Averroes International School

Averroes International School Empowering students with knowledge, morality & modern skills.

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা!
21/02/2026

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা!

আস্ সালামু আলাইকুম সম্মানিত অভিভাবকগণ! এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানা...
26/12/2025

আস্ সালামু আলাইকুম সম্মানিত অভিভাবকগণ! এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি!
আপনার সন্তানের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থায় পরিচালিত আমাদের স্কুলটি এখন আপনার খুবই নিকটবর্তী।
১০ম শ্রেণি পর্যন্ত আমাদের লক্ষ্য:
# পাঠ্য বই ১০০% সম্পন্ন এবং সর্বোচ্চ নম্বর নিয়ে পাশ করার ক্ষমতা তৈরি করে দেয়া।
# ১০০% ইংরেজিতে কথা বলার দক্ষতা তৈরি করে দেয়া।
# কম্পিউটার অপারেটিং সিস্টেম ও অফিস প্রোগ্রাম সম্পন্ন করা।
# অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে গণিত ও বিজ্ঞানের সর্বোচ্চ প্রাকটিক্যাল জ্ঞান ও দক্ষতা অর্জন করা।
# ধর্ম ও নৈতিকতা শিক্ষার মাধ্যমে মানবীয় গুণাবলীর উন্নয়ন ঘটানো।
# আধুনিক প্রি হিফজ ও আন্তর্জাতিক হিফজুল কুরআন শাখা, যেখানে হাফেজ হওয়ার পাশাপাশি ৫ম শ্রেণি পাশ করার ব্যবস্থা।

২০২৬ শিক্ষাবর্ষে প্লে -৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি চলছে( পর্যায়ক্রমে ১০ম শ্রেণি)
আজকে পর্যন্ত বর্তমান আসন সংখ্যা রয়েছে:
প্লে-০
নার্সারি - ০৬
১ম শ্রেণি - ০২
২য় শ্রেণি - ০৩
৩য় শ্রেণি - ০২
৪র্থ শ্রেণি - ০২
৫ম শ্রেণি - ০৪
৬ষ্ঠ শ্রেণি - ০৪
৬ষ্ঠ শ্রেণির ২টি শাখা প্রস্তুত করা হচ্ছে।

সর্বোচ্চ মানের শিক্ষা ব্যবস্থায় আপনার সন্তানের স্বপ্ন বাস্তবায়ন করুন!
01780143008

১৬ই ডিসেম্বর – বিজয় দিবস গর্ব, আত্মত্যাগ আর মহান স্বাধীনতার এক অনন্য স্মরণীয় দিন আজ।১৯৭১ সালের এই দিনে লাখো শহীদের রক্...
15/12/2025

১৬ই ডিসেম্বর – বিজয় দিবস

গর্ব, আত্মত্যাগ আর মহান স্বাধীনতার এক অনন্য স্মরণীয় দিন আজ।
১৯৭১ সালের এই দিনে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা ও একটি স্বাধীন বাংলাদেশ।

এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুল বিশ্বাস করে—
সত্য, ন্যায়, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠা প্রজন্মই হবে আগামীর শক্তিশালী বাংলাদেশ।

এই বিজয় দিবসে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি বীর মুক্তিযোদ্ধাদের এবং আমাদের শিক্ষার্থীদের হৃদয়ে দেশপ্রেমের আলো জ্বালিয়ে রাখার অঙ্গীকার করি।

বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন !

