08/02/2026
🎓 Welcome to RUET
| Electrical & Computer Engineering (ECE)
আসসালামু আলাইকুম প্রিয় নবাগত ২৫ সিরিজ,
ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার দীর্ঘ ও কঠিন যাত্রা শেষে দেশের অন্যতম সেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয় Rajshahi University of Engineering & Technology (RUET)-এ তোমাদের আন্তরিক স্বাগতম।
সাবজেক্ট চয়েস দেওয়ার এই সময়টায় স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন মাথায় আসে—
“ECE আসলে কী?”
“RUET ECE কি অন্য জায়গার ECE-এর মতো?”
“চাপ কি খুব বেশি?”
“ভবিষ্যৎ কেমন?”
এই সব প্রশ্নের পরিষ্কার ও বাস্তবসম্মত উত্তর দিতেই আজকের এই Subject Review।
⚡️ RUET ECE ≠ KUET ECE
প্রথমেই একটি গুরুত্বপূর্ণ ভুল ধারণা ভেঙে নেওয়া দরকার—
• KUET/KU → ECE = Electronics & Communication Engineering
• RUET/CUET → ETE = Electronics & Telecommunication Engineering
• কিন্তু
👉 RUET ECE = Electrical & Computer Engineering
অর্থাৎ RUET-এর ECE সম্পূর্ণ আলাদা ও বাংলাদেশে ইউনিক, যা বর্তমানে শুধুমাত্র RUET-এই পড়ানো হয়।
তাই শুধুমাত্র নাম দেখে বিভ্রান্ত হওয়া যাবে না।
📘 Subject Review
Electrical & Computer Engineering (ECE), RUET
Departmental Information:
• ECE Department, RUET যাত্রা শুরু করে: ২০১৫–১৬ শিক্ষাবর্ষে
• প্রতি বছর ভর্তি হয়: ৬০ জন শিক্ষার্থী
• ডিপার্টমেন্টটি তুলনামূলক নতুন হলেও এর একাডেমিক স্ট্রাকচার আন্তর্জাতিক মানের
যদিও বাংলাদেশের প্রকৌশল শিক্ষার প্রেক্ষিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ECE) একটি তুলনামূলক নতুন বিষয়, বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোয় এটি বহু দশক ধরে একটি মৌলিক ও প্রতিষ্ঠিত ডিসিপ্লিন হিসেবে স্বীকৃত।
বৈশ্বিক পর্যায়ে এই বিষয়টি সাধারণত দুটি প্রধান মডেলে পাঠদান করা হয়:
• ECE (Electrical & Computer Engineering)
• EECS (Electrical Engineering & Computer Science)
বিশ্বখ্যাত অনেক বিশ্ববিদ্যালয়েই ECE/EECS প্রোগ্রামগুলি প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত।
🌍 বিশ্বসেরা কিছু প্রোগ্রামের সংক্ষিপ্ত চিত্র:
• এমআইটি (MIT): EECS ডিপার্টমেন্টে বিশ্ব সেরা। QS র্যাংকিংয়ে ইলেকট্রিক্যাল ও কম্পিউটার সায়েন্স উভয় ক্ষেত্রেই ১ম।
• ইউনিভার্সিটি অফ টরন্টো: কানাডার সবচেয়ে বড় ও শীর্ষ ECE বিভাগ। ৬টি বিশেষায়িত ক্ষেত্রে পড়ার সুযোগ।
• ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিন: ইলেকট্রিক্যাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যুক্তরাষ্ট্রে ৯ম (U.S. News)।
এছাড়াও রয়েছে:
• University of California
• Princeton
• Texas
• Alberta
• Florida
• Duke
নর্থ আমেরিকায় ECE/EECS বর্তমানে অন্যতম প্রধান ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন।
RUET মূলত এই আন্তর্জাতিক মডেল অনুসরণ করেই ECE চালু করেছে।
🇧🇩 বাংলাদেশের প্রেক্ষিত:
রুয়েট (RUET)-এ চালু করা ECE কারিকুলাম এই আন্তর্জাতিক মডেলকেই অনুসরণ করে, যাতে আমাদের শিক্ষার্থীরাও হার্ডওয়্যার থেকে সফটওয়্যার পর্যন্ত বিস্তৃত জ্ঞান নিয়ে বিশ্বমানের প্রকৌশলী হতে পারে।
ECE: দুই ডিসিপ্লিনের সংযোগ সেতু
ECE-কে শুধু EEE ও CSE-এর যোগফল না ভেবে বরং একটি ইন্টিগ্রেটেড ডিসিপ্লিন হিসেবে ভাবা যায়, যেখানে হার্ডওয়্যার ও সফটওয়্যার জগতের সীমানা মিলিয়ে দেওয়া হয়।
📘 সিলেবাসের প্রকৃতি: একটি অভিন্ন সমন্বয়
ECE-এর সিলেবাস তৈরিই করা হয়েছে ইন্টারডিসিপ্লিনারি চিন্তা থেকে:
• EEE-এর প্রায় ৮১% মূল বিষয় (যেমন: সার্কিট, পাওয়ার সিস্টেম, ইলেকট্রনিক্স)
• CSE-এর প্রায় ৭৯% মূল বিষয় (যেমন: ডাটা স্ট্রাকচার, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং)
⚠️ মনেকরা যাবে না: “৮১% + ৭৯% = ১৬০% পড়াশোনা!”
