Tetulia govt. pilot model high school.Tetulia, panchagarh

Tetulia govt. pilot model high school.Tetulia, panchagarh

Share

Official page teachers,,,and,,,students

Photos from Tetulia govt. pilot model high school.Tetulia, panchagarh's post 20/05/2026

ব্যবহারিক পরীক্ষা -২০২৬ ইং
কেন্দ্র: তেতুলিয়া -এ, কোড: ৮৫৫
তেতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।

19/04/2026
11/02/2026

এতদ্বারা তেতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৬ইং সালের ষষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২০/০২ /২০২৬ ইং তারিখের মধ্যে বিদ্যালয়ের অফিস কক্ষে এসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নিবন্ধন (রেজিষ্ট্রেশন) সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল।

রেজিষ্ট্রেশন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র:

১) শিক্ষার্থীর ইংরেজি জন্ম নিবন্ধন এর ফটোকপি।
২) পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
৩) পাসপোর্ট সাইজের দুই (০২) কপি রঙিন ছবি।

রেজিষ্ট্রেশন ফি : বিস্তারিত জানতে 01714-383350 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।

স্বাক্ষরিত

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
তেতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়,,
তেতুলিয়া, পঞ্চগড়।

08/01/2026

গত ৩০-১২ ২০২৫ইং তারিখে প্রকাশিত নির্বাচনী পরীক্ষার ফলাফল।

30/12/2025

এতদ্বারা তেতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী ও বিভিন্ন কক্ষে দায়িত্ব পালনকারী কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্বে নিয়োজিত শিক্ষকবৃন্দের অবগতির জন্য জানানো যাইতেছে যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগামী ৩১/১২/২০২৫ তারিখ বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছেন। এমতাবস্থায় চলমান জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর সময়সূচি অনুযায়ী আগামী ৩১/১২/২০২৫ তারিখে নির্ধারিত পরীক্ষা স্থগিত করার কারণে স্থগিতকৃত পরীক্ষা আগামী ০৫/০১/২০২৬ তারিখ সোমবার যথাসময়ে অনুষ্ঠিত হবে। ৩১/১২/২০২৫ তারিখে কক্ষ প্রত্যবেক্ষকের তালিকা ভুক্ত শিক্ষক মহোদয় গণকে আগামী ০৫/০১/২০২৬ তারিখে যথাসময়ে কেন্দ্রে এসে তাঁদের দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হইলো।

অনুরোধক্রমে
স্বাক্ষরিত
মো: রফিকুল ইসলাম
কেন্দ্র সচিব
তেতুলিয়া-এ, ৮৬০.

22/12/2025

আসসালামু আলাইকুম,

শুভেচ্ছা নিবেন। ৮ম শ্রেনীর বৃত্তি পরীক্ষা-২৫ প্রবেশ পত্র তেতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অফিস হতে আগামী ২৩-১২-২৫ ইং সকাল ১০:০০ হতে ১:০০ টা পর্যন্ত কেন্দ্র ফি জমা দিয়ে সংগ্রহ করা যাবে।

প্রয়োজনেঃ
মোঃ রফিকুল ইসলাম
কেন্দ্র সচিব
০১৭১৪৩৮৩৩৫০ যোগাযোগ করা যাবে।

যারা ইতিমধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ফি জমা দিয়েছেন তারা অফিস থেকে রসিদ নিয়ে যাবেন।

16/12/2025

তেতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৬ইং সালের ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের আগামী ১৭/১২/২৫ ইং তারিখ হতে ২১/১২/২০২৫ ইং তারিখের মধ্যে ভর্তি হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হইল।

ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র:

১) অনলাইন আবেদন কপি।
২) শিক্ষার্থীর ইংরেজি জন্ম নিবন্ধন এর ফটোকপি।
৩) পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
৪) পাসপোর্ট সাইজের দুই (০২) কপি রঙিন ছবি।
৫) বিদ্যালয় কর্তৃক পঞ্চম শ্রেণি পাসের প্রত্যয়ন পত্র/ ছাড়পত্র।

ভর্তি ও অন্যান্য ফি : বিস্তারিত জানতে 01714-383350 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।

বি:দ্র: শুক্রবার ও শনিবার সকাল ১০:০০ ঘটিকা হতে দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত ভর্তি কার্যক্রম এর জন্য বিদ্যালয় খোলা থাকবে।

স্বাক্ষরিত
মো: রফিকুল ইসলাম
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
তেতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়,,
তেতুলিয়া, পঞ্চগড়।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Panchagarh
Rājshāhi