প্রিয় অভিভাবকবৃন্দ, সন্তানকে নিয়ে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে "এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুল" এসেছে আপনারই পাশে। স্কুল...
13/12/2025

প্রিয় অভিভাবকবৃন্দ, সন্তানকে নিয়ে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে "এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুল" এসেছে আপনারই পাশে।
স্কুলেই হবে সকল শিক্ষা, কোন প্রাইভেট বা কোচিংয়ের প্রয়োজন নেই।
জাতীয় ও আন্তর্জাতিক কারিকুলামে পাঠদান ব্যবস্থা,
এছাড়াও
#কম্পিউটার_ট্রেনিং(প্রাকটিক্যাল)
#স্পোকেন_ইংলিশ (প্রতি ক্লাসে ১০%)
#স্পোকেন_এরাবিক (প্রতি ক্লাসে ১০%)
#গনিত_ও_বিজ্ঞান_ক্লাব (প্রাকটিক্যাল ট্রেনিং)
#ধর্ম_ও_নৈতিক_শিক্ষা

#হিফযুল_কুরআন_শাখা
যেখানে হিফজুল কোরআন সম্পন্ন করার পাশাপাশি জাতীয় শিক্ষা কারিকুলামে ৫ম শ্রেণি পাশ, আরবি ও ইংরেজি ভাষা শিক্ষা ব্যবস্থা এবং স্কুলের অন্যান্য এক্সট্রা কারিকুলামের সাথে সমন্বয় করে পাঠদান।

আপনার সন্তানের সময়, শ্রম ও মেধার সঠিক ব্যবহার করে তাকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও সফল ব্যক্তি হিসেবে গড়ে তুলতে— আজই ভর্তি করুন এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুলে।

ংখ্যা_খুবই_সীমিত
সরাসরি ভর্তির জন্য যা যা প্রয়োজন:
# জন্ম নিবন্ধন ১ কপি
# বাবা ও মায়ের ভোটার আইডি কার্ড ১ কপি
# পাসপোর্ট সাইজের ছবি ২ কপি

এখুনি ভর্তির জন্য আবেদন করতে অনলাইন ভর্তি ফরম লিঙ্কে ক্লিক করুন এবং ফরমটি পূরণ করুন:
https://forms.gle/W6V67mD4LhJAbzxG9

ঠিকানা: মাতাজিহাট, রাইগাঁ, মহাদেবপুর, নওগাঁ।
01780143008

22/11/2025

গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার লক্ষ্যে #এভাররোজ_ইন্টারন্যাশনাল_স্কুলের পরিকল্পনা।

আমরা বিশ্বাস করি— গণিত শুধু একটি বিষয় নয়; এটি যুক্তি, চিন্তা, বিশ্লেষণ ও সমস্যা সমাধানের এক অসাধারণ জগৎ।
এই বিশ্বমানের দক্ষতাগুলো গড়ে তুলতেই এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুল শুরু করেছে ৩য় শ্রেণি থেকে প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের জন্য Math Olympiad প্রস্তুতি কার্যক্রম।

আমাদের প্রস্তুতি পরিকল্পনা (Class 3–8):
✔️ গ্রেড–ওয়াইজ অলিম্পিয়াড কোর্স – বয়স উপযোগী লজিক, প্যাটার্ন, সৃজনশীল সমস্যা ও সংখ্যাতত্ত্ব
✔️ সাপ্তাহিক অলিম্পিয়াড ক্লাস – বিশেষজ্ঞ গণিত শিক্ষক দ্বারা পরিচালিত
✔️ Problem-Solving Lab – যেখানে শিশুরা মজা করে কঠিন সমস্যার সমাধান শিখবে
✔️ মক টেস্ট ও র‍্যাঙ্কিং সিস্টেম – প্রতিযোগিতার পরিবেশ তৈরি
✔️ Olympiad Practice Worksheets – মানসম্পন্ন অনুশীলন বই ও ওয়ার্কশিট
✔️ Math Puzzle Day & Logical Games – মস্তিষ্কের শক্তি বাড়ানোর বিশেষ দিবস
✔️ Reading Circle – বিশ্বমানের গণিত বই ও ছোট ছোট চ্যালেঞ্জ সমাধান
✔️ One-to-One Guidance – প্রতিটি শিশুকে আলাদা ভাবে পর্যবেক্ষণ ও সহায়তা
✔️ Confidence Building Sessions – যাতে তারা ভয় না পেয়ে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে

কেন আমরা ৩য় শ্রেণি থেকে শুরু করছি?
কারণ ছোটবেলায় শেখা যুক্তি, কৌতূহল ও সমস্যা সমাধান ক্ষমতা ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি তৈরি করে।
আমাদের লক্ষ্য—
# প্রতিটি শিক্ষার্থী যেন গণিতকে ভালোবাসে
# অলিম্পিয়াডে দক্ষতা অর্জন করে
# ভবিষ্যতে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার পথে আরও অগ্রসর হয়

প্রিয় অভিভাবকবৃন্দ,
আপনার সন্তানের ভেতরের গণিত প্রতিভাকে জাগিয়ে তুলতে আমাদের এই উদ্যোগ।
আমরা চাই— আপনার সন্তান শুধু ক্লাসে ভালো করুক তা নয়, বরং আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজের সক্ষমতা প্রমাণ করুক।

Averroes International School প্রতিটি শিশুকে ভবিষ্যৎ–প্রস্তুত, যুক্তিবান ও আত্মবিশ্বাসী গণিত–অলিম্পিয়ান হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

চলুন, প্রতিটি শিশুর মধ্যে লুকিয়ে থাকা ছোট্ট ‘গণিতবিদ’কে জাগিয়ে তুলি!

ভর্তি চলছে!
#সিট_সংখ্যা_খুবই_সীমিত তাই আজই যোগাযোগ করুন, এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুল, মাতাজিহাট সরিষাহাটী মোড়, কালিপদ সাহার ৫তলা ভবন সংলগ্ন, রাইগাঁ, মহাদেবপুর, নওগাঁ।
01780143008

13/11/2025

এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুল

(ঢাকা থেকে পরিচালিত)
📚 “আপনার সন্তানের ভবিষ্যৎ শুরু হোক একটি আধুনিক ও পূর্ণাঙ্গ শিক্ষাপ্রতিষ্ঠানে!”

🎓 শিক্ষা মানেই কেবল বই নয়, জীবন দক্ষতার বিকাশই আসল শিক্ষা।

বর্তমান যুগে সফলতার জন্য প্রয়োজন বইয়ের পাশাপাশি কম্পিউটার শিক্ষা, স্পোকেন ইংলিশ, গণিত-বিজ্ঞান ক্লাব, ধর্ম ও নৈতিকতা শিক্ষা, এবং শিল্প-সংস্কৃতির চর্চা।
এই সকল শিক্ষার সমন্বয় ঘটিয়েছে —
✨ এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুল ✨

এখানে দক্ষ ও ট্রেইনিংপ্রাপ্ত শিক্ষকগণ দ্বারা প্লে গ্রুপ থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত অনুশীলনভিত্তিক পাঠদান করা হয়।

আমাদের বিশেষ বৈশিষ্ট্যসমূহঃ

✅ কম্পিউটার ট্রেনিং (প্র্যাকটিক্যাল)
✅ স্পোকেন ইংলিশ (প্রতি ক্লাসে ১০%)
✅ স্পোকেন এরাবিক (প্রতি ক্লাসে ১০%)
✅ গণিত ও বিজ্ঞান ক্লাব (প্র্যাকটিক্যাল ট্রেনিং)
✅ ধর্ম ও নৈতিক শিক্ষা
✅ বাংলা সাহিত্য চর্চা
✅ খেলাধুলা ও শারীরিক শিক্ষার চর্চা

“স্কুলেই শেখা হবে সব — প্রাইভেট বা কোচিংয়ের প্রয়োজন নেই!”

