Department of Arabic University of Rajshahi

Department of Arabic University of Rajshahi This is an official page of the Department of Arabic, University of Rajshahi, Bangladesh. Hundreds of graduates are found as alumni of this department to date.

The Department of Arabic was established independently in 1978 under the faculty of Arts, University of Rajshahi. This department offers different courses both at Undergraduate and Postgraduate levels. There is 27 academic staff (teachers) with specialization in different fields of Arabic. There is also 6 (six) non-academic staff for the support of Arabic education and research in the department. The academic staff and some students from this department have already taken part in several national and international seminars and active members of various research organizations. They are working well with them. Arabic Department has been giving degrees at five levels following the prevailing rules of the University of Rajshahi.
• B.A. Honors for 4 years
• M.A (General, Modern and Thesis group)
• Modern Arabic Certificate Course
• M. Phil
• PhD
Arabic Department also has been providing many services for the development of nations such as:
• Providing service to the Language of Al- Quran and Al- Hadith by offering unique skills in Arabic Linguistics.
• Creating experts/ specialists in Arabic Language and Literature.
• Introducing effective relationships at home and abroad and contributing to knowledge based-cultural exchanges.
• Strengthening the intense interest of Bangladeshi people in the Arabic Language due to religious, economic, and cultural reasons.
• Creating qualified and skilled manpower to play role in the development and progress of the country.

01/03/2025
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন২য় সম্মিলন ও সুবর্ণ জয়ন্তী ২০২৫সাংস্কৃতিক অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ
05/02/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন
২য় সম্মিলন ও সুবর্ণ জয়ন্তী ২০২৫

সাংস্কৃতিক অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ

15/01/2025

যারা অনলাইনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ২য় অ্যালামনাই সম্মিলন ও সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন ফরম পুরন করেছেন কিন্তু রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারেন নি, তাদেরকে রেজিস্ট্রেশন ফি বিকাশ নম্বরে 01713722015 (চার্জসহ) জমা দিয়ে ট্রাংজেকশন আইডির স্কিনশট উক্ত নম্বরের হোয়াটসঅ্যাপে পাঠাতে অনুরোধ করা হলো।

08/01/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবী অ্যালামনাই এসোসিয়েশন এর ২য় সম্মিলন ও সুবর্ন জয়ন্তী উদযাপন ২০২৫ এর রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৫.০১.২০২৫ ইং তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
রেজিস্ট্রেশনের লিংক: csa.ru.ac.bd/arabic

International Symposium onRisala-i Nur & İmam Bediuzzaman Said NursiWe are delighted to announce that the Rajshahi Unive...
17/12/2024

International Symposium
on
Risala-i Nur & İmam Bediuzzaman Said Nursi

We are delighted to announce that the Rajshahi University Arabic Alumni Association (RUAAA) is going to arrange an International Symposium on Bediüzzaman Said Nursi and Risale-i Nur, which will explore the profound spiritual and intellectual contributions of Bediüzzaman Said Nursi to the modern world. Professor Dr. Muhammad Belal Hossain, Dean of the Faculty of Arts, University of Rajshahi has given his kind consent to attend as the Chief Guest of this event. Sheikh Munir Turan, a researcher affiliated with the Istanbul Foundation for Science and Culture (IFSC) in Istanbul, Turkey, will deliver his speech as the Chief Discussant. The event will be graced by distinguished guests from Turkey, alongside renowned Islamic scholars and researchers, who will share their valuable insights on the related topic. Professor Dr. Md. Nizam Uddin, Secretary of Rajshahi University Arabic Alumni Association will preside over the session as Chair.

Date & Time: 19 December 2024, 3.00PM
Venue: Room No: 306, Dr. Muhammad Shahidullah Academic Building, RU

World Arabic Language Day -2024Assalamu AlaikumWe are delighted to announce that the Arabic Department of Rajshahi Unive...
16/12/2024

World Arabic Language Day -2024

Assalamu Alaikum
We are delighted to announce that the Arabic Department of Rajshahi University is going to arrange an Academic Seminar on World Arabic Language Day-2024. The event will be graced by distinguished guests and renowned scholars and academician, who will share their valuable insights in this academic session.