আসলে, একই কোর্স একাধিক ডিসিপ্লিনের জন্য ক্রেডিট ধরা হয় (যেমন: “ডিজিটাল সিস্টেম ডিজাইন” EEE-তেও আছে, CSE-তেও আছে)।
এখানে অভিন্নতা ও সংযোগ-ই মূল বিষয়।
কেন পড়বেন ECE? শুধু “চাপ” নয়, “সুযোগ” দেখুন!
প্রথম দেখায় ECE কঠিন মনে হলেও, আসলে এটি আপনার ক্যারিয়ারে একটি স্ট্র্যাটেজিক সুবিধা তৈরি করে।
দেখে নিন কী পাবেন:
📈 ১. ক্যারিয়ার স্কোপ – ২টি ইন্ডাস্ট্রির দরজা
ECE পড়লে আপনার চাকরির জগৎ হয়ে যায় দুই গুণ বিস্তৃত। একই ডিগ্রি নিয়ে আপনি চলে যেতে পারেন:
• EEE-র জগতে (পাওয়ার সেক্টর, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, রিনিউএবল এনার্জি)
• CSE-র জগতে (সফটওয়্যার কোম্পানি, নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স)
🔧 ২. স্কিল ডেভেলপমেন্ট – সম্পূর্ণ প্রকৌশলীর দক্ষতা
আপনি শিখবেন হার্ডওয়্যার আর সফটওয়্যারের কম্বিনেশন, যা আজকের জটিল টেক সিস্টেম ডিজাইনের মূল চাবিকাঠি। যেমন:
• হার্ডওয়্যার ডিজাইন (সার্কিট, মাইক্রোচিপ)
• সফটওয়্যার ডেভেলপমেন্ট (প্রোগ্রামিং, অ্যাপ তৈরি)
• এম্বেডেড সিস্টেম (স্মার্ট ডিভাইস, রোবটিক্স – যেখানে হার্ডওয়্যার ও সফটওয়্যার মিলে কাজ করে)
🧠 ৩. জ্ঞানের গভীরতা – প্রযুক্তির পূর্ণ স্পেকট্রামECE-এর জ্ঞান শুরু হয় ফিজিক্সের মৌলিক তত্ত্ব (তড়িৎ-চৌম্বকীয়তা) দিয়ে এবং গিয়ে পৌঁছায় সবচেয়ে অ্যাডভান্সড টেকনলজিতে (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং)।
এক কথায়, পুরো টেক ওয়ার্ল্ডটাকে আপনার আয়ত্তে আনতে চাইলে, ECE-ই সেরা প্ল্যাটফর্ম।
একটি সহজ দৃষ্টিভঙ্গি
“ECE আপনাকে প্রযুক্তির ‘সম্পূর্ণ গল্প’ বলে।
শুধু ল্যাপটপের সফটওয়্যারই নয়, বরং সেই ল্যাপটপের প্রসেসর কিভাবে কাজ করে, তার পাওয়ার সাপ্লাই কিভাবে ডিজাইন করতে হয় – সবই ECE-এর আওতায়।”
📚 ECE Course Outline
🔹 Departmental Courses (Compulsory)
• Circuits and Systems
• Analog Electronic Circuits
• Computer Programming
• Object Oriented Programming
• Electrical Machine
• Data Structure & Algorithms
• Digital Techniques
• Numerical Methods & Discrete Mathematics
• Data Base Systems
• Industrial Electronics
• Communication Engineering
• Microprocessor, Assembly Language & Interfacing
• Electromagnetic Fields & Waves
• Software Engineering & Information System Design
• Computer Architecture and Design
• Operating System
• Power System
• Digital Signal Processing
• Power Station, Switchgear & Protection
• Computer Networks
• Digital Image Processing
🔹 Departmental Courses (Optional)
Optional–I
• Digital Communication
• Antennas & Propagation
• Radar & Satellite Communication
• Radio & TV Engineering
• Fiber Optic Communication
• Biomedical Engineering
Optional–II
• VLSI Design
• Network Planning
• Wireless Networks
• Artificial Intelligence
• Human–Computer Interaction
Optional–III
• Unix Programming
• Network Security
• Computer Vision
• Data Mining
• Machine Learning
• Computer Graphics & Animation
• Parallel & Distributed Processing
Optional–IV
• Computer Aided Instrumentation
• Computer-Aided Power System Design
• Power System Operation & Control
• High Voltage Engineering
• System Simulation & Modeling
