10/08/2026
এসএসসি কৃতকার্য শিক্ষার্থীদের ডিএসএর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
তোমাদের এই অর্জন নিঃসন্দেহে পরিবার, শিক্ষক এবং আমাদের গ্রামের জন্য গর্বের বিষয়। তোমাদের আগামীর পথ আরও সুন্দর, সাফল্যমণ্ডিত ও আলোকিত হোক—এই প্রত্যাশা রইল।
আর যেসব শিক্ষার্থীর ফলাফল আশানুরূপ হয়নি, তাদের জন্য রইল আন্তরিক সমবেদনা ও ভালোবাসা। মনে রাখতে হবে, একটি পরীক্ষার ফলাফল কখনোই জীবনের চূড়ান্ত পরিচয় নয়। আজকের সামান্য ব্যর্থতাই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি হতে পারে। তাই হতাশ না হয়ে নিজের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে নিজেকে গুছিয়ে সামনে এগিয়ে যাও।
ইনশাআল্লাহ, পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাসের মাধ্যমে তোমরাও একদিন কাঙ্ক্ষিত সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্যের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।
— ডিএসএ
সহ-সভাপতি= সোহাগ আহমেদ