You are cordially invited to this event.

Sincerely,
Professor Dr. Md. Jahidul Islam
Chairman
Arabic Department
Rajshahi University.

রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবী অ্যালামনাই এসোসিয়েশন (RUAAA) এর ২য় সম্মিলন ও সুবর্ণজয়ন্তী উদযাপন-২০২৫অত্যন্ত আনন্দের সাথে জান...
11/12/2024

রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবী অ্যালামনাই এসোসিয়েশন (RUAAA) এর ২য় সম্মিলন ও সুবর্ণজয়ন্তী উদযাপন-২০২৫

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবী অ্যালামনাই এসোসিয়েশনের ২য় সম্মিলন ও ও সুবর্ণজয়ন্তী উদযাপন-২০২৫ আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারী ২০২৫ রোজ বৃহস্পতি ও শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে বি.এ.অনার্স, এম.এ, এম.ফিল ও পিএইচ.ডি যে কোন একটি ডিগ্রী অর্জন করলেই নির্ধারিত ফি জমা দিয়ে রেজিস্ট্রেশনপূর্বক সম্মিলনে অংশগ্রহণ করতে পারবেন। আরবী বিভাগের বি.এ.অনার্স প্রথম বর্ষ থেকে এম.এ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীগণ নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে সহযোগী সদস্য হিসেবে সম্মিলনে অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও অংশগ্রহণকারী সদস্যদের স্পাউস ও সন্তান নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা প্রদানপূর্বক সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন।

সম্মিলনে অংশগ্রহণের জন্য ওয়েবপেজে প্রদত্ত তথ্যাদি পূরণ করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং নির্দেশিত পদ্ধতিতে যে কোনো ডাচ বাংলা কাস্টমার একাউন্ট (রকেট) এর মাধ্যমে ২% সার্ভিসচার্য সহ নির্ধারিত ফি এর টাকা পরিশোধ করতে হবে। সদস্য ফি সহ সকল ধরণের ফি নির্ধারিত ফরম পূরণ করে আগামী ০৭ জানুয়ারী ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

জরুরী প্রয়োজনে ০১৭১৬১২০৬৫১, ০১৭১০৮৭৩৭৫৫, ০১৭০৮৫২৪৪৭৮, ০১৭১৬৮২৫১৮৪, ০১৭১৭৬২৪১৫৩ নম্বরে যোগাযোগ করা যাবে।

বিশেষ দ্রষ্টব্য:

• সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের (৩০০ x ৪০০) রঙ্গিন ছবি রেজিস্ট্রেশন ফরমে সংযুক্ত করতে হবে।

• রেজিস্ট্রেশন কপি নির্ধারিত তারিখে বিভাগে জমা দিয়ে অ্যালামনাই কিটস সংগ্রহ করতে হবে।

• নির্দেশিত ওয়েবপেজে (csa.ru.ac.bd/arabic) প্রবেশ করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

রাবিতে রাকসু কোষাধ্যক্ষ পদে আরবী বিভাগের প্রফেসর ড. মো. সেতাউর রহমানকে নিয়োগ প্রদানরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র...
25/11/2024

রাবিতে রাকসু কোষাধ্যক্ষ পদে আরবী বিভাগের প্রফেসর ড. মো. সেতাউর রহমানকে নিয়োগ প্রদান

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) কোষাধ্যক্ষ হিসেবে ড. মো. সেতাউর রহমানকে নিয়োগ করা হয়েছে। তিনি আরবী বিভাগের প্রফেসর। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে এই নিয়োগ প্রদান করেন।
ড. সেতাউর রহমান আরবী বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১১ সালে তিনি রাবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. সেতাউর রহমান ২০০৬ সালে প্রভাষক হিসেবে আরবী বিভাগে যোগ দেন ও ২০১৮ সালে প্রফেসর পদে উন্নীত হন। এর আগে তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে রাজশাহী নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজে শিক্ষকতা করেন।
তাঁর প্রায় ২০টি প্রবন্ধ দেশ-বিদেশে বিভিন্ন জার্নালে ও ২টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি ৭টি এমফিল ও পিএইচডি গবেষণা তত্ত্বাবধান করেছেন। তিনি দেশ-বিদেশে অনুষ্ঠিত বেশ কিছু আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

