হয় —?
উঃ সাজেক ভ্যালিকে।
৭.পাহাড়ি কন্যা বলা হয়–?
উঃবান্দরবানকে।
৮.প্রাচ্যের ডান্ডি বলা হয়
উঃ নারায়নগঞ্জকে।
৯.বাংলাদেশের প্রবেশদ্বার
বলা হয়?
উঃ চট্টগ্রামকে।
১০.৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
উঃ সিলেটকে।
১১.১২ আউলিয়ার দেশ বলা হয়?
উঃ চট্টগ্রামকে।
১২.শীতল পানির ঝর্ণা অবস্থিত?
উঃ কক্সবাজার।
১৩.গরম পানির ঝর্ণা অবস্থিত?
উঃ সীতাকুণ্ড।
১৪.বাংলার ভেনিস/ বাংলার
শস্যভান্ডার বলা হয়?
উঃ বরিশালকে।
১৫.দ্বীপের রাণী বলা হয়?
উঃ ভোলাকে।
১৬.প্রকৃতির রাণী বলা হয়?
উঃ খাগড়াছড়িকে।

17/03/2024

১. ঢাকা বাংলার প্রথম রাজধানী?
উত্তর: 1810 খ্রিস্টাব্দে।
২. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়
উত্তর: ১৬০০ সালে।
৩. নৌপথের প্রথম যুদ্ধ হয় কত সালে?
উত্তর: 1526 সালে।
৪.হো চি মিন নামটি জড়িত
উত্তর: ভিয়েতনামের সাথে।
৫. বিশ্বের প্রথম নিউজিল্যান্ডের মহিলা কখন ভোট দেন?
উত্তর: 1893 খ্রি.
৬. জাতীয় ভোটার দিবস কবে ?
উত্তর: ২ মার্চ
৭. প্রাচীন নগরী পালমিরা কোন দেশ অবস্থিত?
উত্তর: সিরিয়া
৮. বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে ছয় দফা ঘোষণা করেন কবে?
উত্তর: ২৩মার্চ, ১৯৬৬
৯. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ?
উত্তর : হামিদুর রহমান।
১০. কম্পিউটারের অপরিহার্য সফটওয়্যার কি ?
উত্তর : উইন্ডোজ।
১১. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ?
উত্তর : সিলেট জেলার লালখানে।
১২. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথমে এসেছিল
উত্তর : পর্তুগিজরা।
১৩. সার্কভূক্ত দেশের সংখ্যা কতটি ?
উত্তর : ৮টি।
১৪. দেশের প্রথম সাফারী পার্ক কোথায় ?
উত্তর : কক্সবাজার।
১৫. রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলোর কিসের কাজ করে ?
উত্তর : প্রিজমের।
১৬. বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয় ?
উত্তর : সত্যেন্দ্রনাথ দত্তকে।
১৭. বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র হলো
উত্তর : সিঙ্গাপুর।
১৮. এপিকালচার কি ?
উত্তর : মৌমাছি পালন বিদ্যা।
১৯. বাংলাদেশে জাতীয় স্মৃতিসৌধের কতটি স্তম্ভ আছে ?
উত্তর : ৭টি।
২০. বাংলাদেশের কোন নদীর মোহনায় ‘নিঝুম দ্বীপ’ অবস্থিত ?
উত্তর : মেঘনা।

12/02/2024

শিক্ষা প্রতিষ্ঠানের পদে নিয়ে পরিপত্র:
দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ভার কে পাবেন আর কে পাবেন না তা নির্ধারণ করে নতুন পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ খালি থাকলে সহকারী প্রধান শিক্ষক বা জ্যেষ্ঠ সহকারী শিক্ষক প্রতিষ্ঠান প্রধানের ভার পাবেন। নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধানের পদ শূন্য থাকলে প্রধান শিক্ষকের দায়িত্ব পাবেন জ্যেষ্ঠ সহকারী শিক্ষক। তবে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বা প্রধান শিক্ষক পদে খালি থাকলে ওই পদের দায়িত্ব সহকারী প্রধান শিক্ষককে দেয়া যাবে না। উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হবেন জ্যেষ্ঠ প্রভাষক বা জ্যেষ্ঠ সহকারী অধ্যাপক। উচ্চমাধ্যমিক কলেজের ক্ষেত্রেও একইভাবে জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক অধ্যক্ষের ভার পাবেন। ডিগ্রি কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের ভার দিতে হবে উপাধ্যক্ষকে। তবে ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদ একইসঙ্গে শূন্য থাকলে জ্যেষ্ঠ সহকারী অধ্যাপক অধ্যক্ষ পদের দায়িত্ব পাবেন।