• Renewable Energy
• Microwave Engineering
🔹 Non-Departmental Courses
• Civil Engineering Drawing
• Basic Mechanical Engineering
• Control Systems & Robotics
• Optics & Modern Physics
• Inorganic & Physical Chemistry
• Mathematics (Calculus, ODE, PDE, Linear Algebra, Statistics, Complex Variable)
• Technical English
• Economics & Accountancy
• Legal Issues, Industrial & Operational Management
🧪 Lab Facilities
ECE ডিপার্টমেন্টে মোট ৮টি আধুনিক ল্যাব রয়েছে—
• Programming Lab
• Software Lab
• Electrical Circuit Lab
• Analog & Digital Electronics Lab
• Power System Lab
• Network & Security Lab
• Robotics & IoT Lab
• Peripheral & Interfacing Lab
Faculty Information:
Ece ডিপার্টমেন্টে সর্বমোট ১৬ জন Faculty Member থাকলেও বর্তমানে ৯জন পিএইচডি এবং মাস্টার্স ডিগ্রীর জন্য বিদেশে অবস্থান করতেছেন। তাছাড়াও ডিপার্টমেন্টে অতি শীঘ্রই নতুন Faculty Member আসবে।
আমাদের ফ্যাকাল্টি মেম্বার দের মধ্যে উল্লেখযোগ্য আমাদের এলামনাই থেকে। তাদের আন্তরিকতা এবং তাদের ইফোর্ট সবসময়ই আমাদের সুপ্রশিক্ষিত করে তুলতে এবং আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।
Research Sector:
আমাদের মধ্যে এমন অনেকেই আছি,যাদের ইচ্ছা Research field এ যাওয়ার,তাদের মনে এই প্রশ্ন আসবেই যে কোন কোন ফিল্ডে আসলে এই ডিপার্টমেন্ট থেকে এর আগে রিসার্চ করা হইছে বা কোন ফিল্ড আসলে সম্ভাবনয়??
যেহেতু CSE এবং EEE দুইটা সাবজেক্টের মেজরগুলো আমাদের পড়ানো হয়,তাই এই দুই সাবজেক্টের অধিকাংশ ফিল্ডেই আমরা রিসার্চ করতে পারবো এবং পূর্ববর্তী সময়েও আমাদের ডিপার্টমেন্ট থেকে করা হইছে।
এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ফিল্ড-
• Artificial Intelligence & Machine Learning
• Computer Vision
• Medical Imaging
• Smart Grid Stability
• Text Analysis
• Optics & Communication System
• Power System & Renewable Energy
• Control System
• IoT
• Cyber Security
Publications:
এবার আসি ECE এর পাবলিকেশন নিয়ে,আমাদের ডিপার্টমেন্ট তুলনামূলকভাবে নতুন হওয়া সত্ত্বেও আমাদের ডিপার্টমেণ্টের জার্নাল,কনফারেন্স, ও বুক চ্যাপ্টার মিলিয়ে মোট ২৯৬ টি প্রকাশনা রয়েছে।
Job Sectors of ECE:
দুই সাবজেক্টের কোর্সগুলো পড়ব,এত পড়া !!! জব সেক্টর এ সেই ভ্যালুয়েশন পাব তো?? এই প্রশ্ন হয়তো অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে।
ECE একই সাথে EEE & CSE দুইটা সেক্টরেরই চাকরির দ্বার উন্মুক্ত করে চলেছে এবং নিজের ইউনিক কিছু কর্মক্ষেত্র তৈরি করেছে ইতমধ্যে (যেটা এই ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার উদ্দেশ্য)। সরকারি চাকরিগুলোতে ECE এর সাব্জেক্ট কোড এড করার কাজ প্রক্রিয়াধীন। CSE সেক্টরে আমাদের এই সাবজেক্ট এর চাকুরিরতের সংখ্যা EEE এর চেয়ে এগিয়ে। এছাড়াও দেশের সকল বেসরকারী কিংবা মাল্টিন্যাশনাল কম্পানিতে প্রায় ২৬শতাংশ গ্র্যাজুয়েট জব হল্ড করতেছে। বহির্বিশ্বে এই সাবজেক্টটি EECS নামে পরিচিত এবং এর চাহিদা ও কর্মক্ষেত্র সুবিশাল।
ECE ইঞ্জিনিয়ারদের প্রধান কর্মক্ষেত্রগুলো:
• Research and development in the physical, engineering, and life sciences
• Software Engineer and developer
• Web designer and developer
• Animation & Graphic designer, Multimedia Programmer