রাবি সিন্ডিকেট সদস্য হিসেবে আরবী বিভাগের প্রফেসর মো. নিজাম উদ্দীনকে নিয়োগ প্রদানরাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন, ১৯৭৩ এ...
25/11/2024

রাবি সিন্ডিকেট সদস্য হিসেবে আরবী বিভাগের প্রফেসর মো. নিজাম উদ্দীনকে নিয়োগ প্রদান

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন, ১৯৭৩ এর ২৩(১)(এইচ) ও ২৩(৩) ধারা অনুযায়ী সিন্ডিকেটে চ্যান্সেলর মনোনীত সদস্য হিসেবে আরবী বিভাগের প্রফেসর মো. নিজাম উদ্দীনকে দুই বছরের জন্য নিয়োগ করা হয়েছে। ২০ নভেম্বর ২০২৪ তারিখে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর এই নিয়োগ প্রদান করেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত পত্রে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাঁর এ নিয়োগে বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সকল শিক্ষার্থী অত্যান্ত আনন্দিত।

আরবী বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ এর রেজিস্ট্রার পদে যোগদানআরবী বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ২৪ নভেম...
25/11/2024

আরবী বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ এর রেজিস্ট্রার পদে যোগদান

আরবী বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ২৪ নভেম্বর, ২০২৪ রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে যোগদান করেছেন। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব তাঁকে এ পদে নিয়োগ প্রদান করেন। দায়িত্বে যোগদানকালে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হাসনাত কবীর, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। যোগদানের পর তিনি নিষ্ঠার সাথে তাঁর দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। এই দায়িত্ব পালনে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

ড. ইফতিখারুল আলম মাসউদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আরবী বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় সকল বিষয়ের মধ্যে প্রথম স্থান লাভ করেন। তিনি কামিল (হাদীস) ও কামিল (আরবী সাহিত্য) পরীক্ষাতেও মেধা তালিকায় স্থান লাভ করেন। ২০০৮ সালে তিনি রাবি থেকে আধুনিক আরবী সাহিত্যে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৪ সালে আরবী বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০১৭ সালে প্রফেসর পদে উন্নীত হন। তাঁর ৬০টিরও বেশি প্রবন্ধ বিভিন্ন গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে। আরবী ভাষা ও সাহিত্যকেন্দ্রীক তাঁর ৬টি গবেষণা গ্রন্থও প্রকাশিত হয়েছে। কর্মজীবনে তিনি সহকারী প্রক্টর ও আবাসিক শিক্ষকের দায়িত্ব পালন ছাড়াও ২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। তিনি দেশ-বিদেশে অনুষ্ঠিত ৯০টির বেশি আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

ড. ইফতিখার এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ ও বাংলা একাডেমির জীবন সদস্য। এছাড়া তিনি ইউনিভার্সাল লীগ অব ইসলামিক লিটারেচার, ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস, ইনস্টিটিউট অব হিস্টোরিক্যাল স্টাডিজ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ-ভারত, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট (বিআইআইটি), বাংলাদেশ ইতিহাস পরিষদ, বাংলাদেশ ইতিহাস সমিতি, বাংলাদেশ ইতিহাস একাডেমি, ইন্টারন্যাশনাল সোসাইটি অব বেঙ্গল স্টাডিজ, বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার, আল্লামা ইকবাল রিসার্চ ফোরাম বাংলাদেশ, সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ, আরবী একাডেমী বাংলাদেশ প্রভৃতি গবেষণা এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংস্থার সক্রিয় সদস্য।

তথ্যসূত্র: https://www.facebook.com/rajshahi.university.ac.bd

Address

Department Of Arabic 2nd Floor, Drive Muhammad Shahidullah Academic Building University Of Rajshahi
Rajshahi
6205

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 05:00

Alerts

Be the first to know and let us send you an email when Department of Arabic University of Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category