Omar Faruk

Omar Faruk

Share

Edward Grier bnnoiqpig4

07/05/2026

হজ্জ যাত্রার অনুভূতি
হজ্জের যাত্রা কোনো সাধারণ সফর নয়—এটি একজন বান্দার আত্মার দীর্ঘ অপেক্ষার পরে আল্লাহর ডাকে সাড়া দেওয়া। এক গভীর আধ্যাত্মিক সফর। প্রতিটি ধাপ যেন একেকটি হৃদয়-পরীক্ষা, একেকটি আত্মশুদ্ধির দরজা।
বাড়ি থেকে বের হওয়া-
যাত্রা শুরু হয় নিজের ঘর থেকে। পরিবার, প্রতিবেশী—সবকিছুর মাঝে এক অদ্ভুত নীরবতা, আত্মীয় স্বজনদের আবেগের কান্না, মনে হচ্ছে শেষ বিদায়ের করুন সুর। আবেগে নিজের চোখেও অশ্রু, মুখে নেই ভাষা, মনে ভয়-আশা মিশ্রিত এক অনুভূতি—
“আমরা কি আর ফিরে আসব?”
সবার থেকে ক্ষমা চেয়ে বাসা থেকে যাত্রা শুরু। এই সময়ের অনুভূতি ভাষায় প্রকাশ সম্ভব নয়।
মাগরিবের পরপর স্টার লাইনে ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা। ঘরের দরজা ধীরে ধীরে খুলছে। ভেতর থেকে বের হচ্ছি আমরা—চোখে অশ্রু, হৃদয়ে অজানা এক ভার, আর ঠোঁটে কাঁপা কাঁপা দোয়া।
জানি না, আর এই দরজা দিয়ে ফিরবো, নাকি এই বিদায়ই চূড়ান্ত প্রস্তুতি, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার প্রথম পদক্ষেপ।
এরপর বিমানবন্দরে- সমবেত হাজারো মানুষ—সব দেশের, সব ভাষার, সব বর্ণের। যেন মানুষ নয়—সবাই এক কাতারে দাঁড়িয়ে থাকা আত্মা। কেউ কান্না করছে, কেউ চুপচাপ তাকিয়ে আছে আকাশের দিকে, কেউ আবার বারবার ব্যাগ চেক করছে—কিন্তু সবার বুকের ভেতর একই ধুকপুকানি।
সবার গায়ে একই সাদা ইহরাম, সবার কণ্ঠে একই দোয়া। এখানে ধনী-গরিব, রাজা-প্রজা সব ভেদ মুছে যায়। মনে হয়—কিয়ামতের এক ছোট্ট মহড়া চলছে।
মোয়াল্লেমের মুখে হজ্জের নিয়ম, সতর্কতা, সময়সূচির ব্রিফিং চলছে…
শব্দগুলো কানে ঢোকে ঠিকই,
তবে হৃদয়ে ঢোকে অন্য এক ডাক—
“তুমি কি প্রস্তুত?”
নিয়ম, সময়সূচি, সতর্কতা—সবই চলছে বাইরে…
আর ভেতরে চলছে আত্মার হিসাব-নিকাশ।
এরপর বিমান যখন আকাশে উঠে যায়, নিচের পৃথিবী ছোট হয়ে আসে।
শহর, রাস্তা, ব্যস্ত জীবন—সবকিছু যেন দূরে সরে যায়।
এই মুহূর্তে মনে হয়, বান্দা যেন দুনিয়ার মাটি থেকে একটু একটু করে আল্লাহর দিকে উঠছে।
এরপর সৌদি এয়ারলাইনসের বিমানে দীর্ঘ যাত্রা।
এই সময়টা শুধু ভ্রমণ নয়—যেন এক চিন্তার সফর।
কেউ কুরআন পড়ে, কেউ তাসবিহ জপে, কেউ নীরবে কাঁদে। এই নীরব আকাশযাত্রায় অনেকেই নিজের জীবনের হিসাব নিতে শুরু করে—
“আমি কতটা প্রস্তুত আল্লাহর সামনে দাঁড়াতে?”
মুখ থেকে উচ্চারিত হচ্ছে -
“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক"