🕋 আধুনিক হিফযুল কুরআন শাখা

যেখানে শিক্ষার্থীরা—
📖 হিফজুল কোরআন সম্পন্ন করার পাশাপাশি
📘 জাতীয় শিক্ষা কারিকুলামে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষা,
🌙 আরবি ও ইংরেজি ভাষা শিক্ষা,
🎯 এবং অন্যান্য এক্সট্রা কারিকুলামের সমন্বিত পাঠদান পায়।

🕉️ অন্যান্য ধর্মের শিক্ষার্থীদের জন্যও স্ব স্ব ধর্মীয় শিক্ষক দ্বারা পাঠদান ব্যবস্থা রয়েছে।

আমাদের লক্ষ্য:

আপনার সন্তানের সময়, শ্রম ও মেধার সঠিক ব্যবহার নিশ্চিত করে তাকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও সফল ব্যক্তি হিসেবে গড়ে তোলা।

সরাসরি ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
1️⃣ জন্ম নিবন্ধনের ফটোকপি – ১ কপি
2️⃣ পিতা ও মাতার ভোটার আইডি কার্ড – ১ কপি করে
3️⃣ পাসপোর্ট সাইজ ছবি – ২ কপি

🖥️ অনলাইনে ভর্তি আবেদন করুন:

🔗 https://forms.gle/W6V67mD4LhJAbzxG9

📍 ঠিকানা: মাতাজিহাট সরিষাহাটি মোড় , কালিপদ সাহার ৫তলা ভবন সংলগ্ন, রাইগাঁ, মহাদেবপুর, নওগাঁ।
📞 যোগাযোগ: 01780-143008 | 01816-978187
📧 Email: [email protected]

> “যাহা বলিব তাহা করিব, যাহা করিতে পারিব না, তাহা বলিব না।”
— এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুল

 #প্রি_স্কুল_কেয়ার_প্রোগ্রাম (ফ্রি কোর্স)কোর্সের মেয়াদ: ৪০ দিনআয়োজনে: এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুল স্থান: এভাররোজ ইন্টার...
27/10/2025

#প্রি_স্কুল_কেয়ার_প্রোগ্রাম (ফ্রি কোর্স)
কোর্সের মেয়াদ: ৪০ দিন
আয়োজনে: এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুল
স্থান: এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুল, মাতাজিহাট, সরিষাহাটি মোড়, কালিপদ সাহার ৫তলা ভবন সংলগ্ন, রাইগাঁ, মহাদেবপুর, নওগাঁ।

#‘প্রি_স্কুল_কেয়ার’ শব্দটার সঙ্গে ‘স্কুল’ শব্দটা যুক্ত থাকার কারণে অনেকেই মূল ধারার স্কুলের কার্যক্রমের সঙ্গে এই কার্যক্রমকে গুলিয়ে ফেলেন। কিন্তু স্কুল প্রোগ্রাম আর প্রি-স্কুল কেয়ার প্রোগ্রামের লক্ষ্য আদতে ভিন্ন। আনুষ্ঠানিক শিক্ষা শুরুর আগে শিশুর বেশ কিছু বিষয়ে অভ্যস্ততার প্রয়োজন হয়। একটি শিশুকে কেতাবি বা অ্যাকাডেমিক পড়াশোনার জন্য তৈরি করতে যে কার্যক্রম পরিচালনা করা হয় সেগুলোকেই মূলত প্রি-স্কুল কেয়ার প্রোগ্রাম বলে। এখানে শিশুর পড়াশোনা নয়, বরং বিকাশজনিত মাইলফলকের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়।
শিশুর প্রারম্ভিক বিকাশ মূলত চারটি ক্ষেত্রে হয়।
১.শারীরিক বিকাশ
২.বুদ্ধিবৃত্তিক বিকাশ
৩.সামাজিক-আবেগিক বিকাশ এবং
৪.ভাষার বিকাশ
এই বিকাশগুলোর জন্য শিশুকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। এই সময় শিশুকে আশেপাশের পরিবেশের সঙ্গে পরিচয় করানো, গল্পের বই, সমবয়সী সঙ্গীর সঙ্গে খেলাধুলা, পর্যাপ্ত খেলনাসহ অনেক কিছুই দিতে হয়। কিন্তু বর্তমান জীবনের ব্যস্ততায় এসবের অনেক কিছুই বাড়িতে বসে সন্তানকে দেওয়া সম্ভব হয়ে উঠছে না। তাই শিশুর প্রারম্ভিক বিকাশের ক্ষেত্রে প্রি-স্কুল প্রোগ্রাম হতে পারে চমৎকার একটি মাধ্যম।

