Pocket Pathsala

Pocket Pathsala আপনাদের অত্যাধিক উপস্থিতি আমাদের অনুপ্রেরণা

বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি পরীক্ষার্থীরের জন্য ফ্রি ক্লাস ও পরীক্ষা নেয়া হয় । ফ্রি ক্লাস ও পরীক্ষা দিতে চাইলে আমাদের পেইজের সাথে যুক্ত থাক ।
🤙 01829842156
What's app & Telegram
YouTube : https://youtube.com/.abusaihd?si=OOFI26JmXOyEJh8q

18/12/2025

এক ক্লাসেই রূপক কর্মধারয় সমাস পানি

02/12/2025

দুঃখিত ,
অনিবার্য কারণবশত আজকের লাইভ ক্লাসটি বন্ধ ঘোষণা করা হলো । উক্ত ক্লাসটি আগামী কাল হবে । যথাসময়ে আপনাদের সময় জানিয়ে দেয়া হবে ‌। ধন্যবাদ

সমাস নিয়ে একটি লাইভ ক্লাস হবে সময় : রাত ৯.০০ মিনিট
02/12/2025

সমাস নিয়ে একটি লাইভ ক্লাস হবে
সময় : রাত ৯.০০ মিনিট

02/12/2025
01/12/2025

Choose the right passive form of 'They made him tell them everything.'
A. Everything was made to be told to them by him.
B. He was made by them to tell everything to them.
C. He was made to tell them everything.
D. He was made by them to tell them everything.

Send a message to learn more

28/11/2025

সমাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর‌ ।

১. সমস্যমান পদের শেষ অংশকে কী বলে?
ক. পূর্বপদ
খ. সমাস
● পরপদ
ঘ. ব্যাসবাক্য

২. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কী বলা হয়?
ক. পূর্বপদ
খ. সমাস
● পরপদ
ঘ. ব্যাসবাক্য

৩. সমস্তপদ সাধারণত কয়টি শব্দে লেখা হয়?
ক. একাধিক
খ. দুই
● এক
ঘ. তিন

৪. উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে কোন চিহ্ন বসে?
ক. ড্যাশ
খ. ইলেক
গ. কোলন
● হাইফেন

৫. সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে?
ক. আরবি
খ. ফারসি
● সংস্কৃত
ঘ. ইংরেজি

৬. সোনা-রুপার দাম বেড়েছে। এই বাক্যে সোনা-রুপা কোন সমাসের উদাহরণ?
ক. তৎপুরুষ
খ. কর্মধারয়
● দ্বন্দ্ব
ঘ. বহুব্রীহি

৭. ‘স্বর্গ ও নরক’ = ‘স্বর্গ-নরক’ এই বাক্যে পরপদ কোনটি?
ক. স্বৰ্গ
খ. স্বর্গনরক
● নরক
ঘ. ও

৮. ‘হাত-পা’ কোন সমাসের সমস্তপদ?
ক. তৎপুরুষ
খ. কর্মধারয়
● দ্বন্দ্ব
ঘ. বহুব্রীহি

৯. ‘উনিশ-বিশ’ কোন সমাসের সমস্তপদ?
ক. তৎপুরুষ
খ. কর্মধারয়
● দ্বন্দ্ব
ঘ. বহুব্রীহি

১০. কোনটি দ্বন্দ্ব সমাস?
ক. বেতাল
খ. রাতকানা
● মাতা-পিতা
ঘ. অঘাট

১১. কোন সমস্তপদটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
● অহি-নকুল
খ. বিলাতফেরত
গ. পদ্মনাভ
ঘ. শশব্যস্ত

১২. ‘দা-কুমড়া’ কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. বিপরীতার্থক দ্বন্দ্ব
● বিরোধার্থক দ্বন্দ্ব
গ. মিলনার্থক দ্বন্দ্ব
ঘ. সমার্থক দ্বন্দ্ব

১৩. ‘মায়েঝিয়ে’ কোন সমাস?
ক. বিপরীতার্থক দ্বন্দ্ব
● অলুক দ্বন্দ্ব
গ. মিলনার্থক দ্বন্দ্ব
ঘ. অলুক তৎপুরুষ

১৪. ‘ঝড়বৃষ্টি’ শব্দটির ব্যাসবাক্য হলো—
● ঝড় ও বৃষ্টি
খ. ঝড়ের আগে বৃষ্টি
গ. ঝড়ের পরে বৃষ্টি
ঘ. ঝড় হতে বৃষ্টি

১৫. পোঁটলা ও পুঁটলি = পোঁটলা-পুঁটলি, কোন সমাসের উদাহরণ?
ক. তৎপুরুষ
খ. কর্মধারয়
● দ্বন্দ্ব
ঘ. বহুব্রীহি

১৬. ‘তুমি-আমি’ কোন সমাসের উদাহরণ?
ক. তৎপুরুষ
খ. কর্মধারয়
● দ্বন্দ্ব
ঘ. বহুব্রীহি

১৭. ‘আসা-যাওয়া’ সমস্তপদটি কোন সমাসের উদাহরণ?
ক. তৎপুরুষ
খ. কর্মধারয়
● দ্বন্দ্ব
ঘ. বহুব্রীহি

১৮. ‘ধীরেসুস্থে’ শব্দটির ব্যাসবাক্য কোনটি?
ক. আগে ধীরে পরে সুস্থে
খ. ধীরে এবং সুস্থে
গ. ধীরে আর সুস্থে
● ধীরে ও সুস্থে

১৯. নিচের কোন শব্দটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. আসা-যাওয়া
খ. তুমি-আমি
● হাতে-কলমে
ঘ. ভালোমন্দ

