Jahid Sir

Jahid Sir

Share

University admission সম্পর্কে বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন 😊😊

14/10/2025

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - দ্যা ন্যাচারাল ক্যাম্পাস!
এই সুন্দর ক্যাম্পাস তোমার অপেক্ষায়, তুমি কি নিজের করে পেতে চাও না?🥺

#জাবি
বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন 😊😊

14/10/2025

ব্রেকিং🔥
গুচ্ছে থেকে নয় এবারও খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতেই হবে,তারিখ নিয়ে সিদ্ধান্ত হবে চলতি সপ্তাহেই ।

খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এমসিকিউয়ের পাশাপাশি রিটেন থেকেও প্রশ্ন হয় ।

✅ সকল বিশ্ববিদ্যালয়ের রিটেনের প্রস্তুতির জন্য পড় " রিটেন সামিট " ।

14/10/2025

আগামী ২৯ অক্টোবর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট
প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ২৯ অক্টোবর ২০২৫ বুধবার দুপুর ১২টায় শুরু হবে। আগামী ১৬ নভেম্বর ২০২৫ রোববার রাত ১১টা ৫৯ মিনিটে অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হবে। আজ ১৩ অক্টোবর ২০২৫ সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ৫টি ইউনিটের মাধ্যমে ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’-এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে- ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ ‘চারুকলা ইউনিট’ এবং আইবিএ ইউনিট। আগামী ২৪ নভেম্বর ২০২৫ সোমবার থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
সভায় ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’-এ ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার, ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ০৬ ডিসেম্বর ২০২৫ শনিবার, ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আগামী ২৯ নভেম্বর ২০২৫ শনিবার এবং আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিট ছাড়া সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
চারুকলা ইউনিট ও আইবিএ ইউনিট ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ/কবি নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশাল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
তবে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
সভায় চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের MCQ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। শুধু চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের MCQ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। চারুকলা ইউনিটের MCQ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ইউনিটের MCQ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এরমধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের উপর থাকবে ২০ নম্বর।
ভর্তিচ্ছু আবেদনকারীদের ২০২০ থেকে ২০২৩ সন পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২৫ সনের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম যোগ্যতা হিসেবে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ‘বিজ্ঞান ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ এবং ‘চারুকলা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।
ফররুখ মাহমুদ,উপ পরিচালক, জনসংযোগ দফতর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঢাবিয়ান হতে ফলো করো 'রিটেন সামিট' বইটি।

14/10/2025

৮ বিশ্ববিদ্যালয়ে হবে ঢাবির ভর্তি পরীক্ষা, তবে সি ইউনিটের... ⬇️

14/10/2025

নতুন আরো একটি ইউনিট যুক্ত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে!

13/10/2025

🔥ব্রেকিং⬇️
ঢাবি ভর্তি পরীক্ষার অবেদন
শুরু ২৯ অক্টোবর।
🟢 বি ইউনিটের পরীক্ষা ১৩ ডিসেম্বর।

12/09/2025

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের নতুন ও চূড়ান্ত মানবন্টন :

নতুন মানবন্টনে আরো সহজ হলো জাবিতে চান্স পাওয়া ❤️

A Unit ( গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং IT ) :

গণিত – ২২ , পদার্থবিজ্ঞান – ২২ , রসায়ন – ২২ , বাংলা – ৩ , ইংরেজি – ৩, ICT - ৮

B Unit ( সমাজবিজ্ঞান অনুষদ ) :

বাংলা – ২০, ইংরেজি – ২০ , সাধারণ গণিত – ২০ , সাধারণ জ্ঞান – ১৫ , বুদ্ধিমত্তা ( IQ ) – ৫

সাধারণ গণিত এর জন্য " ছায়ামঞ্চ General math " আর বুদ্ধিমত্তা ( IQ) এর জন্য " ছায়ামঞ্চ আই-কিউ সামিট " বইটি পড়তে হবে।

C Unit ( কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ) :