আমাদের এই প্রোগ্রামে প্রতিদিন নতুন নতুন শিক্ষামূলক কৌশলগত খেলার আয়োজন থাকবে। ফলে শিশুরা তাদের পছন্দের বহিঃপ্রকাশ করতে পারে যা ভবিষ্যতে তাদের নেতৃত্বদানের দক্ষতা তৈরিতেও ভূমিকা রাখবে। প্রতিদিন সমবয়সী শিশুদের সাথে মেশার সুযোগ, তাদের সাথে নানা ধরনের সৃজনশীল খেলা, ইচ্ছেমতো প্রশ্ন করার সুযোগ, পাজল মেলানোর খেলা, ব্লক দিয়ে হরেক রকম জিনিস তৈরি, নাটকীয় খেলায় অংশগ্রহণ তাদের বুদ্ধিগত দক্ষতাকে অনেকটাই শাণিত করবে।

#চাইল্ডহুড_ডেভেলপমেন্ট_বিশেষজ্ঞগণ বলেন, গবেষণায় দেখা গেছে প্রাক শৈশবকালের যত্ন ও শিক্ষা যেসব শিশু প্রি-স্কুল প্রোগ্রাম থেকে নেয়, তাদের পড়তে পারার দক্ষতা, অন্য মানুষের সঙ্গে সামাজিক যোগাযোগ, সামাজিক রীতিনীতি মেনে চলা ও জটিল গাণিতিক জ্ঞানের দক্ষতা সাধারণত বেশি থাকে। প্রি-স্কুলে শিশুরা খেলনা ভাগাভাগি করে খেলে, নির্দেশনা মেনে দল বেঁধে কাজ করে ও খেলার ছলে সমস্যা সমাধানের শিক্ষা পেয়ে থাকে।

এর আরও একটি বড় অবদান হচ্ছে এটি শিশুদের স্বাবলম্বী হতে উৎসাহী করে। অনেক অল্প বয়সে নিজের পরিবারের বাইরের জগতে মানিয়ে নিতে শেখানো হয় প্রি-স্কুল প্রোগ্রামে। শিশুরা বড় হওয়ার সময় তাদের পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে অনেক কৌতূহলী হয়ে ওঠে। বৃষ্টি কেন পড়ে, পাখি কীভাবে ওড়ে, গাছের পাতা কেন ঝড়ে- এমন অনেক প্রশ্ন তাদের মনে প্রতিনিয়ত ঘুরপাক খেতে থাকে। প্রি-স্কুল তার পাঠ্যক্রমে এমন অনেক খেলা রাখে যেখান থেকে শিশুরা কৌতূহলী মনের প্রশ্নের জবাব খেলার মাধ্যমেই পেয়ে যায়।

