06/10/2026
শিশুর কল্পনায় জীবনের রঙ
ইকরা মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “যেমন খুশি তেমন সাজো” পর্ব।
শিক্ষার উদ্দেশ্য শুধু বইয়ের পাঠ মুখস্থ করা নয়; শিশুর চিন্তা, কল্পনা, আত্মবিশ্বাস, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটানোও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।
“যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতার মাধ্যমে অন্যের সামনে নিজেকে উপস্থাপন করতে শেখে। একই সঙ্গে তাদের সৃজনশীলতা, অভিনয় দক্ষতা, আত্মবিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা বিকশিত হয়।
আমরা বিশ্বাস করি—একটি সুন্দর শিক্ষা শুধু ভালো ফলাফল নয়, একজন আত্মবিশ্বাসী, সৃজনশীল ও মানবিক মানুষ তৈরি করে।
ইকরা মডেল একাডেমি তাই পড়াশোনার পাশাপাশি আনন্দ, খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীলতার মাধ্যমে শিশুদের বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে বদ্ধপরিকর।
আর এই পথ চলায় সকলের সহযোগিতা চাই।
ইকরা মডেল একাডেমি
তিনদিঘী, কাহালু, বগুড়া।
#ইকরামডেল #তিনদিঘী
#কালাইইউপি