সোমবার এ মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পরিপত্রটি প্রকাশ করে। এর আগে গত ৫ ফেব্রুয়ারি তারিখে ওই পরিপত্র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের স্বাক্ষরে ওই পরিপত্রটি জারি করা হয়।

ওই পরিপত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বলছে, প্রতিষ্ঠানটি মাধ্যমিক বিদ্যালয় অথবা স্নাতক (পাস) কলেজ (ডিগ্রি কলেজ) হলে, সহকারী প্রধান শিক্ষক বা উপাধ্যক্ষ ছাড়া অন্য কোন শিক্ষককে প্রধান শিক্ষক বা অধ্যক্ষের দায়িত্ব দেয়া যাবে না। তবে সহকারী প্রধান শিক্ষক বা উপাধ্যক্ষের পদ শূন্য থাকলে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে জ্যেষ্ঠতম সহকারী শিক্ষক বা জ্যেষ্ঠতম সহকারী অধ্যাপককে প্রধান শিক্ষক বা অধ্যক্ষের দায়িত্ব দিতে হবে।

প্রতিষ্ঠানটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় হলে, সহকারী প্রধান শিক্ষককে (গ্রেড-৮) প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের দায়িত্বভার অর্পন করা যাবে না। প্রতিষ্ঠানে কর্মরত জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপকদের (গ্রেড-৬) মধ্য থেকে জ্যেষ্ঠতম জ্যেষ্ঠ প্রভাষক বা জ্যেষ্ঠতম সহকারী অধ্যাপককে অধ্যক্ষের দায়িত্ব দিতে হবে।

প্রতিষ্ঠানটি নিম্নমাধ্যমিক বিদ্যালয় অথবা উচ্চমাধ্যমিক কলেজ হলে প্রতিষ্ঠানে কর্মরত সহকারী শিক্ষক বা জ্যেষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপকদের মধ্য থেকে জ্যেষ্ঠতম সহকারী শিক্ষক অথবা জ্যেষ্ঠতম জ্যেষ্ঠ প্রভাষক বা জ্যেষ্ঠতম সহকারী অধ্যাপককে দায়িত্ব দিতে হবে।

পরিপত্র মন্ত্রণালয় আরো বলছে, জ্যেষ্ঠতম সহকারী শিক্ষক বা জ্যেষ্ঠতম জ্যেষ্ঠ প্রভাষক বা জ্যেষ্ঠতম সহকারী অধ্যাপক নির্বাচনের ক্ষেত্রে প্রথম এমপিওভুক্তির তারিখ, একই তারিখে এমপিওভুক্ত হলে যোগদানের তারিখ এবং যোগদানের তারিখ একই হলে বয়সের দিক থেকে বয়োজ্যেষ্ঠ শিক্ষককে জ্যেষ্ঠতম গণ্য করতে হবে। একইভাবে একই বয়সের দুই জন হলে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শিক্ষককে জ্যেষ্ঠতম গণ্য করতে হবে।

কোন স্কুল বা কলেজে অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের পদ শূন্য হলে বা তিনি ছুটিতে গেলে অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের শূন্য পদে দায়িত্ব অন্য শিক্ষকদের দেয়ার ক্ষেত্রে এ নির্দেশনাগুলো অনুসরণ করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।




(

09/07/2023

পাঁচ লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর। তারা ৫ শতাংশ আর্র্থিক প্রণোদনা পেতে যাচ্ছেন। সরকারি চা...

https://www.dainikshiksha.com/%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%93%E0%A6%AD%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4...
09/07/2023

https://www.dainikshiksha.com/%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%93%E0%A6%AD%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%93-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A7%AB-%E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%A8%E0%A6%BE/255156/

পাঁচ লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর। তারা ৫ শতাংশ আর্র্থিক প্রণোদনা পেতে যাচ্ছেন। সরকারি চা...

Address

119/39
Rajshahi
6203

Alerts

Be the first to know and let us send you an email when Education News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share