• Cloud Engineer
• Data Scientist, Machine Learning Engineer
• Hardware Design Engineer (Semiconductor, Chip Designing)
• Game developer
• Power Generation & Distribution Companies (DESCO, NESCO, BPDB)
• Power Grid companies
• Telecommunications, Telecom Companies (Grameenphone, Robi, Banglalink)
• Network Engineer
• The federal government, excluding the postal service
Alumnie’s Career Info:
The majority of ECE graduates hold the profession of Teaching (Approx 45%).
Many of our ECE’s Alumni are in the renowned private sectors (Walton, Samsung, Chaldal, Bdcom & so on multinational Companies). Numerically it is 26%.
Our Alumni never confined themselves only in Teaching or in the Private sector. More than 13% of our alumni doing their PhD in abroad in renowned Universities as Research Assistants.
Achievements of the ECE Department
1. National Hackathon 2020
National Hackathon on Frontier Technologies এ মোট ৩টি টিম অংশগ্রহণ করেছিল, যার মধ্যে ১০ জন সদস্য ছিল, ৫ জন ছিলেন ইসিই বিভাগের শিক্ষার্থী। আমাদের ইসিই বিভাগের শিক্ষার্থীরা এই হ্যাকাথনে ৩টি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়ে তাদের দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তা প্রমাণ করেছেন।
2. ICPC Asia Dhaka Regional Contest 2020
২০২০ সালের আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্টে রুয়েট একটি গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করে, এবং এই অর্জনের ফলে রুয়েট প্রথমবারের মতো আইসিপিসি বিশ্ব চূড়ান্ত প্রতিযোগিতায় ICPC World Finals এ অংশগ্রহণের সুযোগ পায়।
Team name : RUET_assert(0)
Team Members : Risal Shahriar Shefin (CSE'16), Tauhedul Islam Tanu (CSE'16), Shahwat Hasnaine (ECE'16)
3. ICPC Asia Dhaka Regional Contest 2023
আইসিপিসি (ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট) ২০২৩-এ, আমাদের ইসিই বিভাগের শিক্ষার্থী Rifat R. Raazz (১৮ ব্যাচ) সহ টিম (RRR) ৯ম স্থান অর্জন করেছে, যা তাদের প্রথমবার আইসিপিসি বিশ্ব চূড়ান্ত প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ করে দিয়েছে।
Team Members : রিজওয়ান-উল-হক, মোহাম্মদ লুতফর রহমান রিফাত (ECE 18 batch), রোকনুজ্জামান রোকন
4. ICPC Asia Dhaka Regional Contest 2024
আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৪-এ রুয়েটের “998244353” টিম ৩০০+ টিমের মধ্যে ৮ম স্থান অধিকার করেছে, যা রুয়েটের আইসিপিসি ঢাকা রিজিওনাল কনটেস্টে সর্বোচ্চ অর্জন।
Team name : “998244353”
Team Members : Sayeef Mahmud, Regdwan Hossain Utshab (ECE 20), Wasimur Rahman
5. Huawei ICT Competition 2023-24
রুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী তালহা ই. নূর হুয়াওয়ে আইসিটি কম্পিটিশন ২০২৩-২৪-এ কম্পিউটিং ট্র্যাকে প্রথম স্থান অর্জন করেছেন।
ইসিই বিভাগের আরেক শিক্ষার্থী Md. Mayeen Uddin ৯ম স্থান অধিকার করেছেন। এই অসাধারণ সাফল্য আমাদের বিভাগের গর্ব এবং প্রযুক্তি খাতে আরও উচ্চতর দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে।
6. International Collegiate Programming Contest
(ICPC) এর ৪৫তম আসরে রুয়েটের হয়ে প্রতিনিধিত্ব করছেন RUET_assert(0) team.