13/04/2026

আলহামদুলিল্লাহ

বাংলা নববর্ষ উপলক্ষে সোনাগাজী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে আল হেলাল একাডেমী এর ১০ম শ্রেণির ছাত্রী আয়েশা সুলতানা-রোল ০১। তাকে ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন।

Photos from Omar Faruk's post 11/12/2025

আল হেলাল একাডেমীতে যারা ভর্তিচ্ছু তাদের আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে স্কুল অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। ভর্তির সময় শিক্ষার্থীর ১কপি পাসপোর্ট সাইজের ছবি, মা-বাবার এনআইডি কার্ডের ফটোকপি, শিক্ষার্থীর জন্মনিবন্ধন কপি নিয়ে আসতে হবে।

Photos from Omar Faruk's post 20/11/2025

ভর্তির বিজ্ঞপ্তি

07/10/2025

আল হেলাল একাডেমী এর ১০ম শ্রেণির ছাত্র ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ০৮ অক্টোবর বুধবার সকাল ৮টা থেকে গনিত ও ইংরেজি বিষয়ে প্রস্তুতির লক্ষ্যে বিশেষ ক্লাস অনুষ্ঠিত হবে। সকল ছাত্র ছাত্রীকে সকাল ৮টার মধ্যে স্কুলে উপস্থিত হতে নির্দেশ দেওয়া যাচ্ছে।
প্রধান শিক্ষক

07/10/2025

আল হেলাল একাডেমী এর ৮ম শ্রেণির ছাত্র ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ০৮ অক্টোবর বুধবার সকাল ৮টা থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে বিশেষ ক্লাস অনুষ্ঠিত হবে। আগ্রহী ছাত্র ছাত্রীকে সকাল ৮টার মধ্যে স্কুলে উপস্থিত হতে নির্দেশ দেওয়া যাচ্ছে।
প্রধান শিক্ষক

28/08/2025

সোনাগাজী উপজেলায় কি এভাবে করা যায় কি-না? অন্তত টেস্ট পরীক্ষায়।

19/08/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন

19/08/2025

৬ষ্ঠ গন বিজ্ঞপ্তিতে আল হেলাল একাডেমীতে
সুপারিশ প্রাপ্ত ইংরেজি, ব্যবসায় শিক্ষা ও ভৌত বিজ্ঞান বিষয়ে ০৩ জন নতুন শিক্ষককে স্কুলের পক্ষ থেকে স্বাগতম।

19/08/2025

শোক সংবাদ
উত্তর চরচান্দিয়া ৩নং ওয়ার্ড কেরামত আলী ভূঁইয়া বাড়ীর সোনাগাজী পৌর জামাতের সেক্রেটারি জনাব মহসিন ভূঁইয়ার পিতা জনাব জনাব আব্দুল হক (মনির) ভূঁইয়া সাহেব বার্ধক্য জনিত কারণে কিছুক্ষণ আগে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তাঁর জানাজার নামাজ আজ রাত ১০ টার সময় আল হেলাল একাডেমী মাঠে অনুষ্ঠিত হবে।
তিনি আল হেলাল একাডেমী পরিবারের শুভাকাঙ্ক্ষী এবং দাতা সদস্য ছিলেন। তাঁর অবদানের জন্য আল হেলাল একাডেমী পরিবার শোকাহত।
মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

21/07/2025

আল্লাহ রহম করো।

Want your school to be the top-listed School/college in Rajshahi Division?

Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

https://www.facebook.com/100063593636923

Address

2278 North Windswept Lane
Rajshahi Division
72703

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 10:00 - 17:00
Thursday 09:00 - 13:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 16:00