20/09/2026
🔵 Post no: 48
প্রযুক্তি নিয়ে আমার ১৪টি আশা: — আহসানুল ইরফান (তারিখ: ২০ সেপ্টেম্বর, ২০২৬)
১. এমন ই-বুক বের হবে, যেখানে লেখা ও ছবির পাশাপাশি ভিডিওও থাকবে।
২. AI "পুরো" একটি বই → ছবি ও ডিজাইনসহ অন্য ভাষায় অনুবাদ করতে পারবে। এর জন্য AI টাকা নিলেও নিক।
৩. Draw.io-এর সঙ্গে শক্তিশালী AI থাকবে।
৪. AI-এ তিনটি Mode থাকবে —
a. Simple Explanation Mode.
b. Standard Mode.
c. Detail Mode.
৫. YouTube ও Facebook-এর ভিডিওর dubbing option সব ভাষায় সব ভিডিওতে থাকবে আর এ option Off করে রাখার কোনো option থাকবে না।
৬. YouTube ও Facebook-এ ভিডিওর ভেতরের শেষের অংশে Note.doc/pdf/txt যোগ করার সুবিধা থাকবে, এবং AI-ও পুরো ভিডিওর বিষয়গুলো দিয়ে একটি Note তৈরি করে দেয়ারও অপশন থাকবে।
৭. প্রত্যেক যেসব পণ্য ব্যবহার করা মোটামোটি কঠিন, সেগুলোর সঙ্গে ঐ পণ্য ব্যবহার শেখার Video Card, যেটাতে কীভাবে ব্যবহার করতে হয় তার ভিডিও ও তার পাশাপাশি Manual-ও দেয়া হবে। একই ভিডিও কোম্পানির Website ও YouTube-এও থাকবে।
৮. AI → MS Office-এর সব ধরনের কাজ ভালোভাবে করে দিতে পারবে।
৯. সোশ্যাল মিডিয়ায় নিজের প্রত্যেক আপলোড করা ছবি Lock করে রাখার সুবিধা থাকবে। অন্যরা Share করতে পারবে, কিন্তু Lock করা ছবিটি Save বা Screenshot নিতে পারবে না।
১০. প্রতিটি Website-এ একটি AI Floating Button থাকবে। কোনো Option-এর কথা লিখলে AI দ্রুত সেটি খুঁজে বের করে দেবে।
১১. সোশ্যাল মিডিয়ায় "নিজের" পোস্টের ভেতর Keyword দিয়ে Search দেয়ার অপশন থাকতে হবে।
১২. Messenger ও এমন অন্যান্য platform-এ অনেক আগের Date-এ ফিরে যাওয়ার অপশন থাকতে হবে।
১৩. Facebook-এ interest list নামে একটা feature থাকা উচিত, যেখানে নানা ধরনের content-এর type-এর নাম থাকবে; একটি বড়ো তালিকা। List-এর নির্দিষ্ট এক type-এর ওপর ক্লিক করে কেবল ঐ type-এর ভিডিওগুলো দেখা যাবে।
১৪. এমন একটি শক্তিশালী AI, যা এক OS-এর অ্যাপ অন্য OS-এর অ্যাপে কনভার্ট করতে পারবে। যেমন— একটি Android App-কে একটি iOS-এর অ্যাপে কনভার্ট করতে পারবে, আবার বিপরীতও; আবার একটি Windows-এর application software (app)-কে Googlebook OS-এর অ্যাপে কনভার্ট করতে পারবে, এবং বিপরীতও।