25/07/2026
📢 বিশেষ নোটিশ
প্রিয় দেওগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ,
আসসালামু আলাইকুম/শুভেচ্ছা।
আলহামদুলিল্লাহ! আমাদের সবার বহুদিনের প্রাণের আকুলতা ও স্বপ্নের দেওগ্রাম উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী (Reunion)-এর শুভ সূচনা হতে যাচ্ছে। অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আজ থেকে এই পুনর্মিলনী উৎসবের অফিশিয়াল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত এই মিলনমেলার কাঙ্ক্ষিত সময় নির্ধারণ করা হয়েছে—
📅 তারিখ: আগামী ঈদুল ফিতরের এক দিন পর।
কার্যক্রম সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কাজের ব্যাপ্তি ও প্রয়োজনীয়তা অনুযায়ী পরবর্তীতে এই কমিটির পরিধি আরও বাড়ানো হবে এবং সবার মাঝে দায়িত্ব বণ্টন করে দেওয়া হবে।
কমিটির প্রাথমিক প্রস্তুতিমূলক কার্যক্রম এবং সকল সম্মানিত সদস্যদের নাম খুব শীঘ্রই প্রকাশ করবেন এই পুনর্মিলনী উদ্যোগের মূল উদ্যোক্তা ও ছোট ভাই মোঃ আরাফাত হোসেন।
বিদ্যালয়ের শৈশব-কৈশোরের দিনগুলোকে আবার নতুন করে জীবন্ত করে তোলার এই মাহেন্দ্রক্ষণে আপনাদের সবার আন্তরিক সহযোগিতা, সক্রিয় অংশগ্রহণ ও দোয়া একান্ত কাম্য।
ধন্যবাদান্তে,
পি এম সাগর
প্রাক্তন শিক্ষার্থী (২০০২ ব্যাচ)
দেওগ্রাম উচ্চ বিদ্যালয়