বাংলা – ২০ , ইংরেজি – ২০ , যৌক্তিক বিশ্লেষণ ( আই-কিউ) - ১১,
সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় - ২৯

[ সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় - ২৯, এই ২৯ নাম্বারের জন্য পড়তে হবে " ছায়ামঞ্চ জাহাঙ্গীরনগর স্পেশাল জিকে " বইটি। আর যৌক্তিক বিশ্লেষণ ( আই-কিউ) - ১১ এর জন্য পড়বা " ছায়ামঞ্চ আই-কিউ সামিট " বইটি ]

C1 Unit ( নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) :

বাংলা – ১০ , ইংরেজি – ১০ , সাধারণ জ্ঞান - ২০, বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় - ৪০

[ এই ৬০ নাম্বারের জন্য পড়তে হবে " ছায়ামঞ্চ জাহাঙ্গীরনগর স্পেশাল জিকে " বইটি ]

D Unit ( জীববিজ্ঞান অনুষদ ) :

বাংলা - ৪, ইংরেজি - ৪ , রসায়ন = ২৪ , উদ্ভিদবিজ্ঞান – ২২, প্রাণিবিদ্যা – ২২ এবং বুদ্ধিমত্তা ( IQ ) – ৪

বুদ্ধিমত্তা ( IQ) এর জন্য " ছায়ামঞ্চ আই-কিউ সামিট " বইটি অবশ্যই পড়তে হয়। এই বই থেকে হুবহু অপশন সহ কমন আসে।

E Unit ( বিজনেস স্টাডিজ অনুষদ ) :

বাংলা – ২০ , ইংরেজি – ২০ , হিসাব বিজ্ঞান - ২০ এবং ব্যবস্থাপনা – ২০

বিজ্ঞান / মানবিক এর জন্য E unit এর মানবন্টন :
বাংলা – ২০, ইংরেজি – ২০ , গণিত + IQ – ২০ এবং বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞান - ২০

সাধারণ গণিত এর জন্য " ছায়ামঞ্চ General math " আর বুদ্ধিমত্তা ( IQ) এর জন্য " ছায়ামঞ্চ আই-কিউ সামিট " বইটি পড়তে হবে।

★ IBA, JU ( ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ( IBA – JU ) :

বাংলা – ৫, ইংরেজি – ৩০ , Mathematical Aptitude & IQ – ৩০ , সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় – ১৫

( প্রশ্ন English Version এ হবে G UNIT এ)

Mathematical Aptitude এর জন্য " ছায়ামঞ্চ General math পড়বা

09/09/2025

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের B UNIT এ চান্স পাওয়া সবচেয়ে সহজ 😮 কারণ- সবচেয়ে কম প্রতিযোগিতা হয় এই JU B UNIT এ৷
বিজ্ঞান, মানবিক, বিজনেস - সকল গ্রুপের স্টুডেন্টরা এই ইউনিটে পরীক্ষা দিতে পারে৷ তা সত্বেও এই B ইউনিটে পরীক্ষা দেয় মাত্র ১৭ হাজার ৬৫৪ জন!!
যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের B UNIT এ পরীক্ষা দেয় ১ লাখ ২৫ হাজার ৪১৮ জন!! আবার ঢাবিতে রিটেন আছে৷ জাবিতে রিটেন নাই।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ও বি’ ইউনিটে ৬১ হাজার ৫১২, ‘ডি’ ইউনিটে ৫৩ হাজার ৬৭৫ জন পরীক্ষা দেয়!!
জাবি B UNIT এ এত কম পরীক্ষা দেয় কেনে জানো?
কারণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের B UNIT এ General Math ( ২০ নাম্বার) ও IQ ( ৫ নাম্বার) থেকে প্রশ্ন আসে৷ পোলাপান এগুলোকে ভয় পায়। তাই যারা বুদ্ধিমান তারা টার্গেট করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের B UNIT কে৷ কারণ, তুমি যদি জাস্ট ২ টা ছোট ছোট বই
১) ছায়ামঞ্চ IQ SUMMIT
২) ছায়ামঞ্চ General Math
জাস্ট ১৫ দিন পড়ো তাহলে তুমি ম্যাথ ও আই-কিউ তে সর্বোচ্চ নাম্বার পাবা।

