Dulai High School Alumni Association

Dulai High School Alumni Association Dulai High School
Alumni Association (DHSAA)

দেশের পরিবর্তন চাইলে প্রথম পরিবর্তনটা আপনার থেকেই শুরু হোক। ১. আজকে থেকে কোন ট্রাফিক সিগনাল ভাঙবো না। ২. আজকে থেকে দেশের...
06/08/2024

দেশের পরিবর্তন চাইলে প্রথম পরিবর্তনটা আপনার থেকেই শুরু হোক।

১. আজকে থেকে কোন ট্রাফিক সিগনাল ভাঙবো না।
২. আজকে থেকে দেশের কোন সরকারি অফিসে কাজের জন্য অনৈতিকভাবে এক টাকাও দিব না।
৩. আজকে থেকে রাস্তায় কোন ময়লা ফেলবো না।
৪. আজকে থেকে চোখের সামনে কোন অন্যায় হলে সাথে সাথে রুখে দাঁড়াবো।
৫. আজকে থেকে প্রত্যেকটা বান্দার হক নিশ্চিত করব।
৬. আজকে নিজে কোনো দুর্নীতি করবো না, অন্যকেও করার সুযোগ দিবো না!

—ইনশাআল্লাহ।

আসুন, আমরা আমাদের দেশকে ভালোবাসি।।

পাবনা জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হওয়ায় অভিনন্দন সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আ...
06/05/2024

পাবনা জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হওয়ায় অভিনন্দন

সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মজিদ ২০২৪ সালে পাবনা জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হওয়ায় বাংলা বিভাগ ও সরকারি এডওয়ার্ড কলেজ তাঁকে নিয়ে গর্বিত। তিনি ২০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০০১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস শিক্ষা ক্যাডারে যোগদান করেন। বর্তমানে তিনি বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন পাবনা জেলা ইউনিটের সভাপতি। পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের আত্রাইশুকা গ্রামের স্থায়ী বাসিন্দা ড. মো: আবদুল মজিদ এলাকার কৃতিসন্তান হিসেবে বহু সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। বর্তমানে তিনি ঐতিহ্যবাহী দুলাই হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। আমরা তাঁর সার্বিক সাফল্য কামনা করি।

07/04/2024

প্রাণপ্রিয় দুলাই উচ্চ বিদ্যালয়ের সবুজ চত্ত্বরে ২৯ রমজান মঙ্গলবার প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মহাফিল। আসুন সবাই অংশ নেই।

21/11/2022

দুলাই হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা আগামী ২৫ নভেম্বর, ২০২২ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় জয়ীতা নীড় ক্লিনিক, ১৮/২১ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ তে অনুষ্ঠিত হবে। অ্যালামনাইয়ের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। - প্রকৌশলী আককাস আলী, সভাপতি, দুলাই হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

10/11/2022

Dear members of the executive committee, good afternoon. we want to meet at jayeeta neer clinic at 18/21 babar road, mohammadpur in the capital after magrib prayer on Friday (11.11.2022) to discuss our organizational activities. Please come on time. Thanks, engineer Akkas Ali, president, dhsaa

08/03/2022

দুলাই উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা আগামী ২৫/০৩/২০২২ তারিখ রোজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর শ্যামলী ক্লাব মাঠের পেছনে অবস্থিত "সেইফ হাউজ মানসিক হাসপাতাল" (ভবনের নাম বাঁধন, ৭০/ক, রোড নং ৩, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ঐ দিন অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটি গঠন করা হবে। এলক্ষ্যে ১৯৭২ ব্যাচের প্রকৌশলী আব্দুল জব্বারকে প্রধান নির্বাচন কমিশনার কোরে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ৪ জন নির্বাচন কমিশনার হচ্ছেন- (১) ১৯৭৩ ব্যাচের আবুল কাশেম, (২) ১৯৭৪ ব্যাচের শামসুন্নাহার মুক্তার শিরিন, (৩) ১৯৭৫ ব্যাচের আনিসুর রহমান এবং (৪) ১৯৮২ ব্যাচের রফিকুল ইসলাম। নির্বাহী কমিটি নির্বাচনে অংশ নিতে আগ্রহী সদস্যরা সাধারণ সভার শুরুতে সভাস্থল থেকে মনোনয়ন পত্র তুলে পূরণ কোরে জমা দিতে পারবেন। নির্বাচন কমিশন মনোনয়ন পত্র যাচাই বাছাই কোরে সাধারণ সভায় নতুন নির্বাহী কমিটি গঠন করবে। গত ৪/০৩/২০২২ তারিখ রোজ শুক্রবার বিকাল ৪টায় জয়ীতা নীড়, ১৮/২১ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকায় অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। নতুন নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে যথাসময়ে সাধারণ সভায় উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রকৌশলী আক্কাস আলী, সভাপতি, দুলাই উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