২০. অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ নিচের কোনটি?
ক. আসা-যাওয়া
খ. তুমি-আমি
● চোখেমুখে
ঘ. ভালোমন্দ

২১. ‘চলনে-বলনে’ কোন সমাসের সমস্তপদ?
ক. কর্মধারয়
● অলুক দ্বন্দ্ব
গ. বহুব্রীহি
ঘ. তৎপুরুষ

২২. সমস্যমান পদ কখনো কখনো দুইয়ের বেশি হতে পারে এরকম দ্বন্দ্ব সমাস কী নামে পরিচিত?
ক. মিলনার্থক দ্বন্দ্ব
● বহুপদী দ্বন্দ্ব
গ. বিরোধার্থক দ্বন্দ্ব
ঘ. অলুক দ্বন্দ্ব

২৩. ‘ভালোমন্দ’ সমস্তপদটি কোন সমাসের অন্তর্গত?
● দ্বন্দ্ব সমাস
খ. কর্মধারয় সমাস
গ. তৎপুরুষ সমাস
ঘ. বহুব্রীহি সমাস

২৪. অলুক দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের কী সমাসবদ্ধ হলেও বিদ্যমান থাকে?
ক. উপসর্গ
● বিভক্তি
গ. প্রত্যয়
ঘ. নির্দেশক

২৫. ‘কাঁচা-মিঠা’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. কাঁচা ও মিঠা
খ. কাঁচা অথচ মিঠা
গ. কাঁচা থাকতে মিঠা
● যা কাঁচা তাই মিঠা

Send a message to learn more

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞানেনিজেকে যাচাই করার জন্য এখনই পরীক্ষা দেন আমাদের লিংকে
25/11/2025

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
সাধারণ জ্ঞানে
নিজেকে যাচাই করার জন্য এখনই পরীক্ষা দেন আমাদের লিংকে

NU ADMISSION EXAM TOPIC : GK

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পরীক্ষার লিংক
18/11/2025

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
পরীক্ষার লিংক

gk exam

09/11/2025

ব্রেকিং নিউজ 🔥 🔥

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সেশন অর্থাৎ (২৪-২৫) থেকে নতুন পদ্ধতিতে পরীক্ষা হবে

👉৪ ক্রেডিট কোর্স অর্থাৎ ৮০ মার্কের পরীক্ষায় ১২টি প্রশ্নের মধ্যে ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে । সময়- ৪ ঘন্টা

👉৩ ক্রেডিট কোর্স অর্থাৎ ৬০ মার্কের পরীক্ষায় ৯ টি প্রশ্নের মধ্যে ৬ টি প্রশ্নের উত্তর দিতে হবে। সময়- ৩ ঘন্টা

👉২ক্রেডিট কোর্স অর্থাৎ ৪০ মার্কের পরীক্ষায় ৬ টি প্রশ্নের মধ্যে ৪ টি প্রশ্নের উত্তর দিতে হবে। সময়- ২ ঘন্টা

👉 সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না

🔥ফ্রি 🔥ফ্রি 🔥 ফ্রি 🔥 ফ্রি 🔥 ফ্রি 🔥 জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার‌ প্রস্তুতি যাচাই করুন । Exam link https://docs.g...
07/11/2025

🔥ফ্রি 🔥ফ্রি 🔥 ফ্রি 🔥 ফ্রি 🔥 ফ্রি 🔥

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার‌ প্রস্তুতি যাচাই করুন ।
Exam link

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc9mQuCeCFWdE3H--WJKTAhs-NQloouOJ9bu4FSvW3qHIOgqQ/viewform?usp=publish-editor
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন । আমাদের কোর্স গুলি করতে পারেন । আমাদের কোর্স এ ভর্তি চলছে অফার প্রাইজে ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন :
What's app :
01829-842156

🔥 🔥 বিষয় ভিত্তিক পরীক্ষা 🔥🔥জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতি টপিক : অপরিচিতা https://forms.gle/13uZkc7XPer9...
03/11/2025

🔥 🔥 বিষয় ভিত্তিক পরীক্ষা 🔥🔥

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতি
টপিক : অপরিচিতা

https://forms.gle/13uZkc7XPer9MpR4A

আপনারা যারা এখনো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করেননি বা কিভাবে শুরু করবেন ভাবতেছেন ।
আপনারা চাইলে আমাদের প্ল্যাটফর্মে ক্লাস গুলো করতে পারেন । এবং নিজেকে যাচাই করার জন্য টপিক ভিত্তিক পরীক্ষা দিতে পারেন ।

আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ।

ভয়ংকর ব্রেকিং নিউজ ....এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন কেন্দ্রীয় মেরিট লিস্ট দেওয়া হবে না ।অর্থাৎ আপনি যে কলেজে আবেদ...
03/11/2025

ভয়ংকর ব্রেকিং নিউজ ....

এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন কেন্দ্রীয় মেরিট লিস্ট দেওয়া হবে না ।

অর্থাৎ আপনি যে কলেজে আবেদন করেছেন আপনি কেবল সেই কলেজের নির্ধারিত আসনের ভিতর থাকলেই ভর্তি হতে পারবেন। অন্যথায় রিলিজ স্লিপ নিয়ে অন্য কলেজে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি হতে হবে।

✅ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোর্স করতে চাইলে যোগাযোগ করুন।

Address

Thakurgaon
Rājshāhi

Telephone

+8801829842156

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pocket Pathsala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Pocket Pathsala:

Shortcuts

Share