#প্রি_স্কুল_প্রোগ্রাম কোর্স বা ভর্তি করার আগে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা দরকার।
শিশুর জন্য প্রি-স্কুল নির্বাচনের সময় প্রথমেই দেখতে হবে সেখানকার শিক্ষকরা প্রাক শৈশবকালীন উন্নয়ন (আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট) বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত কিনা। স্কুলটিতে শিশুর ছোটাছুটি বা খেলার জন্য পর্যাপ্ত জায়গা আছে কিনা, শিশুর বয়স উপযোগী যথেষ্ট পরিমাণ গল্পের বই ও শিক্ষামূলক খেলনা আছে কিনা সেটাও দেখতে হবে। এছাড়াও প্রতিষ্ঠানটি শিশুর জন্য কী রকম নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা রেখেছে, কোন প্রক্রিয়ায় শিশুকে শেখানো হচ্ছে, শিশুর সার্বিক বিকাশের পর্যালোচনা ও পর্যবেক্ষণের রেকর্ড রাখা হচ্ছে কিনা এগুলোও বিবেচ্য বিষয়।
আশাকরি দেখার জন্য হলেও আপনার শিশুকে নিয়ে আসবেন।
আমরা ’যাহা বলিব তাহা করিব, যাহা করিতে পারিব না তাহা বলিব না’ ইনশা’আল্লাহ।

27/10/2025

You are so picky -তুমি খুব খুঁতখুঁতে
I am so glad -আমি অনেক খুশি
It's so big- এটা খুব বড়
It's so cute-এটা খুবই সুন্দর
I hope so -আমি তাই আশা করি
I think so -আমি তাই মনে করি
Is that so-এটা কি তাই
I suppose so-আমারও তাই মনে হয়
I am so ashamed -আমি খুবই লজ্জিত
So long as -যদি না /যে পর্যন্ত না
It's so sad -এটা খুবই দুঃখজনক
How so? তা কি করে হয়
I assume so-আমি তাই অনুমান করি
I am so scared-আমি অত্যন্ত আতঙ্কিত
It's so lame -এটা খুব অসন্তোষজনক
I am so happy-আমি খুবই সুখী
That's so crazy -এটা খুবই পাগলাটে
Please do so-অনুগ্রহপূর্বক তাই করো
Do you think so? তুমি কি তাই মনে করো
So kind of you-এটা আপনার দয়া
I am so so-আমি মোটামুটি

Admission Going On! Averroes International Schoolমাতাজিহাট সরিষাহাটী মোড়, রাইগাঁ, মহাদেবপুর, নওগাঁPlay to Class Six ভর্...
15/10/2025

Admission Going On!
Averroes International School
মাতাজিহাট সরিষাহাটী মোড়, রাইগাঁ, মহাদেবপুর, নওগাঁ

Play to Class Six

ভর্তি চলছে এখনই — আসন সংখ্যা সীমিত!

এখুনি ভর্তির জন্য আবেদন করতে অনলাইন ভর্তি ফরম লিঙ্কে ক্লিক করুন এবং ফরমটি পূরণ করুন:
https://forms.gle/W6V67mD4LhJAbzxG9

কেন Averroes International School আলাদা?

✅ উচ্চমানের শিক্ষা ব্যবস্থা (High Standard Education)
✅ ধর্মীয় ও নৈতিক মূল্যবোধভিত্তিক পরিবেশ
✅ স্মার্ট বোর্ড ও ডিজিটাল ক্লাসরুম
✅ হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা ও এক্সপেরিমেন্ট
✅ প্রতিদিন ইংরেজি ও আরবি স্পোকেন ক্লাস
✅ খেলাধুলা, আর্ট, সংগীত ও সাংস্কৃতিক কার্যক্রম
✅ নিরাপদ, পরিচ্ছন্ন ও সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত ক্যাম্পাস

---

🎯 Special Courses:
🎤 Kids Spoken English
💬 Practical Spoken English
📖 Qur’an & Arabic Learning

আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ুন জ্ঞান, নৈতিকতা ও আধুনিক দক্ষতায়!
📞 Call Now: 01780143008

Averroes International School
“Empowering Students with Knowledge, Morality & Modern Skills”

14/10/2025

Address

মাতাজিহাট, মহাদেবপুর, নওগাঁ
Raigaon
5910

Opening Hours

Monday 06:00 - 17:00
Tuesday 06:00 - 17:00
Wednesday 06:00 - 17:00
Thursday 06:00 - 17:00
Saturday 06:00 - 05:00
Sunday 06:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Averroes International School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share