02/03/2022

দুলাই উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক সভা আগামী ৪/০৩/২০২২ তারিখ রোজ শুক্রবার বিকাল ৪টায় জয়ীতা নীড়, ১৮/২১ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকায় অনুষ্ঠিত হবে। বর্তমান নির্বাহী কমিটির সকল সদস্য এবং যারা সদস্য হয়েছেন ও সদস্য হতে ইচ্ছুক তারা সভায় অংশ নিতে পারবেন। - আমন্ত্রণে প্রকৌশলী আক্কাস আলী, সভাপতি, দুলাই উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে সরকার কিছু বিধিনিষেধ জারি করায় দুলাই উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন নির্...
23/01/2022

করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে সরকার কিছু বিধিনিষেধ জারি করায় দুলাই উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটি নির্বাচন কিছুটা বিলম্বিত হচ্ছে। তাই সদস্য হওয়ার সময় ০৫/০২/২০২২ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। যারা এই সময়ের মধ্যে সদস্য হবেন, তারা নতুন কমিটি নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এরপর যারা সদস্য হবেন তারা পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন। সদস্য হওয়ার যোগ্যতা দুলাই উচ্চ বিদ্যালয় থেকে অবশ্যই এসএসসি পাস করতে হবে। সাধারণ সদস্য ফি বাৎসরিক ৫০০.০০(পাঁচশত) টাকা এবং আজীবন সদস্য ফি এককালীন ৫,০০০.০০(পাঁচ হাজার) টাকা। দুলাই উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ওয়েব সাইটের ঠিকানা- https://www.dhsaa-bd.org, ফেইসবুক গ্রুপ ও পেজ Dulai High School Alumni Association এবং হোয়াটসআপ গ্রুপ DHSAA. নির্বাচনের পর স্কুলের বর্তমান শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ নানা কর্মসূচি শুরু করবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সবার সুস্বাস্থ্য কামনায়- দুলাই উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী আক্কাস আলী।

dhsaa-bd.org Site

12/01/2022

দুলাই উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক সভা আগামী ১৪/০১/২০২২ তারিখ রোজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় জয়ীতা নীড়, ১৮/২১ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকায় অনুষ্ঠিত হবে। বর্তমান নির্বাহী কমিটির সকল সদস্য এবং যারা সদস্য হয়েছেন ও সদস্য হতে ইচ্ছুক তারা সভায় অংশ নিতে পারবেন। - আমন্ত্রণে প্রকৌশলী আক্কাস আলী, সভাপতি, দুলাই উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

দুলাই উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক সভা শুক্রবার (৩১.১২.২০২১) রাজধানীর মোহাম্মদপুরে অনুষ্ঠিত হয়। সভায় বিদ্য...
01/01/2022

দুলাই উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক সভা শুক্রবার (৩১.১২.২০২১) রাজধানীর মোহাম্মদপুরে অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের সকল সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়। সভায় সিদ্ধান্ত নেয়া হয়, চলতি জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি নির্বাচন করা হবে। গঠনতন্ত্র অনুযায়ী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা নির্বাচনে প্রার্থী ও ভোটার হতে পারবেন। সভায় সিদ্ধান্ত নেয়া হয়, যারা আগামী ২০ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে সদস্য হবেন, তারাও নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এরপর যারা সদস্য হবেন তারা পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন। সদস্য হওয়ার যোগ্যতা দুলাই উচ্চ বিদ্যালয় থেকে অবশ্যই এসএসসি পাস করতে হবে। সাধারণ সদস্য ফি বাৎসরিক ৫০০.০০(পাঁচশত) টাকা এবং আজীবন সদস্য ফি এককালীন ৫,০০০.০০(পাঁচ হাজার) টাকা। দুলাই উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ওয়েব সাইটের ঠিকানা- https://www.dhsaa-bd.org, ফেইসবুক গ্রুপ ও পেজ Dulai High School Alumni Association এবং হোয়াটসআপ গ্রুপ DHSAA. নির্বাচনের পর স্কুলের বর্তমান শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ নানা কর্মসূচি শুরু করবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সবার সুস্বাস্থ্য কামনায়- দুলাই উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী আক্কাস আলীর পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান।

dhsaa-bd.org Site

Address

Dulai, Sujanagar, Pabna
Rajshahi Division
6600

Alerts

Be the first to know and let us send you an email when Dulai High School Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category