বুদ্ধিমানরা এই কাজটাই করে। জাস্ট ১৫ দিন মনোযোগ দিয়ে এই ২ টা বই ( ছায়ামঞ্চ আই-কিউ সামিট ও ছায়ামঞ্চ জেনারেল ম্যাথ) পড়ে আর জাবি B UNIT জয় করে!
বাংলা, ইংরেজি, জিকে ঢাবি বা গুচ্ছ এর জন্য যা পড়তেছো বা পড়বা তাতেই হয়ে যাবে। জাবি B UNIT এর জন্য মূলত পড়তে হবে General Math আর আই-কিউ। University

08/09/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেয়ার আগে যে কয়েকটি বিষয় জানতে হবে!

✅জিপিএ মার্ক নেই তাই ভর্তি পরীক্ষায় সবাই সমান এবং পরীক্ষার ১ ঘন্টায় যে ভালো করবে সে চান্স পাবে।

✅সাবজেক্ট ভিত্তিক আলাদা পাশ করতে হয় না তবে সি ইউনিটে দুটো গ্রুপ (বিস্তারিত পোস্টে বলবো) থাকে সেখানে আলাদা পাশ করতে হয়।

✅এইচএসসির কোনো সাবজেক্টে যদি বি,সি,ডি থাকে ভর্তি পরীক্ষায় টপ পজিশনে থাকলে যেকোনো সাবজেক্টে পড়তে পারবে কোনো সমস্যা নেই।

✅লিখিত পরীক্ষা নেই তবে ইংরেজি বিভাগে পড়তে চাইলে আলাদা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং চারুকলা,নাট্যকলা ও সংগীত বিভাগে প্রাকটিক্যাল দিতে হবে।

✅ পরীক্ষায় পাশ (৪০) মার্ক পেলেও চারুকলা,নাট্যকলা ও সংগীত বিভাগে প্রাকটিক্যাল দিতে পারবে। তাই কম মার্ক পেলে একটা সুবর্ণ সুযোগ থাকে রাবিতে পড়ার।

✅বিভাগীয় শহরে পরীক্ষা হবে তাই প্রশ্নের মান কঠিন হওয়ার সম্ভবনা আছে। কারন আগে ১টি টপিক থেকে ৪/৫/৬ টি প্রশ্ন আসতো এখন ১টিই আসবে।

✅শর্ট সিলেবাস পড়লে ৮০% কাভার হবে তবে ফুল সিলেবাস পড়া উচিত।

✅বিসিএস প্রশ্নব্যাংক ও রাবির প্রশ্নব্যাংক পড়লে মোটামুটি ১০/১৫% প্রশ্ন কমন পাওয়ার সম্ভবনা থাকে। এজন্য 'রাবি কনফার্ম' বইটি পড়িও।

sir

Photos from Jahid Sir's post 08/09/2025

রাত ৯.২৮ থেকে শুরু করে রাত ১২.৫২ পর্যন্ত বাংলাদেশের আকাশে দেখা গেছে Lunar Blood Moon!

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীদের আজকে এই মহাজাগতিক ইভেন্ট টি পর্যবেক্ষণ করার সুযোগ করে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব। 400mm + 25mm এর লেন্সের একটি টেলিস্কোপ এর মাধ্যমে এই চাঁদ পর্যবেক্ষণ আয়োজন করা হয়।

রাতে ১১.২০ এর পর রাজশাহীর আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকায় অস্পষ্ট দেখা গিয়েছে Lunar Blood Moon.

05/09/2025

তোমরা তালা দিবা,তোমরা হাতাহাতি করবা আর তোমাদের Elections আমাকে করে দিতে হবে। মামার বাড়ির আবদার
😾😹😹

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Rajshahi