Tauhedul Islam Tanu (CSE - 16)
Risal Shahriar Shefin (CSE - 16)
Shahwat Hasnaine (ECE - 16)
Protest Update:
এবার একটু আমাদের আন্দোলনের বিষয়ে কিছুটা বলা যাক। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্লাস ও পরীক্ষা বর্জন হয় সরকারী চাকুরীতে ECE এর বিষয় কোড উল্লেখ না থাকায়। ECE প্রতিষ্ঠার ১০বছর হলেও মূলত সরকারী চাকুরীতে আমাদের সাবজেক্ট কোড বহাল ছিল না। তাই আমাদের আন্দোলন হয়েছিল বেশ কয়েকটি বিষয়েরই উপর।
• বিসিএস টেকনিক্যাল কেডার এ ECE এর সাবজেক্ট কোড স্বতন্ত্র ভাবে উল্লেখ
• রেজিস্ট্রার অফিস থেকে ইকুইভিলেন্ট সার্টিফিকেট প্রদান
• Nesco, Desco সহ সকল Power Sector এ ECE এর সাবজেক্ট কোড উল্লেখ
• সরকারী সংশ্লিষ্ট সকল ক্ষেত্রের চাকুরীর সার্কুলারে ECE এর সাবজেক্ট কোড উল্লেখআন্দোলনের ফলশ্রুতিতে ভিসি মহোদ্বয়, শিক্ষক মহোদ্বয় এবং সিনিয়র ভাইদের চেষ্টায় আমরা পিএসসির সচিবের থেকে আশ্বস্ত হয়েছি যে পরবর্তী বিসিএস এর টেকনিক্যাল ক্যাডারে আমাদের সাবজেক্ট কোড উল্লেখ করা হবে ইনশাল্লাহ। এছাড়া Nesco, Desco, Bangladesh Bank, Square, BPDB, BAT, Energy Ministry, Naval Headquarters সহ মোট ৪৫টি প্রতিষ্ঠানে এই বিষয়ে চিঠি পাঠানো হয় এবং প্রায় সকল প্রতিষ্ঠান থেকেই আশ্বস্ত করা হয়েছে।
তাই বলা যায় অদূর ভবিষ্যতেই আমরা ইসিই কে স্বতন্ত্র ভাবেই সরকারী চাকুরীতে দেখতে পাব।
Conclusion:
অনেকের মনেই প্রশ্ন থাকে যে, সিএসই আর ইইই একত্রিত করে ECE তৈরি করা হয়েছে, তাহলে কি এখানে পড়াশোনার চাপ অনেক বেশি হবে? উদাহরণস্বরূপ, সিএসইতে Data Structure এবং Algorithm আলাদা দুটি কোর্সে পড়ানো হয়, যার মোট ক্রেডিট হয় ৬, কিন্তু ইসিইতে সেটা এক কোর্সে ৩ ক্রেডিটে পড়ানো হয়। তবে চাপ তুলনামূলক কিছুটা বেশি হলেও মানিয়ে নেওয়া সম্ভব।
পরিশেষে, ECE বা অন্য কোনো সাবজেক্টের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তোমার দক্ষতা। অনেকেই ভেবে থাকে যে ভালো বিশ্ববিদ্যালয়ের/সাবজেক্টের ট্যাগ থাকলেই আমি ভালো চাকরি পেয়ে যাবো, এমনটা কিন্তু নয়। আসলে তোমার দক্ষতা, জ্ঞান এবং কাজের অভিজ্ঞ তা অনেক বড় বিষয়। যে কোনো সাবজেক্ট বা বিশ্ববিদ্যালয়েই পড়াশোনা করোনা কেনো, তোমার যদি স্কিলস থাকে, তবে বিশ্বে কোথাও চাকরি পেতে কোনো বাধা থাকবে না। এবং তোমার প্যাশন, তোমার চেষ্টায় ঠিক করে দিবে আগামীতে তোমার ভবিষ্যত আগামীর যাত্রা।
“The only way to do great work is to love what you do.”
🌟 শুভকামনা রইল ২৫ তোমাদের জন্য।
©Shibajit Das, ECE'24
05/02/2026
04/02/2026
04/02/2026